বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

স্মৃতির পাতা হতে




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্মৃতির পাতা হতে আজ তোমাকে নিয়েছি
ওই খানে তুমি ছিলে এক অপরাজিতা মহাকাব্য ।

প্রথম প্রহরের বর্ণ্ ছিলে তুমি -দ্বি প্রহরের শব্দ মালা
সাঁজের বেলায় তুমি হয়েছিলে এক অমর কবিতা
যেখানে তুমি জেগেছিলে…
প্রেয়সী রূপে এক পূর্ণিমা চাঁদে!

পাহাড় হতে নেমে আসা ঝর্না ধারায় খুঁজেছিলে আমাকে..
কত রঙে, কত ফুলে ফুলে এক মহনার সন্ধানে
হয়তো পেয়েছিলে অনেকবার..
হয়তো আরো চেয়েছিলে বহুবার !

মধু চন্দ্রিমার প্রহর গুনতে গুনতে আচমকা ফসকে গেলে.
সেই যে হারালে আজো হারালে- আজো হারালে.
বর্ণে নেই , শব্দে নেই…
নেই কোন কবিতায় কিংবা মহাকাব্যে
আছো শুধু হৃদয়ের স্পন্দনে বিনিদ্র রজনীর মতো..
সেই স্মৃতি যে ঢেউ তুলে- আজো ঢেউ তুলে
 প্রতিদিন ঢেউ তুলে- অবিরাম ঢেউ তুলে ।

স্মৃতির পাতা হতে আজ তোমাকে নিয়েছি
ওই খানে তুমি ছিলে এক অপরাজিতা মহাকাব্য ।
---------------------------------------01-10-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...