Friday, October 4, 2024

রক্ত বৃষ্টি

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

সেদিন প্রচুর রক্ত বৃষ্টি হয়েছিল বজ্র হুঙ্কারে,

বঙ্গের রাজ পথ থৈ থৈ করেছিল প্রহরে প্রহরে।

 

কোন স্বাধীনতা নেই- নেই কোন কূল কিনারা,

তবু হাল ছাড়েনি, হয়নি সন্ধ্যা আলোয় দিশেহারা।

দিকেদিকে ছড়িয়ে গেছে তপ্ত শরীরের বিপ্লবী  অলো্

সেদিন কেউ কাঁদেনি, কেউ দেখেনি দু’চোখে কালো।

 

সেদিন মনের চেতনাগুলো বাঁধ মানেনি-

রক্তে ভাসিয়ে দিয়েছিল হৃদয় কূল বঙ্গ জননী।

অন্তরে এঁকেছিল লাল সবুজ পতাকা রাঙা তুলিতে,

তবু সাবধান! তবু লুকিয়ে আছে কেউ বেষ্টনীতে।

 

এখন মুক্ত আকাশ ! নির্মল বায়ূ !

তবু  বিপুল শঙ্কায় স্বদেশের আয়ূ।

সেদিনছিল শুষ্ক মরুভূমি বাংলার দূষিত বাতাসে।

সেদিন প্রচুর রক্ত বৃষ্টি হয়েছিল পরাধীন আকাশে,

 

-----------------------------------------------

 

স্বদেশের চেতনাগুলো

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

অন্তর জমিনে গড়ে উঠেছে সিমেন্টের ঘরবাড়ি,

হৃদয় জুড়ে কংক্রিট আর কংক্রিটের হুড়াহুড়ি।

 

চৌদিকে চোখ তুলে দেখি দূষিত বায়ূ আর বায়ূ,

হিংসে বিদ্বেষ হানাহানি কেড়েছে স্বদেশের আয়ূ।

কণ্ঠে কণ্ঠে রচে যায় বজ্র তুফানের মহা-কাব্য

উগ্রতায় লণ্ঠ ভন্ড হয়ে যায় মানবতার সব সভ্য।

 

পদ্মা মেঘনা যমুনার পাড়ে উড়ন্ত বালির ঘরে-

ক্ষমতা জাহিরে শুব্র কাশ ফুলেরা ঝগড়া করে।

জাতির স্বপ্নগুলো গুড়িয়ে যায় ছদ্মবেশীর ছোবলে,

প্রেমিকারা  ইঁদুর দৌড়ে গর্তে লুকায়  বিপদ কালে।

 

স্বদেশের চেতনাগুলো এখন গোধূলী সন্ধ্যায় আগত,

রাত্রির ডাকে ডাকে আলোক রশ্মিগুলো মাথানত।

--------------------------------------------------

স্বদেশের পরাজয় মেনে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

শুন্যতা আর শুন্যতার বৃত্তেই ঘুরছে জীবন,

যতই ফুল ফুটক তাতে নেই  বসন্ত-ফাল্গুন।

 

রাত্রির অন্ধকারে ছেড়েছে তরী স্বদেশ কান্ডারী,

সেও যেন চোর ডাকাতের  মত লুটেছে পাঞ্জেরী।

শুব্র পোশাকের আড়ালে বিদ্রোহী রক্তের স্মৃতি,

চারিদিকে গর্জেছে ছদ্মবেশী প্রেম ভালবাসা প্রীতি!

 

এখানেও বিশ্বাস ঘাতকতার আগুনময়  জীবন,

স্বদেশ প্রাণ পুড়ে পুড়ে ছাঁই তবু দোসরের গান।

জাতির রক্ত হিম শীতল হয়ে গেছে উত্তর প্রদেশ,

পশ্চিমা চিল -শকুন -ঈগলেরা করেছে প্রবেশ।

 

স্বদেশের পরাজয় মেনে শুনছে রূপ কথার গল্প,

বিপদ! তবু বুঝে না তবু জাগে না এ জাতি অল্প-স্বল্প।

----------------------------------------------

 

সে যেন এসেছে


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কিছু কিছু প্রতিবাদ দেখেছিলাম ক্ষমতার আগে,

এখন যেন কবির কলম থেমে গেছে  দ্রুত বেগে।

 

কবি এখন ক্ষমতার মোহে এক চোখা রক্ত,

সেই ত্যাজ সেই ক্ষীপ্রতা এখন আর নেই শক্ত।

সে যেন এসেছে অতীত মুছে দিতে ভাবনায়-

গুড়ি গুড়ি রক্ত বৃষ্টির প্রমত্ত বেলাল্লা পানায়।

 

চারিদিকে তাকালেই কেমন ষড়যন্ত্র মনে হয়,

সে এখন নীতি নৈতিকতা আর ভাবেনা- বিষ্ময় !

