Sunday, March 3, 2019

গোলাপকে খুঁজো না বৃথা


                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
গোলাপকে খুঁজো না বৃথা বন জঙ্গলের শাখে শাখে
সেতো ফুটে প্রেমিকার নয়নোভিরাম কোন জানালার পাশে
কোন ডাসবিনের নর্দমাতো সে নয়,
তাকে খুঁজো না বিদ্রোহীদের দেশে- ঘাতকের কাফেলাতে, মধ্যরাতে
আমবস্যার অন্ধকারে, ছদ্মবেশীদের দরবারে…

গোলাপকে খুঁজো না বৃথা জলহীন মরু প্রান্তরে,
সেতো প্রেমিক-প্রেমিকার যুগল উপহারে সদ্য জাগা এক
ভালবাসার প্রতীক, ঐক্যের ইস্পাত কঠিন প্রেম
কোন কলঙ্কের চিহ্ন যেখানে নিস্প্রাণ
মুক্তির কালজয়ী সুবাস কিংবা সৌরভের অহংকার..
যে কিনা উম্মুক্ত গোলাপ !

গোলাপকে খুঁজো না বৃথা ছদ্মবেশী প্রেমিক প্রেমিকার বাগানে.
সেতো বিদ্রোহীদের ডেকে ডেকে…
তোমার কাঙ্খিত গোলাপকে দিয়েছে হত্যা করে, নিয়েছে চুরি করে
ভুল করেও যেও না সেই বাগানের ধারে..
যেখানে গড়েছে গোলাপের সমাধি।

দেখ, দেখ -লাল-সবুজের মানচিত্রে সেই গোলাপটি আর নেই..
সিঁধ চোরেরা ঢুকে গেছে-হে মালি,
তোমরা পারবে তো সেই গোলাপকে আবার ফোটাতে ?
জবা কে এনে বলবে নাতো হ্যাঁ বা না !
মুখ থুবড়ে পড়ে আছে সেই কতটি বছর….
বাগানের কলিগুলো মলিন হয়ে গেছে…
গোলাপকে খুঁজো না সেই বিদ্রোহীদের ঠিকানা ।

জানালার পাশে তোমাকে ফুটতে দেখেছি সেই কবে!
আজ আর নেই, আজ আর নেই.
নেই মধ্যরাতে জোছনার পূর্ণিমাতে, নেই দিবার সূর্যতে..
নেই লাল-সবুজের বন্ধনে ।
--------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



সেই এক সমস্যা- ইগু সমস্যা




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিজয় হয়নি এখনো !
মানুষ তো ভেবেছে বিজয় হয়ে গেছে কবে
এভাবে কত কাল পেরিয়ে গেল এ ভুবনে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
প্রাণেরা বুঝেনা এই প্রেমের চেয়ে আরো বড়
কোন মনুষ্যত্ব নেই
মানুষের স্পন্দনে স্পন্দনে দিবা নিশি জেগে আছে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
যতদূর ইগু করতে জানে
তার সব টুকুই..
এর চেয়ে আরো কোনো দীর্ঘ্তর পরাজয় নেই ।
মানুষের মনুষ্যত্ব, সেই চিতার ধূসর ছাই,প্রাণহীন নিথর
পশুত্বের চেয়ে অধিক অধম !
কখনো স্বীকার করেনি সেকথা, যা অন্তরে লুকে আছে.
প্রতিশোধের নেশায় দাউ দাই করে জ্বলছে
প্রাণের গহিনে হিংস্র প্রতিশোধ!
তবে কিভাবে মানুষেরা শ্রেষ্ঠ এতদিন ?
মানুষই জানো শুধু ! প্রাণের ভিতরে এক মনুষ্যত্ব আছে
সেকথা জানো না ?
আসলে প্রাণেরা মানুষ হল না, আজও হল না !
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
-----------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


স্বৈর আজ জয়ী




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি কি আমার শপথ রেখেছি
প্রতিপদে প্রতিপদে..
উত্তর কি পাই এ জীবন
চলেছি শুধু অপবাদে
নিষ্ঠুর সংঘাতে আমার দল
জনতা বলবে না কথা
বজ্র কঠিন বঙ্গশাসনে
অস্থির –ব্যাকুলতা
দুর্নীতি- লুণ্ঠন, ঘাত-প্রতিঘাত
প্রেমের বিস্তর খেলা
গুম হত্যার শৃঙ্খলা।
যে মরে মরুক, সব অধিকার
হেরে যাক চিৎকার করে-
স্বৈর আজ জয়ী, গণতন্ত্রের প্রাণ
দিয়েছি কবর করে ।
------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।