Sunday, March 3, 2019

এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !




                                -কবি মোঃ আমিনুল  এহছান মোল্লা
উপলব্দি করেছি অনেকদিন..
মানুষের মনুষ্যত্ত কিংবা প্রেম চলে যাচ্ছে অবসরে,
ক্ষণিক অর্থ্ ক্ষমতার মুহূর্তে
মানুষের হৃদয় জ্বলেছে  দম্ভ অহংকারের অঙ্গারে
পবিত্র মনেরা বাধ্য হয়েছে , বেদনা বিধুর হতে হতে
এক পরাজয়ের অভিমূখে..
প্রাণ আর প্রেমের ভাবনায়
আজ শুধু জগেছে এক অভিনব ছলনা
প্রেম ভালবাসা ছুটেছে ঐ নোংরা নর্দমার ডাসবিনে..
ছুঁড়ে ফেলা কীট পতঙ্গের ভীড়ে- এক মরণ ব্যাধিতে

উপলব্দি করেছি অনেকদিন..
নিখিলের লোভ জ্বলে দিয়েছে এক অগ্নি নরক.
প্রেম আর জাগে না , ক্ষমতা আর দম্ভের দুঃসহ আঘাতে আঘাতে
বার বার বিপন্ন হচ্ছে কোমল প্রাণের প্রেম
মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
ক্ষমতা আর অস্ত্রের বন্যায় তলে গেছে কত নিস্পাপ প্রাণ
ছদ্মবেশী ধর্মের গজর্নে নিভে গেছে কত সভ্যতা আর প্রেম

উপলব্দি করেছি অনেকদিন..
নতুন আরেক উপলব্দি চাই
যেখানে থাকবে প্রেম , যেখানে থাকবে সাম্যের গান,
যেখানে থাকবে না বৈষম্যের নিখিল ।
উপলব্দির সময় এসে গেছে.
মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য

মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্

সুখকে বলে দুঃখ




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিবেকের সময় তো নেই
লিপ্ত অসভ্য কাজে,
তাকে ডেকো না আর সভ্য সমাজে।

প্রেমের প্রাণ জ্বলে অঙ্গার
মানুষের ভিতরে
মানবতা দেখি না, নৈতিকতা অনেক দূরে।

অসভ্যতার মাঝে সভ্যতা হেরে যায়
অস্ত্রের কোলাহল
বৈষম্যের নিখিলে শুধু বেদনার জল

প্রেমিকেরা আর বসে না পাশে
প্রেমের স্পর্শ্ নেই
দ্রোহের অনল করেছে ছাঁই

বিবেকের দিকে ফিরবে কখন
মোহদের অন্ধ চোখ
ক্ষণিকের লোভে সুখকে বলে দুঃখ।
------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তুমি এক বীরের নাম




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাণের স্পন্দন শুনি না তোমার !তাতে কি বীর ? তুমি এখনো
জেগে আছো ষোলকোটি পরিবার
তুমি খাড়া আছো তো! যে- ভিত কখনো কোনো বিদ্রোহীরা
পারেনি রুখতে
সেই বজ্র কণ্ঠের হুঙ্কারে সাহসী উচ্চারণ
এক লালিত স্বপ্নের পরোয়ানা জনতার স্বাধীকার
বিদ্রোহীদের বিদ্রোহের ধূলায় চর্ণ্ যে পদ- প্রান্তে
তুমি সেখানে গর্জিত ঘূর্ণি ঝড়!
জেগে উঠেছো এক স্বপ্নের বিভোরে এক অশুভর বিরুদ্ধে
সেই ত্যাজদীপ্ত নায়ক তুমি ! জনতার অন্তরে সেই তুমি !
তুমি সেই লাল-সবুজ পতাকা
ভুলেছে ভুলুক ! তাতে কি বীর ? তুমি স্বাধীনতার জাগরণী
এ বাংলার ষোলকোটি পরিবার ,
মুক্তির পথর্নিদেশিকা ,
আদি- অন্ত –কালজয়ী উপমা !
তোমার কোন মৃত্যু নেই ! নেই কোন অবসান
 কেউ তোমার অধ্যায়কে মুছে দিতে পারেনি
পারবেও না- হে বীর ।
যাদের আসেনা কান্না, ঝরেনা অশ্রু, কেঁদে উঠেনা প্রাণ
ওরা তোমার সন্তান নয়, ওরা বিদ্রোহী, ওরা বিদ্রোহীদের দোসর

তোমার কোনো মৃত্যু নেই, তুমি আছো লাল-সবুজ রঙে …
বিরহ যেখানে বাঙ্গালীর অধিকার, তুমি সেখানে স্বপ্ন দ্বার
তুমি সেখানে ইতিহাস…
প্রাণ ছিনেছে ছিনুক! এক প্রেমের মিনার গড়েছি
ষোলকোটি পরিবার ।
সোনার বাংলা গানে, অ, আ, ক, খ বর্ণমালায়..
প্রাণে প্রাণে লিখেছি- আমি তোমায় ভালবাসি।
তুমি এক বীরের নাম- স্বাধীনতার স্থপতি ।
------------------------------------------------রাওনাট , কাপাসিয়া,গাজীপুর।