Thursday, June 26, 2025

সত্যের নেতা হও

 সত্যের নেতা হও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

তুমি যদি না এসো কে বাজাবে সেই বাজনা?

বিপুল মধুর মন্দ্রে সেই সুর শুনতে চাই আপনা।

 

যে সুরে আছে গাঁথা মানবিক কথা পূর্ণচন্দ্র,

সে রজনীতে চাই আমি তোমায় জোৎস্নার শুভ্র।

ঐক্যের ডাক দাও হে যুবক চিত্ত করিয়া নৃত্য-

নব সংগীতে মানবতার গান গাও হে  নিত্য।

 

যদি তুমি জাগো হে সাম্যের বন্ধনে চিত্ত মননে,

মুক্তির অরুণকিরণরশ্মি ফুটিবে দুঃখীর নয়নে।

গুটিয়ে যাবে মব,দখল,চাঁদাবাজি ,সন্ত্রাসী মন্ত্র,

স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কাঁপিয়া উঠিবে জনতারতন্ত্র।

 

দুঃখীর বলয়ে মানবতার ডাক দাও হে যুবক- মহাতরঙ্গে,

ছোট-বড়, ধনী-গরীব, কালো-ধবল থাকিবে হরষরঙ্গে!

সত্যের নেতা হও অসীম পুলকে বিশ্ব-ভূলোকে,

হিংসা, বিদ্বেষ রাগ-ক্রোধ মুছে দাও সাম্যের আলোকে।

 

হে নেতা চুক্তি করো হে মানবতা ঐক্যের সু-গম্ভীর স্বরে,

উম্মদ পাগল হয়োনা সফেদ সফেনের মত সমুদ্র-সাগর।

এই নেতৃত্বের তরী ডুবে যাবে বিঘ্ন বিপদ দুঃখ মরণ,

দুলিয়া ফুলিয়া নাচিও না সিন্ধু আপনার ইচ্ছে মতন।

 

সত্যের নেতা হও সাম্যের ডাকে মানবিক আশ্রম,

কোমল কণ্ঠে মধুর সুরে মুক্তির গান গাও ধরাধাম।

--------------------------------------------

 

 

 

 

 


আমি দিব সুর

 

আমি দিব সুর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

তোমার ন্যায় নীতি ভদ্রতায় আমি দিব সুর,

বলব আমি তুমি মহান নেতা প্রীতি-সুমধুর।

নেতা হলেই অভদ্র হতে হবে কে বলেছে তোমায়?

লোকে বলে তুমি চাঁদাবাজ সন্ত্রাসী এই বাংলায় !

তুমি পদধারী, তুমি ক্ষমতাবান,তুমি উগ্র প্রাণ,

তুমি নাকি তরুণ নেতা ! তুমি করো অপমান!

তুমি মবতন্ত্রের ধারক বাহক হোতা প্রমোদ সিন্ধুর,

তোমার ভয়ে কম্পিত সমাজের কণ্ঠ বিষাদবিধুর!!

তুমি ভয়ঙ্কর দৈত্য দানব দুঃখের ক্রন্দনে-

তুমি জন নেতা হও কি করে মুক্তির শ্লোগানে ?

তুমি শুধুই পদের জন্য লালায়িত সেবকের ছন্দ তানে,

তুমি উগ্র বেয়াদব সন্ত্রাসী চাঁদাবাজ স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানে।

তুমি গন্ড মূর্খ্ অযোগ্য পদধারী জাহেলী যুগের ছায়া,

অসুরের বন্দোবস্ত! আসন্ন দিনের অসনি সংকেত অপেয়া।

বলো, তোমার এই হীনচরিত্রে আমি কি দিব সুর ?

না না তুমি নও জাতির গর্ব্ আমার নেতা অতঃপর।

হে নেতা, ভালবাসিয়াছি দেশপ্রেম ন্যায় নীতি আদর্শ্ তোর,

না না তা পারিসনি হতে তুই, এখনো দূর-বহুদূর!!

