Friday, September 24, 2021

সন্তান আজ আসামী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

ফুলের মতো সন্তানেরে ফুটাও ভূমি

নছেত কূল কিণারা পাবে নাকো তুমি!

 

তোমার সন্তান! সেতো বিধাতার শ্রেষ্ঠ দান

শিক্ষা দেও তারে নৈতিক চেতনার সুর তান।

ওগো সন্তান দেখিয়া গর্বে নাহি যাও ভাসি

যদি না পারো তারে মানুষ করিতে আসি।

 

সন্তান আলো ! সন্তান আঁধার !

এই স্বপ্নীল পৃথিবীর ক্ষণিক সম্ভার।

তুমি যেখানে তার গুরু দায়িত্বভার

সন্তান সেখানে জ্যোতিময় উপহার।

 

দয়া করে আদর্শকে রাখো তোমার অভিধান

নছেত এই অর্থ্ বৈভব  সন্তান করিবে অপমান।

তোমাকেও ছাড়িবে না গোধূলী বেলার শেষে

হায় কপাল! হায় কপাল! অশ্রু ধুলায় মিশে।

 

সবটুকু ধ্বংস সোনালী স্বপ্নের! তব লুটে পুটে!

তুমি রক্তে দিয়েছো মিশে এই সন্তানের তটে

প্রাণের সন্তান আর নাহি তোমার মোটে

সে ছুটিছে আঁধার জগতের পথ-ঘাটে।

 

সন্তান আজ আসামী ক্ষণকাল তর ফুটে!

তোমার হতে আসেনা নৈতিক শিক্ষা ছুটে!

----------------------------------------

Saturday, September 18, 2021

রক্তের পাশে রক্ত নেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

মাতৃগর্ভ্ হতে আসিলে যেদিন রক্তের দল

সেদিন ছিলে রক্তের বাঁধন বিপুল বল।

 

আজ ছিন্ন হলে বিভাজনে বিভাজনে

কেউ সহদোর কেউ চাচাতো ভাই বোনে

কোথায় বন্ধন ! রক্ত কোথায়

হত দরিদ্র দুর্ব্ল অতি অসহায় ।

 

রক্তের বাঁধন হতে এসেছে আঘাত অর্ন্গল

রক্তের পাশে রক্ত নেই! আছে কিছু নষ্ট দল।

 

সেইদিনের পারিবারিক বন্ধন কোথা গেল খসি ?

আজিকায় হিংসে বিদ্বেষ হানাহানি উঠিল বিকশি

দিয়ে গেল বিভক্তি রক্তের বন্ধনে

প্রাণ আর জাগে না অশ্রু ক্রন্দোনে ।

 

সম্পর্কে বিরোধ! হিস্যায় বিরোধ!

অন্তর পথ অবরুদ্ধ- কঠিন অবরোধ!

শত্রু বেশে তুমি সাজাও যে শিশুরে

সে শিশুই রক্ত ছুড়িবে দুর-বহুদুরে!

 

কি হবে এমন হিংসে বিদ্বেষে সেজে

পাবে কি? যে আনন্দ পারিবারিক বন্ধন মাঝে!

------------------------------------

সীমানা বিরোধ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

রক্তের বাঁধন বেশে তুমি এ কোন বিরোধে?

পৈতৃক জমির সীমানা লড়াও অবাদে !

 

তোমার হিস্যা যতটুকু আমারও ততটুকু মণিরতন হার

আমি যে দাদার তুমিও সে দাদার

এইখানে নেই কোন বৈষম্য সম্ভার!

তবু কেন রাত্রির আঁধারে জমির সীমানা লড়াও!

আমি দুর্ব্ল তাই তুমি ক্ষমতা দেখাও

হিসেব দিতে হবে ভাই

সেই অনন্ত অসীমে যাই।

 

যে রক্তের অধিকারে পেয়েছি ভূমি

তার ন্যায্য দাবীদার আমি নহে গো তুমি

সে অংশের মালিকানা শুধু আমার

তবে কেন ভাই সীমানা লড়াও বারেবার!