এখন সে উঁচু সিড়ির উপরে দুরন্ত রোদ্দুর প্রখরে

জ্বলে পুড়ে ছাঁই করেছে ইতিহাস ঐতিহ্য বিস্তুরে।

 

ওরে কেটে গেছে বেশ কিছু দিন, বেশ কিছু মাস-

প্রেমের বদলে পেয়েছি বিরহ, পেয়েছি সর্বনাশ!

-----------------------------------------------

এ প্রেম তো চাইনি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৩-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে প্রেম দূরে তো আছিস, ভীষণ দূরে,

তোকে ছুঁতে গিয়ে অনলে পুড়েছি অন্তরে।

 

যেমন পুড়ে দেয় সূর্য অসীম আকাশ সমুদ্রকে

ধূঁ ধুঁ বালুচরের বালি ঝড়ে ছুটেছি অন্ধ চোখে।

ওরে প্রেম তোকে বলেছি দূরে থাক আরো দূরে,

জানি স্বপ্নে তুই আছিস !তবু চাই চলে যা ততদূরে-

 

তোর এ ছদ্মবেশী সোনালী রূপ মনের জানায়,

দিনে রাতে নিয়ত অনল জ্বলে বিরহ যন্ত্রণায়।

এ প্রেম তো চাইনি!যে প্রেমে সভত্যাকে পুড়ে

যে ছবি -যে ঘটনা অসভ্যতাকে  নিমন্ত্রন করে।

 

যদিও সত্য প্রেম দূরে তো আছিস, ভীষণ দূর!,

তবুও মিথ্যে প্রেমের চেয়ে বিরহ যন্ত্রণা সুমধুর,

--------------------------------------------

Thursday, October 3, 2024

শুষ্ক পুস্প এক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

সতেজ প্রাণে ফুটেছিল তবু শুস্ক পুস্প এক,

কেউ ফিরে তাকায় না আর হৃদ ভরা আবেগ।

 

তবু ব্যর্থ্ হয়নি তবু বসন্ত এসেছে এ ভুবন

সুর তুলিছে কুহু কুহু কোকিল প্রকৃতির মিলন।

হৃদয়ে হৃদয়ে সন্ধি মিলনে করিছে উৎপাত,

প্রেমের প্রবাহে প্রেরণা দিয়েছে যতই দূরে থাক।

 

হয়তো শুষ্ক গোলাপ দেখেছ মগ ডালে ঝরে ঝরে,

তবু সে সুবাস দিয়ে যায় বিচলে প্রেমিকার অন্তরে।

অবহেলার ভিতরেও প্রিয়া নিশিদিন চুম্বে অধরে

পুস্পকে করে আলিঙ্গন প্রেমের স্মৃতি বুকে ধরে।

 

চৈতালী আজ কোথায়, ওরে আছে কত দূরে,

শুষ্ক পুস্প এক তবু বসন্ত এসেছে তপ্ত বালুচরে।

------------------------------------------

চোখের আলাপনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

সেই অন্তর ভাষা, সেই চাহনী হয়তো বুঝিনি,

হয়তো দৃষ্টিটা আঁধারে গিয়েছিল থমকে ধরনী।

 

তাই আলোহীন দৃষ্টি প্রতি মুহূর্তে হারিয়েছে পথ,

এলোমেলো চলতে দেখেছি তবু বুঝিনি গতিপথ।

মুচকি হাসির আড়ালে লুকায়িত ছিল কিছু গল্প,

তা কিছুটা আঁচ করেছি চোখের আলাপনে অল্প।

 

অব্যক্ত হৃদয়ের প্রেম যে এত দুরাগত-অসহায়,

তা হয়তো ভেবে দেখিনি তোমার দিকে তাকায়।

ঠিক যখনই ব্যক্ত হয়েছে অব্যক্ত ব্যদনার কথা,

ঠিক তখনই বুঝেছি অনেক ভালবাসা ছিল সেথা।

 

এখন ঝরিছে শুধু বিরহের জল- এ বুকের বালুচর,

তৃষ্ণার্ত হৃদয়ের অধরা প্রেম তবু আলাপন বিরহের।

--------------------------------------------

এক মুঠো শান্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২৪ ইং

************************

কেবলই বুকের দু’কূল ভেঙ্গেছে মতের বৈরী,

অথচ কত রক্ত দিয়ে এ দেশ করেছে তৈরী।

 

চেয়েছিল মুক্ত মনে গাইবে সোনার বাংলা গান,

তবুও তাক করে আছে সেই পুরানো মেশিনগান!

