বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

সমুদ্রের অন্ধকারে দাঁড়িয়ে





                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
সেবক তার সেবা জনতাকে দেখাবে বলেছিল
সেবিকা তার সেবা জনতাকে দেখাবে বলেছিল
প্রকাশ্যে দেখাবে বলেছিল
দায়িত্ব তার দায়িত্ববোধ জাতিকে দেখাবে বলেছিল

বীরেরা ভেঙ্গে গেল তাশের ঘরের মতো দুমড়ে মুছড়ে
প্রাণের ভিতর দাউ দাউ অগ্নির মতো জ্বলছে
মূল্যবোধের সূর্যকে অস্তিমিত দেখে
লোভীদের লোভ এক মুহূর্তের জন্য সরেনি
বুকের ভিতরে আজ পরাজিত সৈনিকের মতো হাহাকার
সমস্ত অঙ্গিকার ভেঙ্গে ছুটেছে বেহুশ মানুষেরা!
বিবেকেরা পথহীন পথে পথে -
আলোরা অন্ধকার রাজ্যে শব্দহীন-

তবু আমি সমুদ্রের অন্ধকারে দাঁড়িয়ে মাস্তুলে আলো দেখি-
বিজয়ের গর্জ্ন শুনি, প্রতিবিম্ব দেখি লাল সবুজের, যদিও আমাকে
শপথ নিতে হবে এক যুদ্ধের , এক মহাপ্রলয়ের-

প্রেমিক প্রকাশ্যে বলেছিল জাতিকে মুক্তি এনে দিবে ।
প্রেমিকা বলেছিল হৃদয়ের আলিঙ্গনে পতাকা উড়াবে ।
আজতো কোথাও দেখি না
আলোর শিখা জ্বলে আছে অন্ধকার রজনী ।

তবু আমি সমুদ্রের অন্ধকারে দাঁড়িয়ে মাস্তুলে আলো দেখি-
------------------------------------31-01-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...