-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তোমার ঘৃণাই আমাকে
ভালবাসা শিখিয়েছে
তোমার অবহেলাই আমার
হৃদয়কে জাগিয়েছে
তোমার অহঙ্কারই আমাকে
নিরহঙ্কার পথ দেখিয়েছে.
বানিয়েছে এক সমরের
মহানায়ক
স্যালুট তোমাকে, স্যালুট
তোমাকে- হে প্রিয়া…
তোমার ঘৃণাই আমাকে
ভালবাসা শিখিয়েছে
আমার ভালবাসাই তোমাকে
নব রূপে সাঁজিয়েছে।
আজ তুমি অপূর্ব্
!
আজ তুমি এক প্রেমিকার
উপমা !
তোমার ঘৃণাই আমাকে
ভালবাসা শিখিয়েছে
তোমার অবহেলাই আমার
হৃদয়কে জাগিয়েছে ।
------------------------------------23-09-2018
।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।