Sunday, July 16, 2023

বয়ফ্রেড বীজ বুঁনায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

শরীরে এবার যৌবন হাওয়া নেচে ওঠে প্রাণ,

পুলকে ওঠে অঙ্গ সকল বেজায় শিহরণ !

নদীর জলে ফুলে ফুলে মহুয়া-মউ

তাই না দেখে মৌমাছিরা করে নেয় বউ।

ধর্ষ্ক শূল অঙ্গে অঙ্গে দোলে প্রেমের বন

বয়ফ্রেড বীজ বুঁনায় কানন আবরন।

খসে পড়ে টগর চাাঁপা বেল চ্যামেলি জুঁই,

প্রেমিকা এমনি ঝরে হারাম কাজে যাই।

আর যেওনা নিষিদ্ধ তপ্ত গাল ছুঁই

জ্বলে পুড়ে তুমি হবে জাহান্নামের ছাঁই।

বয়ফ্রেড বীজ বুঁনায় কানন আবরন,

গার্লফ্রেন্ডের রক্ত রক্ষণ , অকাল ধর্ষ্ণ -মরণ !

--------------------------------------

ধষর্ণের নীলোৎপল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কোন গর্তে ঢুকে গেছে পাইনি খুঁজে আর !

আজকের যুগল বাহু উরু র্নিলজ্জ সম্ভার !

যেখানে ছিল শুভদিন, বিজয় দিন

সেখানে কলঙ্কময় পরাজয় নিদ্রাহীন।

যুবক যুবতী ঘিরে আছে অকূল অন্ধকার,

নিষিদ্ধ প্রণয়ে খসে গেছে যৌবনের মণিহার!

এমন তরঙ্গ অথৈ সাগর জল !

শূল ফোটায় সেথা ধষর্ণের নীলোৎপল !

কলঙ্কে কলঙ্কে রাঙালে প্রেমিকার মুখ,

প্রেমিকের উৎসবে ভাঙলে ভালবাসার বুক।

গোপন ধন নিল কেড়ে বয় ফ্রেন্ডের দল,

তুমি প্রেমিকা  হারালে গর্বের সহায় সম্বল।

-----------------------------------------

 

ধষর্ণের নীলোৎপল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কোন গর্তে ঢুকে গেছে পাইনি খুঁজে আর !

আজকের যুগল বাহু উরু র্নিলজ্জ সম্ভার !

যেখানে ছিল শুভদিন, বিজয় দিন

সেখানে কলঙ্কময় পরাজয় নিদ্রাহীন।

যুবক যুবতী ঘিরে আছে অকূল অন্ধকার,

নিষিদ্ধ প্রণয়ে খসে গেছে যৌবনের মণিহার!

এমন তরঙ্গ অথৈ সাগর জল !

শূল ফোটায় সেথা ধষর্ণের নীলোৎপল !

কলঙ্কে কলঙ্কে রাঙালে প্রেমিকার মুখ,

প্রেমিকের উৎসবে ভাঙলে ভালবাসার বুক।

গোপন ধন নিল কেড়ে বয় ফ্রেন্ডের দল,

তুমি প্রেমিকা  হারালে গর্বের সহায় সম্বল।

-----------------------------------------

 

স্বপ্নের বুকে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কিশোর কিশোরী এই নীরব নিশীথ রাতে,

ঘরের বাইরে নানান অপকর্ম্ সংঘাতে !

যুগল বন্ধি হয়ে কি কথা স্মরণ রাজে ?

আলিঙ্গন প্রণয়ে নিষিদ্ধ কত কি কাজে!

দিন শেষে কত ক্রন্দন অন্তর মাঝে

জীবন যখন গুমরে ওঠে ব্যর্থ্তাতে

জাতি তখন স্বপ্ন হারায় সোনালী প্রভাতে।

কেন এই নিথীতে কিশোর- কিশোরী

অস্র হাতে, মদ হাতে -মুখে বিড়ি ?

কেন তারা গোপনে দু’জনা শয়নে

কি এমন প্রেম! কি এমন তৃষা মরণে ?

জাতির দিপালী কোথায় ?

ঘরের অভিবাবক কোথায় ?

স্বপ্নের বুকে এখন একগোছা বৈদ্যুতিক তার !

সাড়া অঙ্গ জ্বলে পুড়ে ছাঁই, বাকী নেই কিছু আর।

--------------------------------------------

বক্ষ কাঁপে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !

তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?

কেমন করে তোর উপর বিশ্বাস আমি রাখি ?

ক্ষমতা লোভে অর্থ্ মোহে সত্য রাখিস ঢাকি।

রক্তে লেখা লাল সবুজ যে আমার মাণিক,

তার প্রেম আছে কি তোর বক্ষে খানিক ?

আপন স্বার্থে ডাকিস তোরা ভিনদেশী পাখি ?

কি লাভ হল রক্তে রক্তে স্বাধীন পতাকা আঁকি?

নিজের বিবেক নিজের জ্ঞান দিস না তোরা কেহ

মীর জাফরেই দেখি শুধু চির চেনা স্নেহ।

ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !

তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?

---------------------------------------

দেশদ্রোহীদের মন্ত্র

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

হায়, কোথায় বীর ! কোথায় খুঁজিস তারে ?

আপন ঘরে লুকিয়ে সে যাচ্ছে মরে মরে !

মাদক নেশার উতাল স্রোতে ভাঙছে স্বপ্ন দোর,

নেতার ডাকে অস্র ধরে নিভছে প্রদীপ তার ।

দুঃখ জাতির অসীম জ্বালা বক্ষে থাকি থাকি,

স্বপ্নের মৃত্যু দেখছি আমি অশ্রুজল আঁখি ।

অকাল মরণ ধেয়ে আসে হরেক সন্ত্রাসে,

ওইদিক দিয়ে মীরজাফর বেজায় উল্লাসে।

জাতির বিবেক জ্ঞান পাপী শক্তিহীনার দ্বারে

হায়, কোথায় পাব, কোথায় বীর এই বঙ্গ তর ?

বীর আমি পেয়ে পেয়ে হারাই বারে বারে,

দেশদ্রোহীদের মন্ত্র নিয়ে যাচ্ছে ঝরে ঝরে।

-------------------------------------------

আলোর সন্ধানে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

হে আলো, মাতৃকার বুকে নিখোঁজ এক পাখি !

এ বুকেতে আয় ফিরে আয় আগলে তোরে রাখি।

কোথায় রে তুই কোথায় দিবা-সাঁঝে ?

অন্ধকারে জাতির বিবেক কিছুই দেখি না যে,

হে আলো, এ অভিমান তোর নাহি সাজে !

তোর প্রেমে ব্যাকুল আমি বক্ষপুটে রাখি,

তোর পরশে জ্বালাই মশাল অন্ধকার ঢাকি।

মাতৃকার জ্ঞান পথ ভোলা রে বড়ই স্বার্থ্পর

নাইরে বিবেক নাইরে জ্ঞান এই দুখিনীর ঘর।

তুই পারিস দিতে জাতির মুক্তি অতঃপর

হে আলো আয় ফিরে আয় বুকের পর বুক,

তোর সন্ধানে বিভোর জাতি সকল সুখ-দুঃখ!

আঁধার ঝড় হাঁকছে হওয়া কাঁপছে নদীর তীর,

ডুবছে তরী অথৈ জলে নাইরে পাঞ্জেরী

নাইরে আলোক বীর !

---------------------------------------------

Saturday, July 15, 2023

মরণ অর্ভ্যথনায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৭-২৩ ইং

******************************

দুরন্ত যুবকেরা ক্রমশ চলে যাচ্ছে দূরে,

অশনি সংকেতেরা এগিয়ে আসছে কাছে।

যুবকের হাতে এখন অস্র ভয়ঙ্কর মাদক নেশা

রাজনৈতিক পদ পদবী !

জ্ঞানের মশাল আর নেই বই পুস্তকে

অপরাজনীতির করাল গ্রাসে পথভ্রষ্ট

জাতির ভবিষ্যৎ প্রজন্ম!

কেউ কথা শুনেনা, কেউ কথা রাখেনা

নিজ স্বার্থে ডালপালার জট খুলতে খুলতে

যুবকের হাতে দাউ দাউ আগুন !

এক মরণ অর্ভ্যথনায় জাতির গোরস্থান

শুধু উৎফুল্ল গডফাদার-সিন্ডিকেট

এইভাবে ভাগাভাগি হয়েগেছে দুরন্ত যুবকেরা

আলোর মশাল হতে এখনি দাঁড়াও

ভবিষ্যৎ প্রজন্মের পাশে

একজন দিকপালের মতো –

--------------------------------------------

মৃত্যুর বর্ণাঢ্য শোক


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৭-২৩ ইং

******************************

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

চারিপাশ শোকাহত হাজারো স্বরনীয়তায়।

একটি সম্ভবনার ইতি হলো মাদকের মিছিলে

রৌদ্রকেও মনে হল গোধূলীর আভা !

প্রিয়দের হৃদয়ে শুন্যতার বিলাপ

তোমরা শুনছো তো ?

দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে

সন্তান হারা হল মাতা, পিতা হারা হল স্বপ্ন

জাতি হারা হল সোনালী সূর্য্

মাদকের ভয়াল গ্রাসে নক্ষত্র ঝরে গেল

দুষ্ট বন্ধুদের আড্ডায়

প্রিয় মুখখানি এখন স্মৃতি শুধুই স্মৃতি

যুবকটি ঝরে গেল মাদকের তুমুল ঝড়ে !

বড় স্বপ্নের ভিতরে

এখন মৃত্যুর বর্ণাঢ্য শোক !!

স্বরচিত প্রেম

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৭-২৩ ইং

******************************

স্বরচিত প্রেম, সযত্নে লিখিত টাকার নোটে,

হৃদয়ে এখন রিক্ততা শুধু রিক্ততা ।

প্রেম এখন টাকার নোটে অংকিত সুখ,

ভালবাসা মরে শুধু হৃদয়ের অবহেলায় ঝরে

তরঙ্গেরা কাঁদে জলশুন্য বালু চর !