----------------------------------------------

শুরু কর বিপ্লব

 

শুরু কর বিপ্লব

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

হউক বিপ্লব, এ বিপ্লবে যোগ দিতে হবে,

ভীতু হয়ে আর কতকাল তুমি চুপসে থাকবে?

 

এ মাতৃকা যারা এনেছে তারা আজ অপদস্ত,

শুরু কর বিপ্লব! নব উদ্দ্যামে শুরু কর হে দোস্ত।

অনেক রক্তের পরে তোমার মাকে এনেছিল যারা,

তারাই স্বাধীন পতাকায় লাল সবুজের কবিতা ছড়া।

 

আবার শুরু হউক বিপ্লব,এ বিপ্লবে তুমি হও বীর,

দেশদ্রোহী দোসরের রাহু গ্রাস হতে রক্ষা কর প্রান্তর।

জানি তোমার মা গরীব,তবু বিপুল স্বাধীন ভবে,

যারা স্বীকৃতি দেয়নি তারা সন্তান হয়েছে কবে?

 

খুল হে বীর খুল বদ্ধ আঁখি স্বাধীন মাতৃকার কোলে,

দেখ দিকে দিকে আজ দেশদ্রোহীরা কি বলে !

জেনে রেখ তুমিই পারো হে বিপ্লবী চাঙ্গাতে অঙ্গুলি,

শুরু কর বিপ্লব! এখনি শুরু কর বিপ্লব পতাকা তুলি।

 

 

স্বাধীনতা পেয়েছি,গণতন্ত্র আসেনি,মবতন্ত্র থামেনি,

গুম- হত্যা, লুট- তরাজ,স্বৈর শাসকের জুলুম দমেনি!

দিকে দিকে নব্য ফ্যাসিবাদের নমুনা বাংলার প্রাঙ্গনে,

বৈষম্যের মিলন মেলা রন্ধে রন্ধে বিপুল আয়োজনে।

 

শুনো,মীরজাফর আর মুনাফিকেরা খেলছে নষ্ট খেলা,

শুরু কর বিপ্লব!তোমারে দিয়েছি মা,আর নয় হেলা।

------------------------------------------------

Wednesday, June 25, 2025

যে মালা পড়িয়েছো তুমি

 

যে মালা পড়িয়েছো তুমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

যে মালা পড়িয়েছো তুমি সুমধুর স্নেহে- উদ্দ্যামে,

এই মালা যেন না আসে ফিরে আপনার ধরাধামে।

 

নব ক্ষমতার উত্তালে নব্য স্বৈরতন্ত্রের-উদ্ভবে,

তুমি অদম্য ছুটেছো মবতন্ত্রের ঘৃণ্য উৎসবে।

ঠিক যেন তুমি ফ্যাসিবাদে এই দুঃখদৈন্যে ভরা প্রাণ,

মুক্তির যে সুন্দর স্বপ্ন,তুমি নিজেই ভেঙ্গেছো সেতুবন্ধন।

 

বদলাতে এসে, তুমি নিজেই হয়ে গেছো ফ্যাসিষ্ট বাহু,

স্বৈরাচার , সন্ত্রাসী, চাঁদাবাজ, দেশদ্রোহী আরো বহু!!

যে মালা পড়িয়েছো তুমি গালায় কিণাঙ্ক-কঠিন,

সে যেন না আসে ফিরে অশুভ চিহ্নে আসন্ন দিন।

 

দূর হয়নি বৈষম্য! যুদ্ধ-দ্বন্দ্ব কত কিছু নিদারুণ কাজে,

এখনো স্বাধীনতা পরাধীন, দেশপ্রেম করুণার মাঝে।

দেশদ্রোহীরা উল্লাসে অশুভচিহ্নে ছুটেছে এই বাংলায়,

নিষিদ্ধ ধারা আনিতে চায় লাল-সবুজের পতাকায়!!

 

শুনেছি তুমি বদলাতে এসেছো ফ্যাসিবাদের তন্ত্র-মন্ত্র,

এখন বলো তো কোথায় আমার অধিকার গণতন্ত্র ?

