Wednesday, November 10, 2021

যৌবন কালেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-১১-২০২১ ইং

*************************

শুনেছি যৌবন কালে কুমারীরা অহঙ্কারী হয়।

অথব সব যৌবনই চুরি হয়ে যায় এ যৌবন কালেই ।

 

যৌবন কালেই সেই রমনীর গুপ্তধন লুট হয়েছিল

সে বলেছিল তার সব নদী গিরি অরন্যে সবাই অধীশ্বর

খুদ-কুড়ো খুঁটে খাওয়া গরীবের ছিটে বেড়া থেকে

ফুলে ফুলে মধুময় বাগান

যৌবনের অহঙ্কার ধ্বংস হয়েছিল যৌবন কালেই।

 

যৌবন কালেই প্রধান অতিথি হয়ে গিয়েছিল রঙ্গ মঞ্চে

যৌবন কালেই শুকিয়েছিল কমনার নদী

অথচ আজ সে যৌবনের ভিখারী!

কামনার পাখিরা আর নেই

যৌবনের ফুল ফোটেনা।

 

অথচ তার সব সোনাদানা, জমি জমা, কাপড়-চোপড়

নগ্নতা দিয়ে মাজা-ঘষা গোপনতা, অমর পরাগ

এবং গুপ্তগার থেকে লুঠ হওয়া কামনার বারুদ

ভিজে, ভেঙে, গলে, পচে, খসে, ঝরে, নষ্ট হচ্ছে

যৌবনকালেই ।

-------------------------------

 

বাহ্যিক দর্শন

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-১১-২০২১

**********************

বাহ্যিক দর্শ্ন মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

হৃদয় তরঙ্গের শব্দগুচ্ছ কিংবা অভিপ্রায়মালা

ঘৃণা ভরে তুচ্ছ করে দিতে দিতে

চতুর্দিকে উগ্র হয়ে যাচ্ছে পশুত্তের চরিত্র

হৃদয় নোঙ্গরে প্রেমের তরী আর ভীড়ে না

কামনার পতাকা ‍উড়ে নগ্ন শরীরে

নগ্নতা বুকের উপরে

নিলর্জ্জ কুকুরের মতো

আজ কোনো স্থির ভালবাসা নেই

প্রেমের দোকান ফাঁকা- কামনার কেনা বেচা হয়

বাহ্যিক দর্শ্ন মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

ভালবাসার তরঙ্গ ও প্রেমের অনুভূতিগুলি

মোহের বাজারে

বিক্রি হয়েগেছে----

নাম্বার ওয়ান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-১১-২০২১ ইং

*************************

প্রতিজ্ঞা যেন আজ জেগেছে, ভেঙ্গেছে খিল,

নাম্বার ওয়ানে নিমগ্ন তাই যোদ্ধার মিছিল।

যারা করেছে অপমান তারা গিয়েছে হারায়

তারা বুঝেনি মান,তারা বুঝেনি এ বিষ্ময় !

 

তারা দিয়েছে অনলে জ্বালায় হৃদয়–বিল।

আর তুমি ছুটেছো দুর্বার স্বপ্নের মিছিল,

আজ যেন ক্ষুব্ধ্ নির্দয় ছুড়েছে ঢিল

নাম্বার ওয়ান ভয়ে সন্ধি করেছে বাতিল।

 

অদম্য্ সাহসী সৈনিক যারা

উল্কার মতো ছুটে উদ্দাম ভয়হারা!

হৃদয়ের স্পর্শে ডাকে তারা, জাগে নিখিল

নাম্বার ওয়ান তাই দুর্বারগতি, চলে মিছিল।

 

যুদ্ধের দূর্গে আজ বিজয়ের সমারোহ !

যদিও ওরা করেছে তুমুল বিদ্রোহ

তবু তুমি নাম্বার ওয়ান বিষ্ময় ক্যাবল!

কি উদ্দাম ! কি গতিশীল শিল্পের মিছিল।

 

জানি হে জানি শিল্প্ জগতে তুমি এক নব দ্বার;

তুমিই নাম্বার ওয়ান, থাক অরণ্য্ থাক না পাহাড়।

তরী হবেই নোঙ্গর হবেই নদী পার

তুমি এসেছো মিছিলে-বিজয় অণিবার।

----------------------------------------

স্মৃতি তার গর্ভগৃহ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১০-১১-২০২১ ইং

************************

মাঝে মাঝে এমনই গোধূলী নেমে আসে

কখনো রাত্রির চাঁদরে পূর্ণিমার জোছনারা হাসে!

