Friday, November 11, 2022

হৃদয় হতে হৃদয় নেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

কত কবিতা, কত গান কত উপন্যাস ছিল ধরাধরাম

কত ছিল হৃদয় নিংড়ানো চিঠির তরঙ্গ

সেইসব ছুটেছে নিরুদ্দেশে গভীর সুরঙ্গ।

 

এখন চারিদিকে ডিজিটাল সুরের মূর্ছনাতে

নগ্নতায় মেতেছে প্রেমের পৃথিবী দিনে রাতে

এখানে নেই নীতি নৈতিকতার বিধিবিধান

আছে শুধু অবৈধ মিলনের সংবিধান

আছে কিছু চরিত্র হরণের রক্তাক্ত ধর্ষ্ণ !!

 

এখানে তান তুলেছে প্রণয়ের সুর

এখানে চরিত্র হরণ, ধর্ষ্ণ, ব্যভিচার।

এখানে নগ্ন প্রেম ভালবাসার সংসার।

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

হৃদয় হতে হৃদয় নেই প্রেমের শিরোনাম।

------------------------------

শুধু স্বার্থের জন্যে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

শুধু স্বার্থের জন্যে মিথ্যা বলছে মানুষেরা,

সম্মুখে সত্যের হাতছানি তবু নিশ্চুপ তারা।

সত্যেরা খুঁজে সহজ পন্থা এ মর্তলোক,

স্বার্থেরা জ্বলে দেয় দ্বন্দ্বের আগুন এ বুক।

 

শুধু স্বার্থের জন্যে মানুষেরা বলেনা হক কথা

মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় যথা তথা—

মানুষের এরূপ বড় বেশী ভয়ঙ্কর !

তাদের সকাশে দেখি শুধু স্বার্থের শিবির।

 

মুক্তির প্রদীপ নিভে গেছে রৌদ্রজ্জ্বল দিনে

এখন মিথ্যেরা গর্জ্ন- তর্জনে

বীর দর্পে হয়েছে সমাজের পতি !

যার অগ্রাসনে সহজ সরলেরা হয় নতি।

-----------------------------------------

প্রিয় কবির

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

হে যুবক, তুমি তুললে এ বিশ্বে মহাঝড় !

চির সত্যে জাগালে জলহীন মরু প্রান্তর!

তুমি বীর ,তুমি উন্নত মম শির

তুমি সেই যুবক আমাদের প্রিয় কবির।

অদম্য স্পৃতা দৃঢ় মনোবল শেষ সম্বল

প্রতীজ্ঞায় ইস্পাত কঠিন- প্রাণ চঞ্চল।

দুঃখ - ব্যর্থতা আছে তবু নেই অবসাদ !

নেই কোন ধবংস, নেই কোন বিবাদ-

তুমি এক মহা বিজয়ের মহা উৎকর্ষ্ !

তুমি এক বিপ্লবের মহা সংঘর্ষ্ ।

তুমি এক দৃঢ় যোদ্ধা সমর প্রতিকুল-

তুমি ফুটাও চির সাম্যের মানবিক ফুল।

তুমি আমাদের প্রিয় কবির প্রত্যেক বুকে

সদা জেগে থাকো হাসি মুখে- সুখ-দুঃখে।

---------------------------------------------------

Thursday, November 10, 2022

দূর থেকে দেখে যাব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন ,

যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।

হদয়ের যে ইন্ধন

তা হবে না কভূ প্রণয়ের প্রয়োজন ।

বুকের তরঙ্গ দিব ঢালি ওই দুর বসে

দু’জনা উঠব জাগি ফুল শয্যার হরষে।

তোমার এ অভিমান নাহি করে বঞ্চিত,

দুর থেকে করে নিব সুধা সুখ সঞ্চিত।

এ প্রাণ দীন দরিদ্র নহে

দুর হলেই চলে যাব ভিন গ্রহে।

দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন,

যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।

-----------------------------------

 

যে ভাষা বুঝেনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

-----------------------------------

যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই

সে তোমাকে অপমান করবে সর্বদাই ।

সে ভাববে তুমি মূল্যহীন

তার জন্যে ব্যাকুল প্রাণ ।

ভালবাসা হবে এখানে তুচ্ছ- নগন্য

যে সন্মান করেত জানে তাকেই শুধু

হৃদয়ের ভাষা বলিও তুমুল বিল্পবে

এ যুদ্ধ হবে স্বর্গিয় ! এ যুদ্ধ হবে বিজয়ের !

যে ভাষা বুঝেনা সে হবে অহংকারী

সে হবে দুর্দান্ত অভিনয় শিল্পী – ছলনাময়ী

মুহুর্তে মুহূর্তে মিথ্যা সংলাপে

তোমাকে পুড়াবে, তোমাকে জানাবে

যা ছিল সব মিথ্যে-

তোমার এ রাত্রি দিন অসাধ্য সাধন

সবই হবে ব্যর্থ্, সবই হবে অপমান !