দিকে দিকে বহ্নিবান বজ্রসম প্রাপ্য স্বাধীনতা পরাধীন,

শুধু অপকর্ম্ ! অপশক্তিরা বয়ান দিচ্ছে নিশিদিন।

 

যে মালা পড়িয়েছো তুমি বীর সন্তানের কল্লা টানি,

আসন্নদিনে এ যেন না হয় তোমার অপমান- গ্লাণী।

-------------------------------------------

 

 

ক্ষমতার চক্ষু

 ক্ষমতার চক্ষু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

জানি হে-এই জীবন সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে,

ঐক্য ও সাম্যের গান গেয়ে যায়, কঠোর বন্ধনে।

 

কোন জীবন নহে পরিপূর্ণ্ ধরনীর সমুদ্র মন্থিতে,

তবু মানুষ কিছু চিহ্ন রেখে যায় গ্রন্থিতে গ্রন্থিতে।

কখনো মানবিক, কখনো উগ্রতায় করে কোলাহল,

কখনো স্বর্গিয়, কখনো তীব্র নরকের দাবানল !

 

মানুষই উত্থান, মানুষই পতন আপনার ফলাফল,

কখনো শুধরায়,কখনো গন্তব্য হারায় ধরা তল।

তবু মানুষই পথ চিনে, পথ গড়ে বৈচিত্রের বসূধায়।

যদি ক্ষমতার চুক্ষ অন্ধ হয়ে যায় কর্মশৃঙ্খলায়।

 

তখন সে আর নিজেকে দেখে না কালো অধ্যায়।

সে কত ভয়ঙ্কর দৈত্য দানব ফ্যাসিবাদ-স্বৈরাচার!

এ বড় দুর্ভাগ্য জাতির, আদি-অন্ত এ মাতৃক্রোড়ে,

মসনদে বসলেই ক্ষমতার চক্ষু হয় অন্ধ প্রতিটি প্রহরে।

 

ক্ষমতায় গেলেই সাধু হয় অসাধু!

ক্ষমতার চক্ষু শুধু দেখে অনৈতিক যত মধু।

রহস্যে ঘেরা মসনদ,ক্ষমতার চক্ষু ,নেতার বক্ষ,

কেউ পারেনি মিটাতে জনতার আশা নিরপেক্ষ।

---------------------------------------------

ক্ষমতার বসন্ত

 

ক্ষমতার বসন্ত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

ক্ষমতার বসন্ত যদি চলে যায় তোমাকে ছেড়ে,

তুমি কি টিকে থাকবে তো এই মাতৃকার ক্রোড়ে?

 

আজ মনে হয় মসনদের চারিদিকে ফুটেছে ফুল,

মনে হয় সেই পুরানো ভাষা এখনো ছন্দ-তাল!

এখনো সূর্যের অসহ্য তাপে জলশুন্য নদীর কূল,

তুমি বদলাওনি মোটেও ক্ষমতার বসন্তে বঙ্গ তল।

 

এখনো তুমি মানবতা বিরোধী ফ্যাসিবাদের জনক,

ক্ষমতার বসন্তে পথ ভুলে হয়েছো স্বৈর- শাসক।

সেইদিন আর নেই! বিবেক গর্জে উঠবেই বসন্তসমীরণ,

প্রকৃতির আদালতে জারি হবে পরোয়ানা সূর্য-বিকিরণ!

 

তোমার তন্ত্র তোমাকেই আঘাত করবে নিষ্ঠুর হাতে,

সেইদিন পারবে তো আপানার রক্তকে চাঙ্গাতে?

ক্ষমতার বসন্ত যদি চলে যায় তুমি হবে আশ্চর্য নির্বাক!

এই ফুল ফল তুরুলতা কেউ শুনবে না তোমার ডাক।

 

হেমন্তের পড়ন্ত রোদ্দুরে তুমি হবে একা -হে ক্ষমতা !

ঘন কুয়াশায় ঢেকে যাবে ক্ষমতার বাহু বল এই উগ্রতা।

---------------------------------------------

 

 

Tuesday, June 24, 2025

জেগে উঠ বন্ধু

 

জেগে উঠ বন্ধু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

আজ শুধু অঙ্কুরিত অনৈক্য- হিংসা- বিদ্বেষ- উদ্রতা,

লোভ - ক্ষমতার তালে তাল রেখে বীরেরাও নুয়েছে মাথা!

