Thursday, October 10, 2019

সেই কথাটা বলবো



                         -------------------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা
আবার মৃত্যুর আগে তোমার সাথে দেখা হয় যদি!
আবার মৃত্যুর আগে-
হয়তো সেই মনের কথাটা বলবো হেসে
তোমাকে ভালবেসে
যেদিন হৃদয়ে তুমি এসেছিলে আমি ছিলাম জলহীন নদী
হয়তো সেদিন পারিনি জাগাতে ঢেউ তোমার ভিতরে
অথবা তুমি ছিলেনা আমার
এখন তো শুন্য নাই আর
হৃদয়ের তুমুল ঘূর্ণি ঝড়
আজো তোমাকে করেনি পর
ভুলতে ভুলতে পারিনি ভুলতে এখনো, তরঙ্গ আর তরঙ্গের সফেন !
অনেক উত্তাল এখনো-
জীবনের কোন ক্ষণে যদি কখনো-
বেজে উঠে মৃত্যুর ঘন্টা!
তবুও বলবো তুমি আমার ,! তুমি আমার !
আবার মৃত্যুর আগে যদি দেখা হয় তোমার আমার
সেই কথাটা বলবো- যেটি পারিনি বলতে
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি ।
--------------------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




ভুলে গেলে মুক্তি পেতাম



                          ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভুলে গেলে মুক্তি পেতাম,যন্ত্রনার মধ্যে থাকতে হত না এখনও
সেই কবে !কত দিন হয়ে গেছে,তবু তুমি জেগে উঠ
আমার ঘুমন্ত হৃদয়ের পরতে পরতে---
এক স্পন্দনের আহবানে তোমাকে জেনেছিলাম  হৃদয়ের গভীরে
অথচ ব্যাদনার কাব্য এখনও শেষ হয়নি এই বসুধায়—
যখন তখন গর্জে উঠ কবিতার চরনে
মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে।
সে কি ভুলা যায় ?
ভুলে গেলে মুক্তি পেতাম,যন্ত্রনার মধ্যে থাকতে হত না এখনও
-------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সে খবর কি রাখো না ?



                   -----------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেখিনি কখনো!
আমি তো ভেবেছি অস্রের মহরা শেষ হয়ে গেছে কবে ।
এভাবে অস্র হাতে আর দাঁড়াবে না কোন ছাত্র শিক্ষাঙ্গনের  সামনে ।

সে আর কি ভাবনা !
কেননা বিদ্যাপীঠের এই প্রাঙ্গনে কলম আর বইয়ের চেয়ে আরো বড়ো
কোন অস্র নেই
কেননা কলম আর বই ছাত্র ছাত্রীর উত্থানে জেগে থাকে
যতদূর আঁধার দেখা যায়
দীর্ঘ্ পথ ধরে----

বইয়ের চেয়ে আর কোন শক্তিশালী আলো নেই
কেননা জ্ঞানের ফুল, অন্ধের আলো, বিবেকের চেতনা
কেবল বই কলমই দিয়েছে আশ্রয় !
আর অস্র দিয়েছে রক্তপাত, হানাহানি, অসভ্য জনপথ
সেকথা বলিনি, অস্র ছাড়া যুদ্ধ হয়েছে কবে ? তার চেয়ে
বড়ো অস্র তোমার জ্ঞান।

আলোর নিচে চাইনা দেখি অন্ধকার সেই অস্রের মহরা—
জ্ঞানই জানো শুধু ! জ্ঞানের ভিতরে এত বিজয় আছে
সে খবর কি রাখো না ?
-------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।