-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
জীবনের বসন্ত চলে
গেছে, সেই কবে চলে গেছে!
চারিদিকে ঘুরপাক খাচ্ছে
চৌতালির খরা-
ভাঁজে ভাঁজে জেগে
উঠেছে গোধূলীর চিহ্নগুলো
সেই দুর্বার গতি আর
নেই, আর কখনো আসবে না, ফিরে আসবে না
আকাশে কালো মেঘের
ঘনঘটা!
সূর্যের আলোটা নিভে
যাচ্ছে, ধীরে ধীরে নিভে যাচ্ছে
যম দুতের দুরন্ত তুফান
ধেয়ে আসছে এই চৈতালীর স্তরে স্তরে
এখনো ঘুম ভাঙ্গেনি,
এখনো ভাঙ্গেনি!!
এক অধরা স্বপ্নের
পিছনে পিছনে ধূলোর মতো উড়ছে মানুষের প্রাণ
মানুষেরা বুঝেনা,
রাত্রি যে নেমে এলো
খুব নিকটে নেমে এলো-
সম্মুখে এক অচেনা
পথ, অনন্ত পথের যাত্রা—
ওহে ক্ষণিকের দেহ
প্রাণ ! তুমি কি জেনেছো?
আর কত কাল তোমার নিবাস
এই নশ্বরে ?
চেয়ে দেখ, একবার চেয়ে
দেখ
সময় যে ফুরিয়ে এলো
জীবনের বসন্ত চলে
গেছে, সেই কবে চলে গেছে!
চারিদিকে ঘুরপাক খাচ্ছে
চৌতালির খরা-
-----------------------------------27-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।