Saturday, September 28, 2019

বুক ভেঙ্গে যায়



                         ---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান্ মোল্লা।
সেই তুমি আজও আমার হৃদয়টাকে ঝাঁকুনি দাও
ঘুম থেকে তুলে কোথাও নিয়ে যাও
স্বপ্নের ঘোরে

তুমি আমার হৃদয়ের অনুভূতি কিংবা শিহরণ অনেক
হঠাৎ কোথায় যেন হারিয়ে যাও
তোমাকে আমি ভুলতে চাই যদি
অমনি তুমি এসে হাজির হও স্মৃতি পটে
অদেখা বিপ্লব শুরু করো অনায়াসে এক প্রেমের উল্লাসে
সুখের দিনগুলো রচে যাও কবিতার লাইনে লাইনে
আবার বিরহও ফিরে দাও তোমার নিষ্ঠুর আঘাতে আঘাতে-
তবুও প্রেম খোঁজে ফিরি তোমার প্রিয় খুনসুটি

আমি তোমাকে যদি
মৃত্যু অবদি-----
এ হৃদয় খোঁজে পেত তৃপ্তির ঠিকানা, বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, বুক ভেঙ্গে যায় ।
সেই তুমি আজও আমার হৃদয়টাকে ঝাঁকুনি দাও
ঘুম থেকে তুলে কোথাও নিয়ে যাও
স্বপ্নের ঘোরে

-----------------------------------------28-09-2109,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমাকে তুমি ভালবাসা দিয়ো না



                            ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
না, আমাকে তুমি শুধু ভালবাসা দিয়ো না,
ববং বিরহ দাও ।
না, আমাকে আর গোলাপটি হাতে দিয়ো না
বরং ফিরিয়ে নাও
সইতে পারব না, যদি দূরে কোথায় কোনদিন
আচমকা চলে যাও-
ভেবেছিলে, তোমার ভালবাসাই আমাকে
চিরকাল আনন্দ দিবে, না ,না
প্রেমের জ্বালাটাও নিবো, যত কাঁটা থাকুক গোলাপে
আমি দুঃখ পাবো না
যদি আশা দাও তবুও না, আমি ভালবাসতে জানি
শুধু হৃদয়ে আহবানে তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি
অন্য কিছুতো এখানে নেই-
তবে কেন দুঃখ পাবো বলো ?
আমিতো তোমারই, তুমি দিয়ো না ভালবাসা,দিয়ো না মিথ্যে প্রেম!
হয়তো বুঝিনি, হয়তো বোঝাতে পারিনি,
তবু পাগলের মতো ভালবেসেছি- শুধু তোমাকে..
শুধু মনে হয়
প্রেমের প্রকৃতি হয়তো এমই হয়, যেমনটা তুমি !
না, আমাকে তুমি ভালবাসা দিয়ো না, না দিয়ো না ।
------------------------------------------------28-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



চল তোমরা যুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে



------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দিবো না কো করতে তোমায়,রুখব এবার দূর্নীতিকে
কেমন করে করছো চুরি সোনার বাংলার এই বুকে ।
কিসের লোভে কেমন করে করছো চুরি চেয়ারে বসে
কিসের ক্ষোভে ছুটছো তুমি আপন মায়ের সর্বনাশে।
কেমন করে জ্ঞানের আলো কলম দিয়ে ধ্বংস আনে
কেমন করে জাতির সন্তান আপন মায়ের রক্ত টানে !
কেমন করে রাজ্যের কর্তা প্রজার ধন লুণ্ঠন করে
কেমন করে দিচ্ছো মাদক যুবক সকল হাতে ধরে-
কেমন করে গড়ছো আসর মদ জুঁয়া ক্যাসিনোতে
কেমন করে মারছো মানুষ এ্যানকাউন্টার রক্তপাতে
কোন শক্তির উৎপাতে করছো তুমি জাতির ক্ষতি
তোমায় ঘিরে দেখছি কেন অশুভ ওই লাল বাতি !
তোমরা ভাই কেমন করে চোর হলে রাতারাতি !
কেমন করে চৌদিকে ছড়িয়ে দিলে  দুর্নীতি?
থাকব না আর চুপটি করে, দেখব এ সব এক হয়ে-
এসো সবাই যুদ্ধ করি, থাকব না আর ওদের ভয়ে!!
চল তোমরা যুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে
আমরা পারি দেখিয়ে দেও, এক হও যাওরে যুদ্ধে ।

---------------------------------------------------------28-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।