Sunday, January 17, 2021

ডাকছে তোমায় দ্বীন নয়নে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মুসলমান!

আল্লাহুক্বার ধ্বনি তুলছে  নিম্বরে মুয়াজ্জিন।

ডাকছে তোমায় দ্বীন নয়নে থমকে যেয়ো না

এমন সুধা মুধুর সুরে কোথাও পাবে না।

 

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মসজিদে

গোলাম তুমি সেজদা করো মসজিদ আবাদে।

এমন সুর কোথাও তুমি পাবে নাকো শুনতে

যে সুরে ডাকছে  তোমায় নামাজে আসতে!

 

চল , চল হে আল্লাহ’র মেহমান-

গুড়ে দাও তুমি তাগুদের জন্মস্থান

জেগে উঠ ওই ঈমানের বলিয়ান

সেজদা করো হে,সেজদা করো হে-  মুসলমান ।

 

হে গোলাম, এসেছো তুমি আরশে চুক্তি করে

ধরার বুকে নত শির হবে মহান আল্লাহ’র তরে।

নবীজির বেশ, শোভন ভূষা পরে

সেজদার রাহে যাবে গো মসজিদে দৌড়ে-

 

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মুসলমান!

আল্লাহুক্বার ধ্বনি তুলছে  নিম্বরে মুয়াজ্জিন।

ডাকছে তোমায় দ্বীন নয়নে থমকে যেয়ো না

এমন সুধা মুধুর সুরে কোথাও পাবে না।

 

১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কেউ হঠাৎ এসে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কতটা ভালবাসলে

নিরন্তর বেগমান হৃদয়ের শব্দ শোনা যায়

তুমি তা কান পেতে শুনেছো কি ?

প্রেম নামক তরঙ্গের কাছে

কেউ হঠাৎ এসে

প্রশ্ন করেছিলো-

 

কতটা শিরহণ জাগে অনুভবের পরতে পরতে

কতটা আগুন লাগে

প্রেমের দহনে পুড়ে

পরিশুদ্ধ হৃদয়ের প্রহরীর স্পর্শ্  পেতে

তুমি কি তার কিছু বুঝতে পেরেছা?

 

হৃদয়ের কাছে এসে

 প্রশ্ন করেছিল

কেনো এক প্রেমের ভিখারী।

কতটা ভালবাসতে জানো?

 

কতটা ভালবাসলে

নিরন্তর বেগমান হৃদয়ের শব্দ শোনা যায় !

 

-----১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হয়তো আমি বুঝিনি, তুমি এসেছিলে

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেম উদিত হওয়া হৃদয়ের নিয়ম

প্রবাহিত জলরাশির মতো

 

অব্যক্ত ক্ষতচিহ্নে ছেয়ে গেছে প্রাণ,স্পন্দনের

রক্তে শিরে-উপশিরে

তবু ভালবাসার বাঁশি বেজে যায়

এক স্বপ্নের অভিসারে।

 

প্রেম করে যাওয়া

হৃদয় থেকে হৃদয়ের অমর কবিতা ।

অনুভূতির কোষগুলো ভেঙ্গেচূড়ে গেছে অগ্নি

তুফানে ।

বিরহের চাঁদরে ঢাকা

তবু দিগন্ত পেরিয়ে বার বার ফিরে আসে, তোমার ছবি

আরো কাছে,হৃদয়ের কাছে ।

 

হয়তো তুমি খুব ভালোবেছিলে

হয়তো আমি বুঝিনি তুমি এসেছিলে

এখন তুমিও প্রেমের সমাধি রচনা করে

অন্য্ কোথাও.

আমি তোমার সন্ধানে এখনো কবিতা লিখি

হৃদয়ের এ্যালবামে

 

ভুলে যেতে হবে এ যে বড় বেদনার

আরো বড় বিরহ জীবনের বাঁকে বাঁকে।

---১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া

বিয়ের পরে দূরে যায় ছেলে

                   ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বিয়ের পরে দূরে যায় ছেলে, মায়ের অভিযোগ

ছেলে নাকি বউয়ের কথা শুনে হারায় সংযোগ।

 

শ্বশুরকে বাব ডেকে বাব দেয় সরায়ে

আগে ছিল ভাল ছেলে, এখন বউ পেয়ে

বউয়ের কথায় উঠে বসে ,যা কয় তা সয়ে

আসলে ছেলেটা কারো নাহি আপন হয়ে—

 

ছেলেটা নিশ্চুপ! সংসার ভাঙ্গার ভয়ে! ভয়ে!

