-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
রক্তে রক্তে সারা বঙ্গখানি, মলিন যে তার মুখ
আঘাতে আঘাতে রক্তে রাঙা আজ যে তার বুক !
সেই গুলিটি ছুড়ল বুকে কোন এক ভাই ভ্রাতা,
সেই অস্ত্রটি ধরল বুকে দিবা নিশি নাই কথা,
আজ দেখ কবি বঙ্গ বুকে কত প্রাণ ঝড়ে সেথা-
কোন বৈধকে বলিনাকো আমি, এই যে জাহেলী তরী,
এ কি তুমি দেখালে বঙ্গ বুকে
আহা মরি মরি !
যে শুল তুমি বিঁধালে রক্তিম বুলেটে এ বুকে বুকে,
সেই বেদনা জাগিয়া এধার ওধার কাঁদিছে বড় দুঃখে ।
হয়তো বিজয় দেখ লাল-সবুজের ভাজে ভাজে,
কিন্তু এ উল্লাস বড় ক্ষণিক, বড় নিষ্ঠুর রঙে সাজে ।
একটুখানি থামাও তরী, রক্তে রক্তে চলিছে ভাসি,
ওকে ধরে দাও আইনের মঞ্চে রায়ে হউক তার ফাঁসি।
চলিছো পথিক পথ ভুলে ভুলে ফুটিবে না বসন্ত ফুল,
এ নহে তোর বিজয় ওগো হারিছে
মানবতার কূল ।
যুদ্ধের ওই কৌশলখানি, আজ যেন নিষ্ঠুর ফাঁদে
চৈতন্যের দুয়ার খোলনি কভূ স্বপ্নেরা কেন কাঁদে।
---------------------------------------------------20-8-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।