যে স্বদেশ ভূমি এক ফালি জোছনাতেই খুশি,

সেখানেও অপেক্ষায় থাকতে হয় কবে উঠবে শশী!

 

এমন বিষের বীণে জাতি ফালি ফালি হবে ষড়জালে.

কে জানতো বল তুমিই তার রতি মহারথী অন্তরালে।

জনপদে রক্ত ঝরে- মব জাষ্টিস কেড়ে নেয় প্রাণ,

অধিকিারগুলো লুষ্ঠিত হয় পদে পদে বজ্র তুফান।

 

অথচ তুমি চাইলে স্বর্গের সুখ, অমৃতের সুধা সুর,

নিয়ত শুনাতে পারতে লাল সবুজের স্বাধীন প্রান্তর।

রক্তের গঙ্গা, স্বাধীন পতাকা সবই তোমাকে দিলাম,

আর তুমি ঘৃণ্য মতের বৈরীতে শুরু করলে তুলকালাম।

 

একটু অধিকারই চেয়েছি কেবল, তাও দিতে পারনি,

এক মুঠো শান্তি খুব বেশী দাবি ছিল- হে বঙ্গ জননী?

-------------------------------------------

 

 

Wednesday, October 2, 2024

হৃদয়এখন আঁধার ঘরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২৪ ইং

************************

হৃদয় ছুটিছে হৃদয়ের দিকে প্রেমের আশ্বাসে,

এখনো অধরা সেই পূর্ণি রাত্রি জাগরণ শেষে।

 

দীর্ঘ্ পথের যাত্রা শেষে ক্লান্ত আঁখি খুঁজে ফিরে,

ধোঁয়াশার মত ভেসে উঠে তবু দূরে- বহুদূরে।

হৃদয় উথরে উঠে প্রেমের খুঁজে দীপ্ত- প্রদীপ,

তবু প্রেম নেই, ভালবাসা নেই দীর্ঘ্ জ্বালা-দ্বীপ।

 

কেউ এই যন্ত্রণা স্পর্শ্ করতে আসেনি নিবিড় কাছে,

প্রেমহীন দীর্ঘ্ রজনী চাইনি তবু সে পিছে পিছে।

সে এসেছিল চোখ ধাঁধানো আলোর ঝিলিক,

তুলেছিল তুমুল ঝড় অবুঝ হৃদয়ের ভূ-লোক।

 

তছনছ করে চলে গেল- নিভে গেল প্রেমের প্রদীপ,

হৃদয়এখন আঁধার ঘরে মৃত্যুর সাথে করেছে সংলাপ।

------------------------------------------

প্রেম খুঁজে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২৪ ইং

************************

ভালবাসা বেশিই চেয়েছিল হয়তো-এ হৃদয়,

শুধুই ভালবেসেছে, অনুমতিটুকু নেইনি নির্ভ্য়!

 

হয়তো ভালবাসার সূত্র শুরুতেই ভুলেগেছে ,

তাই হৃদয় হতে হৃদয়ে বিপুল শুন্যতায় পড়েছে।

প্রেমের তরঙ্গগুলো অধরা ছুটেছে দূর হতে দূর,

চাতক পাখির মত চেয়ে আছে তৃষ্ণার্ত্ বুকে রোদ্দুর!

 

এ বুকে পুষে রাখা প্রেমের শব্দগুলো বোধ হয়,

এখনো হৃদয়ের বাক্য হতে পারেনি কাব্যময়।

কবিতাগুলো প্রেম শুন্যতায় সন্ধ্যা নদীর তীরে,

অধির আগ্রহে প্রহর গুনেছে এ বুক চিরে চিরে।

 

কত ফুল ঝর্ণা ধারায় ভেসে যায় কলতানে,

নদী বয়ে যায় এঁকে বেঁকে মধুর গানে গানে।

সুর বুঝে না চেরাপুঞ্জীতে চন্দন কাঠের চিতায়,

তবু এ অবুঝ হৃদয় প্রেম খুঁজে- প্রেম হারায়।

-------------------------------------------

 

 

Monday, September 30, 2024

ছুটোছুটি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-

চাইলেও মিশাতে পারবে না নদীর কূল দুটি!