তুমি যাই বল- কোন উত্তর পাবে না

সুতরাং

যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই

সে তোমাকে অপমান করবে সর্বদাই ।

--------------------------------------------

সু-শিক্ষাটা কোথায় ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

-----------------------------------

উচ্চ শিক্ষিতে আজকাল গোলমাল ভারী,

অনেকের মাঝে তাই দেখি বাড়াবাড়ি ।

শিক্ষিত বটে সুশিক্ষিত নয় এ অন্তর

যত অনৈতিক মহরায় কাজ কারবার।

উচ্চ শিক্ষিতের পদবী লয়ে পশুত্ত্বের প্রাণ

আজকাল ভরে গেছে পৃথিবীর উদ্যান।

পথ ভ্রষ্ট জ্ঞানে-

উচ্চ শিক্ষিতরা নানান কুট কৌশল সাধনে

বঞ্চিত করে মানবতার ন্যায্য অধিকার

পিতা- মাতা চোখের অশ্রু জলে

সন্তানকে অভিশাপ দেয়- দু’হাত তুলে

বৃদ্ধাশ্রমে--

চারিদিকে অসংখ্যা তারকারাজি, সূর্য্টা নাই

এতো উচ্চ শিক্ষিত ! সু-শিক্ষাটা কোথায় ?

----------------------------------

Wednesday, November 9, 2022

তবুও ভুলে ভুলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৯-১১-২০২২ ইং

*******************

জল –বায়ুর যুদ্ধে সাগরে ঢেউ খেলে,

আজ বায়ু আছে জল নেই- আগুন জ্বলে !

 

করেছি কি ভুল এই ধরণীর তলে ?

তবে কেন সাড়া নেই প্রাণ খুলে ?

হৃদয়ে হৃদয়ে যুদ্ধ যদি না থাকে

সেখানে ভালবাসা কি ছবি আঁকে !

 

তাই দিনের শেষে আগুন জ্বলে

ঢেউ খেলেনা সাগরের জল এসে।

জানি উত্তর দিবেনা কোন কৌতুহলে

শুধু অভিনয় ! শুধু ছলনার ছলে

হয়তো বলবে---

 

জানি না, ভালবাসাটাই ভুল ছিল বুঝি,

তবুও ভুলে ভুলে তোমাকে গিয়েছি খুঁজি।

আজ ঘুচাব এ ভুল নয়নের জলে

তুমুল ঢেউ খেলাব জল –বায়ুর অনলে।

-----------------------------------

আজ তুমি মুক্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৯-১১-২০২২ ইং

*******************

ভালবাসার অশ্ব  আজ বড় বেশী উত্তাল,

বড় বেশী বেসামাল,

কারাগারের বন্ধী শালায় অবরুদ্ধ করব

শিকড় বেড়ি পড়াব

তবু যদি হয় ক্ষান্ত, তবু যদি হয় শান্ত

তবু যদি হও মুক্ত

আমি ভেবে নিব কিছু একটা করেছি-

অফুরান ভালবাসতে পেরেছি

আর চাই না ভালবাসার অশ্বটি

তোমাকে আঘাত হানুক,রক্তাক্ত করুক

জানি তুমি খুশী হবে !

কি বল ?

অশ্বটি তোমার দুয়ার আসবে না,কখনো আসবে না

তাকে কারারুদ্ধ করেছি অন্ধকার প্রকোষ্ঠে।

আজ তুমি মুক্ত ! তুমি স্বাধীন !

তবু যদি হও ক্ষান্ত, তবু যদি হও শান্ত ।

-----------------------------------------

Tuesday, November 8, 2022

অদ্ভুত চাওয়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৮-১১-২০২২ ইং
*******************
এক অদ্ভুত চাওয়া, জানি তুমি হে বলবে না
তুমি হাসবে, তুমি তাকাবে তবু ভালবাসবে না
কেন এত কষ্ট দাও হে প্রিয়তমা ?
আমিতো শুধু ভালবাসতে এসেছি
আজ আমি ক্লান্ত, ক্লান্ত আমি কর ক্ষমা
মুক্তি দাও এ ব্যাকুল প্রাণ হে সুষমা !
জানি ছিন্ন করবে এ অস্থি মজ্জার ডোর
তবু বলব তোমাকেই ভালবাসে চিত্ত মোর
হঠাৎতুমি এসেছিলে হৃদয়ের পাত্রে
অনেক সযত্নে রেখেছি দিনে ও রাত্রে
শুধু তুমি বুঝলে না, উত্তর দিলে না শেষে
তবু বলব তরঙ্গ উঠেছে এ প্রাণে
এক অদ্ভুত চাওয়ার উদ্দেশে—
তুমি নাই তবু আছো আমার হৃদয়ে, হে মনোরমা।

তোমার এ প্রস্থান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৮-১১-২০২২ ইং

*******************

কখনো একটা মৃত্যু ,একটা বিরহের হিমালয় !

