Saturday, October 19, 2024

এতো নিন্দ্রা কেন

 

এতো নিন্দ্রা কেন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৮-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

খুব ভীবৎস ভয়ঙ্কর লাগছে হে কান্ডারী!

চারিদিকে তিমির রাত্রি ডুবিতেছে  সোনার তরী।

 

মুহুর্মুহু বিস্ফোরণে মায়ের বুক আজ চৌচির,

তবু তুমি নিশ্চুপ! তবু তুমি খুব ধীরস্থির।

মনে হচ্ছে কেউ যেন তুলে নিচ্ছে ঠোঁট থেকে লাল,

এখন ফ্যাকাশে ঠোঁটে ভয়ে কাঁপছে আকাশ পাতাল।

 

শরীরে মাংস ছিড়ে খাচ্ছে সেই পুরানো শকুকের ঝাঁক!

ভয়ঙ্কর অশনি সংকেত! তবু তুমি তারেই দেও হাক।

মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে সুব্র চাঁদ

শরীরে  বিষাক্ত সর্প বিষের অবিকল স্বাদ।

 

হে কান্ডারী এতো নিন্দ্রা কেন রাত্রি চিরদিন!

ওরা বাইছে  উল্টো তরী গাইছে বিদ্রোহী গান।

------------------------------------------

Friday, October 18, 2024

কে মুছে এই ফুল?

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৮-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ইতিহাস মুছে দাও নব ইতিহাস লিখবো,

যোদ্ধা এগিয়ে এসো নব শকুন মাড়বো।

 

রক্ত ঢেলে দাও রাঙা গোলাপ ফোটাবো,

কানের পর্দা খুলো সেই বজ্র কণ্ঠ শুনাবো।

যে  সুরে খুঁজে পাবে তুমি স্বাধীনতার স্বাদ,

সেতো যুদ্ধে মৃত্যুঞ্জয়ী  প্রাণের পূর্ণিমা চাঁদ।

 

সেতো নিভিৃক কান্ডারী উত্তাল বৈশাখী ঝড়ে,

তারে কি করে ভুলি সোনালী সূর্যের প্রহরে?

যার রক্ত ফোটা হতে চুষে নিয়েছি  বীর্য রস-

তারেই গোলাপ ভাবি পুষ্প কাননের  প্রবেশ।

 

সেই তো পুস্পের সুরভী সুবাস মধুগন্ধময়,

কে মুছে এই ফুল? সেতো অনুভূতি এ হৃদয়।

---------------------------------------------

 

Thursday, October 17, 2024

এখনো সংশয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

 এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,

এখনো সেই দখলবাজিরা উম্মোচন করেছে ঘৃণ্য।

বিপ্লবের সেই রক্ত সেই আত্মত্যাগ সেই দৃষ্টি,

এখনো অধরা মুক্তি, এখনো সেই পুরানো কৃষ্টি।

 

এখনো গুম হত্যা চলে,মিল কলকারখানা আক্রান্ত,

এখনো শকুনেরা আঘাত হানে,এখনো চলে চক্রান্ত।

এখনো বিদেশী চর ঢুকে তছনছ করে মায়ের বুক,

তবু ওরা চিনে না শত্রুদের,তবু জাগেনা চৈতন্য

তবু বুঝে না মাতৃকার সুখ-দুঃখ।

 

তবু গুপ্ত ঘাতকের পাশে পাশে চলে সম্মুখ যুদ্ধে-

যারা কেড়েছে সভ্যাতা,স্বাধীনতা রেখেছে অবরুদ্ধে।

সহসা জাতির মুক্তি হবে না, হবে না চর শুন্য

ক্ষমতা লোভীরা নীতি নৈতিকতাকে করেছে নগন্য।

 

এখনো সেই সেন্ডিকেটের দৈরাত্ব  ‍মুক্তির বৈরী,

এখনো স্বৈরতন্ত্রের জাল হয় দিকে দিকে তৈরী।

এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,

এখনো সেই বিচারহীনতা উম্মোচন করেছে ঘৃণ্য।

----------------------------------------------

ক্ষমতার উগ্রতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

চারিদিকে রাগ- ক্রোধ, হিংসা -প্রতিহিংসা ভাই,

ক্ষমতার মহরা চলেছে -কোন উদার প্রাণ নাই।

 

অন্তর জুড়ে অসুর প্রলেপ, কার কাছে যাই!

