Wednesday, October 16, 2019

দ্বিতীয় এমন কেউ নেই



---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
খুব অপূর্ব্ লাগছিল তোমাকে,হে তোমাকে!
সেই দিনটা আজো ভুলতে পারিনি, আজো ভাবায় আমাকে
মুহুর্মহু বিষ্ফোরণে এ বক্ষকে করছে চৌচির
তুমি কি শুনতে পাও তার কিছু, নাকি বধীর?
একটু কাছে এসে দেখো আমি কতটা ব্যাকুল
কিসের তাড়নায় কেঁপে ওঠে আকাশ-পাতাল
এ হৃদয় বারবার ক্ষেপে ওঠে তোমার বিরুদ্ধে
সমস্ত প্রহরীরা তোমাকে রেখেছে অবরুদ্ধে
মু্ক্তি নেই , তোমার মুক্তি নেই-
যতক্ষণ না তোমাকে না পাই-
খুব অপূর্ব্ লাগছিল তোমাকে,হে তোমাকে
দ্বিতীয় এমন কেউ নেই যে পাগল করে আমাকে ।
--------------------------------------------------------------16-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, October 15, 2019

বিপুল সম্ভাবনা



----------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে আগামী, আজকে সময় তোমাদের বীজ বুঁনা,
আমি তো দেখি সম্মুখে তোমাদের বিপুল সম্ভাবনা
দিকে দিকে ঘনিয়ে এলো যাত্রার লগ্ন,
নিজেকে গড়ার প্রত্যয়ে এখনি হও মগ্ন ।

পারবে কি পারে না নাহি তুলুক কেউ প্রশ্ন ?
তুমি পারবেই এই প্রত্যয়ে সাধনাকে কর যত্ন।
করুন না দুষ্টেরা মিলিত উম্মাদনা-
তুমি হারাবে না কভূ বিজয়ের চেতনা ।
                           
সাধনার বীজ বপন করে যাও সদ্য
তড়িৎ গতিতে সাফল্যেরা হবে সংঘবদ্ধ
হে আগামী, তুমি কি শুনেছো বিজয়ের গান?
তোমার শক্তিকে করে দাও ঐক্যতান।

হে আগামী, তোমাদের দিকে চেয়ে আছে পৃথিবী
তুমি গড়ে যাও নব নব সাফল্যের ভিত্তি ;
তোমার এই বিজয়কে করেছি সাধন
হে আগামী, তোমাকে রক্তিম অভিবাদন ।

হে আগামী, আজকে সময় তোমাদের বীজ বুঁনা,
আমি তো দেখি সম্মুখে তোমাদের বিপুল সম্ভাবনা ।

--------------------------------------------------15-10-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

তোমাকে ভুলে



                              ---------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সুন্দরী, তুমি এসেছিলে এ প্রাণে, অজান্তেই এসেছিলে
সেইদিন হয়তো আমিও বুঝিনি, তুমিই সে ছিলে !
অচেনা পথ, কোন পথিক ছিল না পথে
হয়তো আমিই ছিলাম একা তোমার সোনার রথে,
ধীরে ধীরে কখন যে তুমি ঢুকে গেলে
আমার এই অবুঝ হৃদয়ের কপাট খুলে
আজ যখন তুমি দূরে-
কিসের এক অনূভব ঘুরে
আমি মিস করি খুব মিস করি
সে কি তুমি ছিলে হে সুন্দরী ?
হ্যাঁ সুন্দরী, তুমি এসেছিলে এ প্রাণে, অজান্তেই এসেছিলে
আজও পারিনি, হয়তো পারবও না তোমাকে ভুলে –
দেখা কি আর হবে না কখনো তোমার সাথে ?
সুন্দরী, তুমি এসেছিলে অবুঝ হৃদয়ের প্রভাতে ।
------------------------------------------------15-10-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।