 

আমি করবো না ক্ষমা! করবো না ক্ষমা

এ জুলুম অত্যাচার রেখেছি জমা

অনন্ত অসীমে দিতে হবে ফিরিয়ে

আজিকার দম্ভ ক্ষমতা নিমিষে হারিয়ে।

 

নশ্বরের দুই এক ইঞ্চি জমি

অবিনশ্বরে হবে তাহা অনলের ভূমি!

রক্তের বাঁধন বেশে তুমি এ কোন বিরোধে?

পৈতৃক জমির সীমানা লড়াও অবাদে !

-----------------------------------------

যোগ্যতার মৃত্যু নেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

সন্মানীর সম্মান যেন নেই ধরণীর মাঝে;

অযোগ্যতার মঞ্চে আনন্দ সংগীত বাজে!

 

পৃথিবীর আকাশ, উদার আলোক ধারা

অর্থ্ বৈভবের মানদন্ডে দিশেহারা-পথহারা

সম্মানীর সম্মানকে খাটো করে তারা

আজিকার আধুনিক বসুন্ধরা ।

 

ক্ষমতার বসন্তও যেন সম্মানীর গ্রাসে

যোগ্যতার আসন নেই অযোগ্যতার ত্রাসে

অর্থের সম্মান সহজে নৃত্যে আসে

নিত্য নতুন সাজে আমাদের আশে-পাশে।

 

যোগ্যতার মৃত্যু নেই অঙ্গ- প্রাণে

যদিও অযোগ্য নিত্য উৎসবে বিপুল র্গজনে।

তবু আনন্দ পরম দুঃখে মম

সম্মানী দৃঢ় উজ্জ্বল চির সত্যে আলোকসম।

 

সন্মানীর সম্মান যেন নেই ধরণীর মাঝে;

অযোগ্যতার মঞ্চে আনন্দ সংগীত বাজে!

অথ বৈভবের গর্জ্ন সব চূর্ণ্ করি

সম্মানী উঠবেই জেগে সূর্যের পথ ধরি।

 ----------------------------------------------

স্থান দাও তোমারে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

আমি চেয়ে আছি তোমাদের জয়গানে

জ্বলে উঠো  আলোয় সকলের মাঝখানে।

 

যৌবন সব উর্ধ্বে এ ধূলির ধরণীতে

তুমি সেথা যুদ্ধের সেনাপতি দূর্গতে

যেথা নির্ভয়ে অবিচল হারাবার নেই কিছূ

যদি না তুমি হারায়ে যাও অসুরের পিছু !

 

যেথা পরাজয় নাই যুদ্ধআর গর্জনে

সেথা স্থান দিও তোমারে নশ্বর ভূবনে।

যেথা ঝরা জীর্ণ্তার গ্লাণী নাহি রয়

সেথা তুমি গর্জে উঠো আপনার পরিচয়।

 

সূর্যের অন্ধকার বলিয়া কিছু নাই একেবারে

যদি না রাত্রি কিংবা কালো মেঘ ঢাকে তারে

বিজয়ের স্বপ্ন যদি না দেখাও তোমারে

এ যৌবন হেরে যাবে যুদ্ধের সমরে।

 

যেথা দাঁড়ায়ে তুমি হবে জীর্ণ্ মম

সেথা তুমি পরাজিত- প্রিয়তম।

যৌবনের শিখা জ্বালিয়ে দাও যুদ্ধের উদ্যানে

স্থান দাও তোমারে সকল বিজয়ের মাঝখানে।           ------------------------------------------------------

এখন তুমি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

হৃদয় গগণে সূর্য্টা উঠেছিল খুব ভোরে

সূর্য্মুখীটা অপলক চেয়েছিল বিরাজ অন্তরে।

এখন তুমি যা-খুশি তাই করো

অফুরান ঝড় উঠাও গভীরে থরো থরো !

 

হৃদয় পিপাসার করো নাকো অবসান

তুমি ফুটে যদি পূর্ণ্ করো প্রাণ

হৃদয়ে সূর্য্ হাসবে খরতর

এ উত্তাপে জ্বলে উঠবো বিশ্বতর।

 

এই যে খেলা খেলছ কত ছলে

খবর কি রাখো প্রান্তর ভেসে যায় রাঙা জলে!

