Sunday, March 3, 2019

রং তুলি




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্তি যুদ্ধের রং তুলি
ছবি এঁকেছে
লাল-সবুজের পতাকা পেয়ে
বাংলা জেগেছে
লক্ষ প্রাণের রক্ত দানে
বিজয় এনেছে
জয় বাংলা, জয় বাংলা
শ্লোগান তুলেছে
কে ডেকেছে, কে ডেকেছে
মুজিব ডেকেছে।
মুক্তি যোদ্ধার প্রেম ছিল
স্বাধীন হয়েছে ।
---------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এখানো রক্তের দাগ




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্ত পতাকার গায়ে
এখানো রক্তের দাগ,
তবু সেথা সবুজ মিলে
পেয়েছি স্বাধীন ঘর।
বাঙ্গালী সব ছেলে -মেয়ে
মোরা ভাই –বোন
এক সাথে চলি আর ভাবি
দেশটাকে আপন ।
-----------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার প্রেরণা



                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেশ প্রেমিক বীর দমে কি কখনো !
পরাধীন বেদন বুঝিতে সে পারে ।
কি যতনা আছে, ঐ শোষন বিষে
প্রাণ জাগি ওঠিছে যোদ্ধার বেশে
যতদিন স্বাধীন, হইবে কিনা হইবে.
যুদ্ধ তাহার চলিবে অদম্য গতিতে…
স্বাধীনতা আনিবে, দমিবে না, দমিবে না,
বিজয় ছিনিবে,  হারিবে না, হারিবে না
দেশ প্রেমিক বীর দমে কি কখনো !
ঐ দেখ, ঐ দেখ, লাল-সবুজ উড়ন্ত এখনো ।
তুমি কি দেশ প্রেমিক?
হাতে হাত ধরিবে না ?
মু্ক্তিযুদ্ধ যে তোমার প্রেরণা ।
---------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।