Wednesday, April 23, 2025

শক্তি হারা তুই

 

শক্তি হারা তুই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

শক্তি হারা তুই মাতাল ছেলে ছুটেছিস নিজেকে হারায়ে,

মদ- গাঁজা –আফিম- ইয়াবা নিত্য সঙ্গী তোর বলয়-প্রলয়ে !

 

এর চেয়ে অভিশাপ কি আছে বল যৌবনের চঞ্চলে?

আজ তুই মেরুদন্ডহীন ভঙ্গুর ঘৃণিত সন্তান নিখিলে।

মাতার বুকে ছুরি ,পিতার বুকে অস্র সন্ত্রাসীর শৃঙ্খলে

তোকে বলিস তুই গোন্ডা দস্যুদের নেতা বজ্র মিছিলে!

 

তুই চাঁদাবাজ, জুলুমকারী, ছিঁছকে চোর- ধর্ষক !

তুই রাষ্ট্রের বোঝা, পৃথিবীর অভিশাপ আপদমস্তক।

বল না কোন নামে ডাকবো তোরে ?

তুই যে পথ ভোলা, তুই যে শয়তানের অনল নশ্বরে।

 

ওরে সোণা, ওরে মানিক, তুই যে জাতির হীরে-মণি,

তোর তরেই স্বপ্ন বুঁনেছি আসন্ন দিনে এই ধরণী।

মদ- গাঁজা –আফিম- ইয়াবা না বল না বল,

হে বাংলা মায়ের তরুণী- তরুণী।

 

ছিঃ বল, ছিঃ বল যে পথ কালো- অন্ধকারে হারায়ে,

ওরে, শক্তি হারা তুই মাতাল ছেলে মাদকে পা বাড়ায়ে।

----------------------------------------------------

Tuesday, April 22, 2025

যে বন্ধু ছিল

 

যে বন্ধু ছিল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

যে বন্ধু ছিল দৃঢ় প্রত্যয়ী সত্যের দীপ মালা,

আজ সে বহু দূরে চলে গেছে একান্তে নিরালা।

 

কি কারণে ? হয়তো জানি আমি জানি,

হয়তো জানি না কি ছিল তার কণ্ঠের সুরধ্বনি!

তবে যে সুর শুনেছি তাহা কাম্য ছিল না কভূ,

যারে ভেবেছি আমি উদার চিত্তের বন্ধু- কিন্তু তবু

 

সে-ই সিঁধ কেটেছে রাত্রির আঁধারে শ্রাবণের অশান্ত পবন,

এমন নীঁচু চিত্তের ভাবিনি কভূ- তবু ক্ষণে ক্ষণে উচাটন মন

তার দিকেই ছুটে যাই অন্তরের গীত সুর,

তবু ভয়! তবু অবিশ্বাস! তবু আমি বিরহ-বিধুর!!

 

বন্ধুর হিংসা, প্রতিহিংসা, হীনমন্যতা গ্রাসিয়াছে দীপ,

হৃদয়ের অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে গেছে নীপ!

কি এমন যে প্রতিহিংসার অনল জ্বলে অবিরল?

এ আগুনে তুমিই পুড়িবে,তুমি করিবে  ব্যথায় টলমল।

 

ওগো বন্ধু, হিংসা-প্রতিহিংসায় হারিয়ো না আপনার কূল,

এ নোংরা রাজনীতি দিবে শুধু আঁখি জল,আমি দিব ফুল।

-----------------------------------------------

এক হাসির জন্যে

 এক হাসির জন্যে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
এক হাসির বিনিময় দিতে হইল প্রাণ ধরালয়,
খুনির অস্র উঠিল জাগিয়া- ভূত প্রেত সমুদয়!

যুবকের প্রাণ লুটিয়া পড়িল নিষ্ঠুর পৃথিবীর বুকে,
জাহেলী যুগের বেদীতে হায় অশ্রু জড়িল দুঃখে!
সহিতে না পারি এ দৃশ্য ! এই মানবতার অপমান,
লুণ্ঠিত হইয়াছে সভ্যতা, কাঁপিয়া ওঠিছে জগৎপ্রাণ।

এ খুন কেন? আজ মানুষের মনুষ্যত্ব কই?
এ যে লজ্জা! এ যে জাহেলীর পূজা, এ যে শয়তানে মই!
যে বিধাতা সৃষ্টি করিল তোরে আমারে ভালবাসিয়া,
কোন নির্বোধে খুন করিলি তাহারে হায় ছুরি দিয়া!

