Wednesday, September 25, 2019

কতোটা ভালবাসা থেকে



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি জানো না__আমি তো জানি,
কতোটা ভালবাসা থেকে এতো অপমান, এতো যন্ত্রনা সহ্য করে
নিশ্চুপ হয়ে থাকি

 ভালবাসার কপালে চুমু খেয়ে বলি তুমিই মোর প্রাণ,
এইতো মাধুরী, এইতো তুমি ছুঁয়েছো গভীরের স্পন্দিত অনুভূতি !
তুমি জানো নাই__আমি তো জানি।
হৃদয়ের কপাট কে খুলেছে !
কে গভীরে বিরহের আগুন দিয়েছে,
তুমি কোনদিন বুঝতে চাওনি বুঝেছে নিষ্ঠুর আঘাত শুধু,
বার বার পাষানের মতো এসেছো শুধু এ প্রাণের গভীর।

পরাজয় এসে প্রাণ পুড়েছে লেলিহান শিখা
তোমার চাবুকে প্রাণে হেনেছো নিষ্ঠুর আঘাত ।
তবু ছুটেছি প্রত্যাশা নিয়ে প্রেমের হৃদয় পানে
প্রেমিকার প্রতি প্রসারিত তাই তীব্র ঘ্রাণের বকুল ।

প্রেমহীন তোমার এই অপমান আর কতোদিন?
অহংকারে  পুড়ে তুমি যে নিঃশেষ হবে একদিন !
একদিন !!

কতোটা ভালবাসা থেকে এতো অপমান, এতো যন্ত্রনা সহ্য করে
নিশ্চুপ হয়ে থাকি
----------------------------------------------25-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


রাঘব বোয়াল



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওরা কেমন রাঘব বোয়াল!
এতা কিছু হয় তবু দূরে, বহুদূরে,
ওরা কেন ধরছোঁয়া বাইরে?
দেখলে মনে হয় অন্যরকম ধাতু দিয়ে গড়া,অন্য
ভূ-লোকের কেউ,সাধু সন্ন্যাসি সেজে আছে লোক চক্ষুর আড়ালে
রাঘব বোয়ালেরা আড়ালেই থেকে যায় নাটের গুরু হয়ে…..
বিচারকের বিবেক এখানে মেধা শূন্য !

চোখ খুললেই মনে হয় দৃষ্টিহীন কোন দৃশ্য পর্দার পিছনে
কার ছত্র ছায়ায় এইসব রাঘব বোয়ালরা এতো বলিষ্ঠ?
নজর দিলেই মনে হয় চুনো পুঁটি ধরে দায় সারতে চায় কেউ !
 এক অবাক বিষ্ময়!
আই ওয়াশের কোন প্রতিযোগীতা চলছে যেন জনতার সম্মুখে-
দেখলে মনে হয় তুমি কোনদিন দৃঢ় পণে জাগতে পারোনি-

নাটের গুরু বুক উঁচিয়ে ছুটিছে অথচ বুঝি না কিংবা বুঝতে চাই না
এ এক দূর্ভাগ্য ! এ এক অভিশাপ !
চুনো পুঁটিরাই যুগ যুগ ধরে নিস্পেসিত হচ্ছে চাবুকের আঘাতে আঘাতে
অথচ রাঘব বোয়ালেরা তারই আশে-পাশে
বিচারকের বিবেক এখানে মেধা শূন্য !

চুনো পূঁটি দেখলেই মনে হয় তুমি জেগেছিলে-
রাঘব বোয়াল দেখলেই মনে হয় তুমি ঘুমেছিলে ।
--------------------------------------------------25-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, September 24, 2019

সময়ে ওরা রাস্তার ফকির



-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এতো সহজেই কোটিপতি হতে চায় কেন ?
বুঝিনা মানুষের রক্তে এ কি নেশা !
চোরা পথে, অবৈধ পথে কলঙ্কের রং মেখে
বিনিদ্র রজণী কতোই না কাটে ডাকাতের বেশ ধরে
কোন দারিদ্রের অভিশাপে জাগি সারাটি স্নিগ্ধ রাত?

চুপি চুপি রক্তে চোষে খায় নাড়ি ভূড়ি
ঠিক যেন রক্তপিপাষু জাতিকে দিলো হারি ।

সহজে যদিও কোটিপতি হতে দেখি-
সময়ে ওরা রাস্তার ফকির কিংবা ফেরারী আসামী ।
সহজেই ভীড়ে না শুদ্ধতার কাছে
পাপের মহাবরণে আজ ধরা আছে..

বিস্মিত জাতি,
ওরা যতই করুক না চুড়ি, ডাকাতি কিংবা অবৈধ অর্থের উৎসব-
আজ দেখো রাস্তায় রাস্তায় অলি-গলি উড়িছে টাকার বৈভব !!!
কে তার মালিক? হদিস নেই-
বস্তায় বস্তায় ঘুরে…

জাতি শুধু চায়—
মায়ের বুকে তুমি -আমি -সবাই বৈষম্যহীন থাকি
ঘৃণা করি ওইসব চোর- চুট্টা –বদমাইশ নোংরা ঢেকি।

এতো সহজেই কোটিপতি হতে চায় কেন ?
বুঝিনা মানুষের রক্তে এ কি নেশা !
সময়ে ওরা রাস্তার ফকির কিংবা ফেরারী আসামী ।
-------------------------------------------------------------24-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।