 

বন্ধুও হয়েছে শত্রু ! মত পথ আদর্শের ভিন্নতায়-

একি উদ্রতা! একি রাজনীতি সম্প্রতির বন্ধন হারায়!

দেশ চেতনার দৃপ্ত শাখা মেলে যদি না যাও সম্মুখে,

এ অপ-রাজনীতি তলে যাবে খর স্রোতা পদ্মার বুকে!

 

বীরেরাও নুয়েছে মাথা সংহত কঠিন প্রত্যেক অসূর,

যুদ্ধের দূর্গে পেয়েছে ভয় মবতন্ত্রের তুমুল ঘূর্ণি ঝড়!

আবার জেগে উঠ বন্ধু যত মাথা তুলে চেতনার গর্জনে,

জানি তোমরা মুখরিত হবে নব বিজয়ের নব গানে।

 

সত্যটা বলো, সত্যটা জানিয়ে দাও- হে বন্ধু সকলে,

তুমি মুক্তির , তুমি বাংলার, তুমি লাল সবুজের দলে ।

কোন দেশদ্রোহী, কোন দোসর- স্বৈরাচার নহে আপন,

হে বন্ধু তোমরা বলো, এই মাটিতে তারা সব দুষ্টজন।

 

বন্ধু তুমি তুচ্ছ নও- হানো আঘাত বজ্র কঠিন কুঠারে,

ডাক দেও ঐক্যের ডাও দেও সাম্যের বাংলার প্রান্তরে।

-------------------------------------------------

 

 

সত্যিকার বিপ্লবী চাই

 

সত্যিকার বিপ্লবী চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের পর?

বিপ্লবীর কথা ছিল নব উষা জাগবে বঙ্গ তর!

 

বিপ্লব জিতেছে আদর্শ্ হেরেছে বিপ্লবীর প্রাণ,

বিশ্ব দেখেছে কতটা পথহারা মায়ের সন্তান!

দিকে দিকে সুবিধা ভোগীদের এক অঙ্কুরিত বীজ

মবতন্ত্রে মুক্তির বুক চেপে ধরেছে দুষ্ট মহারাজ!!

 

যা চেয়েছি, তা কি পেয়েছি স্বাধীন বাংলার সমাজে?

বিবেক সুশীলের কাছে প্রশ্ন নিরপেক্ষতার আওয়াজে!

সন্ত্রাসী চাঁদাবাজের রাঙা চোখ ঘিরে আছে মা’কে,

কণ্ঠনালী চেপে ধরেছে বিপ্লবের বিপ্লবী দিবালোকে।

 

তারুণ্যের শক্তি হারিয়েছে শিষ্টাচার- নম্রতা- ভদ্রতা,

মুক্তি কোথায়? কোথাও কি থেমেছে ক্ষমতার উগ্রতা?

যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের রক্ত মাখা চাঁদরে!

এখনো সেই ফ্যাসিষ্টের চিহ্নগুলো দেখি মায়ের শরীরে।

 

সামাজিক বন্ধনগুলো খসে যাচ্চে এঁকে এঁকে—

বৈষম্যহীনতার আড়ালে বৈষম্যের ডাক শুনি ঘূর্ণিপাকে!

গণতন্ত্র এখনো অবরুদ্ধ সেই পুরানো ধাচে উর্ব্র মাটি,

আজ শুধু অঙ্কুরিত মীর জাফরের বীজ বড় পরিপাটি!!

 

যা চেয়েছি, তা কি পেয়েছি তারুণ্যের বিশাল চেতনা ?