কি যে অপমান-অপদস্ত- যে দিকে তাকাই!!

সভ্যতার ভিতরে অসভ্যতার গান হরদম বাজে,

মানুষের ভিতরে অমনুষ্যত্তেরা পশুত্তের সাজে।

 

এখন যেন প্রতিশোধ মম জীবনের শ্রেয়তম,

ক্ষমার সে মহত্ব আর নাহি যেন অন্তর -মম।

ক্ষমতার উগ্রতা মরণ আনে রাশি রাশি-

অপমান অপদস্তের স্মৃতি সৌধ তবু অগ্রাসী!

 

অপরাজনীতি মনুষ্যত্ত্বরে করিয়াছে গ্রাস অবিরত,

ক্ষমতার উগ্রতা ডুবিয়াছে তরী অথৈ জলে সতত।

হে আজিকার কান্ডারী তোমার পথও অনেক বাকি,

আজই শুব্রতাকে লুফে নাও, জমেছে অনেক ফাঁকি!

-------------------------------------------

পথবিভ্রম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

ওরে নব তুফান তুলেছে প্লাবন শান্ত নদীর,

ভিত্তি মূলে হেনেছে আঘাত ক্রমেই অধির।

 

রাগ ক্রোধ প্রতিশোধের নেশায় তরীর মাস্তুল,

কেড়ে নিতে চায় রাত্রির পাঞ্জেরী দস্যুর দল।

ওরে যাত্রীরা হুশিয়ার, করতে হবে দেনা শোধ,

ওরা এসেছে বিরোধ ডুকাতে এই নির্বিরোধ।

 

মুক্তিযুদ্ধের রক্ত কি ভীরু ঘাতকের অন্ধকূপে,

না না আবার উঠবে জেগে নব উদ্দ্যামে নব রূপে!

এ তুফানে ভীড়বেই তরী আসন্ন দিনের লগনে,

কে আছে রোধে তাঁর রক্ত- এ বিজয় কেতনে?

 

ওদের পথবিভ্রম হয়েছে দোসরের প্রমত্ত বেগ,

ধূসর আঁধারে হারিয়েছে গতিপথ রাগ-অনুরাগ।

ওরা শুনেনি সেই বজ্র কণ্ঠের বিপ্লবী হুঙ্কার,

তাইতো বিপন্ন করতে চায় ঐতিহ্যের গীতিহার।

 

এ পথবিভ্রম কেবলই এনেছে রক্তক্ষয়ী গৃহবিভাদ,

ফুরিয়ে এসেছে তন্দ্রানিঝুম ঘুমন্ত দিন এ সংঘাত!!

--------------------------------------------

 

মুছে ফেললেই মুছা যায় না


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

মুছে ফেললেই মুছা যায় না হে নব কান্ডারী,

ওরে এখনো জাগ্রত আঁধার রজনী অতন্ত্র প্রহরী।

 

রক্তাক্ত পথ অতিক্রম করে ফুটেছিল যে ফুল,

তার সৌরভ সুবাস থমকে যাবে না জগত কূল।

শুব্র পূর্ণিমা থেকে যে স্মিগ্ধতা দেখেছি সীমানায়

তাতো বুকের গভীরে রেখেছি গেঁথে অবলিলায়।

 

তোমার এ আগুন তোমাকেই পুড়াবে আসন্ন দিন,

তুমুল এ উত্তাল থমকে যাবে আরেক বিপ্লব ক্ষণ।

যে আগুনের খেলা খেলছ দুর্বহ দম্ভ!

সে আগুনের কুন্ডেই তুমি হবে হতভম্ব।

 

এখনো বিপ্লবীর হাতে হাতে দুর্জয় রাইফেল,

সেনাপতি এখনো এ বুকে মৃত্যুঞ্জয়ী দিকপাল।

ওই বিপ্লবী বজ্র কন্ঠ মুছবে কি করে- চিরতরে?

সে তো পাথর কচির মতো বারে বারে আসবে ফিরে!

 

এ অন্তরে আঁকা যে চিত্র!

