Thursday, September 19, 2019

অসঙ্গত



                                 ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কম্পিত ভাষা ! ভয়ে থর থর ! ব্যথিত প্রাণে ছুটি প্রান্তর
অনেক বঞ্চিত হয়ে আজ আমি দুর্বার !
এ প্রাণের ভিতরে ঝড় উঠায় এক বিরাট ক্ষত,
ঠিক যেন বংশগত ….
স্বাধীন বুকে পরাধীনতার ডংগে,পাহাড় সম অভিযোগ জাতির ঘাড়ে
জাগে না প্রেমের চেতনা !দুর্নীতির করাল গ্রাস নিত্য চাবুক মারে ।
চৌদিকে শুধু দেখি চোর আর চোরের হোতারা সমাদৃত,
মনে হয় যেন আমার অধিকার চাওয়াটা বেয়ানী -অসঙ্গত ।
----------------------------------------------19-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


চোরদের আড্ডাখানা



                                     --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঘুষখোর চোর নয়!ডাকাতের সঙ্গে খেলা,
ক্ষমতার চৌদিকে ভাই চোর ডাকাতের মেলা;

দুর্নীতির মহরা চলে, কে কাকে নিষেধ দেয়!
প্রহরীও চোর! চোরও চোর ! একে অপর ভাগ দেয়-

স্বচোখে দেখলাম ধারে না মান সম্মান
ঘুষ দিলে বৈধ নহে যাবে যান আর প্রাণ ।

এ অবৈধ খেলা শেষ হবে কি চটপট !
আইনের তলে আইনের প্রাণ বড় বেশী ছটফট;

নৈতিকতা ভাই হেরে গেছে অনৈতিক খেলাতে
কে কাকে সামলায় প্রহরী চোরের ঠেলাতে;

 এখনই সময় ভাই শুন না কারো মানা,
ভেঙে দাও, ভেঙ্গে দাও চোরদের আড্ডাখানা ।
----------------------------------19-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বঞ্চিত জনতার মুক্তি



                          --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বঞ্চিত রাত, ন্যায্যতার আলো দাও
যে বিচারকেরা অন্ধ নির্বাসনে পাঠাও;
বিচারিক এজলাসে ন্যায়ের আলো জ্বালাও
পক্ষের তুমুল ঘোর থেকে জেগে উঠাও ।

চৌদিকে দূর্নীতির পরিচর্চা পথ ঘাটে
মুক্তির দেশে মুক্তি নিয়ে আজ প্রবল দ্বন্দ্ব ।
গণতন্ত্র বেচা কেনা হয় নিজ স্বার্থের হাটে
প্রতিবাদী  স্বৈরতন্ত্রের দাপুটে মুখ বন্ধ !

যুবকের মরণে মাদকের তীব্র খেলা
ক্ষমতার সম্মুখে আছে নিশীথ কুসুমগন্ধী
বঞ্চিত জনতার মুক্তি অন্ধের পথ ভোলা
ক্ষমতার সিংহাসনে হীন প্রাণের দুরভিসন্ধি ।
---------------------------------19-0-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।