Tuesday, March 12, 2019

হেড ফোনটা ছিল




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হেড ফোনটা ছিল কানে কানে মেশা
এক অদ্ভুদ মনোযোগ!
হেলে দোলে হাঁটছিল স্লিপার থেকে স্লিপারে
লাইনের বাঁকে বাঁকে একে অপর হাত ধরে!

সদ্য কিশোর –কিশোরী,  যেন
এক ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যেুর প্রহরে;
প্রতিটি নিঃশ্বাস যেন বলছিল, শুধু বলছিল
ওহে প্রাণ, ওই আসছে যম দুত আসছে
তুমি সাবধান হও ! তুমি সাবধান হও!

হুইসাল বেজে উঠছিল, হরদম উঠছিল..
পাশের কেউ ডাকছিল,জুড়ে জুড়ে ডাকছিল
ওই আসছে, ট্রেন আসছে..
হেড ফোনটা ছিল কানে কানে মেশা
এক অদ্ভুদ মনোযোগ!

মুহূর্তেই চলে এলো ট্রেন ! ফিনকি দিয়ে উঠল রক্ত কণিকা
কিমা হয়ে গেল শরীরের অস্থি মজ্জা-
নিমিষেই প্রাণের সূর্যটা নিভে গেল!
শুধু দেখলাম,চেয়ে চেয়ে দেখলাম-
তরতাজা দু’টো প্রাণের করুণ অধ্যায়;

ওহে হেড ফোন নয়, চলার পথে নয়-
আপনার মূল্য বুঝ ওহে প্রাণ-
অনেক পথ এখনো বাকী ওহে স্বপ্নের ফুল
তোমাদের জন্য এখনো অনেক প্রাণ ব্যাকুল!

হেড ফোনটা ছিল কানে কানে মেশা
এক অদ্ভুদ মনোযোগ!
---------------------------------------12-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, March 11, 2019

সব কিছু আছে শুধু তুমি নেই



                                              -কবি আমিনুল এহছান মোল্লা
তোমাকে যখনই দেখি তখনই আমার শরীরে
এক অদ্ভুদ কম্পন  উঠে ;তুমি এলেই
পিঞ্জর ভেঙ্গে ঢুকে যাও ,খুব গভীরে ঢুকে যাও
অতঃপর ---

কিছু একটা বলো শুধু  আমাকেই বলো !
 আর নিষ্ঠুরভাবে লুটে যাও,
 নিভৃতে লুটে যাও  হৃদয়ের প্রতিটি স্পর্শকে
প্রেমের উৎসবে মাতিয়ে রাখো  আমাকে
যেন তুমিই  এ হৃদয়ের শাসক !

তোমাকে যখনই দেখি তখনই আমার হৃদয়ে
এক অদৃশ্য ঝড় উঠে, তুমুল ঝড় উঠে-
আমি অস্থির হয়ে উঠি, ব্যকুল হয়ে উঠি
একটু যদি--

এ হৃদয়ের প্রহরী হবে কি তুমি ?
এক শুন্যতার মাঝে দাঁড়িয়ে তোমাকেই খোঁজিছে এ প্রাণ !
সব কিছু আছে শুধু তুমি নেই--
--------------------------------11-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




একটি অপরূপা ফুল


     
        
                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।                        
এ প্রাণের স্পন্দিত অনুভবে
আমি খোঁজে পেয়েছি একটি অপরূপা ফুল, জেসমিন ফুল!
যে  দিপালী ছড়িয়ে আছে এ হৃদয়ের শাখে শাখে
আমি স্পর্শ্ পাই, খুব গভীরে স্পর্শ্ পাই
অপলক দেখি কত অনুপম তুমি !
যদি একটু—

তুমি কি জানো ? কি এক অদৃশ্য ঝড় বয়ে যায়!
জ্যোতিময় পাঁপড়ির সুবাসে সুবাসে এ অবুঝ যে
দিশেহারা ক্ষত- বিক্ষত -
এ হৃদয়ের প্রতিটি অনুভবেরা এ ফুলের সন্ধানে
লুকোচুরি খেলে অবিরত খেলে-
জেসমিনের পাশেই-
অথচ জেসমিন ফোটেনা-

এতো অপরূপা ফুল ! এতো লাবণ্যময় ফুল !
প্রেমের বাগানে আর ফোটেনি-
রোমান্টিক তরঙ্গেরা নেচে উঠে ঠিক ওই খানে
যেখানে শুধু তুমি ! শুধু তুমি!

তুমি এসো, রোজ রোজ এসো , অফুরান উৎসবে এসো
এ হৃদয়ের ডালে ডালে, পল্লবে পল্লবে-
যেখানে শুধু তুমি আর আমি-
মধুর সমুদ্রে ভেসে যাব এক অস্থির আনন্দে ।

হে জেসমিন, তুমি এ হৃদয়ের জাগ্রত ফুল-
আমি তোমাকে ভালবাসি, প্রচন্ড ভালবাসি ।

এ প্রাণের স্পন্দিত অনুভবে
আমি খোঁজে পেয়েছি একটি অপরূপা ফুল, জেসমিন ফুল!

------------------------------11-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।