সে এক কালজয়ী মহানায়কের অঙ্কিত মানচিত্র।

মুছে ফেললেই মুছা যায় না প্রেমের চিঠি,

এখনো জাগ্রত অযূত হৃদয় স্বদেশের মাটি।

 

---------------------------------------------

 

Wednesday, October 16, 2024

পারিনি ছুঁতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২৪ ইং

************************

স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে,

হিংসা প্রতিহিংসা ধেয়ে ধেয়ে লুটিয়াছে তাহাকে।

 

স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতাকে নিভৃতে খুঁজেছি,

গলা ধরেছে টিপে তাই ছুঁতে পারি নাই আজ বুঝেছি।

এখানে প্রাণ শুন্য নিথর ঝিনুকে মুক্তা খুঁজে লোকে-

এখানে অধিকারগুলো বয়ে চলে আগুন নদীর বাঁকে।

 

এক রহস্যময় চেতনার তীব্রতম গভীর উল্লাসে,

ক্ষমতাতন্ত্রের ভাষা বিষ্ময়ে দেখেছি নগ্ন পরিহাসে!

রক্তে পাওয়া স্বাধীনতাকে এ জাতি ছুঁতে পারে নাই,

চৌদিকে ভয়ঙ্কর বিশ্বাস ঘাতকের দোসর লুকাই।

 

হৃদপিন্ড ছুঁয়ে কেউ কখনো মাতৃকাকে ভালবাসেনি,

তাই তো এত ছলনার খেলা, এত অন্ধকার অসনি!!

এখানে শুধু স্বৈরতন্ত্রের ভাষায় উদাসীন আনন্দ মেলা,

রাগ-ক্রোধ, হিংসা- প্রতিহিংসায় প্রতিশোধের খেলা।

 

এ এক আজব তামাশা এই বাংলার স্বাধীন ভূমি,

স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে-তুমি?

--------------------------------------------

বিবেকের দিকে চোখ

 বিবেকের দিকে চোখ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২৪ ইং

************************

বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় নিয়ে বসে আছি!

শুন্যতার দিকে চোখ,ভয়ঙ্কর অন্ধকারে চলেছি।

 

শুন্যতার ভিতরেও অসংখ্য ছদ্মবেশী অসুরের কায়া,

শকুনের ঝাঁকগুলো আবার আসিছে ফিরে মাতৃছায়া।

ঋতু বদলেও বসন্তের সুরভী ফুল ফুটে না আর এখন,

দৃশ্যমান বিচারহীনতার জটাজুটে অবরুদ্ধ বিচারিক অঙ্গন।

 

সোনালী সূর্য্ হতে খসে গেছে স্বাধীনতার প্রখরতা,

মুক্তি এখন কারারুদ্ধ !জ্বলে পুড়ে ছাঁই বৃক্ষ তরুলতা।

ডাক শুনে ফিরে তাকায় না কেউ- কেউ আসে না,

বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় এখন যেন চিরচেনা।

 

রাত্রির ভূঁত প্রেতেরা অতিদ্রুত সংঘবদ্ধ হচ্ছে চারিধার,

অভিজাত বেডরুমে আনাগোনা বেড়েগেছে পরিষদের।

সভ্যতা তাকিয়ে আছে শুন্যতার দিকে নির্বিকার,

ঐতিহ্যের চিহ্নগুলো পচনের দিকে দুরন্ত-দুর্বার।

 

তবু উজ্জ্বল বিবেকের দিকে চোখ, প্রতীক্ষায় আছি,

যদি চেতনা ফিরে আসে,তবু যদি একই গান রচি।

-----------------------------------------------

 

 


Tuesday, October 15, 2024

প্রেমের সুদূর দিগন্ত কোণে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

প্রেমের পৃথিবীতে ব্যদনার সতেজ ফুল,

হৃদয়ের রন্ধে রন্ধে রচে গেল অযূত ভুল।

 

ছলনা তো জানতো না প্রেম পরম ঈশ্বর,

মানব কল্যাণে মানবতার কত যে স্তর !

