Saturday, October 5, 2019

শত পরীক্ষার মাঝেও



                   ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 সত্যের পাশেই এক বিজয় শুয়ে আছে
ওকে আমি কেমন করে ভুলে চলি !
ওতো কেনো পরাজয় মানবে না ?
মাঝে মাঝেই কিছু পরীক্ষা হানা দেয় মাত্র
বিজয় যেন সম্মুখেই দেখি-
শিউরে ওঠে সমস্ত শরীর !
সত্যের পাশেই এক বিজয় শুয়ে আছে

অসত্য দিয়ে আড়াল করা সত্যের শিখাটুকু
যখন তখন বেড়িয়ে আসে দিবসের আলো হয়ে
সূর্যের ভেতরেও কালো মেঘ আছে, রঙ ধনুর
রংও মুছে যায়-
অসত্যেরা আজ বড় বেশী প্রকাশ্যে
যেদিক তাকাই শুধু মনে হয় তারাই বিজয়ী
তবু মন তো মানে না-
সত্যের পাশেই এক বিজয় শুয়ে আছে

এ প্রাণ তো সত্যের পূজারী, বুকে তারে লালন করি
শত পরীক্ষার মাঝেও সত্যেকে নিয়ে খেলি
আঘাতে আঘাতে বুক পুড়ে যায়, বুক পুড়ে যায়
বুক পুড়ে যায়
অসত্যেরা তা বুঝে না ।

সত্যের পাশেই এক বিজয় শুয়ে আছে ।
------------------------------------------------------------05-10-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, September 30, 2019

ধিক! ধিক ঘৃণিত চোর তুমি



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অসৎ ব্যাক্তিরা শোন,
তোমাদের হীন কর্ম্ দেখে কাঁদবেনা এ প্রাণ কোন !
অসৎ সঙ্গ হতে যারা দূরে গেছে হয়তো বেঁচে যাবে
যখন তুমি  চেয়ারে বসেছো ভাবনি পরিনাম কি হবে !
তুমি ঘুষখোর, চাঁদাবাজ অনৈতিক কতো ভীষণতর!
ঘৃণা ভরে উঠে এ বুক তর, যেমনটা ছিলে তুমি নিষ্ঠুর ।
রাত্র দিনে রচিছো তুমি কর্মের কবিতায় অবৈধ কথা-
ধিক! ধিক ঘৃণিত চোর তুমি  -হে অসৎ ব্যাক্তির মাথা ।
তোমাদের কর্ম্ ফলে আজ জাতি বিশ্ব ব্যাপী-
দুর্নীতি গ্রস্থের তালিকায় নাম্বার ওয়ান- হে পাপী।
---------------------------------------------------30-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক সাহসী প্রতিবাদ



                                    -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এদেশ বৈষম্যে ভরা; চৌদিকে আজ অস্থির জীবন-
আতংকেরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শকুন চিলের আক্রমণ
ডাকাতেরা গর্জে উঠেছে, বঞ্চিতের কণ্ঠে আর্তনাদের সুর
তবুও স্বপ্ন দেখি আমি, যদি হুঙ্কার দিয়ে উঠে বীর বাহাদুর!
একতার সম্মুখে টিকবেনা, থাকবেনা এই লাল নিশানা-
এ বৈষম্য ওরা ভাঙ্গবেই- মানবে না কোন মানা
কঠিন প্রতিজ্ঞা- জনরোস আজ পাড়ায় -মহল্লায়
জনতা আপন ন্যায্যতা চায়, আপন অধিকার চায়
আঘাতে আঘাতে জনতা প্রতিদিন তুলেছে গর্জ্ন
কে ওদের রুখবে এই যুদ্ধে !আজ সংগঠিত জনগণ ।
অগ্নি বুকে নিয়ে জনতা দিয়েছে যুদ্ধের ঘোষণা
”এ  যুদ্ধ, অধিকারের যুদ্ধ” বিজয়ের পথে শুধু দিনগোনা ।
অদূর দিগন্তে দেখি আমি জনতার শুভদিন!
বৈষম্যের হোতারা টিকবে না আর বেশীদিন ।
পথভ্রষ্ট জ্ঞানীর জ্ঞান, অবিরাম করছে বৈষম্য প্রসব!
এক সাহসী প্রতিবাদ, এ বৈষম্য ভেঙ্গে করবেই উৎসব।
-------------------------------------------------30-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।