তবু স্বপ্ন বেঁচে থাকে জীবনের প্রবাহে

উঁচু শিখরের হিম কিংবা তাপদাহে ।

 

মাঝে মাঝে ভালবাসার লোডশেডিং হয়

তবুও কৃষ্ণ গগণে দেখি সোনালী সূর্য্দয়!

হৃদয়ে জ্বলে শুধু আক্ষেপের বিরহী দুঃখ

প্রিয়ের ব্যদনা খুঁজে বেড়ায় অপলক চোখ।

 

হারানোর বিরহে চশমায় আর দেখি না কিছুই

অথচ সম্মুখে কত বিজয়ই না ছুঁই ছুঁই !

স্মৃতির পটে শুধু লিখে যাই ব্যদনার গাঢ় নীল

চোখ খোলে দেখি না বাগানের সুরভী ফুল।

 

কেন চলে গেছে কারো জানা নেই !

কি সুংবাদ আছে তার গভীরে খুঁজে না পাই;

শুধু ছুটেছি, শুধু ছুটেছি হারানোর নীল ব্যদনায়

অদম্য্ সহসী ছবরে বিজয় খুঁজে বেড়ায়

প্রিয়জন হারায়।

 

মাঝে মাঝে প্রিয় জিনিষের লোডশেডিং হয়

বিরহের মোমবাতি জ্বলে গভীর হৃদয়—

তবু সেই স্মৃতিকেই অবরুদ্ধ করে রাখি

অফুরান যন্ত্রনায় কবিতার চরন লিখে কবি।

 

স্মৃতি তার গর্ভগৃহ, উঁচু সিড়ি, সোনার আসন ।

---------------------------------------------

 


Tuesday, November 9, 2021

ভালবাসার নিরন্তর মোহে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৯-১১-২০২১ ইং    

***********************

হৃদয়ের কল্লোলে যেন কারো শব্দ শোনা গেল,

তরঙ্গের তুমুল প্রবাহে কারো দীর্ঘনিশ্বাস ।

অনুভবের শিহরণে ভাবতেই বুঝা গেল

কাউকে আবিস্কার করার একটা অনুভূতি।

 

মনে হল

প্রেমের সমস্ত রহস্য্ যেন পিঞ্জরের গভীরে

প্রতিনিয়ত ঢেউ তুলে হৃদয়ের কূলে কূলে

ভেঙ্গে চুড়মার করে যায় স্বপ্নের কুটিরে

কেননা, ভালবাসার নিরন্তর মোহে

হৃদয়ের কাছে সে কিছু একটা বলতে চায়

 

প্রেমের এত প্রবাহ! এত বৈচিত্র রঙ

সে হয়তো কখনো জানতো না

তবু হৃদয়ের কল্লোলে যেন কারো প্রতিধ্বনি শোনা যায়

তরঙ্গের তুমুল প্রবাহে কারো দীর্ঘনিশ্বাস

সে কি আকুতি !

 

কখনো ভাবিনি সেই তুমি হৃদয়ের ধারে আজ

বিষন্ন একটা রূপসীর মতো দেখাবে

এ হৃদয় তার অনুভবের কথা জানাতে এসেছিল

তুমি বুঝলে না, শুধু তুমি বুঝলে না

স্বপ্ন গড়ার আগেই তুমি তার ঘর ভেঙ্গে দিলে।

--------------------------------------

 

Monday, November 8, 2021

তুমি এত ছলনাময়ী কেন ?

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৮-১১-২০২১ ইং

**************************

একটাই হৃদয়, তুমি তাকে কেন দু’দিকে দিয়েছো?

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়

তুমি এত ছলনাময়ী কেন ?

হৃদয়ে হৃদয়ে স্পর্শ্ করতে গেলে অন্য্ দিকে ফিরে থাকো,

 

প্রেম দিতে গেলে ঠেলে দাও

নির্মোহ ভালবাসা- না বুঝেই তুমি ফেলে দাও

অথচ তারপরেও অভিনয় করে যাও, যেন

কিছুই হয়নি, যেন

আমাকেই ভালবাস,ঠিক যেমন আমি চেয়েছি

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়।

 

এমন অভিনয় করার তেমন প্রয়োজন ছিল না

অন্য্ কিছু না হউক, তোমাকে তো

ভালবেসেছিলাম, হৃদয়ের গভীরে

তোমার একটা ঠিকানা ছিল, তুমি

তুমি অনায়াসে বসতি গড়তে পারতে। কিন্তু তুমি বুঝলে না

এখন তুমি দপ করে জ্বলে উঠলে বিরহী অনলে।

 

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়

তুমি এত ছলনাময়ী কেন ?

