Sunday, March 3, 2019

যখন শুনি মুজিব ডাকে




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পতাকা রাখব ধরি,
উঠব সবাই একই নায়ে।
সোনার বাংলা স্বপ্ন আমার
থাকব না আর শত্রু ভয়ে !

শেখ মুজিব ঐ দিচ্ছে ডাক
শুনরে তোরা যেথায় থাক
অস্ত্র হাতে ছুটছে কত..
দামাল ছেলের রক্ত যত।

৭ ই মার্চের বজ্র ধ্বনি
বীর বাঙ্গালীর প্রাণের মণি
ছুটছে দেখ বীরের মতো
লক্ষ প্রাণে স্বাধীন সেতো।


পিতার ডাকে শপথ নিয়ে
আনছে ছিনে বিজয় মেলা
আজকে দেখ দুচোখ জুরে
মায়ের বুকে স্বাধীন ভেলা ।

আজকে আমি গর্ব্ করি
যখন শুনি মুজিব ডাকে
স্বাধীন বাংলার নিশান ধরি
পদ্মা, মেঘনা নদীর বাঁকে ।
----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

.






স্বাধীনতা




                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
লাল-সবুজের স্বাধীনতা
উড়ছে পাখির মতো,
বিশ্ব বুকে আপন মনে
রং ছড়ায় সে কতো।

বীর বাঙ্গালীর স্বাধীনতা
রক্তিম জলের ঢেউ
ইচ্ছে মতো ছুটে বেড়ায়
বাধা দেয় না কেউ।

বঙ্গ তাজের স্বাধীনতা
অনেক রক্ত দানে,
যখন খুশি, তখন যে পাই
শেখ মুজিবের গানে ।
-------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রক্তে রাঙা স্বাধীনতা




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
রাঙা টিপ সবুজ ঘাসে
রক্তিম জলে শহীদ ভাসে
মু্ক্তি সেনা তবু হাসে
অস্ত্র হাতে যোদ্ধা পাশে
মায়ের কানে রক্ত জবা
অঙ্গ সে যে সবুজ ঘেরা
রক্তে রাঙা স্বাধীনতা
থাকুক ওগো চির উড়া ।
------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।