এ কথা বলবে কে মায়ের কাছে আজ গিয়ে?

বউ নহে গো মায়ের সম-

সে জীবন সঙ্গিনী প্রিয়তম।

 

মায়ের মতো আপন কেহ নাহি গো এই ধরাধমে

তবু কেন বউ এলে ছেলে পর হয় মায়ের প্রেমে!

মা, তুমি যে ছেলের কাছে রহমতি ছায়া

বউ তোমার মেয়ের মতো সংসারের খেয়া।

 

বিয়ের পরে দূরে যায় ছেলে ,মায়ের অভিযোগ !

ছেলে নাকি বউয়ের কথা শুনে হারায় সংযোগ।

বউ নহে গো মায়ের সম-

সে জীবন সঙ্গিনী প্রিয়তম।

-------------১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

                                 

 

 

 

বউ-শ্বাশুরীর প্রেমে

                   -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেয়ের মতো বউকে ফুটাও আপনার প্রাণ

হে জগৎ শ্বাশুরী, এই তো তোমার মেহেরবান ।

 

ওগো যে ফুল দেখে আনন্দে তুমি ভাসি,

করেছো ছেলের বউ উপহার দিতে আসি,

তারে মেয়ের মতো বুকে তুলে লও স্নেহে হাসি,

দয়া করে মায়ের মতো হও --এ মোর গান।

 

আদর সোহাগে মৃদু শাসনে সংসার ভেলায় ভেসে

শাসক না হয়ে মায়ের আদরে যাও যদি মিশে

তার পরে যদি সুখ আসে

দিবা রাত্রি শেষে-

 

তবে সুখ কিছু নাই—শাসক শ্বাশুরীর দাপটে

প্রাণের শান্তি কত লুটে,  কত টুটে,

বউ-শ্বাশুরীর প্রেমে সংসার তরে গোলাপ ফুটে,

সৌরভ সুবাসে ভরে উঠে জগৎ বাগান।

 

মেয়ের মতো বউকে ফুটাও আপনার প্রাণ

হে জগৎ শ্বাশুরী, এই তো তোমার মেহেরবান।

 ১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।              

 

ততই হারাবে শ্রেষ্ঠ্ সম্পদ

 ----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পিতার স্নেহের চাঁদরে ঢেকে রাখো যারে,

মায়ের মমতার আঁচলে আগলে রাখো  যারে

কোথায় যায়, কি করে

খবর কি রাখো সংসারে ?

 

ছুটছে সে ঘরের বাইরে রাত্রির আঁধারে

খেয়েছে ধরা সে বন্ধু বান্ধীর কারাগারে

খেলা পড়া ছেড়ে চলেছে সে দিবারাতি

ফিরে ঘরে রাত্রির আঁধারে মাতালের গতি

 

কার স্বপ্ন বুঁনেছো তুমি হৃদয়ে গাঁথি?

নেশা খোর, বাটপার কুসঙ্গ তার সাথী

যতই ছুট তুমি অবৈধ অর্থের সন্ধানে-

হারিয়ে ফেলেছো শ্রেষ্ঠ্ সম্পদ মোহের আয়োজনে

 

পিতার স্নেহের চাঁদরে ঢেকে রাখো যারে,

আজ সে নেই আর শাসনের তরে-

মায়ের মমতার আঁচলে আগলে রাখো যারে

সে আজ পথ হারা মাদকের অন্ধকারে।

 

 মাস্তানি করে দু’হাতে অস্র তুলি  

 কালো টাকার মোহে তুমি গেছো সন্তান ভুলি।

 যতন করো যতই এ মিথ্যারে

 ততই হারাবে শ্রেষ্ঠ্ সম্পদ বিস্তরে।  

   ----১৭-০১-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।          

 

Saturday, January 16, 2021

অনন্তের পথে আমি প্রতিদিন

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আল-কোরআনের সুর আমায় কম্পিত করে তুলে

স্পর্শ্ করে যায় হৃদয়ের গভীরে..