একটাই হৃদয়, তুমি তাকে কেন দু’দিকে দিয়েছো?

------------------------------------------

হৃদয়টা ফিরিয়ে দিও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-১১-২০২১ ইং

***************************

হৃদয়টা ফিরিয়ে দিও সুন্দরী, সমস্ত সকাল

দুপুর বিকেল যে হৃদয়টা তোমায় দিয়েছিলাম

তুমি যা অনায়েশে পেয়েছিলে

 

যদি মনে হয়ে থাকে,তরঙ্গের উত্তাল সফেনে

প্রেমের শুশ্রূষা নেই,যদি

উন্মত্ত অনুভবের মাঠে শিহরণের ফোয়ারা

না গর্জে উঠে রুগ্ন বুকে সাহাস জাগাতে,

অথবা ভালবাসা দিতে নির্মোহ স্পন্দতে

হৃদয়টা ফিরিয়ে দিও সন্ধ্যার সহিষ্ণু শান্ত হাতে।

 

হৃদয়টা ফিরিয়ে দিও, যে হৃদয়টা তোমায় দিয়েছিলাম

এ হৃদয় যেহেতু তোমারই কারগারে

অবরুদ্ধ্!

তাকে মুক্তি দিও- নিঃশর্ত্ মুক্তি দিও

হৃদয়ের সুন্দর ভাষা, ব্যাদনার বিরহে রঞ্জিত

অনলের আলপনা।

 

মৃত্যুর আগে মৃত্যু দিও না ! হৃদয়টা ফিরিয়ে দিও

কোন প্রেম ফেরাতে পারে না তীব্রতম দুঃখের আঘাতে

হৃদয়টা ফিরিয়ে দিও, তাতে দুঃখ নেই, সুন্দরী।

---------------------------------------

 

তোমোকে রেখেছি

 কলমে- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৮-১১-২০২১ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

সকল অনুভূতি জাগিছে প্রায় অবিরতি

বিস্তর প্রতাপে খুঁজিছে তোমায় হৃদয় বসতি।

 

শুন্যতার গভীরে একান্ত নিভৃতে

কিছু প্রেম রয়ে গেলো বিরহী স্মৃতিতে

তুমি কি বুঝিছো তার কিছু ?

সেই কবে হতে ছুটেছি তোমার পিছু!

 

শুধু এই তুমি

বুঝলে না কভূ এ তপ্ত ভূমি।

 

তবু কোনভাবে বেঁচে থেকে

বলে যেতে চাই এ পৃথিবীকে

তুমি ছিলে তুমি আছো এ তৃষ্ণতায়

জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,

তোমোকে রেখেছি হৃদয়ের উষ্ণতায়।

----------------------------------

 

হৃদয়ের মৌল কুটিরে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৮-১১-২০২১ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************

তুমি বলেছিলে ভালবাসা নেই, ভালাবাসা নেই

অথচ ভালবাসাই আছে।

প্রসন্ন হৃদয়ে কে ডাকে প্রেমের তরঙ্গে  !

অন্তরে জেনেছি প্রেমহীন কোন প্রাণ নেই।

 

তুমি বলেছিলে,অহংকার জয়ী হবে

অহংকার জয়ী হলো না

প্রেমের মোহ ছিন্ন করেছে অহংকারের ছলনা;

হৃদয় জেগেছে ভালবাসার সৌরভে।

 

তুমি বলেছিলে, বিপুল অর্থই শেষ কথা।

স্বপ্নের শেষ কেউ জানে ?

মোহ যে ছড়িয়ে আছে অনিষ্টের সব গানে, সবখানে;

তার পরেও আছে হৃদয়ের পূর্ণিমা!

প্রেমের মহাপ্রলয়!

 

হৃদয়ের মৌল কুটিরে প্রেম লুকিয়ে থাকে উজ্জ্বলে

সোনালী রৌদ্রকিরণে!

শুধু অর্থের মোহরা বুঝে না ভালবাসার রৌদ্রকে।

হৃদয়ে হৃদয়ে কোন বিচ্ছেদ নেই

মোহ আর প্রেমে বিভেদ চিরকাল।

 

হৃদয়ের অনন্ত জয়ে অমেয় আনন্দ , প্রিয়তমা।

--------------------------------------

 

 

 

Sunday, November 7, 2021

হয়তো পুড়ে শুদ্ধ হয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৭-১১-২০২১ ইং

-----------------------------------------

হাতে শিকল বেড়ি। শিকলের বাহিরে অনলের মাঠ!

