Sunday, March 3, 2019

বিপ্লব সে যোদ্ধা




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা
মুক্তি সে বাঙ্গালীর ধরে আছে মনে
পিতার ডাক শুনে শুনে যুদ্ধ করে রণে

জয় তার চোখে মুখে অস্র হাতে লয়ে
রক্তে রক্তে গেল প্রাণ চৌদিক বয়ে
তবু বলে লাল-সবুজ লক্ষ শহীদ আঁখি
দেখ বিশ্ব ! একাত্তর বাংলার ছবি আঁকি ।

বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা

---------------------------------রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।

কে আছে ভাই বাঙ্গালী থামায় ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুনতে পেলাম রেসকোর্স্ গিয়ে-
মুজিব নাকি তোদের হয়ে ?
মুক্তিযুদ্ধের ডাক দিলে
জানতে চাও কি কেমন ছেলে?
ভিতু নয় সে সাহসী ভালো
দোসর যদিও বেজায় কালো;
বজ্র কন্ঠের দীপ্ত ভাষণ
অনেকটা ঠিক যুদ্ধের মতন !
মু্ক্তিযুদ্ধের ডাক দিল সে
স্বাধীন হয়ে থামল শেষে ।
মুক্ত নিশান উড়ল রে ভাই
বীর বাঙ্গালী হাসল সবাই—
হানাদার দোসর হারল বেজায়-
কে আছে ভাই বাঙ্গালী থামায় ?
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিজয় যাদের যুদ্ধে পাওয়া




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেঘটা হোকনা যতই কালো
এমন সাধ্য নাইরে নাই-
সবুজ গায়ের রাঙা আলো
নিভবে নাকো কখনো ভাই !

কোমল প্রাণের মাতৃছায়া
বীর বাঙ্গালীর শক্তি বল,
বিজয় যাদের যুদ্ধে পাওয়া
ফেলবে নাকো চোখের জল ।
----------------------------------রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।