এক হাসির জন্যে কেড়ে নিলি প্রাণ তব হাসি মুখে,
অপলক চেয়ে চেয়ে বিদায় জানালো ভুবন রাঙা বুকে।
ওরে খুনি ! ক্রমে ক্রমে তুই ঘৃণিত হইলি পৃথিবীর প্রাণ,
ধিক! ধিক এই হত্যা নিশা,কেন করিলি আপনারে হীন?

তব মানবতা আসুক ফিরে আঁধার ভেদিয়া এই নশ্বরে,
আর যেন রক্ত না ঝরে এক হাসির জন্যে কোন অসুরে।
----------------------------------------------

আজ থমকে গেছে

 

আজ থমকে গেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

দিকে দিকে ছুটিছে মানুষ মুক্তির অন্বেষণে,

তবু মুক্তি অধরা পৃথিবীর তটে ভীরু-শিহরণে!

 

জনে জনে অশ্রুসিক্ত ছল ছল মুখে,

বিপুল ব্যদনা গ্রাসিয়াছে আজ শুন্য বুকে ।

মুক্তি কোথায়? কে জানে, কে জানে!

হয়তো লুকাইয়াছে দূর কোন বাতায়নে।

 

আকাশে ঝিলিমিলি আলো ঘন কালো মেঘে,

তবু দেখেনি পৃথিবীর শুভ্রতা রাগ-অনুরাগে!

মানুষরূপী হায়েনা জানোয়ার হিংস্র- চঞ্চলে,

মানব সভ্যতা লুটিয়াছে অঞ্চল হইতে অঞ্চলে।

 

দিকে দিকে সভ্যতা কাঁদিতেছে বসে একা,

যুদ্ধ- বিগ্রহে, গোলা বারুদের চিঠি রক্তে লেখা,

ক্ষমতা- অর্থ্ বৈভব কেড়ে নেয় শিয়রের বাতি,

আর আমি অন্ধকারে জেগে আছি দিবা-রাতি!!

 

আজ থমকে গেছে! থমকে গেছে বিবেকের জ্যোতি!

দিকে দিকে ছুটিছে মানুষ হায় হুতাশে অবিরতি।

পৃথিবী এক স্বার্থের নৈরাজ্য- ঘন নীলাঞ্জন ছায়া,

প্রাণে প্রাণে আজ ধরিয়াছে হিংসে বিদ্বেষের কায়া।

--------------------------------------------

Monday, April 21, 2025

বলো হে তুমি নেতা

 

বলো হে তুমি নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

ওরে, তোমার কণ্ঠে চাই শুধু শুনি মানব মুক্তির গান-

তুমি দস্যু ডাকাত দিয়ো নাকো পরিচয়,হউক সে অবসান।

 

নেতার তরে যে ভয় ভীতি ব্যথা আতংক লুকায়ে রয়,

তার আড়ালে স্বৈরাচারী মনোভাব না যেন হয়-পরিচয়!

দৃঢ় কণ্ঠে গেয়ে যাও সত্যের গান, বলে যাও সাম্যের কথা,

ওরে,এ যেন না হয় ছলনার বিলাস, মিছে মিছে ব্যাকুলতা।

 

ভিন মত পথ আদর্শের দূরায়ে দিয়ো নাকো রণরণি,

হৃদয় গভীরে জাগাও জোয়ার,শহীদ রক্তের কলধ্বনি।

জাতি যেন শুনে বিজয়ের সুর,লাল-সবুজের ঐক্যতানে

ওরে, খুলে দাও সেই চেতনার দ্বার গণতন্ত্রের আহ্বানে-

 

