Monday, August 5, 2019

তীব্র গতিতে ছুটেছো হে তামাশা



                                       ------------------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা !
তুমি আজ রন্ধে রন্ধে গড়েছো বাসা ।
জাতি আজ অস্রুসিক্ত ছলছল মুখে
চৌদিকে বিরহের প্রাণ ছলানার দুঃখে!

তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা
হয়তো আমারই ভুল কিংবা ঢের প্রত্যাশা-
কিন্তু যে বারে বারে দেখি ঝাড়ু হাতে নকলের খেলা
অস্বীকার করি করে ? সে যে এক ছলনার মেলা !

কত মানুষের নিভে গেছে প্রাণের বাতি-
আর তুমি ঝাড়ু হাতে মিডিয়ার মহারতি !
যে পরিচ্ছন্ন অভিযানে তুমি নেমেছো দল বল
সে নিছক অভিনয় কিংবা অন্য কোন কোলাহল।

আমি চাই ঝাড়ু দাও আগে তোমার এই প্রাণ-
তবেই না উড়বে বিজয় পতাকা, বাজবে মুক্তির গান ।
তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা !
তুমি আজ রন্ধে রন্ধে গড়েছো বাসা ।
-----------------------------------------05-08-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, August 4, 2019

হায় বঞ্চিত, হায় অবহেলিত



                           ---------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কে তুমি নীচু পদের হতভাগা ভাই কল কারখানা অফিস জুড়ে!
কে তুমি দিনরাত নিবেদিত প্রাণ, কে তুমি শ্রমের চূড়ে ?
হায় বঞ্চিত, হায় অবহেলিত-

যে দায়িত্বকে বুকে ধরে তুমি শরীরের রক্তকে করেছো নিঃশেষ!
তার ন্যায্য হিস্যা কি তুমি পাও ! নাকি উঁচু পদেরা করেছে গ্রাস !
আজ তো দেখি আপনার হিসেব কষে ওরা চোখ বুঁজে
মালিকের সম্মুখে অধিনস্তের ন্যায্য পাওনা নাহি খুঁজে !
বিবেক অন্ধ! ন্যায় বিচার শূন্য !

তোমার সব  ন্যায্য অধিকারে তার নেই কোন মায়া
উঁচু পদের সিংহাসনে সে আজ মালিকের ছায়া –
শিহরি উঠো না হে শ্রমিক, ক’রো না ক বীর, ভয়-
তোমার ন্যায্য হিস্যা তাকে দিবেই হবে, মানতেই হবে পরাজয়-

আজ যে ক্ষমতার বলে অধিনস্তকে ঠকালেন তিনি !
সে ফিরে আসবেই- সে যে ভিক্ষারী, সে যে ঋণী-
যে আগুন নিয়ে নোংরা খেলা করেছে সে বৈঠকে বৈঠক
এই বৈষম্য  তাকে অচিরেই পুড়াবে ক্ষমতার সত্ত্বাকে-

ওদের কখনো মুক্তি নেই-
হায় বঞ্চিত, হায় অবহেলিত-
----------------------------------------------- 4-08-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

     


   

Saturday, August 3, 2019

তোমার বিজয় কেতন উড়বেই

                                                                          ------------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! তোমাকে চাই না দেখি পরাজিত আজ শেষে
তোমার বিজয় কেতন উড়ে রবেই ইহ- পরকাল হেসে ।
তোমার সমর –জয়ী ইসলামের পতাকা
নিয়েছো কি তারে এই প্রাণের এলাকা?
কোরআনের আলো তোমাকে আমাকে দিয়েছে মুক্তি
মুমিন হারে না কভূ, হারে না কভূ চির সত্যের চুক্তি ।

ওহে বিধাতার গোলাম,
তুমি আকড়ে ধরো এখনই প্রিয় নবীজির হাদিস কোরআন
যে কিনা বিশ্বব্যাপী ছড়িয়েছে আলো গেয়েছে শান্তির গান।
ওহে মুমিন কেন তুমি হবে পরাজিত দল ?
সম্মুখে তোমার নবীজির সাফায়েত ঈমানী মনোবল !

 তোমার বিজয়  কেতন উড়ে রবেই  -ওহে উড়বেই-
আজ শয়তানের এই রক্ত –রথের চূড়ে
ওহে মুমিন! তোমার  পতাকা উড়বেই, ইসলামের পতাকা উড়বেই
তুমি শান্তির উত্তরসূরী ! তুমি চির বিজয়ী-
তুমি নবীজির উম্মত, তুমি অবিনশ্বর প্রশ্রয়ী ।

ওহে মুমিন! তোমাকে চাই না দেখি পরাজিত আজ শেষে
তোমার বিজয় কেতন উড়ে রবেই ইহ- পরকাল হেসে ।
---------------------------------------------------03-08-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।