 

সারা শরীরে বয়ে যায় তরঙ্গ খেলা বৃষ্টির মতো

মূহূর্তে মিলায় প্রশান্তির পরশ, আঁধারে আলো মিলায়

তপ্ত শিখা থেকে জেগে উঠায় তুষার পর্বতে

নশ্বর হয় অবিনশ্বর,পৃথিবী হয় অনন্তের ঠিকানা

প্রভূর শব্দ কানে বাজে মুক্তির বার্তায় ।

 

পুরুস্কারের ঘোষণা আসে সারা দেহের পরতে পরতে

অন্তরে রাখি তুলে আল-কোরআনের বিস্তার

যে বাণীর নূরে নূরে আলোকিত অন্ধকার পৃথিবী,

গাফেল প্রাণ

সে আলো ছড়িয়ে যাক প্রতিটি ভাঁজে ভাঁজে আমার শরীর

জীবনে উদিত হউক কোরআনের সূর্যোদয়,

 

অনন্তের পথে আমি প্রতিদিন,নশ্বর শুধু একবার ।

এই অন্তরে রাখি তুলে আল-কোরআনের বিস্তার

----১৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

যাকে তাকে দিওনা

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যাকে তাকে দিওনা তুমি হৃদয়ের ফুল, ওই

ভালবাসার মঞ্চে

প্রেম তো দেখতে চায় সূঁচি প্রাণের প্রবাহ;

তবে কেন দেখাতে যাও যৌবনের নীহারিকা

নিষিদ্ধ সৈকত--

 

বিস্তৃত তরঙ্গরেখা,হিংস্র শুকুনের কুদৃষ্টি

ন্যাংটা উরু- বাহু-গুপ্ত ধন!

তুমি যাও আরো খুলে, আলো খুলে

কেন দেখাও গুপ্ত ধন চোর ডাকাতের সন্দীপে?

যাকে তাকে দিওনা তুমি হৃদয়ের ফুল, ওই

ভালবাসার মঞ্চে-

 

যাকে তাকে নিওনা সতিত্বের জগৎ, নিওনা

অন্তরের  কাছে,

ভালাবাসার দৃষ্টি  খুবই সীমাবদ্ধ-

অতো দূরে যেওনা প্রেমের তরঙ্গে তরঙ্গে

পথ হেরে যাবে, পথ হেরে যাবে যৌবিক অঞ্চল

 

দূরের চাঁদ হয়ে থাকো তুমি প্রেমের আকাশে

শুধু তাকেই দেখাও-

অমূল্য গুপ্ত ধন!

হেফাজত করো যৌবনের তপ্ত সফেন

যাকে তাকে দিওনা তুমি হৃদয়ের ফুল, ওই

ভালবাসার মঞ্চে--

আজিকার প্রেম রহস্যময়, ছলনার তরবারি।

----১৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

স্বপ্নের মধ্যে জ্বলে পৃথিবীর আশা

 

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্বপ্নের মধ্যে জ্বলে পৃথিবীর আশা,

দৃঢ়চেতা সব বুঝতে পারে।

কেন হেরে যাওয়া,হেরেও কেন বিজয় নিয়ে আসা,

নিষেধ কেন হেরে যাওয়া অন্তরে।

কেন বুঝতে হয় আলোর পরিভাষা

পথের অন্ধকারে—

 

যোদ্ধারা জানে, যুদ্ধের দূর্গে দূর্গে শত্রুর প্রাচীর,

ওঁত পেতে আছে মৃত্যেুর পরোওয়ানা,

দূরের কালো মেঘে লুকে আছে সূর্যের আলোক সজ্জা

রক্তের প্রবাহ স্পর্শ্ করে না অনুভূতির দেয়ালে

যে স্বপ্নের বহর রচিছে হৃদয়ের কবিতা

সে প্রেম হাসবেই বিজয় কেতনে—

 

 

দৃঢ়চেতা সব বুঝতে পারে,অদম্য সাহসী প্রাণ

তাই সে ছুটে বার বার প্রচেষ্টার ধারে

আমিও তেমনি রণ মঞ্চে তোমায় চাই দেখি

বিজয়ের নেশায় বারে বারে

দূরে গিয়েও তোমার পানে অপলক চেয়ে থাকি

জাতির অন্ধকারে ।

 

স্বপ্নের মধ্যে জ্বলে পৃথিবীর আশা,

দৃঢ়চেতা সব বুঝতে পারে।

১৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

তুমি আজ এমনভাবে তাকালে

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে যুবক, তোমাকেই উগ্র মনে হয়

তোমার ভিতরে সব উগ্রতা ঢুকে গেছে।

শরীরের অঙ্গ ভঙ্গি যেন অসভ্যতার তুলিতে আঁকা,

প্রতিটি ভাঁজে ভাঁজে যৌবনের নবীণ চিহ্ন গুলো

ভয়ঙ্কর ‍দৃষ্টিতে ক্ষিপ্ত হয়ে উঠে হিংস্র প্রাণীর মতো।

 

তোমার ধারে যায় যারা, ভয়ে ভয়ে ফিরে আসে

এক বুক আক্ষেপ নিয়ে, তোমার ভিতরে সেই

জালেমের বর্বরতা রয়েছে,

কোনখানে আছে ?

