Sunday, September 29, 2019

ক্ষমতাধর ব্যক্তিরাই



                              ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতাধর ব্যক্তিরাই অবৈধকে লালন করছে বাংলায়-
নানাদিকে নানা অবৈধ কর্ম্ দেখি বিপুল মাতৃছায়ায় ।
শিক্ষিতের মাঝে দেখি আজ অন্ধকার কালো চোখ
তাই আজ পথহীন বাংলার ঐতিহ্য এই মতলোক!
কেবলি এখানে বৈষম্য আর ক্ষমতার লিপ্সা আগুন ছড়ায়।

কখনো ভুল ভেঙেছে বলে মনে হয় না মনের কোণে,
তীব্র প্রতিযোগীতা হেনেছে আঘাত শিক্ষিত লোকের প্রাণে
অভিশাপময় যে সব কুকর্ম্ সে সবই আজ দেখি অস্থির
যারা এইসব কাজ প্রতিহত করবে তারাই গড়েছে শিবির;
নিজ সত্ত্বাকে  জানান দেয়  অবৈধ অর্থ্ বৈভবের গর্জনে ।

ন্যায্য অধিকারে বসে আছে উঁচু স্তরের ডাকাতেরা প্রতিদিনে,
জাতি ওদের ক্ষমতাধর শিক্ষিত শত্রু বলেই নিয়েছে চিনে—
যারা গরীবের অধিকার লুটে নেয় ক্ষমতার পলে পলে
ওরাই স্বাধীন বাংলাকে দুর্নীতির প্রথম দেশ করেছে ভুবনে ।

অসংখ্য বদনাম কিংবা ব্যর্থতা জুটেছে জাতির কপালে
জ্ঞানী গুনিদের লোভ আর লালসার সিংহাসন উদ্ধোধনে ।
আজকে কিন্তু জনতা- গর্জে উঠেছে, তুলেছে তুমুল প্লাবন,
চিনে গেছে তোদের- কতো হীন চেতনার অধিকারী তোর প্রাণ!
ফিরে আয় তোরা দেশ প্রেমের চেতনায়, নব সংশোধনে ।

ক্ষমতাধর ব্যক্তিরাই অবৈধকে লালন করছে বাংলায়-
নানাদিকে নানা অবৈধ কর্ম্ দেখি বিপুল মাতৃছায়ায় ।
-----------------------------------------29-09-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






Saturday, September 28, 2019

তাজ পুত্র



-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক বছর পরে তোরে কাছে পেয়েছি, তাজপুত্র !
বহুদিন কাউকে কাছে পায়নি তোর মতো সাহসী, সততা
বহুদিন অসৎ দুর্নীতিবাজদের করাল গ্রাসে
বহুদিন স্বৈরদের দাপুটে নির্জিব হয়ে সুদুরে ছিলাম ।

তোর কাছেই আমি দেখি টগর জুঁই চ্যামিলী গোলাপ আছে
ওদের মাঝে কই ? মারা গেছে ? সেকি ? কবে? পঁচাত্তরের পরে ?
এতো কিছু ঘটে গেল কালের চক্রে চক্রে এ বাংলার বুকে
কাউকে তো দেখেনি তোর মতো উপমা হয়ে দাঁড়াতে
তোকে সাধুবাদ, তোকে ধন্যবাদ, মৃত্যুকে আলিঙ্গন করেছিস পিতার মতো.
তোকে পারতেই হবে হে বঙ্গ তাজের পুত্র ।

আর পরাজয় নয়, বাঙ্গালী স্বপ্ন দেখতে শুরু করেছ, বীর দর্পে শুরু করেছে হে তাজ পুত্র!
তোর অভিযান !এ কমান্ডো অভিযান চলুক প্রতিটি ঘরে ঘরে প্রতি দূর্গে দূর্গে
নিজের স্বপ্নের গল্পটা ছড়িয়ে দে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়
তোর সূর্যের নীচে জ্বলে ওঠুক বাঙ্গালী মুক্তির ঠিকানা
সেই মুক্তির কথা বল- যেখানে থাকবেনা কোন দুর্নীর্তির চিহ্ন !

বহুদিন তোর হুঙ্কার ছাড়া কম্পিত ছিলাম, বেহুশ ছিলাম ।
তাজ পুত্র !পিতার স্বপ্নকে বহু যত্নে এ হৃদয়ে পুষেছিলি
কই সেই দুর্নীতির হোতারা ? ওরা জাগে না কেন?
এক মৃত্যু ঘটে গেল পঁচাত্তর কিংবা তার পথ ধরে আরো
এত হত্যা ঘটে গেল তবু তুই …..

কঠিন পথ তবু তুই দৃঢ় প্রতীজ্ঞ!! স্বপ্ন দেখিস বাঙ্গালী মুক্তির- হে তাজ পুত্র!!!
অনেক বছর পরে তোরে কাছে পেয়েছি, তাজপুত্র !
বহুদিন কাউকে কাছে পায়নি তোর মতো সাহসী, সততা
------------------------------------------------------28-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বুক ভেঙ্গে যায়



                         ---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান্ মোল্লা।
সেই তুমি আজও আমার হৃদয়টাকে ঝাঁকুনি দাও
ঘুম থেকে তুলে কোথাও নিয়ে যাও
স্বপ্নের ঘোরে

তুমি আমার হৃদয়ের অনুভূতি কিংবা শিহরণ অনেক
হঠাৎ কোথায় যেন হারিয়ে যাও
তোমাকে আমি ভুলতে চাই যদি
অমনি তুমি এসে হাজির হও স্মৃতি পটে
অদেখা বিপ্লব শুরু করো অনায়াসে এক প্রেমের উল্লাসে
সুখের দিনগুলো রচে যাও কবিতার লাইনে লাইনে
আবার বিরহও ফিরে দাও তোমার নিষ্ঠুর আঘাতে আঘাতে-
তবুও প্রেম খোঁজে ফিরি তোমার প্রিয় খুনসুটি

আমি তোমাকে যদি
মৃত্যু অবদি-----
এ হৃদয় খোঁজে পেত তৃপ্তির ঠিকানা, বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, বুক ভেঙ্গে যায় ।
সেই তুমি আজও আমার হৃদয়টাকে ঝাঁকুনি দাও
ঘুম থেকে তুলে কোথাও নিয়ে যাও
স্বপ্নের ঘোরে

-----------------------------------------28-09-2109,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।