ধর্ম্- বর্ণ্ -নির্বিশেষে করো হে সাম্যের মঞ্চ -সেই সুর! সেই গানে-

বলো হে তুমি নেতা, তুমি এসেছো আলোকিত জাতি গঠনে।

ওরে, ভেবে নাহি পাই,ওরে ভেবে নাহি পাই

বীরের জাতি তবু কাপুরুষ! গুজব –হুগুগে আপনার পথ ভুলে যাই।

 

ওরে নেতা, তোমার বাণী না যেন হয় সোনার বাংলার ফাঁসি,

নীতি নৈতিকায় জেগে উঠো তুমি -গন্ধ-সুষমা পূর্ণিমার শশী।

তোমার আদর্শে চাই শুধু দেখি মানবতার ফুল ফুটিয়াছে ভরি,

জনতার অশ্রুজল যেন যায় মুছে তোমারই পুস্প ডানা ধরি-

---------------------------------------------------

তুমি নও কেন ?

 

তুমি নও কেন ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

আজ যেন পড়িল ধসিয়া সত্যের হিমালয় -শির!

স্বর্গচূড়ে নরকের লেলিহান শিখা জ্বলিছে বিস্তর।

 

অসূরের রাহুগ্রাস ঘিরিল চারিধারে আলোকের প্রাণ,

কান্ডারী হারিয়েছে পথ রাত্রি নিশীথে নিস্তেজ তপন!

ঘাতক জোঁক শোষিছে রক্ত, মসনদ শোষিছে অধিকার,

বঞ্চিতের সম্মুখে  স্বাধীনতা ধূমে কালো চিতার শ্মশান।

 

ন্যায়-বিচার –অধিকার- গণতন্ত্র -স্বাধীন বাংলার শির,

প্রশ্ন জাগে কোথায় এই অমর বাণী- হে বাংলার বীর?

লক্ষ শহীদের অর্জ্ন তবে কি অস্তমান !

অপলক নয়নে দেখিছে ন্যায্য অধিকারের মহাপ্রয়াণ!

 

বাংলার বীর, বাংলার মুক্তি আজ যেন তন্দ্রিত টলমল,

জ্ঞাণীদের বিদ্যা-গঙ্গা ,অবিদ্যা বিনাশী, অপিত্র জল !

বিচারকের ন্যায় বিচার, বীর্য্ পুরুষের ইন্দ্র তেজ তপন,

আজ যেন অস্তমিত ঘণ কালো মেঘ গগণ!

 

যুগে যুগে মর্দ্ বীর, মহাবীর করিয়াছে অসুর নাশ!

ওরে, তবে তুমি নও কেন দৈত্য- দানবের অগ্নি ত্রাস?

জাগো রে জাগো নব আশা, নব রবি উদার অভ্যুদয়,

তুমি জাগলেই উৎসব হবে লাল-সবুজের মহাবিজয় !

----------------------------------------------

জনতাই ভিত্তি

 

জনতাই ভিত্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

ওরে, আমজনতার দায়িত্ব কেউ নেয় না আর,

আজ যেন জনতা হয়েগেছে জাতির মহাভার!

 

দিকে দিকে কাপুরুষ হীন মনুষ্যত্বের মুখ,

জল্লাদের মতো গ্রাসিয়াছে অবহেলিত বঞ্চিত জনতার সুখ!

এখন জনে জনে বিভক্তি, পরিহাস, অত্যাচার, অপমান

চৌদিকে ক্ষমতার নোংরা খেলা চলিছে প্রাণ হতে প্রাণ।

 

প্রতিবাদী নিশ্চুপ! সত্য ন্যায় –নীতি লুকিয়েছে অন্ধকার!

পরাজয়ের দিকে মানব সভ্যতা!মুক্তির কণ্ঠে হাহাকার!

কে কালো! কে ধবল মিলে মিশে একাকার-

মসনদে একই সূত্রে একই মন্ত্রে রতি -মহারথী- সোচ্চার।

 

শুধুই জনতাই অবহেলিত- বঞ্চিত –লাঞ্চিত- দিবা-সাঁঝে,

কি এক নিষ্ঠুর খেলা! কি এক নির্দয় পরিহাস অশুভ সাজে।

হে বীরের উত্তরসূরী কেন তোদের এত হীন বাস?

