Thursday, November 7, 2024

প্রেমের হিমেল চাই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৭-১১-২০২৪ ইং

**********************

ভালবাসা যদি ক্ষমা করতে না জানে অপরাধ,

সে কভূ পারে না হতে প্রেমের ঊষা মন জগত!

 

হৃদয়ের কাছে চেয়েছি শুধু গোলাপ চেয়েছি,

সে দিয়েছে শুধু ছলনার ফুল যত কাছে গেয়েছি।

ভালবাসা যদি ক্ষমা করতে না জানে অপরাধ,

স্বর্গিয় প্রেমও মনে হয় মৃত্যুর পরোয়ানা জল্লাদ।

 

শুভ্রতাই প্রেমের দিপালী, সেও যদি না জানে,

স্বর্গিয় প্রেমিকা হয় কি করে -পুষ্পিত কাননে?

ভালবেসে না হয় ভুল করে সুখ-স্বর্গ্ চেয়েছি,

তবু তো শুধাতে আসেনি প্রেম! ‍যদিও বলেছি!

 

অনল জ্বলিছে হৃদয় চুল্লিতে, প্রেমের হিমেল চাই,

অপরাধের দহনে পুড়েছি,মুক্তি কি তার নাই ?

-----------------------------------------

 

হেরে যাওয়া যদি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৭-১১-২০২৪ ইং

**********************

আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,

হউক না সে পরাজয় বারে বার এই ধরাময়।

 

আগুনে পুড়িয়ে দাও  গোলাপ ফোটাবো,

অঝোর ঝর্ণা ধারা দাও নদীর প্রবাহ হবো।

খুঁজে ছিলাম যুগল পাহাড়ে অমৃতের স্বাদ,

পেয়েছি আমি দুই ঠোঁটে একজোড়া চাঁদ।

 

ছেড়েছি নৌকা আমি উথরোল বঙ্গোপসাগেরে,

অথৈ জলে ডুবিবো ভাবিনি আশ্বিনের ঝড়ে!

চেয়েছি শিউলি বোঁটা থেকে চুষে নেবো রস,

এখন পেয়েছি চিতার যন্ত্রণা আগুনের পরশ!!

 

আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,

হরষে গোলাপ ফোটাবো কাননে মধুগন্ধময়।

অনুভূতিগুলো বিন্দু বিন্দু জমে জেনেছে তোমায়,

তাই প্রেমের কলিগুলো পুষ্পিত করেছি এ হৃদয়।

--------------------------------------------

অসভ্যতা যখন আসে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৭-১১-২০২৪ ইং

**********************

হৃদয় থেকে হৃদয়ের বৃত্তে পাক খেতে খেতে,

সব অনুভূতিগুলো পথ হারায় প্রেমের ধরাতে।

 

যখনই আঁধার নেমে আসে মনন চিন্তায় অভিপ্রায়,

সবকিছু ধসে পড়ে অসভ্যতা ছড়িয়ে অস্থি মজ্জায়।

রক্তে মিশে যায় কলঙ্কের ময়লা বিপুল উৎসবে

তখন প্রেম হয় বিশ্বাস শুন্য এক ব্যদনার কলবে।

 

নিয়ত আঘাত করে সত্যের দৃষ্টিকে মরু বালুর বুকে,

শিহরণের তুমুল বেগে পথ হারায় আবেগেরা দুঃখে!

অসুরের চিহ্নগুলো জেগে ওঠে পশুভিত্তের অবয়বে,

তখন আর প্রেম থাকেনা হৃদয় নিবাসের কলোরবে।

 

অনৈতিকতা ডুকে যায় উত্তাল তরঙ্গের উচ্ছাসে-

প্রেম হয় ঘূর্ণিপাকের কালো ছায়া যৌবিক নিবাসে।

অসভ্যতা যখন আসে,প্রেম হয় শতাব্দির নির্দয় পাথর।

তখন ব্যাকুল প্রেমিকও হারায় প্রেমিকার সব অধিকার,

 

প্রেম এক পবিত্র অনুভূতির চির আন্দোলিত দোলনা,

এখানে সভ্যতাই স্বর্গিয় মুকুট - কেন বুঝ না?

-----------------------------------------------

Wednesday, November 6, 2024

কি যে জনতা হলাম!