কখনো চিতার লেলিহান শিখার যন্ত্রনাময়

এখানে শুধু শুন্যতা ! এখানে অগ্নিময় জ্বালা

কেউ আসে না ফিরে এ বিরহের খেলা

রক্তের এ শুন্যতা আকাশ দিয়েছে ডেকে

এতো ব্যদনা ! তবু কানে কানে কথা বল

চুপি চুপি ডাক দেও ভাই- কোথা থেকে ?

এতো অশ্রু ! এতো রক্ত ক্ষরণ !

 আর কখনো হয়নি এমন রক্তের বাঁধন।

তুমি নেই তবু আছো ! খুব কাছে মনে হয়

শয়নে স্বপনে দিবা যামী কথা হয়, কথা কয়

তোমার এই অনন্তের প্রাণ

অনেক মিস করি, ভাল থেকো ভেঙ্গে অভিমান

তোমার এ প্রস্থান, একটা শুন্যতার হিমালয়!

একটা অগ্নি পর্বত হতে তপ্ত ঝড় বয় ।

---------------------------------------

Monday, November 7, 2022

বিবর্ণ্ স্মৃতি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৭-১১-২০২২ ইং

*******************

এতো ভালবাসার পরেও ভিত্তি প্রতিকূল।

এতো করে বলার পরেও নিশ্চুপ বিপুল!

যদি ভাল নাই বাস তবে কেন অভিনয়?

বলে দাও নির্ভয়ে বলে দাও- বিদায়, বিদায়

আমি বুঝে নিব আমি চৈত্রের হাওয়ায়

অস্তমিত সূর্যের কোন অন্ধাকার ছায়ায়—

নাইবা কথা হল, নাইবা দেখা হল-

শুধু বল, একবার বল—

ধূসর কালো মেঘে ডাকা অসীম আকাশে।

এ শুধু ছলনার স্মৃতি বয়ে নিয়ে আসে-

তবু এ প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা

সত্যি কি কখনো ভালবেসেছিলে ?

অজস্র অশ্রুজলে ভেসেগেছে বিপুল আশা !

তুমি শুধু বিবর্ণ্ স্মৃতি এ তপ্ত বুকে-

ছলনার মলিন হাসি ভালবাসার কৌতুকে।

----------------------------------

কথা হয় কবিতার বর্ণে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৭-১১-২০২২ ইং

*******************

দেখা হয় কবিতার বর্ণে, কবিতার শব্দে !

কথা হয় হৃদয়ের কম্পনে কম্পনে

ভালবাসা হয় কবিতার কাব্যে কাব্যে—

এ আলিঙ্গন হয় না কভূ শেষ! হয় না কভূ শেষ

রচিত হয় এক অমর কবিতা

যেখানে পুলকের স্পর্শ্, যেখানে শিরহণ বিপুল

এখানে জীবন্ত পান্ডু লিপি, এখানে প্রণয়ের ফুল

এখানে কেউ বলে না বিদায়-

এখানে সূর্যের তপ্ত রশ্মি

এখানে পূর্ণিমার কোমল স্পর্শ্ ।

এখানে কল্পনা এসে জানায় আবেগ

মিলনের ঢেউ উঠে, গভীর হতে উঠে

অনেক প্রাণবন্ত স্মৃতি

এখানে পাওয়ার অনেক আকুতি—

তাইতো কথা হয় কবিতার বর্ণে, কবিতার শব্দে

কবিতা যে প্রণয়ের সেতু !

------------------------------------

একুট স্পর্শ্ কর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৭-১১-২০২২ ইং

*******************

শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে

হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ

কি এক শুন্যতা ! অমৃতের স্পর্শ চায়

এখন গভীর রাত্রি, অন্ধকারময়

শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ রক্তময়।

প্রচন্ড ক্ষিপ্ত পুলকের প্রতিটি কারাগৃহ

উদ্দাম গতিতে শিহরণের বিদ্যু-শিখা

একুট স্পর্শ্ কর জ্বালাময় তরঙ্গ

আমাকে শান্ত করে দাও প্রচন্ড বিষ্ময়ে

এ যুদ্ধ হউক স্বর্গিয়

যেখানে তুমি আর আমি—

প্রেমের বীজ অঙ্কুরিত করবো আপন হরষে।

সুখ হিংস্রতায় উঠব মেতে- অগ্নিময়

শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে

হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ ---

-------------------------------