এত অপমান সহিবার আগে গর্জে উঠ সাবাস! সবাস!

 

জনতাই ভিত্তি, জনতাই শক্তি এই স্বাধীন মাতৃকার,

কোন দুষ্ট অত্যাচারী পারিবে না রুধে জনতার অধিকার।

-----------------------------------------------

Sunday, April 20, 2025

একজন মহাবীর চাই

 একজন মহাবীর চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
একজন মহাবীর চাই, এসো হে বীর-পূর্ণিমা চাঁদ!
ভেদ করি শত ঘাত প্রতিঘাত শত্রুর যত মরণ ফাঁদ!

বিশ্ব স্বাগত জানাবে তোমায় হে সেনাপতি মহামহিম,
যুদ্ধের দূর্গ্ তৈরী করো- হে বঙ্গ বীর এই ধরাধাম।
এসো হে মহাবীর, এসো হে আঁধার ভেদিয়া দুরন্ত-দুর্বার,
ধ্বংস করো ওইসব স্বৈরাচার ফ্যাসিষ্ট দেশদ্রোহী কুলাঙ্গার।

এসো হে দেশপ্রেমিক, বাংলা মায়ের মর্দবীর,
অবরুদ্ধ করো সিংহ গর্জনে তর্জনে মীরজাফরের চৌধার।
এসো হে মহাবীর, এসো হে ভাঙিয়া ঘাতক চক্রের কারাগার,
নৃশংস বুক চেপে কল্লা ধরো, জাগাওে হে রাঙা তলোয়ার!

লাথি মারো ভেঙো ফেলো অসূরের অগ্নিকুন্ড- হে কান্ডারি,
জাগাও হে ধূমায়িত ধুম্রশিখে অগ্নি লাভার আগ্নেয়গিরি।
একজন মহাবীর চাই, এসো হে বীর ,দাও হে বজ্র হুকুম,
আধাঁর ভেদিয়া জাগিবে স্বাধীন বাংলা চমকিত আলো-সম!!
--------------------------------------------------

কেউ জানিনা হায়

 

কেউ জানিনা হায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

কেউ জানিনা হায়, কোথায় ছুটেছি অজানা আকষর্ণে!

এ চলার গন্তব্য কোথায় কেউ কি ভেবেছি এই জবীনে?

 

চলেছি শুধু চলেছি শুন্যতার দিকে অবিরাম, নাই কোন অবসর!

হক বাতিলের তোয়াক্কা নাই  চলেছি শুধু চলেছি অতঃপর।

আপনারে লুণ্ঠন করিয়া আপনারে নিঃস্ব করেছি ইহ-পর প্রান্তরে

কি এক অসীম প্রতিযোগীতায় লিপ্ত হয়েছি বুঝিনা অন্তরে।

 

দিকে দিকে যুদ্ধ বিগ্রহ হানাহানি, ছল ছল পৃথিবীর আঁখি,

তবু ক্ষান্ত হয়নি জোড় জুলুম অত্যাচার তবু সে চক্রবাকী।

পৃথিবীর শান্তি কোথায়? মানবের তরী চলিছে অসুর চক্রবাকে,

স্বর্গকে নরক করেছি আপনার অভিলাষে পথের বাঁকে বাঁকে।

 

এত ক্ষমতা! এত দম্ভ অহংকার! আজে কেন অন্ধকার ঘরে?

তবু কি হবে না হুশ! এ যে ক্ষণিকের হুঙ্কার গর্জ্ন- এ নশ্বরে!

কেউ জানিনা হায়, অনন্তের পরাজয় সম্মুখে করিছে কলরব,

দিকে দিকে পরাজয় তবু যেন ভেসেছি ভাল চিতাগ্নি উৎসব।

 

ওরে পৃথিবীর মানুষ, মুক্তির দিকে চল চল ছুটে চল!

এ অবৈধ অর্থ্ –বৈভব-দম্ভ অহংকার ক্ষমতা নিস্ফল

সবই নিষ্ফল!