 

বুকের পাঁজর ভেঙে উড়িয়ে দিয়েছো হাওয়ায়,

ইচ্ছে হলেও পারবে না রাখতে মনের দাওয়ায়।

 

তোমার বুকে যে বিনাশীদের নিত্য আসা যাওয়া

দেশদ্রোহী নোংরা রাজনীতির হিংস্র তপ্ত হাওয়া।

 

দলে দলে দেশদ্রোহী লুটেরাজ করেছে লুটোপুটি,

শাস্তি দিলে না পাঁচার করেছে যারা কোটি কোটি।

 

ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-

সুখের প্রদীপ নাই যে  বুকে তাইতো ছুটোছুটি।

------------------------------------------

ততোটুকুই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

স্বাধীনতা সে অনেক দূর!তবু চাই এতোটুকুই

যতটুকু ভালবাসলে মাতৃকা হাসে- ততোটুকুই।

 

এর বেশী নয় জমাট ব্যথা, এর বেশী নয় মায়া,

যতটুকু রক্ত দিয়েছিল -বল তা সত্য-যুদ্ধে গিয়া।

স্বীকৃতি এখনো আসেনি- এখনো বজ্র কণ্ঠে বলেনি,

এ যে মুক্তিযুদ্ধের স্বাধীন পতাকা- এ বিস্তৃত ধরনী।

 

এখনো সুর বাজেনি,ওপাশ থেকে বলিল- শুনিলাম,

এ গান নহে তার অন্তর পরশ- বিষ্ময়ে তাকালাম!

উত্তাল কল্লোলের মত বাজিল সেই আদিসুর-

মনে হয় যেন এখনো স্বাধীনতা সে অনেক দূর!

 

এ যেন এক  ছলনা, সাপ- নেউলের যুদ্ধ প্রেম,

দোসর বাঁজায় বাঁশি কানে- এ কথা জানালাম।

------------------------------------------

পিছিয়ে যাচ্ছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

মনে হচ্ছে ভবিষ্য প্রজন্ম এ শতাব্দী থেকে,

কয়েক শতাব্দী পিছিয়ে যাচ্ছে জাহেলীর দিকে।

 

ওদের প্রেমময় প্রাণ আবার নির্দয় হয়ে উঠেছে,

ওরা একে একে বস্ত্রগুলো অঙ্গ হতে খসে দিচ্ছে।

বড় অসনি সংকেত মনে হচ্ছে স্বপ্নের ভবিষ্যৎসূর্য্-

সেই আদিম যুগে ফিরে ফিরে হারাচ্ছে যৌবন-বীর্য্।

 

আদর্শের অধ্যায়গুলো এ প্রজন্মের কাছে বিস্মৃত!

বর্বর বন্য-প্রকৃতি যেন প্রাণে প্রাণে হচ্ছে বিস্তৃত।

মনে হচ্ছে ভবিষ্য প্রজন্ম এ শতাব্দী থেকে,

ধীরে ধীরে কয়েক শতাব্দি পিছিয়ে যাছে ভূ-লোকে।

----------------------------------------------

মুক্তির চোখে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা!

দৃষ্টি তো নিভেগেছে অদৃশ্য শক্তির উগ্রতা।

 

তার চোখ ভরা শুধু জল অনেক প্রহর জেগে,

চাঁদের আলোকে খুঁজতে গিয়ে রাগ অনুরাগে

পরাজয়ের শঙ্কা মুক্তির চোখে, রাত্রির হাতছানি,

এখন অসুরের বজ্র ধ্বনি বাজে স্বাধীন এ ধরনী।

 

নোংরা আর্বজনায় ভরে গেছে পথিকের মসৃণ পথ,

ঈগল - শকুনের সন্ধিতে প্রহরী ভুলে গেছে শপথ।

স্বপ্নগুলো জলে ভাসে, হাওয়া উড়ে দূরে-বহুদূরে

মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা ঘিরে।

 

দোসরেরা স্বাধীনতার ভেতরে করছে লুটোপুটি-

তাই স্বাধীনতা তোমায়, আজকে দিলাম ছুটি।

----------------------------------------