Monday, March 11, 2019

উত্তাল মার্চ



                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে অগ্নি ঝরা উত্তাল মার্চ;
তুমি এক বজ্র কণ্ঠের ঐতিহাসিক গর্জ্ন
তুমি এক মুক্তি যোদ্ধার নির্ভিক প্রাণ-
তুমি এক রণ দূর্গের দুর্বার প্রেরণা
তুমি বাঙ্গালীর এক অবিনাশী চেতনা
তুমি লক্ষ শহীদের অবিনশ্বর বিজয়
তুমি এক দৃঢ় শপথের নব সূর্য্দয় ।
--------------------11-03-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

Sunday, March 10, 2019

বোধেরা আজ প্রচন্ড বিরহে



                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক বোধের উত্তোরণ চাই, এখনো অনুভূতির মৃত্যু ঘটেনি
একটু চেতন হলেই অনায়াসে বিজয়ী হতে পারি-
সমস্ত বোধের অবিনাশী প্রেম; যদি জেগে উঠে প্রাণে
অপশক্তিরা হেরে যাবে ,ওহে হেরে যাবে-
তুমি শুধু প্রাণ খুলে বোধটাকে জাগাও, শুধু বোধটাকে জাগাও-

তুমি কি ডরাও ওহে প্রাণ ? বোধেরা আজ প্রচন্ড বিরহে!
-------------------------------100-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর