Saturday, October 12, 2019

প্রতিবাদ সে আসবেই



                         --------------------------------------------- কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে এমন অস্থিরতা ত্বর সহে না আর !
এখনো পরাধীনতার হয়নি অবসান ।
রাজ্যের ভেতরে এতো সাহস আছে কার?
ত্রিশ লক্ষ শহীদেরা দিয়ে গেছে যে গান ।

সে সোনার বাংলা তো এখন ব্যাকুল
তোরা কেন এমন দৃশ্যে এলি ওহে জুঁই চ্যামিলী বকুল!
দূর্নীতির পথে পথে তোরা প্রথম দল
ভাবিস না তোরা এটাই তোদের সময়
পথে পথে দেখছি যে জনতার কোলহল

ক্ষমতার রঙে আর কতো দেখাবি ভয়?
সবার আগে আমি উঠবো জেগে প্রতিটি ভোরে
কলমের তুলিতে রচিব কবিতা জনতার পথ ধরে ।
প্রতিবাদ সে আসবেই প্রতিটি অত্যাচারে

জনতার কাফেলায় জোয়ার জলে ভাসি
কিসের ভয় হে জাতি এইসব স্বৈরচারে ।
এই মায়ের বুক বাজবে না আর অত্যাচারী শাসকের বাঁশি ।
রাত পোহাবার পরে জাগবেই সূর্য্ হে লাল-সবজের বাসি ।
-----------------------------------------------------------12-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সন্ধ্যার ইঙ্গিতে



                     ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যেদিন হতে ছুটিলে তুমি,বাবা, দূর শিক্ষাঙ্গনে;
সেদিন হতে অন্তরে ভয় জেগেছিল অতি গোপনে !

কে জানি বক্ষের কাছে এসেছিল সংবাদ নিয়ে-
আদরের ধন নাকি কোন এক দলের পক্ষ হয়ে ।

বই কলম ভুলে শ্লোগানে শ্লোগানে মুখরিত বহুজালে
মদ -জুয়া ,আফিম –গাঁজা, ধরিছে বাবা অন্তরালে ।

যত মন্দ বিকশিত চৌদিক ঘিরে সন্তানের বাহুবল
যত অনৈতিক খেলা প্রাঙ্গণে, শিক্ষার ছায়াতল ।

এখনো জাগতে পারেনি ছাত্রের সূর্য্- বন্দনা সংগীতে
আজিকায় ধীরে ধীরে নিভেছে আলো সন্ধ্যার ইঙ্গিতে ।

আজ দেখি দীপ্তজ্যোতিরা নিভেছে প্রভাতের পরে।
কোল ছাড়ি কোথায় ছুটিছে সন্তান প্রহরে প্রহরে?

জাতির অন্তরজুড়ে কম্পমান শাখাপুঞ্জে আজি
ছাত্র ছাত্রীর জয়ধ্বনি উঠিতেছে না আর বাজি ।
---------------------------------------------------------12-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





মেধায় আজ খুনী প্রাণ



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আলোর ভিতর অন্ধকার;মেধায় আজ খুনী প্রাণ-
বর্বরতা চৌদিক ঘিরে,কক্ষে কক্ষে চিৎকারের সুর;
ভাইয়ের হাতে ভাই খুন, জাতি এক মেরুদন্ডহীন
খুনীর দাঁতের ছোবলে ছোবলে শোকাহত মুসাফির।

মেধাবীর আঘাত আর দিকহীন বীরের নগ্ন পথ-
প্রতি পদে পদে ভেঙ্গেছে জাতি গড়ার দৃপ্ত শপথ ।
কঠিন প্রেমের ভ্রতে পথহীন ছুটেছে আগামীর আলো
এ প্রেম জাতির নয়, এ প্রেম কোন অশুরের দীক্ষায়
লাল-সবুজের বুকে আজ উড়ছে কালো পতাকা-

চৌদিকে শোক বার্তা ! এক খুনের বার্তা ! এক বিরহের কবিতা
মেধাবীদের জ্ঞানের স্পর্শে প্রতিদিন মৃত্যের গর্জ্ন
এ কেমন মেধা ?
স্মরণ করায় মৃত্যু ! নীতি নৈতিকতা দেয় বির্জ্ন ।
জাতি আজ বিষ্মিত, অবিরাম হত্যার প্রসব
প্রচুর প্রচুর খুন, আঘাতে আঘাতে মৃত্যুর উৎসব ।
---------------------------------------------------------12-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।