তবু তোমাকে আমি অফুরান ভালোবাসি

কি করে ভুলি তোমার এ মিষ্টি হাসি ?

                   

যখন ভাবি সব হারালাম বুঝি

অন্তর চোখে তোমাকে পাই খুঁজি!

শত চেষ্টার পরেও তুমি রও নাহি দুরে

বুকের মাঝে আবার চেপে ধরো বিস্তরে।

 

এখন তুমি যা-খুশি তাই করো

অফুরান ঝড় উঠাও গভীরে থরো থরো ।

    ------------------------------------------------

Friday, September 17, 2021

৯৩ ব্যাচের বন্ধু তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

৯৩ ব্যাচের বন্ধু তুমি বাজাও অসীম সুর

তোমার কণ্ঠে বন্ধুর গান শুনি সুমধুর!

বন্ধুর মাঝে তোমার প্রকাশ

দীপ্ত আলোয় আঁধার আকাশ।

 

কত পরিচয়ে কত বর্ণে কত গন্ধে

কত প্রাচুর্য্য কত পদবীতে কতে ছন্দে

অসংখ্য অর্জ্নে জীবনের লীলায়

তুমি জেগে আছো এই বসূধায়।

 

তবু তুমি হৃদয়পুর !

বন্ধুর মধ্যে তোমার কন্ঠ এমই সুমধুর!

যার স্পর্শ্ পেলে সকলি যায় ভুলে

হৃদয় সাগর নেচে উঠে হেলে দুলে।

 

বন্ধুর মাঝে তোমার যে ছায়া,

মুক্তি সে আমার অশ্রুজলের মায়া

৯৩ ব্যাচের মাঝে তুমি এমনি সু-মধুর!

হে বন্ধু ডাঃ মিন্টু চন্দ্র পাল-

তুমি অমৃত সুর—সকল বন্ধুর।

--------------------------------

মানবিক ব্যাচ ৯৩

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

৯৩ বন্ধুরা খুলিছে আজ হৃদয়ের দ্বার!

এ এক চিত্ত মনোহরা মানবিক অহংকার !

 

রক্তের বাঁধন নহে তবু আত্মার অলংকার

সেবক ভঙ্গিতে তুলিছে বন্ধুত্ত্বের ঝংকার।

এ যেন ভিন আত্মার নির্মোহ সেতু বন্ধন!

দুর নহে দুর বিরহ ব্যাথার অশ্রু কাঁদন-

 

বন্ধুর দুঃখে স্পন্দনে স্পন্দনে উঠে প্লাবন

মানবিক তরীতে ভেসে যায় বন্ধুর অঙ্গন

এ এক অনুপম উপমা ৯৩ বন্ধনে

বন্ধুত্ত্বের শ্লোগানে- বন্ধুর জয়গানে।

 

কোন প্রাচুর্য্য কিংবা পদবী পরিচয় নহে

মানবিক ব্যাচ ৯৩- একই রক্ত কনিকা বহে!

এক একজন চির সাম্যের মহাকবি

হৃদয় থেকে হৃদয়ে আঁকে বন্ধুত্ত্বের ছবি।

 

বন্ধুর বিজয়ে দূর্গে দূর্গে যুদ্ধ করি

৯৩ বন্ধুরা ছুটিছে মানবতার হাত ধরি।

শুভ কামনা, শুভ কামনা

জয় হউক সকল বন্ধুর বাসনা।

--------------------------------------

সে অজ্ঞ পন্ডিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

নির্বোধ জ্ঞান! মানবতার দুস্য তারা

লুটেপুটে নিতে চায় সব বসুন্ধরা।

 

মোহের ছন্দে উচ্ছ্বাসিত প্রীতি-গায় গীতি

তোয়াক্কা করে না ন্যায়-নীতি।

এতো র্নিদয় ব্যাকুলতা

নির্বোধ জ্ঞানের প্রণেতা ।

 

অন্তরে বহে যায় লালসার মহা প্লাবন!

দম্ভ অহংকারে ভুলে যায় পর-আপন।

বাতিলের মহা কল্লোলে

জীবন তরী ভাসায় হিল্লোলে।

 

জাহেলী সুর ছন্দের কলরবে ধরনীতে

লুটে পুটে যায় ক্ষমতার আসনে রজনীতে

তহবিল ভরিয়া লয়ে যায় তারা নীড়ে

প্রজার অশ্রু ঝরে নিভৃতে ক্ষুধার্ত্ কুটিরে।

 

নির্বোধ জ্ঞান! বিচার নাহি করে কিছু!

সত্যের প্রাণ মরে গেছে অসত্যের পিছু।

নির্বোধ জ্ঞান! ওরা নীচু, ওরা নীচু

সে অজ্ঞ পন্ডিত মিছে করিতেছে রোষ!

লুটে পুটে যায় তবু প্রাণে নাই সন্তোষ।

----------------------------------------

অন্তরে রাখিও গেঁথে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

 হৃদয় যতটুকু দিতে পারো দিয়ে যাও তাই;

প্রিয়জনে প্রিয়জনে নিলোর্ভ্ সংগীতে গাই।

 

দিয়ে যাও পৃথিবীরে- আর পাবে কোথা!

প্রেমটারে প্রিয় করি, প্রিয়েরে মানবতা।

অন্তরে রাখিও গেঁথে প্রেম উপহার

মুছে ‍দিও প্রাণ হতে বিরহের সম্ভার।

 

এই ব্যাদনা বিধুর পথে পৃথিবীর নরনারী

প্রেম শুন্যতায় পুড়িছে চিতার অনল পূরী।

মরিচিকার পিছু ছুটে  ছুটে

অশুভ হৃদয়কে নিয়েছে লুটে পুটে।

 

ভুলেগেছে আপনারে প্রিয়গৃহ তরে

প্রেম যে মনবতার যুগে যুগান্তরে ।

চিরদিন নহে কেহ পৃথিবীর বসতি

জীবন এমনি যবনিকার চিরগতি।

 

হৃদয়ে হৃদয়ে করো প্রেমের চাষাবাদ

বিরহের গগণে উঠাও পূর্ণিমার চাঁদ।

মোহের পিছু হয়ো না কো আত্মহারা 

প্রেম ও মানবতা ধ্বংসের দুস্য তারা ।

 

অন্তরে রাখিও গেঁথে প্রেম উপহার

মুছে ‍দিও প্রাণ হতে বিরহের সম্ভার।

-----------------------------------------

নিরেট ধুম্রজালে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

কেউ  বাঁধিবে না তোমারে এই মায়ার ডোরে

মৃত্যু যখন  আসিবে নীরে

 

শত স্বপ্নের অগাধ সাগরে

ভালবেসেছিল মগ্ন করি! এত প্রেমকথা-

বিপুল চিত্ত বাসনা তীব্র ব্যাকুলতা

সবাই ভুলিয়া যাবে তোমার মুখ-অন্তর

ভাষা হতে ডাকিবে না ভালবাসিবার!

আজ আর নাহি তোমার অধিকার ।

 

মৃত্যুর সংগীতে! তোমার এ প্রাণ সঞ্চিত

হৃদয়ের স্পর্শ্ হতে তোমারে করিবে বঞ্চিত

চিরদিন!

অনন্ত আবাসের কুটির-কাননে

ফুটিবে পুস্প আরশে আযীম চরণে

কেউ বলিবে না প্রিয়জন ছিলে তুমি

কিছুদিন পর! নিঃশেষ হবে এই ভূমি।

 

নাহি প্রেম ! নাহি প্রেমগীতি মণিহার!

মৃত্যের ডাক যখন আসিবে আপন দুয়ার।

নিরেট ধুম্রজালে আটকে আছে নরনারী

এক স্বপ্নের মিলন মেলায়- ক্ষণিকের বাড়ী।

----------------------------------------

নির্ঘুম ছুটে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

অদৃশ্য ইথার সমরে যে যুদ্ধটি ঘটে

সে যুদ্ধে পৃথিবীর বহু প্রাণ নির্ঘুম ছুটে!

 

 প্রযুক্তির দিনে- সেই প্রেমাতুর তানে  

চৌদিক চেয়ে দেখি নর নারী পার্শ্ব-পানে

নগ্ন শরীরে বুকে পিঠে পুলকি ছড়ায়ে

আজিকার তারুণ্য মোবাইল পর্দায় জড়ায়ে

 

গভীর রজনি করিছে নিলর্জ্জ ভালবাসা

কি সব আশা ! কি সব ভাষা !

অদৃশ্য ইথারে

কত পর্ণ্ছবি কত কথা বাহারে।

 

বজ্র কালো মেঘে নিভে গেছে প্রেমজ্যোতি- 

অসংখ্য বন্ধু-বান্ধব ! দিবাযামী করে ক্ষতি!

আগামীর আলো নিয়েছে কেড়ে প্রযুক্তির কবি

শিল্পী আঁকিছে নিভৃতে বসে ব্যাদনার ছবি।

 

কোথা হতে তুমি এসেছিলে- হে ইথার তুফান?

বিরহ-তাপিত তোমার এই জয়গান

চৌদিকে অশ্রু ঝরা আঁখি দেখেছি জনে

অন্তর বসতে পৃথিবী ছুটিছে দুর-পানে ।

 

অদৃশ্য ইথার সমরে যে যুদ্ধটি ঘটে

সে যুদ্ধে পৃথিবীর বহু প্রাণ নির্ঘুম ছুটে!

------------------------------------------

আমাদের মন ধরা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

শুধু কণ্ঠ স্বরে বাজে মানবতার গান !

স্বার্থের রাগ অনুরাগে মান-অভিমান,

বিপুল অভিসারে তুলিছে প্রলয় প্রাণ

মোহের তরে গাথা প্রেম প্রণয় স্বপন।

 

হৃদয় তরঙ্গতে নর্দমা ভাসে কূলে

প্রেম ভালবাসা নাহি কো সত্যের মূলে

পশুত্ত্বের সম্ভ্রমে ছতর খুলিছে মানুষ

এ নির্লজ্জ যৌবন ক্ষুধা ছুটিছে বেহুশ!

 

হীন মনোহরা এই নর নারীদের

ওদের প্রাণ ক্ষুধা নহে মিটাবার।

এই জীবন মঞ্চের উৎসব মাঝে

দাউ দাউ জ্বলিছে আগুন বিশ্ব বিরাজে।

 

অসম প্রতিযোগীতার দৌড়ে  নরনারী!

মোহের যুদ্ধ করি দুর্বলের গর্দান ধরি।

শ্রেষ্ঠত্ত্বের পদবী ভুলে শুনি সেই সুর!

যেই সুর বিজয়কে নিয়ে যায় দুর-বহুদুর!

 

অন্তরে পুলকি উঠেনা বসন্তের ফাল্গুনে

মোহের তান-দূর হতে তাই শুনে।

ক্ষণিকের পৃথিবী – বিষাদময় হয়ে উঠে

আমাদের মন ধরা অবিরত তবু ছুটে।

---------------------------------------

Thursday, September 16, 2021

বিস্তর ব্যবধান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২০২১ ইং

***************************************.

হকের দল বিস্তর ফেইস বুক ভুবন !

জীবন চর্চায় নাহি তবু বচনে সারাক্ষণ!

 

জৈনক মুমিন সেজে উপদেশ দিতেছে ক্রমে

অথচ চিত্ত তাহার দুষ্ট দিকেই ভ্রমে

সু মধুর আযানের ধ্বনি বাজে কানে

মসজিদে নামাজ পড়ে মুসল্লি ক”জনে!

 

সত্যের বাণী নাহি বাজে হৃদয়তলে

কেউ কেউ জাগে ধর্মের কোলাহলে।

সবাই জিহাদী তবু নাহি দেখো

মিথ্যের সম্মুখে সত্য নাহি রাখো ।

 

নিজেকে সত্য জাহিরে উদার ত্রিভুবন!

স্বার্থ্ হাছিলে সত্যকে রাখিছে গোপন।

মূর্খের মতো ধর্মকে করিছে অপমান

আপন চিত্তে নাহি শুভ্রতার আয়োজন।

 

ফেইস বুকে এতো মুত্তাকি ! এতো পরহেজগার !

এতো জান্তা শমসের !

তবে নামাজে বিমূখ কেন অতঃপর ?

শুধু কি বাণী জাহিরে ফেইসবুকে দিনভর।

 

ওহে মুমিন, ওহে মুসলমান

কেন অন্তর -বাহ্যিক বিস্তর ব্যবধান ?

--------------------------------------------

Saturday, September 11, 2021

তোমার বদলে যাওয়া

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

তোমার বদলে যাওয়া বহিতে পারি

এমন সাধ্য আমার নাই।

 

এ সংসারে আজ তুমি অর্থ্ বৈভবে সম্ভার

তুমি কর্ণ্ধার বিপুল ক্ষমতাধর

ছিলে দরিদ্র হত দরিদ্র

আজ  ভুলে গেলে সময়ের ব্যবধান

দুঃখসুখের অনেক বেড়া হে ধনবান।

অর্থের দম্ভে ক্ষণে ক্ষণে

তুমি গর্জে উঠো নির্যাতনে।

 

সমাজপতির আভাসে দাও দেখা

কালো মেঘের ফাঁকে ফাঁকে

সূর্যের কিরণ রেখা

তবু আলোটা সহিবার শক্তি আমার নাই

এ অসীম বদলে যাওয়ার ভার

আজ সমাজের দায়ভার।

 

হে হঠাৎ বদলে যাওয়া কোটিপটি

সকল কালো পর্দা ঘুচিয়ে নাও- এ মাটি

তুমি হও হৃদয়ে হৃদয়ে পরিপাটি

পৃথিবী যেন খুঁজে পায় মানবতার ঘাঁটি।

-----------------------------------------

আমাকে হারাতে গিয়ে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

জিতেছো, তুমি জিতেছো ভেবনা !

আমাকে হারাতে গিয়ে তুমি যত

দিয়েছো যাতনা

নিজের উপর ততটুকু আঘাত হেনেছো

আমার চিত্ত গগণ থেকে অভিশপ্ত হয়েছো

তোমাকে যে কেউ মুক্ত করে দিবে

সেই শক্তি কার আছে এই যবে ?

কোন মতেই ভুলিব না আমি

যে অত্যাচার করেছো  নশ্বর ভূমি !

তোমার অর্থ্ বৈভব ক্ষমতা জেনেছি

দুর্ব্ল আমি তাই হার মেনেছি

কিন্তু রক্ত ক্ষরণ তুমি দেখনি-তুমি বুঝনি

তুমি জুলুম করেছো যামিনী

ক্ষমা করিনি –আমি ক্ষমা করিনি-

বিচার দিয়েছি ওই আরশের সিংহাসনে

এ জুলুম তোমাকে পুড়াবে আগুনে

আমার হিস্যা ফেরৎ দিবে গুনে গুনে

আমি হার মেনেছি এই ভুবনে

জিতেছো, তুমি জিতেছো ভেবনা !

আমাকে হারাতে গিয়ে তুমি যত

দিয়েছো যাতনা

তবু প্রার্থ্না করি ফিরে এসো হে চেতনা।

-------------------------------------------

ওই যে আযান দিল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

ওই যে আযান দিল মুয়াজ্জিন

আয় তোরা আয় মসজিদে আয় ওরে মুমিন!

তোর হিসেব কে দিবে কষে ?

ফেরেস্তা তো লিখছে কাঁধে বসে!

 

তুই যে ঈমানের দাবীদার কে দিবে বলে ?

নামাজ তোর সাক্ষী ওই অনন্তের কালে

ওই যে আযান দিল মুয়াজ্জিন

থাকিস না পিছে পড়ে আয় তোরা আয় মুমিন।

 

মুসলমান দাবী করিস যদি ওরে

অহেতুক কেন বাজার ঘাটে ঘুরে ফিরে

সৌভাগ্যবান হয়ে তুই এলি

কাফের হয়ে কেন তুই গেলি !

