Monday, November 11, 2019

কেন মা জাগালে তুমি





মা তো চলে গেছে ওপারে- পাবো নাতো খুঁজে আর,
এতো বিধির বিধানের মাঝে এক চির অঙ্গিকার!

মায়ার পৃথিবী ছেড়ে যাওয়ার যে প্রবণতা
সে তো  আমারও  হবে ভুলে সব ব্যাকুলতা

তবু  ভারাক্রান্ত স্পন্দিত বুক- অশ্রু জল ধারা
কেন মা জাগালে তুমি তোমারই মায়া ধরা ?

আজ তো সব ছেড়ে গেলে রিক্ত করে এ বুক
তবু ফরিয়াদ করি বিধাতার সনে
ওপার যেন হয় তোমার সব সুখ !!!
-------------------------------------------------11-11-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর

Thursday, October 31, 2019

এক বিজয়ের লক্ষে



                                                 -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক বিজয়ের লক্ষে কিংবা বাতিলের ধবংস নাশে ওরে
তামাম দুনিয়ার মুসলিম জাগিছে আজ তৌহিদী বাণী পড়ে!

দূর করে সব ভয়! ভেঙ্গে সব ভয় লাজ
মুমিন জাগিছে ওই -দেখ তোরা এসে, দেখ তোরা আজ ।
সত্যের শক্তি তোরা,ওহে জিহাদী প্রাণ জাগো হে জাগো
নেই সময় ঘুমাবার! হকেরা ডাকিছে ওই তার কাজে লাগো ।
নহে তোরা জঙ্গী, নহে তোর মূর্খ্, নহে তোরা বাতিলের চেলা
তোরা কোরআনের, তোরা হাদিসের, তোরা ওমরে ডাল –পালা

ওহে তোরা নবীজির উত্তরসূরী সত্যের বাতি ঘর
কে আছে দমায় তোরে এই নশ্বর ?
তুই যে চির  নত শির ওই অবিনশ্বর!

ওহে তোর নাম ভাঙ্গিয়া জঙ্গীরা গাহে স্বার্থের গান
আসলে নেই, সেথায় নেই কোন হাদিস -কোরআন ।
সাবধান ! সাবধান ! ওহে তৌহিদী মুসিলম প্রাণ
তোর চৌদিকে ঘিরে আছে বাতিলের কামান ।

এক বিজয়ের লক্ষে কিংবা বাতিলের ধবংস নাশে ওরে
তামাম দুনিয়ার মুসলিম জাগিছে আজ তৌহিদী বাণী পড়ে!
-----------------------------------------------------------------31-10-2019,রাওনাট,কাপাসিয়া গাজীপুর।






Tuesday, October 29, 2019

বিজয়ের পতাকা নিয়ে



----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানবেরা চলিছে পথ হারাইয়া,বুঝেনা তো প্রাণ,
পৃথিবীর মোহে ছুটিছে ভুলিয়া মুক্তির কোরআন !
সত্য না মিথ্যা ? এই  হিসাব কষে কোন জন ?
দুষ্টের মন্ত্রে ডুবিছে মানুষ,বুঝে নাহি পর- আপন!

ঈমানী সংকটে ভীরু যাত্রীরা অথৈ দরিয়া মরিছে আজ
পশ্চাত পথ যাত্রীর প্রাণে জাগিছে সদা হারিয়ে লাজ !
ওহে মানব, তুমি ভুলিবে কি পথ? থামিবে কি পথ-মাঝ ?
তুমিতো মুমিন, তুমিতো মুসলিম,তুমিতো শান্তির রাজ!

ওহে ঈমানদার, তোমার সম্মুখে ওই হাশর
ইমানী আমলে বিজয় পতাকা জাগিবে যে প্রান্তর !
ওই দিন নিভে যাবে হায়, বেঈমানের দিবাকর
সেইদিন উদিবে না বিধাতার রবি শিরকের ভাস্কর ।

নশ্বর বুকে যারা গেয়ে গেছে আল্লাহর গুনগান,
বিজয়ের পতাকা নিয়ে দাঁড়াইবে তারা ওই হাশর ময়দান !
ক্ষণিকের আমল এনে দিবে তোমাকে চির মুক্তি
ওহে মানব,যদি অন্তরে রাখ- সেইদিনের করা চুক্তি ।
-----------------------------------------------------------29-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।