Tuesday, November 26, 2019

পাবেই খুঁজে দিশে



---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এইখানে তোর মুক্তির পথ মহান আল্লাহ বলে,
তেইশটি বছর নবীর বুকে তাঁরই কিতাব পেলে ।

এতটুকু নেই  সেথায় ভাই সন্দেহের অবকাশ,
আঁধার প্রাণে দিয়ে আলো ফোটায় মুখে হাস ।

ভ্রান্ত পখে ঘুরে ফিরে কাফের হল পোড়া
বিশ্বাসীর ওই অঙ্গ ভরি আলো দিয়েছে কারা?

মানব যদি আপন প্রাণে বিশ্বাস স্থাপন করি
মুমিন বান্দা পাবেই মুক্তি আল্লাহ পথ ধরি ।

কোরআন আলোয় ফিরে ফিরে বিজয়ী হয়েছে কত,
এ কথাই বলেছেন নবী আল্লাহর নির্দেশ মত ।

দৃঢ়ভাবে কোরআন যদি জীবনের সাথে মিশে
কাল হাশরে ভয় নেই তোর পাবেই খুঁজে দিশে ।
----------------------------------26-11-2019,,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুক্তি দিতে



             ------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর ইচ্ছায় পৃথিবীর বুকে ফুটিছো তুমি ফুল,
চৌদিকে তোমার সৌরভ সুবাসে নাচিছে জগৎ কূল !

ওই সত্তায় গোলামের প্রাণ নত শিরে গিয়েছে খুলি,
রুখে কে তোমায় জগতের পানে বাতিলের পাল তুলি !

তুমি যে মুমিন! তুমি যে মুসলিম! তুমি যে উম্মত হয়ে
নবীজির ইসলাম লুফেছো তাই কোরআনের গান গেয়ে ।

ক্ষণিকের বুকে তারি তরে তুমি হয়েছো নত শীর,
হও না ভিতু দুষ্টের ত্রাসে তৌহিদী মুসলিম বীর !

আল্লাহ তোমার সঙ্গী হয়ে আঁকিছে বিজয়ে রেখা,
ইহ পর ভুবন রচিছে কবি তোমার প্রাণের লেখা ।

মুক্তি দিতে বিশ্ব্ পিতা আছো গো চেয়ে আজ,
তাই না দেখে শত্রু শয়তান পেয়েছে বড় লাজ !

----------------------------------------------------26-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, November 25, 2019

অতুল্য সাহিত্য




----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
যে সাহিত্যে লুকে আছে তৌহিদের দিশারী
সে কবিতাকে চাই আমি ক্ষণিকের প্রাণ জুড়ি ।

জীবনের বাঁকে বাঁকে যদি প্রদীপ নিভে যায়
আমি খোঁজে নিব তাহারে নবীজির কালিমায় ।

ওই জাহেলী সমুদ্র হতে যদি তরঙ্গ উঠে আসে
গেয়ে যাবো আমি আল্লাহর গান নশ্বর নিবাসে

যে বাতিলের ধবংসে তুমি এসেছিলে নবীজির ধ্যানে,
সে তুমি আজো জেগে আছো মুমিনের প্রাণে প্রাণে।

শত্রুরা যতই থাকুক -সম্মুখ – পশ্চাতে- নিরালায়
তৌহিদী প্রাণ গর্জে উঠবেই লা -শারিক আল্লাহ ‘য় ।

আজ যে ঘুম ভেঙে গেছে ওহে শত্রুরা দেখ এসে-
ওই ওমরের গর্জন  শুনছি আজ তোরই আশ- পাশে ।

এ যে এক মুক্তির কবিতা !চির  বিজয়ের অবিনাশী গান
বিধাতার অতুল্য সাহিত্য - আল-কোরআন,আল-কোরআন ।

---------------------------------------25-11-2019,রাওনাট,কাপাসিয়া গাজীপুর।