Wednesday, October 23, 2019

আল্লাহ দিবে তোরে মুক্তি

-------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মানব, সেই অঙ্গিকারের দিতে হবে খাঁটি দাম,
যেই সত্তাকে তুই মেনেছিলে সেই কথা জানালাম ।
বুঝতেছে না মানুষেরা পৃথিবী উঠছে কেঁপে
বাতিলেরা ধরছে টেনে সত্যের কল্লা চেপে
এখনো কি কেউ শোধরাবি না ভুমিকম্পের আগে ?
তারাই তো সত্যের কান্ডারী যারা ঘুম ভেঙ্গে জাগে!
যারা আজ তোরা এতো মিথ্যের পূজারী
সেদিনতো ভুলে যাবে ওহে তোদের কান্ডারী!
বাতিলের দলেরা দেক না তোরে বুক চাপা-
তাতে কি তুই দমে যাবি ওহে তৌহীদী ক্ষেপা ?
ওহে জিহাদী প্রাণ ! মুত্যুকে করিস না মানা,
অন্তরে রাখ আল্লার প্রেম আর কোরআনখানা
আল্লাহ দিবে তোরে মুক্তি শত বাতিলের কোলাহলে
ভয় কিসের এতো ওহে মুমিন জাগ না দলে দলে !
আকড়ে ধর হাদিস কোরআন ওহে মানব দল
মুছে যাবে মুছে যাবে ইহ -পর সব  জঞ্জাল ।

মুমিন ‍তুমি- মুসলমান তুমি -নবীজির উত্তরসূরী তুমি
তুমিই তো  বিধাতার  প্রিয় গোলাম এই নশ্বর ভূমি ।

-------------------------------------------------------------23-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, October 22, 2019

কেউ তোমাকে স্যালুট করবে না



------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অবৈধ ক্ষমতা  আজ তুমি ভিখারী
অনেক দুর্নীতি ধোঁকাবাজির পথ অতিক্রম করে
আজ ইতিহাসের পাতায় এসে থমকে দাঁড়িয়েছো
গণতন্ত্রের পরীক্ষায় ।

ধূসর শাসন ব্যবস্থা থেকে এনেছো নৈরাজ্য
সীমাহীন নৈরাজ্য থেকে লুটেরাদের একত্রিত করেছো রন্ধে রন্ধে
স্বৈরতন্ত্রের ষ্ট্রীম রোলারের মতো
নিষ্ঠুর, বিচারহীন নিত্তি হাতে;
গ্রাম থেকে শহরে প্রতিটি ভাঁজে ভাঁজে অনৈতিক চাষাবাদ ।

আজ অথনৈতিক ব্যবস্থাপনার গায়ে দুস্যদের পোশাক,
প্রতিটি চেয়ারে চেয়ারে বোধহীন চর্চা
কর্তা থেকে কর্তায় তরঙ্গিত হচ্ছে ঘুষের রক্ত কণিকা আর নীতিহীন শক্তির দুর্বহ দম্ভ,
আজ তুমি এ জাতির ঘৃণিত কর্তা কিংবা অনৈতিক মহারতি!
এ বাংলার বঞ্চিত মানুষের আমাকে করেছে নিমন্ত্রণ
বৈষম্যের হাওয়া বয়ে এনেছে রক্তাক্ত প্রান্তর

জাতির সামনে তুলে ধরেছে কলঙ্কিত চিঠি
কিছুইতেই বুঝি না কি করে শুদ্ধ করবো তোমাকে ?
কি করে বাঁচাবো এ জাতিকে! কি করে বদলাবো অনৈতিক পোশাক?
যুদ্ধতো হয় না শেষ! মাঠে মাঠে এখনো যুদ্ধ চলছে
যদিও দেশটা স্বাধীন!

চোখে এসে লাগছে এতোসব দুর্নীতির তপ্ত হাওয়া,
প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে দুর্বার গতির যুবকের দেহ, যুবতীর প্রাণ
চৌদিকে মাদকের আসর,নীতিহীন বিচার ব্যবস্থা—
লাল-সবুজ পতাকা থেকে খসে পড়তে চায় বিজয়ের গৌরব
দিবসের সূর্য্ নেই ! রাত্রির পূর্ণিমা  নেই !

অবৈধ ক্ষমতা  আজ তুমি ভিখারী
কত র্ব্যথতা জেগে ওঠার মুহূর্তে ! একটু ভেবে দেখো
কতবার পরাজিত হয়েছো জাতিকে মুক্তি দিতে,
বার বার বিপন্ন করেছো মানুষের ন্যায্য অধিকার
তবু বলছি তোমাকে এক নব বিজয়ের আশায়
ঘরে ফেরা সময় এসে গেছে ।
জানি, কেউ তোমাকে স্যালুট করবে না, ভয়েও করবে না ।
এক মুক্তির জন্য রক্ত দিয়েছি অনেক
এবার যুদ্ধ অনৈতিক, অবৈধ দুর্নীতির বিরুদ্ধে ।
-----------------------------------------------22-10-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, October 21, 2019

পথহারা সে অকাল মরে



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
উসকানি চলছে ফেইস বুকে ফেইস বুকে
ওই যে যাচাইবিনে জাতি মরছে দুঃখে দুঃখে
ঝড়ে উঠছে!, গুজব হাওয়া ছুটছে দলে দলে
সত্য বলে দৌড়ছে সবাই যুদ্ধের পাল তুলে !
তুমুল যুদ্ধের রক্ত গঙ্গা ভয়ের বিষম বিষে
প্রাণগুলো ওই মূর্ছি পড়ে সাদা- কালোয় মিশে।
গুজব বার্তা ইন্টারনেট হয়ে দুষ্ট অভিসারে
বিবেক বুদ্ধি উদাস হয়ে নিবিড় অন্ধকারে ।
কোন গুজবে ঠকবে মানুষ কে জানে তার ক্ষতি!
পথহারা সে অকাল মরে না বুঝে তার গতি ।
এই তুফানে এই তিমিরে অন্ধে কিসের খোঁজা?
আপন ভুলে রক্ত ঝরে অকাল মরে সাজা ।
সত্যটা ওই তোমার পাশে, দেখ নয়ন খুলে
বুঝবে তুমি ছুটছো কোথায় গুজব ডানা মেলে ।
 ---------------------------------------- 21-10-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।