বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

স্পর্শ্টা লেগেছে- বেশ লেগেছে



                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
স্পর্শ্টা লেগেছে- বেশ লেগেছে -গভীরে লেগেছে
বিদ্যুৎ প্রবাহের মত ছড়ে গেছে
অণু – পরামাণু গুলো রেগে আছে সারা পরতে পরতে
কে এ রাগ ভাঙ্গাবে বল ?

এ স্পর্শে যে দিশেহারা সব সুপ্ত অনুভূতিগুলো
কিছু একটা হচ্ছে, খুব গভীরে হচ্ছে এলো –মেলো !
সৈনিক ক্ষেপে গেছে, যুদ্ধ হবে -তুমুল যুদ্ধ হবে..
স্পর্শ্টা লেগেছে- বেশ লেগেছে -গভীরে লেগেছে ।

এ যুদ্ধের দূর্গ্ পেয়েছি, এ যুদ্ধের গোলা বারুদ পেয়েছি.
যুদ্ধ হবে- তুমুল যুদ্ধ হবে
জেগে উঠেছে, এ স্পর্শে জেগে উঠেছে
সৈনিকের সব শিরা- উপশিরা ।

স্পর্শ্টা লেগেছে- বেশ লেগেছে -গভীরে লেগেছে
বিদ্যুৎ প্রবাহের মত ছড়ে গেছে ।
অণু – পরামাণু গুলো রেগে আছে সারা পরতে পরতে
কে এ রাগ ভাঙ্গাবে বল ?
-------------------------------25-09-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...