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৬-১১-২০২৪ ইং

**********************

শুনেছো,অনেকবার কেঁদেছি, জনতার কান্না কেউ বুঝেনি,

কেউ শুনতে চায়নি! শুধু পেয়েছি রাঙা চোখের স্বৈর চাহনী।

 

মুল্যহীন আলোকবর্তিকা হয়েছি দুঃখের তরে মাথা কোট,

সবাই বিক্রি করেছে অকাতরে ছলনার চুম্বনে ঘাটে ঘাটে।

ধর্ষিত হয়েছি, লুণ্ঠিত হয়েছি, অপমান- অপদস্ত হয়েছি-

বঞ্চিত হয়েছি তবু নাকি আমরাই ক্ষমতার উৎসে রয়েছি!!

 

এর চেয়ে বড় ছলনা আর কি আছে স্বাধীন মাতৃছায়ে-

জনতার সরল প্রাণে ওরা সবে ব্যদনার শূল ফোটায়।

কি যে জনতা হলাম! মনে হলেই আঁতকে ওঠি সংশয়-শঙ্কায়,

আমার সমস্ত অধিকার, মৃত্যুঞ্জয়ী দুঃখের কাছাকাছি নির্ভ্য়!!

 

স্বৈরতন্ত্র-গণতন্ত্র- ছলনাতন্ত্র কিংবা দেশদ্রোহী মহাতো,

আরো কত কি যে নাম, সব মনে নাই তো !

কি যে জনতা হলাম! যেন সব দুঃখের দায়িত্ব নিয়েছি,

শতগুন করে ফিরে দেয় তবু ওদের পক্ষেই সদা লড়েছি।

 

জনতা হয়েছি, অজ্ঞই রয়েছি-

স্বার্থ্ মহলের কাছে বারে বার বিক্রি হয়েছি।

কি যে জনতা হলাম! আপনার মূর্খতায় আপনাকে হারালাম,

ক্ষমতার উৎস বটে!হিংসার নরকে অধিকার পুড়ালাম।

------------------------------------------------

কলঙ্কের টিপ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৬-১১-২০২৪ ইং

**********************

তবু হয়নি দেশ শান্ত!বসে আছি অন্ধকার শিয়রে,

আলোক স্বপ্নগুলো ক্রমশ যাচ্ছে নিঃশব্দে ঝরে।

 

চারিদিকে মলিনলাবণ্যে স্নিগ্ধ জ্যোস্নার মমতা,

কাননের ফুলে ফুলে চলিছে তুচ্ছ অর্থহীন  কথা

অরাজকতা রাহাজানি গানের মূর্ছনা হয়ে ওঠে প্রাণ

দুস্য ডাকাতের মঞ্চ মাতানো নৃত্যের নগ্ন গান।

 

ক্রমে ক্রমে স্বাধীনতার সুন্দর কসুমে দাবানল,

দাউ দাউ আগুনে যেন পুড়ে অযূত স্বপ্নের দল।

জাতির কাপলে কলঙ্কের টিপ দিয়ে নর্তকী নাচে,

জেগে ওঠে অতলান্ত অন্ধাকার! কি করে বাঁচে?

 

এখনো দেখিনা দেশপ্রেমিককে, স্বপ্নিল আশা নিয়ে,

তেড়েছে তরী উত্তাল সমুদ্র পারাপারে অকোভয়ে!!

অনেক আশা ছিল স্বপ্নের উজ্জ্বলশিখা প্রদীপ জ্বালিয়ে,

লক্ষ শহীদের রক্তে পাওয়া পতাকা দিবে উড়িয়ে।

 

এখনো এখানে শুন্যতার খেলা,সংশয়-দ্বিধার অন্ধকারে,

ইতিহাস ঐতিহ্যে কলঙ্কের টিপ দিয়ে বারে বারে ফিরে।

-------------------------------------------------

দূর্গে ফিরে এল

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৬-১১-২০২৪ ইং

**********************

স্বাধীনতার শব্দে যেন বর্ণের কান্না শোনা গেল,

প্রাণে প্রাণে দীর্ঘনিশ্বাসের ধ্বনি করে কোলাহল।

 

চকিত হয়ে ফিরে তাকাই সেই চেতনার দিকে,

কোথায় চলিছে জাতির তরী রক্ত গঙ্গার বাঁকে!

এখন আর স্বাধীনতাকে স্বাধীন মনে হয় না,

ওরা এখনো তীর ধঁনুকে বিদ্ধ করিছে চেতনা!

