Wednesday, October 16, 2019

হয়রানি



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রতি শাখে শাখে হয়রানি হলে;
মানুষেরা যাবে কোন ডাল পালে ?
বড় কর্তার আশে পাশে
হয়রানি সব রাশে রাশে
ভোগীরা  ঘুরে মাসে মাসে
আজ না কাল হবে হবে
তবে ?
নিলর্জ্জ বাড়ায় হাতখানি
অফিস আদালত বনে বনে,
ভোগীরা ওই ভয়ে ভয়ে-
দিন রাত ঘুরে জনে জনে
দিলে পরে হবে বরণ,
বলবো না কোন কারণ !
ওই টুকু উপর মহলে
না হলে আমায় যাবে ভুলে
কি অধিকার তুমি পেলে ?
হয়রানি দ্বারে দ্বারে
বেশতী দিলে পরে
জনতার ফালই ঘুরে ।
----------------------------------------------16-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



              
                          

এক প্রাণ এক প্রেম নিয়া



-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক  তরঙ্গে এসে ছায়া পড়ে সেই প্রেয়সীর
ছায়া সে জেগে ওঠে,বুঝে না কিছু হয় চির স্থির!
যদি হয় সে চোখের আড়াল
প্রাণ কাঁদে, আমি কাঁদি কাঁদে সব দল বল!
খোঁজি তারে প্রাণের গহিন বসন্ত ও শীত
গাই ওগো নিশিদিন সুরে সুরে তার গীত
ওই বিরহী কাঁদে উত্তাল প্রেমের স্রোতে
তোমায় খোঁজি আমি  প্রভাত- দিবা-রাতে
এক প্রাণ এক প্রেম নিয়া
তুমি আছো আমার গহিন, ওগো মোর প্রিয়া ।
-------------------------------------16-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আপন সাধনে



------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আপন সাধনে
আমি সেরা হতে এসেছিলাম নশ্বর ভুবনে
তুমি দিলে না জাগতে অমাকে প্রভাত আলোতে
কি এক হীনমন্য দৃষ্টি তোমার পড়েছিল শুরু হতে
আজি মনে হয় বারে বারে
তুমি রেখেছো আমাকে দূর পরপারে
আপনের মতো করে লিখেছি কত লেখা
হিসেবের খাতায় আননি কভূ রেখেছো মোরে একা!
এই- সব কর্ম্ দেখে আছি শিহরিছে দিকে দিকে
অথচ তুমি খুলনি আঁখি কবির ঝলক-ঝিকিমিকে
ভাবনি কভূ নাম হারা কবি উদিবে গোধূলি-লগনে
আজ দেখ জ্বলিছে সূর্য্ নিখিলের গগণে ।
এ সাফল্যে আজি কেন  অনন্ত বিরহ ?
এক হিংসের আনলে পুড়িছো তুমি অহরহ ।
আমারতো  নেই কোন ব্যাকুলতা
কবির কবিতায় লিখে গেছি তাই সাম্যের যত কথা ।
আপন সাধনে
আমি সেরা হতে এসেছিলাম নশ্বর ভুবনে ।

--------------------------------------------------16-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।