Thursday, October 17, 2019

কে বিজয় এনে দিবে তোমাকে?



--------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিজয়ের সীমান্ত বন্ধ তুমিই করেছো হে যুবক!
অপার সম্ভাবনা ছিলো সম্মুখে
জাতির যুগল চোখে তো তুমিছিলে সোনালী কান্ডারী
তুমি শুধু জ্বলেছো অনল!

তুমি এসেছিলে খুব কাছে, আবার দূরেও গিয়েছো যেচে
মাদকের তুফানে তুফানে অস্থির হয়ে গেছি
তোমার হাতে শুধু দেখি আপনাকে ধবংসের অস্র !
মদ-গাঁজা- ইয়াবা –আফিম আরো কতো
রাষ্ট্র বিরোধী কর্ম্ যজ্ঞ ।

তুমি দিয়েছিলে কথা, কথা রাখোনি
এসব কিছু বুকে নিয়ে কি করে বাঁচি ।
বিজয়ের সীমান্ত বন্ধ তুমিই করেছো হে যুবক!
অপার সম্ভাবনা ছিলো সম্মুখে
অথচ উথাল পাথাল করে সব কিছু নিভে গেছো
এখন কোন কিছুই আর জাগে না

আজ তুমি জাতির অভিশাপ!
ধবংসের অস্র নিয়ে নিদারুণ পুড়াচ্ছো নিজেকে
কে বিজয় এনে দিবে তোমাকে?
--------------------------------------------------------17-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

লন্ডভন্ড হয়ে গেলো



                               ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেউ কি জানে না পেশাটা কেন এম হলো?
কেন স্বস্থিরে দিন কাটে না রাত কাটে না
কেন পেশার ভিতরে পেশার আদর্শ্ থাকেনা,কেউ কি জানে না ?

নষ্ট পেশাদারিত্বের কষ্ট নিয়ে পেশা আজ পথ হারালো
পেছন থেকে কেউ কি বলেনি এটা ভুল পথ?
আরে কে বলবে !
কোন দলের অধীনে সব অন্ধেরা ঝটলা বেঁধেছে পেশাকে ভুলে
অন্তর চোখে তো লোভীরা মিছিল তুলেছে, ক্ষমতা! ক্ষমতা!
ওরা তোষামোদী করে, ওরা লেজুরভিত্তি করে
ওরা জনতাকে বঞ্চিত করে-
ওরা আপনার গন্ডিকে বেমালমু ভুলে গেছে—কাপুরুষের মতো

পেশা ভিতরে আজ পেশা নেই ! ঢুকে পড়েছে সেই মীরজাফরের দলেরা
শুনলো না কেউ বঞ্চিত মানুষের আর্তনাদ!
লোভের আগুনে জ্বলে গেলো জাতির সব অর্জিত অধ্যায়
বললো না কেউ পেশায় নেই কোন দলবাজি! নেই কোন তোষামোদি
নেই কোন লেজুরভিত্তি !
আছে শুধু সেবা আর সেবা, মহা মানবের প্রতিচ্ছবি !

লন্ডভন্ড হয়ে গেলো পেশাজীবিদের পেশা ।

কেউ বলেলি তুব লিখলাম- বলতে এলাম -ফিরে এসো- আপন পেশায় ফিরে এসো ।
----------------------------------------------------------17-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এ প্রাণ আর তুমি



----------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কতোটুকু হলে বলবে ভালবেসেছি ?
কতোটুকু প্রকাশ করলে মনে হবে ভালবেসেছি তোমায় !
আপাতত এতোটুকু বলি তোমায়
প্রতি মুহূর্তে জেগে ওঠ হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে স্পন্দনে
প্রতি রাতে স্বপ্নে চলে আস খুব কাছে, খুব কাছে
মনে হয় যেন তুমিই সেই ”মধু চন্দ্রিমা”!

ওইটুকু নিয়ে আমি বেঁচে আছি, শুধু বেঁচে আছি
স্বপ্নে আসতে আসতে খুব কাছে আস খুব কাছে
কিন্তু কই সবইতো ফাঁকা !
তবে কি তুমি মিথ্যে ? নাকি অমার ভাবনা, শুধুই ভাবনা
সত্যটা বলে যাবে কি ?
এ প্রাণ আর তুমি ! ছুঁয়ে গেছে ধ্রুপদী আকাশ!
আর কতোটুকু হলে বলবে ভালবেসেছি ?
এর বেশী পারেনি আমি ।
----------------------------------------------17-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।