 

ঘাতক যেন রাত্রির আঁধারে এসে দাঁড়িয়েছে

জাতির প্রহরী বুঝেনি তাহা কি রহস্য ঘেরা আছে !

রক্ত গঙ্গার বাঁকে স্বাধীনতা দুঃখ জানাতে এসেছিল,

বিব্রত হল চেতনা বোধ! হৃদয়ের আবেদন ভুলেছিল।

 

শুধু ক্ষমতাকে চিনেছিল লাল-সবুজের কল্লোলে,

ছদ্মবেশী হয়েছিল বুঝেনি তাহা পুড়িছে অনলে।

এক অশনি সংকেত স্বাধীনতার ধারে ঘুড়িছে আজ,

তবু ভাঙ্গেনি ঘুম! তবু দেখেনি বিষণ্ণ মুক্তির তাজ।

 

রক্ত পাওয়া স্বাধীনতাকে দুঃখ জানাতে এসেছিল-

জাতির প্রহরী বুঝল না তাহা- দূর্গে ফিরে এল।

-----------------------------------------

 

 

ক্রোধগুলো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৬-১১-২০২৪ ইং

**********************

মেঘের ক্রোধগুলো গর্জে উঠিছে ঝড়ের ডঙ্কায়!

হঠাৎ হাওয়া বহিছে এই বঙ্গে রাঙা চক্ষু চায়।

 

গগণের নীল শান্তিগুলো এখন বিমূঢ় হতবাক,

কৈয়েরা দলে দলে উজানে ছুটিছে স্রোতের বাঁক।

সাপ বিচ্ছুরা গোপনে দিতেছে তাল তরঙ্গের নূপুরে,

পুরানো সেই শকুনেরা আঘাত হানিছে প্রবল হুঙ্কারে।

 

নব্য হয়েনারা হয়েছে মিলিত ভীষণ কুটচালে,

মুক্ত আকাশ জুড়ে গর্জে উঠিছে তীব্র কল্লোলে।

ঠিক যেন সেই পুরানো শিল্পীর সুর খেয়ালে,

চির শত্রুর নৃত্য চলে দেশদ্রোহীদের আদলে।

 

এখন গগণের বুকে কালো রঙ দারুন নির্ম্ম!

কূল হারায়ে তরঙ্গ যেন থেমেগেছে ধরাধাম।

ঘাতকের ক্রোধগুলো উঠিছে ঘন কালো শিখরে,

গগণের শুভ্রতা নিয়েছে ছিনিয়ে প্রখর রৌদ্দুর দুপুরে।

 

স্বাধীনতার বুকে এখন অট্টহাসি ধ্বনিত- নিয়ত,

রাগ ক্রোধ প্রতিশোধের ডঙ্কায় মিলিত- সজ্জিত।

--------------------------------------------

Tuesday, November 5, 2024

প্রেমের রৌদ্রকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৫-১১-২০২৪ ইং

**********************

কখনো বুঝতে চাওনি কি অসংখ্য তরঙ্গ প্রতিদিন,

এ অন্তরে দোলা দিয়ে যায়,ছোঁয়ে যায় সারাক্ষণ।

 

যারা বুঝেছে তারাই সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে,

কি অনুভূতির পরশে কবি তার কবিতা রচেছে!

একটি কবিতার জন্য অধীর প্রহরে ছিল মহাকাব্য,

কিন্তু সেই কাব্যিকের সভ্যতা গ্রাসিয়াছে অসভ্য।

 

দুয়ারে এখন প্রেমের শিকারী দাঁড়িয়েছে-

প্রেমকে করেছে হত্যা,শুন্যতায় অন্তর ছুঁয়েছে।

এখন রৌদ্রকে মনে হয় ঘন কুঁয়াশায় ঢাকা কিছু,

প্রেমের রৌদ্রকে দেখা যেন ছুটে চলা রাত্রির পিছু।

 

স্পন্দিত  হৃদয় বাগানে রক্তকবরী নিশ্চয় ফুটেছে,

রক্তকবরী লজ্জাহীন প্রণয়ে বিরহের অশ্রু ঝরেছে।

তবু প্রেম কোন মুখোশ নয়, স্বর্গিয় অনুভূতি,

হৃদয়ের গহিনে জ্বলা সূর্যের সোনালী জ্যেতি!!

--------------------------------------

প্রেমের সূরভী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৫-১১-২০২৪ ইং

**********************

তুমি বলেছিলে ভালবাসা নেই, ভালবাসা নেই,

আমি দেখেছিলাম কাননে পুষ্পিত সুরভী জুঁই!

