Tuesday, March 12, 2019

একটি বই উপহার দিও



                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।

আলো জ্বলে না, শুধু অন্ধকার দেখি ভিতরে কোথাও
চোখের রেটিনার মাঝেও অন্ধত্ব দাঁড়িয়ে আছে
এই জ্ঞানের চৌকাঠে!
জ্ঞানের বই আজ প্রেমহীন প্রেমিকার মতো
প্রচন্ড বিরহী !
এখন আর পাখিরা ভিড়ে না কবিতার মঞ্চে, সাহিত্যের সমুদ্রে
বিদ্রুপের ভঙ্গিতে বাহান্নর সেই স্বরবর্ণ্- সেই ব্যাঞ্জন বর্ণ্
জ্ঞানে আলো নেই, প্রাণে স্পন্দন নেই..
প্রেমিকার ভালবাসা নেই- রক্তে পাওয়া সেই গল্পে, সেই উপন্যাসে..
চৌদিকে দেখি প্রাণ শুন্য মানুষের প্রেম

প্রেমিকের পথ আজ আলোহীন অন্ধের মতো পথহারা
চক্ষু থেকেও অন্ধের এ পথ চলা
হে প্রেমিকা,
যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।

এ জগৎ দেখিনা, কিন্তু বইয়ে তুমি
আলোর শিখা জ্বেলে রেখেছো
এই জ্ঞানের চৌকাঠে!
আমার প্রেম যে এ বইয়ে, আমার তুমি যে এ বইয়ে
  বই যে প্রথম বাসর
প্রণয়ের চুড়ান্ত উপহার
এক অলোকিত সংসার
মুক্তির দিশারী জাতির

যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।
------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



আমার দুধে তোরা মাখন



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ফাইলে ভুল,পাইনা কুল
বসের ফোন, জান কতক্ষণ
দেখছি স্যার, কোথায় ভুল ?
সরি স্যার, দেন এখন !
পাইছি স্যার, দেয়নি ফুল
তাইতো লেখা হয়নি তখন!
সাবাস সবাস কর্মী দল
আমার দুধে তোরা মাখন।
----------------------------------রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

বসগিরি ফাঁকাতে


                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অভিজ্ঞতা ভুড়িতে, বসগিরি ঝারিতে..
তোষামোদির সিঁড়িতে,অসৎরা পীরিতে
সৎকর্মী দুরেতে,ফাঁকিবাজরা সুখেতে
যোগ্যতা লুকাতে, অকর্মা গর্জেতে
ফাইলগুলি টেবিলেতে, কষাকষি ছাড়তে
বসগিরি ফাঁকাতে, মূল্যায়ন চামচাতে
তেলের খুশিতে,পদায়ন তাহাতে
বসিগিরি তফাতে, ক্ষমতায় মজাতে
কাজগুলি গুহাতে, নৈতিকেরা পশ্চাতে ।
----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।