প্রেমই করিয়াছে তাহা শানিত যত অন্তর,

নির্দয় আত্মরা বুঝেনি প্রেমই মুক্তি নশ্বর।

 

যা কিছু কল্যাণকর এ পৃথিবীর সৃষ্টিতে,

প্রেমই করিয়াছে তাহা জয় শুভ দৃষ্টিতে।

প্রেমহীনা কারুকার্য্ নিয়ত উত্তপ্ত গলিত,

যদি মানুষ বুঝিত তাহা হৃদয় খুলে দিত।

 

চারিদিকে জুলুম অত্যাচর হত না অকস্মাৎ

করিত না এত প্রমত্ত ক্রোধ প্রতিশোধ সংঘাত।

শ্রেয় মেনে নিত মনুষ্যত্ত্বের শ্রেষ্ঠ ইতিহাস,

হৃদয় হতে হৃদয়ে অকল্পেয় হিংসা পরিহাস।

 

প্রেমের সুদূর দিগন্ত কোণে এখন শুধুই দীর্ঘঃশ্বাস!

যেখানে প্রেমের রাজ্য ছিল সেখানে এখন ছলনার বাস।

--------------------------------------------

 


মাথায় পতাকা বাঁধলেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

মাথায় পতাকা বাঁধলেই কিংবা হাতে নিলেই,

দেশপ্রেমিক হওয়া যায় না,শুধু অন্তরটাই চাই।

অতোটা উত্তাল শ্লোগানের প্রয়োজন নেই,

যতটা বাহুবল দেখাও- ততটা মাধবী চাই।

 

মীরজাফরী মুনাফিকি চাই চিরতর অবসান,

মায়ের প্রতি আঘাত অবহেলা চাই প্রত্যাখান।

লক্ষ শহীদের রক্ত আমাকে সাহস যোগায়,

বিজয় কেতনের প্রতি নিঃশর্ত্ অনুগত্য শেখায়।

 

অতোটা রক্তক্ষয়ী বিপ্লবের প্রয়োজন নেই-

শুধু গণতন্ত্র অধিকার ফিরিয়ে দাও মসনদে যাই।

কেন বুকে বুকে এত ঘৃণা এত নীলিমার কথা,

কেন অর্ধ্হারে অনাহারে ভোগা মানুষের ব্যাথা?

 

শুধু স্বীকৃতি দাও হে যুবক ! আর বল না মাকে-

তুমি নও,

 রক্তে পাওয়া লাল সবুজের আলপনা ভু-লোকে!

কেন বিষের দহনে দ্বিধায় নিজের সত্ত্বাকে পোড়াও?

এই স্বাধীন পতাকাকে অন্তর জমিনে উড়ায়ে দাও।

 

তা না হলে দেশপ্রেম মমতা তোমাতে হবে না সুঠাম,

তুমিও হবে না লাল সবুজের সন্তান - এই ধরাধাম।

----------------------------------------------

 

তবু সে পথ অজানা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

হৃদয়ের ডাক শুনি না এখন আর কোন দিনে,

অথচ ভালবাসার গল্প কবিতা শুনি কানে কানে!

 

যদিও লাল সবুজের আলপনায় পথ ঘাট ভরা,

তথাপি নেই কোন প্রেম ভালবাসা এই বসুন্ধরা।

আছে শুধু রাগ ক্রোধ প্রতিশোধ রক্তজবার ফুল,

ছদ্মবেশী মুনাফিকের শত নষ্ট মগজের মাস্তুল।

 

জল- তৈলের বিপুল যুদ্ধের দামামা শুনিলাম-

দ্বন্দে দ্বন্দে সাধুরা ভুলেছে নিজেদের ডাক নাম।

একদল তৈল আরেক দল জল ঐক্য গড়ে না,

অথচ ঐক্যের ডাক দেয় তবু সে পথ অজানা।

 

জানি না পাখিরা কবে ফিরবে পথ চিনে চিনে ঘরে,

শকুনেরা দখল করেছে সরবে আয় ফিরে আয় নীড়ে।

এখনো যদি না জাগিস ঝরে পড়বে পুরনো ধূলো,

সেদিন অশ্রুজল হবে ঘন কুঁয়াশার ধূসর তুলো।

 

ওরে শুভ্র আলোয় দেখি না আর সিথানের চাঁদ,

এখন চারিদিকে মীমাংসিত বিষয়ে অসুর ফাঁদ!

--------------------------------------------