 

প্রসন্ন হৃদয়ে ছুঁতে গিয়েছিলাম পূর্ণিমার শুভ্রতায়,

ছুঁতে পারিনি তবু ক্ষোভ নেই এই ধূসর ধরায়-

তুমি বলেছিলে ভালবাসা পরাজিত হবে একদিন,

আমি দেখেছিলাম শিশিরের সৌরভে মুক্তা দান।

 

ফুলের পাঁপড়িগুলো বিচ্ছেদ হয়নি কাননে,

সে আগের মতই আছে- ভ্রমর শুধু জানে !

কথাগুলো ছড়িয়ে গেছে হৃদয় হতে হৃদয়ে-সবখানে

শিরা উপশিরাগুলো ভেঙ্গেছে নিরবতা তুমুল শিহরণে।

 

তুষার গলে বয়ে চলেছে জল ধারা কলতানে,

নীলাভ রৌদ্রকিরণে আমি খুঁজি তারে আনমনে।

যেমন পৃথিবী রৌদ্রকে ধরে প্রসন্ন করপুটে-

ঠিক তেমনি দস্যু হয়ে ছুটেছি প্রেমের কপাটে।

 

আমি লুটে নিব অনন্ত মিলনে অমেয় সুখ সূধা,

ইস্পাত চকচকে প্রেমের সূরভী ফুটাব এ বসূধা।

------------------------------------------

তবু সত্য প্রেম জেগে আছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৫-১১-২০২৪ ইং

**********************

ওই আকাশের বুকে যাবতীয় দুঃখের নীলিমা,

এখন যেন সেই রূপ ধরেছে স্বপ্নের প্রিয়তমা।

 

এক স্থির অন্ধকারে নিশ্চুপ বসে আছি, চেয়ে আছি,

এ ‍উঁচু প্রাচীর ডিঙ্গোবো কি করে-মৃত্যুর কাছাকাছি!

আমি সেই ভয়ের নিদারুন অন্ধকারে-

শুকতার খুঁজে বসে আছি নদীর ধারে।

 

এতো প্রহর গুনেছি তবু উঠেনি এতোটুকু আলো আজ,

মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি-সাঁঝ!!

তবু নিয়েছি হৃদয় হতে হৃদয়ে আশ্রয়-

হয়তো রচিত হবে প্রেমের সমাধি নব সূর্য্দয়!

 

আমি নশ্বর! তবু প্রেম হউক অবিনশ্বর,

এই পৃথিবী হেসে উঠুক রাত্রির অন্ধকার।

যেখানে তাকাই–শুধু অন্ধকার, শুধুই অন্ধকারময়,

তবু সত্য প্রেম জেগে আছে মৌলিক বিষাদে নির্ভ্য়!!।

--------------------------------------------

খুলেছি প্রেমের হৃদয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৫০-১১-২০২৪ ইং

**********************

আমি গোধূলী লগ্নে এক নিষ্ঠুর নদীর পাশে,

বসে রয়েছি, আর অপলক চেয়ে আছি আকাশে!

সেই উজ্জ্বল তারাটি আজো উঠেনি শুভ্রতায়,

আশ্রয় নিয়েছি আঁধারের বুকে হৃদয়টা ছড়ায়।

 

ভিতরে বাহিরে যেদিকে তাকাই অদৃশ্য মনে হয়,

তবু যদি তারাটি জাগে এই অন্ধকার দীপ্তিময়।

বসে আছি অধীর প্রহরে এক নিষ্ঠুর সময়ে-

সে আর জাগেনি, সে আর হাসেনি আলোয়ে।

 

কি এক বিষ্ময় কেউ তা জানে না !

তবু বসে আছি নদীতে জোয়ার আসে কি না।

সে আসেনি,হয়তো এসেছিল অন্য নদীতে,

প্রবল ব্যথা জাগে কেউ তা বুঝেনি এই ধরনীতে।

 

রাত্রির প্রহর শেষে যদি কখনো সূর্য্ হাসে-

তোমাকে নিমন্ত্রণ হে প্রিয় আলোকিত দিবসে।

খুলেছি প্রেমের হৃদয় এই পৃথিবীর মোলিক আশ্রয়,

তুমি এসো হে তুমি এসো হে রাত্রির আকাশে শুভ্রময়।

---------------------------------------------