মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

প্রবেশ করতে পারিনি



                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রবেশ করতে পারিনি, আজো পারিনি..
এমন প্রহরী রেখেছো ওগো তোমার ধরনি

সে জাগ্রত, সে  বিনিদ্র রজনী
সে বুঝেনি সে চিনেনি কিংবা ভালবাসেনি
তেড়ে আসে, নিষ্ঠুর ভাবে আসে আমার দিকে আসে.

প্রবেশ করতে পারিনি, আজো পারিনি..
এমন কাঁটা পড়ে আছো ওগো তোমার গায়ে
সে ফুটায়, সে বিধায়.
সে চায় না , সে দিতে চায় না কিংবা নিতে চায় না
শুধু কাঁদায় নিষ্ঠুর ভাবে কাঁদায় ভেঙ্গে চুড়ে কাঁদায় ।

শুধু চেয়েছি, শুধু চেয়েছি - হে পুস্প
তোমার  সৌরভে সৌরভে আমাকে হারাব
এক পুলকিত অঙ্গনে ।

প্রবেশ করতে পারিনি, আজো পারিনি..
এমন প্রহরী রেখেছো ওগো তোমার ধরনি ।
------------------------------------------25-9-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...