Monday, July 22, 2019

এবার আর থমকে যাবো না

                                     --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি আর থমকে যাবো না
কোন কিছুতেই আমি শুধু আর থমকে যাবো না ।

যে রক্ত প্রবাহের উত্তালে স্পন্দিত হতো প্রাণ
এখন সেখানে সেই তরঙ্গ অনুভব করি না বুকের গভীরে
স্বপ্নের মৃত্যু দেখে আমি আর থমকে যাবো না ।

হৃদয়ে বীজ বুঁনে বুঁনে
এতো কাল শুধু ছুটেছি, শুধু ছুটেছি এক কৃত্রিম লাবণ্যের পিছুন পিছুন
কখনো ভেবে দেখেনি চৌদিকে এতো জলহীন মরু প্রান্তর-
এতো দাউ দাউ অগ্নি স্ফুলিঙ্গ !
আজ সেখানে শুধুই চিতা, প্রাণের অন্তিম শ্মশান ।
থমকে যাবো না, আর শুধু থমকে যাবো না ।

জানি, তুমি হারালে হারাবো কিছু! আর আমি হারালে হারাবো সব
তাই বাগানে ফুটাবো নব পুষ্পের ফুল, আমি আর থমকে যাবো না ।

যতই আগুন দাও, তবুও পোড়াবে না আর আমাকে-
আমি আজ নব শপথে ছুটেছি, আমি এক নব যোদ্ধা ।

প্রেম বিজয়ের স্বপ্ন দেখি আমি আঘাত আসুক যতই আসুক,
এবার আর থমকে যাবো না-
নিষ্ঠুর কোনো কিছুতেই শুধু আমি আর থমকে যাবো না ।
-------------------------------------------------------------17-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, July 16, 2019

আছে শুধু নির্লোভ ভালবাসা



                                        -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
 হৃদয়ের তরঙ্গ তুমি,অনুভূতির উৎস আমার।
এক গভীর প্রেমের স্পর্শ্ থেকে তোমাকে ভেবেছি বলে
অজান্তেই হারিয়েছি আমাকে কি যে তুমুল উল্লাসে
তুমি কি তার কিছু বুঝেছো?

প্রতিদিন ছুটে যায় এ প্রাণ নিরন্তর অভিপ্রায়
তোমার চেয়ে অপূর্ব্ নির্মাণ দেখিনি আমি দু”চোখের আঙ্গিনায়
এতো মৌলিক তুমি স্থপতির নঁকশায়, এতো উজ্জ্বল তুমি অনুভূতির শিহরণে শিহরণে-
কোন কালিমা ছুঁতে দেখেনি ,কখনো দেখেনি
শুধু অনুভব করেছি তোমাকে অসীম ব্যাকুলতার উচ্ছাসে
হয়তো জেনেগেছো সেই কবে !
এ হৃদয় ছুঁয়ে ছিল তোমাকে শুধু তোমাকে-

শুনেছি তুমি আছো,বেশ আছো অদৃশ্য কোন স্পন্দিত প্রবাহে
তবু খুঁজি, রোজ খুঁজি সেই ইন্টানেটের পাতায় পাতায়
যেখানে তুমি জেগে আছো ইথারের দৃশ্যপটে এক ছদ্মনামে
তবুও তো আছো !

এক প্রেমের দামে তোমাকে কিনেছিলাম
তোমাকে করেছিলাম হৃদয়ের সত্ত্বাধিকারিনী,
তবু তুমি আমার হলে না ।
কোন কষ্ট নেই, কোন অভিমান নেই, কোন অভিযোগ নেই—
আছে শুধু নির্লোভ ভালবাসা ।

এ যদি অপরাধ বলো, দুর্বলতা বলো- মেনে নিবো ;
কেননা, সীমাহীন আকাশের মতোই বিস্তৃতছিল প্রেমের শাখাগুলো
যা ভাবার ভাবো,
তুমিই আমার হৃদয়ের গৌরব ।
হে প্রিয়া , তুমিই আমার অনুপম প্রেম ।

কোন কষ্ট নেই, কোন অভিমান নেই, কোন অভিযোগ নেই—
আছে শুধু নির্লোভ ভালবাসা ।
-----------------------------------------16-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Monday, July 15, 2019

আলোর ভিতরে শুধু আলোই থাকে না



                                               -------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নৈতিক চরিত্রের পতাকাটা উড়াও ।
অনৈতিকতা আর কতদিন মুখোশের আড়ালে রাখবে !
নৈতিকতার দুঃসময়ে কিছু একটা কর
একটা কিছু কর ।

এ প্রাণের ভিতরে আদর্শের দারুন আকাল
আলোর চৌদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার!
এক জ্যেতিহীন কূপে আমাদের আগামী প্রজন্ম
মুখোশের আড়ালে তুমি এক অদ্ভুত চরিত্র ।

 মর্যাদার সিংহাসনে বসে তুমি খেলে চলেছো মর্মান্তিক নষ্ট খেলা
জগত জানে তুমি অগণিত স্বপ্নের তপস্যা!
অথচ তুমিই কিনা পৈচাশিক আঘাতে আঘাতে করছো রক্তাক্ত !
কার কাছে তুলে দিবো আগামী প্রজন্ম ?
এ প্রশ্ন আজ প্রতিটি পিতার, প্রতিটি মাতার

আলোর ভিতরে শুধু আলোই থাকে না
আছে কিছু মুখোশধারী নরপুশু, নরঘাতক !
নৈতিকতা আছে যার সম্মানতো পাবেই
অধঃপতন সন্নিকটে, হে বিবেক আলো ছড়িয়ে দাও
দোহাই লাগে আসনের মর্যাদা রক্ষা কর ।
-----------------------------------14-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।