 

বেশ বুশা নামে নহে তোর পরিচয়

তুই তৌহিদী মুসমান, যদি রয় আল্লাহ ভয় !

যে কিনা নামাজে হয়

ওরে মুমিন আয় মুসজিদে আয়।

 

ওই যে আযান দিল মুয়াজ্জিন

তুই কি করে বসে থাকিস ওরে মুমিন !!

নতশির করে দে আল্লাহ’র চরণমূলে

বেশ বুশ নাম নহে  পরিচয়  ওই কূলে।

মানবের এ প্রেম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

মানবের এ প্রেম নয় তো ভীরু

নয় তো হীনবল,

তবু কেন সে ব্যাকুল হয়ে

ঝরায় অশ্রুজল ?

যে প্রেম এসেছে সুখ শোভায়

সে প্রেম কেন ব্যাথায় ?

হৃদয়ে হৃদয়ে তো প্রেম চায়

স্বর্গীয় সূধায় !

তবু প্রেম নেই মানুষের মাঝে

      হিংসে বিদ্বেষ ভীষণ সাজে

হৃদয় থেকে হৃদয়ে বাজে

      যে ত্রাসে প্রেম পালায় লাজে

সন্দেহ- বিহ্বল।

অর্থ্ প্রাচুর্য্যের বিচারে

হৃদয় নাহি প্রেম বরণ করে।

প্রেম প্রাণের স্বর্গীয় বাহার

সে চায় হৃদয়ে হৃদয়ে বন্ধন।

মানবের এ প্রেম নয় তো ভীরু

নয় তো হীনবল ।

----------------------------------------

আর বিলম্ব নয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

ঋণ মুক্ত হয়ে যাও হে প্রাণ

আর বিলম্ব নয়

কখন যে ডাক পড়ে তোমারি

এই রাখ অন্তর ভয় !

এই ঋণ তোমার জীবন মাঝে

মুক্তি দিবে কি, পাবে না যে

এপার ওপার ঝাঁপটে ধরবে তোমায়

ঋণ মুক্ত যেন হয় ।

ঋণ মুক্ত হয়ে যাও হে প্রাণ

আর বিলম্ব নয়

কখন যে দিন ফুরিয়ে যাবে

       অনন্তের পথ ধরে

তখন তোমার শোধের বেলা

       আসবে না আর শিয়রে

যেটুকু তার শোধ করেছো

       মুক্ত ডানায় পথ উড়েছে

জীবন কালে শোধ করে যাও

       নইলে ক্ষমা হবে না আর

শোধ করো, শোধ করো

আর বিলম্ব নয় ।

------------------------------------

 

দিয়ে দিস থলি ভরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

হে বিশ্বতরী,ক্ষণিকের যাত্রী আমি ওরে !

তোর প্রেমের বাঁধন পারিবেনা রাখিতে ধরে

আমি ছুটেছি  ধুম্র জালের মায়াবী পিছে

এই পৃথিবীর প্রেমের বাঁধন সবই মিছে।

প্রতিটা প্রহর ডাকে আমায় মাটির নীচে

পচে গলে মিশে যাবো একাকী কবরে।

 

হে বিশ্বতরী,ক্ষণিকের যাত্রী আমি ওরে !

তুই ভুলে যাবি চিরতরে নব সুর নাহি ধরে

জানি বদ্ধ করে দিবি সকল হৃদয় দ্বার

শিকল ছিন্ন করে দিবি সকল বাসনার!

তোর মায়া ছেড়ে আমি হবো পার

অসীমের পথে লোকে লোকান্তরে।

 

তবু তোরে ভালবাসিয়াছি নির্ম্ল অন্তরে !