বিপ্লবী হারিয়েছে পথ দেশদ্রোহী মন্ত্রের আনাগোনা।

সত্যিকার বিপ্লবী চাই যে কিনা স্বীকৃতি দিবে স্বাধীন মাতা,

স্বৈরতন্ত্র- মবতন্ত্র- ফ্যাসিবাদমন্ত্রে গড়িবে না কোন ঐক্যতা।

----------------------------------------------

 

 

মাঝখানে শুধু তুমি বেতাল

 

মাঝখানে শুধু তুমি ভুল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

হৃদয়ভূমির মাঝখানে জাগিয়া রয়েছে ক্রোধ,

তাই তুমি রাঙা চোখে চাইছো নিতে প্রতিশোধ।

 

সাম্য -ঐক্যকে করেছো ধূলিসাৎদিবস রজনী,

ঠিক যেন ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের মতো  অগ্রণী !

তোমার নেতৃত্ত্বে মানবতার দুর্ভিক্ষ নিত্য ঘিরি ঘিরি,

তুমি জন্তু জানোয়ার হায়েনার মতো উদ্র পদধারী।

 

তোমার অন্তরে ধারন করো কালো গভীরতম,

যা সমাজের ধ্বংস নাশে সকল উচ্চে মম।

তুমি লোভী, তুমি অহংকারী এক ঘৃণ্য যুবক সতত,

অন্তর গহিনে রক্ত ঝরাও অসাধুতার গর্জনে নিয়ত।

 

মনে রেখো এ দম্ভ হুঙ্কার থেমে যাবে মাতা নত,

সেদিন ভীড়বে না তরী খেয়া ঘাটে আজকের মত।

নেতা যদি হতে চাও জাগিয়ে তুলো শ্যামল তরুলতাগুলি,

সাম্য ঐক্য মানবতার ফুল ফুটাও সরস কোমল ধূলুবালি।

 

হে যুবক, এখনো অনেক পথ বাকী শিখর গগণনীল,

চারিদিকে কত গীত কত কথা মাঝখানে শুধু তুমি ভুল!!

আসন্ন দিনে তুমি হেরে যাবে যে শিখর যায় দেখা,

নিখিলে বুকে আঁকা হবে তোমার যতসব কলঙ্ক রেখা।

-------------------------------------------------

 

 

Monday, June 23, 2025

নির্বোধ চর্চা

 

নির্বোধ চর্চা

------------------------------

যদি বলো আমারে পাগল ভালবেসে,

তোমারে সাদরে জানাবো অভিবাদন হরষে!

 

স্বপ্ন জয়ের অভিলাসে নবযৌবনের মুকুলে,

প্রচেষ্টাকে আলিঙ্গন করেছি প্রেমের ছলে ছলে।

এ যদি হয় ঘৃন্য তবু আমি করে যাবো পাগলামি,

আমি হবো স্বপ্ন জয়ের দিপালী এ জগৎভূমি !!

 

এতে তোমার ক্ষতি কি হে মহাবীর!

আমি মানবতার পাগল,আমি প্রেমিক এ মাতৃকার!

আমি নই কোন চাঁদাবাজ সন্ত্রাস দেশদ্রোহীদের দোসর,

আমি লাল-সবুজের চেতনা,আমি উত্তরসূরী লক্ষশহীদের!

 

আমি পাগল এতে তোমার ক্ষতি কি হে প্রিয় জন?

আমি প্রতিবাদী, আমি কবি, আমি অসুরের হুঙ্কার,

আমি সমাজের দর্প্ণ!আমি মানবতার পাগল এ সংসার!

এতে তোমার ক্ষতি কি!

 

যদি বলো আমারে পাগল ভালবেসে,

আমি আরো তীব্রবেগে ছুটে যাবো হিমালয়ের শুভ্রকাশে!

তোমার এই নির্বোধ চর্চা আমি পরোয়া করি না,

আমি মানবতার পাগল হতে চাই,আর কিছু বুঝিনা।

 

হে বন্ধু, হে প্রিয়জন- তুমি পাগল বলো বলেই আজ আমি,

তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি স্বপ্নের দিপালী মানি।

তোমার এই নির্বোধ চর্চা বীরের মতো শক্তি সঞ্চারে,

কুসুমের গন্ধ হয়ে ভাসে মায়ের বক্ষে অনিষ্ট সব ছেড়ে।

 

------------------------------------------------