জীবন আকাশে ঘন কালো মেঘ।

পৃথিবী ব্যাথিত জুলুমের লেলিহান শিখায়

মানুষেরা পুড়ে শুদ্ধ্ হয় !

 

ওরা যেন সংসারের অবরুদ্ধ কপাট

আগুন জ্বলে দিয়ে চিতার মতো জল্লাদের স্বভাবে

নির্দ্য় চিত্তে মিশে গেছে নিম্ম বিত্ত মধ্য্ বিত্তের চৌদিক।

হাতে শিকল বেড়ি। বাজারে বৈষম্যের অগ্নি জ্বলে

হত দরিদ্র- দরিদ্র দিবা রাতি পুড়ে।

 

 জীবন আকাশে ঘন কালো মেঘ।শীতের ঘন কুঁয়াশা

 আলোহীন অবরুদ্ধ্ রাখে ঘরের কপাটে,

 জানালায়। হৃদয়ের মঞ্চে

মানুষের রক্ত ক্ষরণ! কে জানে কোন অভিশাপে

স্বাধীনতায় পরাধীনতা।

      

অধিকার পেতে গিয়ে অনলের লেলিহান শিখায়

বঞ্চিত মানুষেরা আজ বাকরুদ্ধ শিল্পি।

গান আছে কথা নেই! কথা আছে সুর নেই

তাল লয় এলোমেলো ।

 

Saturday, November 6, 2021

বংশিয় মর্যাদা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

এ মহামিলনের আনন্দগানে আমি দিব সুর

গেয়ে যাবো বংশিয় গান প্রীতি-সুমধুর।

রক্তে রক্তে গাঁথা দূর অদূর  চির বন্ধনে

বংশিয় মর্যাদা রাখবো অটুট হাসি-ক্রন্দনে।

 

বজ্র কণ্ঠে গেয়ে যাবো চির সাম্যের গান;

বংশিয় বন্ধন রাখবো আমি চির অম্লান।

কে বড় !কে ছোট !নাহি হবে ব্যবধান

কালো- ধবল ,ধনী –গরিব, দৃঢ় ঐক্যতান।

 

এ মহামিলনের আনন্দগানে, অফুরান বন্ধনে

জেগেছে ওই পঞ্চায়েত বাড়ী পুস্পিত বাগানে

আয় তোরা আয় কুসুমে চন্দনে

বিরহ ব্যাথা ভুলে উদ্দাম শ্লোগানে।

 

ওই দেখ বংশিয় তরী দোলে নব ছন্দ তানে

আমাদের প্রদীপ জ্বলে বাংলার বুকপানে।

নেই হিংসে নেই বিভেদ রক্তের বন্ধনে

ছুটেছি বিজয়ের সন্ধানে-মাঠে ময়দানে।

 

ওহে এ মহামিলনে গর্ব্ করি মোরা-

এ বংশের মর্যাদা অটুট রাখিস তোরা।

ভালোবাসিয়াছি আমি ধূলিমাটি বংশিয়।

তাই তারে রেখেছি প্রাণে চির উদিয়।

---------------------------------------------------

ফিরে আসবে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

তোমাকে বলেছিলাম যত দূরেই থাক

আবার তুমি ফিরে আসবে, ফিরে আসবে

তল আঁধারি প্রাচীর ডেঙ্গিয়ে স্বপ্লীল সাগরে।

রাগ-অনুরাগের ফুল ফুটিয়ে

ফুল শয্যার মালা জড়িয়ে

আবার তুমি ফিরে আসবে

আমি তোমাকে বলেছিলাম।

 

আমি তোমাকে বলেছিলাম এ অভিমান কিছু নয়

আবার তুমি ফিরে আসবে

হৃদয়ের প্রগাঢ় নেশায় ভালাবাসাকে মাতিয়ে দিয়ে

আমি যখন নিভে যাবো

আঁধার পথ পাড়ি দিয়ে দিয়ে

সুপ্ত বুকে মাথা রেখে

তুমি কাঁদবে, আবার তুমি ফিরে আসবে।

 

অবুঝ হৃদয়ের বিরহী শব্দ শুনতে শুনতে

আবার তুমি ফিরে আসবে, ফিরে আসবে

আমি তোমাকে বলেছিলাম।

 

সেই এলে ! আর দেখা হয়নি !

হৃদয়ের সেই কল্লোল এখন স্তব্দ হয়ে গেছে।

তবু যেন তুমি সেই আগের মতোই আছো

শুধু আমি নেই—শুধু আমি নেই !