প্রাণে না যৌবনে, নাকি পেশী শক্তিতে?

 

সন্ত্রাসী, মাস্তানীর অস্র হাতে দেখতে পাই তোমার সংঘে ।

ভয়াবহ মাদকের করাল গ্রাসে মাতাল,নেতার ডাকে

নিজেকে শেষ করতে করতে যতখানি বেয়াদব হওয়া যায়

যতখানি নিঃশেষ হওয়া যায়—

তাও আছে, কোনখানে আছে?

ক্ষমতায়, না নেতার আদর্শে?

 

অথচ তোমায় ঘিরে পৃথিবী স্বপ্ন বুঁনেছিল পাহাড়সম!

আজ তুমি নেতার পোষ্টারে সন্ত্রাসের গড ফাদার,

মাদকের সম্রাট- বেয়াদবের চূড়ান্ত হুঙ্কার!

নেতার আয়নায় মুখ রেখে কালি মেখেছো তোমার

নৈতিক চরিত্রে-

নেতৃত্বের অঙ্গে গুজেছো লাল গোধূলির ফুল।

 

তুমি আজ এমনভাবে তাকালে-

তুমি নেতা না সন্ত্রাসী খবু করে ভাবালে।

নেতৃত্বের আড়ালে এইসবও তুমি?

-----১৬-০১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

তারাও কবিতার চরন লিখতে বসে

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কালো অর্থেও কি সম্মানের আসন আছে?

অন্ধেও কি আছে দৃষ্টি?

 

ক্ষমাতয় গেলে দেখি অন্ধের ভিতরে দৃষ্টি,পেশী শক্তির ঝাঁক

তারাও কবিতার চরন লিখতে বসে!

যোগ্যতা জানান দেয় ক্ষমতা অর্থের দাপটে

অথচ মূর্খতা ঘিরে আছে জ্ঞানের চৌপাশে

 

অবৈধ সম্পদের চূড়ায় বসে বসে কবিতার শব্দ কূড়ায়

সাহিত্যের বীজ বুঁনে অজ্ঞতার চাঁদরে,মাদকের অগ্রাসে

বিষ কিনে খায়-

অথচ কবি হতে চায়! সমাজের সেবক হতে চায়-

সম্মান কিনে নিতে চায় ।

 

কতোকাল কলমকে অসম্মান করে জাগাবি তরবারি?

তুই যে কলম ফেলে কেবল ক্ষমতার ঢেউ দিয়ে

কবি হতে যেয়ে আপনাকেই করেছিস অপমান

সারারাত জেগেছিলে অন্ধকারে!

কালো অর্থের ভিতর দিয়ে কার কার সম্মান ডুবালি?

 

ক্ষমাতয় গেলে দেখি অন্ধের ভিতরে দৃষ্টি,পেশী শক্তির ঝাঁক

তারাও কবিতার চরন লিখতে বসে!

-------১৬-০১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


নারী গর্ভে থাকে আগামীর পৃথিবী

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্তরে অন্তরে আলোটা জ্বলে উঠুক!

 

জ্বলে উঠুক শুধু নৈতিক চরিত্রের আঠারো কোটি প্রাণ

বাকীরা সব শুধরে যাক

পৃথিবী নিমগ্ন হয়ে নিজস্ব চশামায় দেখুক আর্দশের উপমা

সত্যেরা যা দেখে তাই দেখুক

 

মিথ্যের রঙ তাই হয়ে গেছে ধূসর কৃষ্ণ মলিন!

পরকিয়া কি বন্ধন গড়ে-কারো জানা আছে?

অন্তরে অন্তরে প্রেমটা জ্বলে উঠুক

বিশ্বাসের প্রদীপ জ্বেলে

নৈতিক চরিত্রকে আলিঙ্গন করে দেখুক।

 

নারী-পরুষের অবাদ তীর্থ্ নিষিদ্ধ শুনেছি

পরকিয়া তার অগ্নি গৃহ--অবৈধ সিঁড়ি--অপমানের বাসর

নারী গর্ভে থাকে আগামীর পৃথিবী-

পবিত্র চাঁদরে ঢেকে রাখো যৌবনের গুপ্ত ধন

তবেই পাবে পবিত্র ফুল—পবিত্র প্রেম।

----১৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।