বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

এ অহংকার নহে গো তোমার




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সূর্যের ভালবাসাই তোমাকে জাগিয়েছে- হে সূর্যমুখী
যে রঙ, যে সুবাস তুমি ছড়িয়ে গেছো বহুমুখী.
তার যতটা না তোমার এর  চেয়ে বেশী তার !

যখনই দিবসের সাথে সাথে ডানা মেলে জাগলে.
সে সোনালী সূর্য্টাকে বেমালুম ভুলে গেলে ।

যে ভালবাসার স্পর্শে স্পর্শে আজ তুমি ফুল.
সে সৌরভের অহংকারে তাকেই ভাবলে ভুল ।

এ অহংকার নহে গো তোমার- হে সূর্যমুখী
সূর্য্ ভালবেসেছে বলেই তুমি খুলেছো আঁখি

এক বিরহ বেদনায় হেলে যখন সূর্যের কিরণ !
তুমি নুঁয়ে গেলে, তুমি নুঁয়ে গেলে
এক পরাজিতার মতন!

ওহে সূর্য্মূখী- সূর্যের ভালবাসাই তোমার অহংকার
এ অহংকার নহে গো তোমার, নহে গো তোমার ।
-----------------------------------8-10-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...