Thursday, November 28, 2019

বিশ্বাসের এ ঘর ভাঙিয়াছে যেবা




              ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে কথা প্রকাশ্যে কিংবা গোপনে বল এই পৃথিবীর বুকে,
সম্মুখ অবগত আছেন সেই মহান আল্লাহ অন্তরে ঢুকে ।

নভোমন্ডল ভুমন্ডল সৃষ্টি করেছেন প্রভূত্তের দ্বার খুলে যিনি
সূক্ষ্ জ্ঞানী,সম্মুখ জ্ঞাত-ওয়া হুওয়াল্লাতীফুল খাবীর তিনি

যে পৃথিবী উজার করে দিয়েছে তার বুক মানবের ধ্যানে
সে বুক চিড়ে তুমি আহার কর, বিচরণ কর আপন মনে

আর সে বুকেই একদিন শায়িত হবে তুমি
তুমিই পুনরুজ্জীবিত হবে সেইদিন ছেড়ে ভূমি!

আল্লাহ দেখিছে সবকিছু এই পৃথিবীর প্রকাশ্যে-গোপনে
সেইদিন খুলে যাবে হিসাবের খাতা কঠিন হাশর ময়দানে ।

অবিশ্বাসী জ্বলিবে সেইদিন আগুনের দাবানলের পুড়ি
কত সতর্ক্ করা হয়েছিল এই ভুবনে মানবে রে ছাড়ি ।

বিশ্বাসের এ ঘর ভাঙিয়াছে যেবা, হউক সে নারী- নর,
তিনিই রায় দিবেন যিনি- ইন্নাহু বিকুল্লি শাইয়িম বাসীর।

-----------------------------------28-11-2019,রাাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, November 27, 2019

মহাপুরস্কার




--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

দাউ দাউ জ্বলিবে আগুন দোযখে খোঁজ করি,
ক্রোধে আক্রোশে পুড়িবে ওরে পাপীদের হাত ধরি!

সেপাহী যত চেঁচিয়ে উঠিবে  পৌঁছেনি বার্তা কানে?
তোমার দ্বারে গিয়েছে কত আল্লাহর রাসুল জনে ।

তখন স্বীকার করিবে পাপী দোযখে পোড়ে পোড়ে
হয়েছিল কোরআন নাযিল ওগো নবীজির বুক চিড়ে ।

বিপদের ক্ষণে শাস্তি দেখিয়া খুলিবে বুদ্ধি খানি
বুঝিতে যদি সেইদিন তুমি পুড়িতে না দোযখ খনি ।


হবে কি এখন স্বীকার করে দোযখবাসী হয়ে !
ঘৃণাভরে তাড়াবে তোমায় জাহান্নামী পেয়ে ।

অদৃশ্য্ আল্লাহকে ভুলে নাই যারা ভুবনের পানে
মহাপুরস্কার রহিছে ওদের আগামী বিচার দিনে ।
---------------------------------27-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হেলায় হেলায়




       -------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
আরশ হইতে আসিছে নামিয়া সব ক্ষমতার ত্যাজি
ওয়া হুওয়া ’আলা-কুল্লি শাইয়িন কাদীর- সাজি ।

হে মরণ, হে জীবন তুমি সৃষ্টি ওই পুণ্যময় প্রভূর
যিনি কিনা সেই ”ওয়া হুওয়াল আঝীঝুল- গাফুর ”।

কত পরীক্ষার দূর্গে দূর্গে তুমি শ্রেষ্ঠ্ হে সেনাপতি!
যে ভুবনে  ক্ষণিকের তরে এসেছো হে অতিথি ।

কত অপূর্ব্ সৃষ্টির শৈলী দেখিছো তুমি বিশ্ব্ নিখিলে ?
সপ্ত আকাশ স্তরে স্তরে জাগি আছে অক্ষত দ্বার খুলে ।

কোন তফাৎ কি তুমি দেখিতে পাও খুঁটি নাটি ?
দেখিবে যত ব্যর্থ্ হইবে তত  পাবেনা কভূ দুটি !

নিন্ম আকাশে জাগিয়া উঠিছে প্রদীপ মালার ঘুম,
তাঁর আদেশে অগ্নি ছুটিছে শয়তান রে করে চুম ।

শয়তানের ভাষা শুনিতে যে তুমি ভুবনে পাতিছো কান
শুনিতে শুনিতে কোন জাহান্নামে ছুটিছো গো হে প্রাণ!

হেলায় হেলায় আল্লাহ ভুলে যেও না কো পথ হারায়
লা-শারিক আল্লাহ’য় মুক্তি যে তোমার জান্নাত অভিপ্রায়।
-------------------------------------27-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।