---------------------------------------------

এ কোন যন্ত্রণা রচিলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

এ কোন যন্ত্রণা রচিলে,আর

এ কোন যন্ত্রণা উঠালে

হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর

আমি ডুব দিয়েছি অনলে।

 

বুঝেনি, অবুঝ প্রাণের ঝড়ো হাওয়ায়

তুমি করেছিলে মাতামাতি

ভাসতে নেই স্বপ্নের মোহনায়

তবু চলেছি দিবা-রাতি।

 

ভেবেছি তোমাতে আনিন্দ্য সুন্দর !

বুঝেনি হৃদয়ের গুপ্ত লেখা

এবং ভাবেনি এ কবিতা অবান্তর

এ কাব্যেই প্রেমের সীমারেখা।

 

তবু আমি গিয়েছি বিপুল আশায়

বুঝেনি কভূ তোমার বুক

তবু তুমি প্রেমের দীপ জ্বলিছো হায়

পুড়িছো আমার সুখ।

 

এ কোন যন্ত্রণা রচিলে,আর

এ কোন যন্ত্রণা উঠালে

হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর

আমি ডুব দিয়েছি অনলে।

------------------------------------------

প্রেমের শিকল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

যখন সুর বাজে তোমার কণ্ঠ স্বরে

আমি মুর্ছিত হই গানের অমৃত সুরে!

যেন ডাকিলে অমায় আপন পাশে

হৃদয় কল্লোলের গহিন প্রকাশে।

 

এ সুর যেন লুণ্ঠিত করে মোরে আপনাকে হারাই

জানি না কোন মোহে পিছু পিছু দৌড়াই-

শুধু কিছু একটা উঠিছে জেগে

গভীরে খুব গভীরে তরঙ্গিত বেগে।

 

আমি ভেসে যাই অসীম কল্পলোকে আজি

এক অনুভবের সন্ধানে তোমাকে খুঁজি খুঁজি।

শত অপমানের ঢাকে ঢোলে

তোমাকে দেখি আমি ফুলে ফুলে।

 

নেই ছুটি, নেই ছুটি ওরে নেই ছুটি

ঠিক যেন তুমি হৃদয়ের জুঁটি

প্রেমের শিকল পড়ায়ে  প্রাণে

কি সুর শুনালে তুমি অমৃত তানে!

 

হৃদয়ে উঠিছে ঝড় তুফান !

কে থামাবে বল এ কলোতান ?

ঝাঁপ দিয়েছি অতল পানে

এক অনভূবের অনুপম-টানে।

------------------------------------

Friday, November 5, 2021

হান্ড্রেড কোর

 

            

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

এ আনন্দ উল্লাস স্বপ্ন বিজয়ের !

হান্ড্রেড কোর  ডাক ওঠায় নব যুদ্ধের।

দৃঢ় শপথ নিয়ে ছুটিছে উঁচু শির মাথা

দূর্গে দূর্গে  খুলিছে হৃদয়ের পাতা।

 

তবে শুনো হে হুঙ্কার বিবিএস যোদ্ধার !

পরাজয় শিখেনি কভূ কোটি অবরুদ্ধের।

ভয়কে তাড়াও, ওদেরও তাড়াও

বিবিএস কেবলস পতাকা উড়াও, বিশ্বে ছড়াও।

 

ভুলে যাও ক্ষত বিক্ষত বিরহী বেলা

বিজয় আসবেই এ যুদ্ধের হোলিখেলা।

জানি হে প্রাণে বিপুল রক্ত ক্ষরণ অসহ্য ব্যাথা

তবু তোমরা অদম্য দুর্বার বিবিএস যেথা।

 

এ হান্ড্রেড কোরে তৃষ্ণার জল পাবে কত কাল ?

আসন্ন যুদ্ধের দূর্গ্ বড়ো বেশী উত্তাল!

তৈরী হও- আমাদের জিজ্ঞাসা উদ্দাম

বিজয়ের পতাকা নিয়েই ‍গুছাবো বদনাম।

 

জানি হে প্রখর দিবসে সূর্য্ নহে পরবাসী !

রাত্রির আঁধারে শুভ্রতায় জাগো হে  পূর্ণি শশী।

এ আনন্দ উল্লাসে না যেন থামে কলরবরাশি

হে বিবিএস কেবলস  দিপালী- হে মহারতি !

বাজাও হে বাজাও হে সেই অমৃত সুর -সেই মধুর বাঁশি।

----------------------------------------------