তোর ফসলে আমি হবো রত্নবান হাশর প্রান্তরে।

দিয়ে দিস থলি ভরে

আর আসিব না ফিরে তোর দ্বারে।

আল্লাহ ডাকিছে আমায় অনন্ত পানে-

দিয়ে দিস থলি ভরে চিরবিদায়ের ক্ষণে।

--------------------------------------

এ কৃতজ্ঞতা শেষ হবে না

 

   এ কৃতজ্ঞতা শেষ হবে না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর

ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা প্রহর ।

 

একদিন চলে যাবো অনন্ত জীবন-লোকে

সেদিন কি জাগবে এ  নিয়ামত আমার চোখে?

তোমার রহমে নতুন সে আলোকে

প্রত্যশা তব নব স্বপনে আরশ তর।

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর ।

 

পাপের অন্ত নাই গো অন্ত নাই

ক্ষমা চাই বারে বারে কুদরত তর তাই

 

রহমতের দ্বার খুলে দিও দয়ার পরশে

আমি যেন না হই অপরাধী পাপী বেশে

আমারে মুক্তি ‍দিও তুমি কাছে এসে

যেদিন কঠোরে জাগবে হাশর প্রান্তর

সেদিন খুঁজে নিও আমারে নিরন্তর-

 

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর

ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা প্রহর ।

-------------------------------------------

 

বাতিলের তপস্যা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

মানবের প্রাণে প্রাণে বাতিলের তপস্যা

তাগুদের কূলে বসে নাহি পায় ভরসা ।

ক্ষণিকের জীবন তাহার তবু ব্যাকুলতা

ভুলে যায় চিত্ত মোহে আপনার প্রণেতা।

 

ধর্মের তরী বেয়ে কে আসে পারে ?

বাহ্যিকে মনে হয় সাধু যেন তাহারে

গীর্জা মসজিদ মন্দিরে

ইবাদতের ডাক শুনি সুমধুর কন্ঠ সুরে ।

 

ওগো কয় জনা যাও স্রষ্টার হক তালাশে !

তুমি তো ভিড়াও বাতিলের তরী উদ্দাম উল্লাসে

সাধুতার ছদ্মবেশে

যত চাও তত লও হকের সর্বনাশে!

 

মুক্তি নাই, মুক্তি নাই- বাতিল হে তরী

ছদ্মবেশী সাধুতায় আর কতো যাবে দৌড়ি!

ধর্মের পতাকায় গিয়েছে ভরি

তবু কেন হকে বাণী মরি মরি ?

 

ধর্মের তরী জলহীন নদীর তীরে

ছদ্মবেশী সাধুতার ভীড়ে ভীড়ে ।

মানবের প্রাণে প্রাণে বাতিলের তপস্যা

তাগুদের কূলে বসে নাহি পায় ভরসা 

অন্তর অক্সিডেন্ট

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************

বাহ্যিক এক্সিডেন্ট তবু রেখে যায় কিছূ;

অন্তর অক্সিডেন্ট নাহি চায় আগুপিছূ!

 

বিস্তর ক্ষয়ে ক্ষয়ে নিয়ে যায় সন্ধ্যাবেলা

শৈশব যৌবনের আনন্দ ভেলা

তিলে তিলে ধবংস করে কত স্বপ্নের দোলা ।

তবে কি চিকিৎসা বিজ্ঞানের অবহেলা ?

     

না না এখনো হয়নি প্রেম শান্ত সুশীতল!

প্রাণের চিকিৎসা কেবল প্রেমের ঝড় বাদল

ডাক্তার নেই -হাসপাতাল নেই

নার্স্ নেই কোথাও ভাই !

         

অন্তর এক্সিডেন্ট এক ভয়ানক অনল পুরী!

ধীরে ধীরে যায় শরীরের অস্থি মজ্জা পুড়ি ।

কত শত জীবন তীরে, কত শত প্রাণে প্রাণে

রক্ত ক্ষরণ বহে নির্দয় প্লাবনে প্লাবনে   ----

 

সন্ধ্যাশয্যায় হৃদয়ের সুখ-প্রেমের আলোক

গিয়েছে অন্তর রোগী ভরি নিষ্ঠুর ভূ-লোক।

বাহ্যিক এক্সিডেন্ট তবু রেখে যায় কিছূ;

অন্তর অক্সিডেন্ট নাহি চায় আগুপিছূ!

-------------------------------------