কেউ জানিনা হায়, কোথায় ছুটে চলেছি ক্ষণিকের পথচারী,

ওরে, সম্মুখে প্রতীক্ষা করিছে অথৈ সমুদ্রের উত্তাল বারি।

---------------------------------------------------

Thursday, April 17, 2025

আপনারে শুধাই না কভূ

 

আপনারে শুধাই না কভূ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

হারিয়ে গেছে কোথা, খোঁজি তারে বৃথা করি ডাকাডাকি,

খোঁজি নাই আপনার ভিতর বাসা বাঁধিছে যে অনিষ্ট পাখি!

 

শুভ্রতা খোঁজি রাত্রির আঁধারে দূর হতে বহুদূরে-

পূর্ণির শুভ্রতায় নাহি মেলি তারে এই জগৎ সংসারে।

পরের গ্লাস ভাঙিয়া পিপাসা মিটাই ঢাক ঢোল পিটাইয়া,

বলি আপনারে বীর আমি লাজ সরম সব হারাইয়া!

 

পৃথিবী কাঁদিয়া চলিছে স্বর্গ্ হতে নরকের দেশে-

শান্তি খোঁজি আমি অশান্তি ডেকে প্রেয়সীর পাশে।

নদীর দু’কূল ভাসায়ে তীর খোঁজি আমি ছল ছল জলে,

এখন শান্তির খোঁজে আমি ছুটে বেড়াই অথৈ কূলে কূলে।

 

মুক্তি চলে গেছে খোঁজি তারে বৃথা শুন্যতার বৃত্তে এসে-

ওরে, মানুষ হয়েও হারিয়েছি পথ অনিষ্ট অসূরের বেশে!

 

ছলনার গ্রাসে -লোভের ত্রাসে দিকে দিকে হিম- গিরি শিল

বুঝি না তাহা কঠিন তুষার তব সেথা খোঁজি তরল জল!!

হারিয়ে গেছে কোথা, তব খোঁজি তারে বৃথা নির্মল শুভ্রতা,

আপনারে শুধাই না কভূ মানবিক তরে এসে এ সভ্যতা।

------------------------------------------------

 

 

মানুষ কাঁদিতেছে

 

মানুষ কাঁদিতেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

হে মানব, মানবতার অভিসার ফুরাল কি আজ তব?

মানুষই করিয়াছে সেবা মানুষেরে পৃথিবীতে অভিনব!

 

তবে কেন আজ ঝড় বাদলে দুলিতেছে সাম্যের তরী?

কে মানবতায় ঢুকিয়েছে হিংসা বিদ্বেষ নিষ্ঠুর তরবারি!

আজ বীরেরা ভীরু বেদনা বিধূর পরাজিত সৈনিকের সম,

ওরে,দিবা নিশী মানুষই করিয়াছে অশ্রু- সিক্ত এ ধরাধম!

 

মানুষ হারিয়েছে তাহার নীতি নৈতিকতা আদর্শ্ অনুপম,

চৌদিকে প্রেমের হৃদয়কে গ্রাসিয়াছে যুদ্ধ- বিগ্রহ হরধম।

হে শ্রেষ্ঠ মানব, হে ছেলে - মেয়ে,

অসীম আকাশে ঝল ঝল আলো তব কেন উদাস চোখে চেয়ে!

 

একটু জাগ হে কাশফুল সম শুভ্র ধবল বালুকার প্রান্তরে,

সমুদ্রের সফেদ সফেনের উচ্ছলে দিগন্ত রেখার পথ ধরে।

মানবতার তরী নোঙ্গর করো হে প্রখর রৌদ্রের উত্তাপে,

মানুষের বুকে বুকে হাহাকার বাঁধিয়াছে বাসা বিপুল প্রতাপে।

 

হে মানবতার কান্ডারী, আজ কেন মানবতা বিদায়ের পথে?

কেন কাননে কাননে প্রেমের পুস্প ঝরিছে স্পন্দিত প্রাণ হতে!

ওরে,চেয়ে দেখে মানুষ কাঁদিতেছে জড়াইয়া নিশিদিন ভরি,

তুমি কি পারো না পৃথিবীকে সাজাতে মানবতার আলপনা করি?

----------------------------------------------------