Saturday, November 30, 2019

জয় সে আসিবেই




---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই অন্তরে রাখিও আল্লাহ’রে সব প্রশংসার দ্বার খুলি
জগতের পালনকর্তা আর রাহমানির রাহীম যারে বলি ।

ওই দিন সে তো একক মালিক বিচারিক এজলাসে বসিয়া-
ডাকিবে একে একে বান্দা সকল জিন্দেগীর আমল নিয়া ।

ওহে সম্মুখে তোমার নিত্তির মাপ কাঠি হিসাবের খাতা খুলে
ওইদিন কর্ম্ ধরিয়া গোলামের ফয়সালা আসিবে কোন দলে!

ওহে জান কি মানব? আমরা কেবলই আল্লাহর ইবাদত করি!
জয় সে আসিবেই মুমিনের তরে তারই সাহায্যের হাত ধরি ।

যে কিনা আমাদের সরল পথ দেখান ক্ষণিকের বাঁকে বাঁকে
আমরা তারই তরে নত শির সিরাতুন নবীর পথ এঁকে এঁকে ।

ওহে সে সমস্ত লোকের পথ দেখাও যারে দিয়েছো নিয়ামত,
ওই পথ নয় যারা গজবে পতিত কিংবা পথভ্রষ্টের আলামত।
------------------------30-11-2019-রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, November 28, 2019

ফরিয়াদ শুনিবে না




            -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
শোন শোন হে মানব আল্লাহ ছাড়া কে আছে তোমাকে বাঁচায়?
কোন শক্তি আছে কি তোমাকে সাহায্য করে প্রকাশ্য নিরালায়!

কার বিভ্রান্তিতে তুমি পতিত আছো কাফেরের আবরণে?
তিনি যদি রিযিক বন্ধ্ করে দেন মরিবে তুমি ক্ষুধার দহনে ।

তুমি যে আল্লাহর প্রেমিক হয়েছিলে এক অঙ্গিকারের বদলে
আজ কি তুমি সেই শপথে আছো ওহে মানব তার পথে চলে?

কে সে কর্ণ্ চক্ষু দান করিল তোমাকে এই সুন্দর অবয়বে!
তার কৃতজ্ঞতা কি প্রকাশ করেছো তুমি ক্ষণিকের উৎসবে?

চির সত্য্ ! আল্লাহই পৃথিবীতে বিস্তৃত করেছেন শ্রেষ্ঠ্ সৃজনে
মানবেরা জেনে নিও সমবেত হবেই একদিন তার ডাক শুনে।

সে তো জানিয়েছে তোমাকে এই ক্ষণিকের প্রাণ শেষে
পৃথিবীর রুহেরা প্রকাশ্যে জাগিবে কঠিন হাশর দিবসে ।

ওহে ডান পন্হী তুমি হইবে বিজয়ী বাকিরা করিবে হায় !
সেইদিনে ফরিয়াদ শুনিবে না বিধাতা আপনাকে রক্ষায় ।
------------------------------------28-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।