হৃদয়েরা ভুলে গেছে নিজস্ব মর্ম্র।

প্রেমের স্মৃতিরা শুধু বেঁচে আছে এ্যালবামে

অশ্রুধ্বনির নাভীমূলে

কত শত শোকের ছায়ায়

কেউ যদি চায়

প্রেমকে কিনে নেবে টাকার নোটে

সে হয়তো ভাবতে পারে

এখানেই প্রেম সুখ স্বর্গে ভরি

না, না স্বরচিত প্রেম

শুন্যতার্ এক বিষাদ সিন্ধু।

---------------------------------------------

পশুরাও লজ্জা পায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৭-২৩ ইং

******************************

আজকাল পশুরাও লজ্জা পায় !

পার্কে পার্কে নগ্ন ফুলদের পরাগ-রেণুর

অবাদ প্রণয় দেখে-

পথে ঘাটে মশা মাছির দৌরত্ব বেড়েছে এখন

কোন কীটনাশক নেই!

দলে দলে জুঁটি বেঁধে ছুটেছে নিষিদ্ধ পল্লী

অবৈধ রক্ত ক্ষরণ হচ্ছে

রোমান্টিক ভালবাসার আড়ালে

কেউ যেন নেই ! কেউ যেন বুঝে না

এইসব দেখে পশুরাও লজ্জা পায়

নাগ-নাগীনির মতো ফণা তুলে তুলে

বিষাক্ত শূল বিধাচ্ছে

ভালবাসার যোনী পথে-

সুখ স্বর্গের পার্লামেন্ট ফাঁকা রেখে

জুঁটি বেঁধে পার্কে পার্কে বন জঙ্গলে

আজকালের রোমান্টিক জূঁটি।

---------------------------------------

এ কি নিদারুণ প্রতিদান

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং

******************************

এতটুকু জোনাকী আলো,

কি দারুন ম্যাজিক দেখাচ্ছে অন্ধাকার !

অথচ প্রখর রৌদ্রে আড়াল হয়ে যায়,

নিভে যায়,লুকায়ে যায় ঝোঁপ ঝাড় ।

যে ঝলক ! দিবসের শুভ্রতা বুঝে না,

সে অয়ূত অহংকারে ভুলে যায়

সূর্যের শুভ্রতাকে

সে শতাব্দির পর শতাব্দি

সেই সূর্যেরই প্রহর গুনেছে ভালবাসার প্রয়াসে

প্রণয়ের উৎসবে

যেখান থেকে জন্ম হয় বেঁচে থাকার অবলম্বন।

আজ তাকেই সে করে তুচ্ছ!

এ কি নিদারুণ প্রতিদান ! এ কি ভালবাসা !

-------------------------------------

 

মুক্তির নির্মল স্পর্শ


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৭-২৩ ইং

******************************

সেই কবে অনুভূতির অম্লান মঞ্জরী হয়ে

হৃদয় কাননে ফুটে আছো নির্ভয়ে !

এক উপলব্দির শেষ সীমানা দখল করে

স্বাধীন পতাকা উড়ায়ে এ হৃদয় মন্দিরে।

তুমি আছো স্বর্গিয় ডানা মেলে

যেখানে এখনো

ভালবাসা স্বাধীন হয়নি, তুমুল যুদ্ধ চলে

যেখানে তুমি সীমারের মতো ছলনার ছলে

ক্ষত বিক্ষত করে যাচ্ছো অবুঝ প্রাণ

তবু আমি গেয়ে যাই তোমারই গান।

কবে শেষ হবে এ বিষাদের যুদ্ধ ?

ভালবাসা স্বাধীন হয়নি এখনো

হৃদয় হতে হৃদয়ে স্বর্গিয় প্রেম অবরুদ্ধ।

মুক্তির নির্মল স্পর্শতুমিই দিতে পারো

উদ্যানে ভালবাসার পতাকা তুলে ধরো।

--------------------------------------------------

হৃদয়ের পল্লব জুড়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং

******************************

যে সৌরভ সুবাসে পৃথিবী হত বিহ্বল,

ব্যাকুল প্রাণে ছুটে যেত ভ্রমরের দল।

আজ কার সাথে অভিমান করি

লুকায়ে রেখেছো অপরূপা পুস্পদল ?

এ রূপের সম্ভার ! এ তো শুধু তোমারই,

পৃথিবী ভালবেসেছে তোমায় - এর জন্যই

আজ কার সাথে অভিমান করি ?

প্রাণ খুলে আর হাসনা পুস্প কাননে !

যেখানে শুন্যতায় আমি

সেখানে পরিপূর্ণ্তায় তুমি।

শুধু তুমিই অম্লান মঞ্জরী ফুটে আছো

এ প্রেমময় বনবীথি- ছায়াতল।

হৃদয়ের পল্লব জুড়ে পুস্পের বিচ্ছুরণ।

তুমিই শুধু দিতে পারো--.

----------------------------------------