Thursday, January 14, 2021

তোমার কাছে নত হয়েছি, মৌনতা

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ভালবাসার পিছু দৌাড়াতে দৌড়াতে

তোমাকে নিয়ে বেঁচে আছি, মৌনতা।

প্রত্যাশার সীমারেখা খুঁজতে খুঁজতে

প্রেমের টানে ক্লান্তিহীন ছুটে চলেছি

 

এতো যন্ত্রণা সহ্য্ করেও

তোমার কাছে নত হয়েছি, মৌনতা ।

দায়িত্বের ভীড়ে আমি নেই আর এতোটুকু

তোমার অগ্নি ফটকে মাথা কুটেছি

 

কখনও আছি, কখনও নেই নিজের দখলে

শত দুঃখে ফিরে গেছি তোমার কাছে, মৌনতা।

তুমি বুঝলে না, তুমি বুঝলে না- যন্ত্রনা!

আমি হেরেগেছি, আমি পাইনি খুঁজে সীমানা-

 

আমি নাকি ভীষণ প্রাণহীন জানে সকলে,

আমি নাকি হয়েছি ব্যর্থ্ প্রত্যাশা পূরণে-

আমি নাকি বন্ধ্ করে রেখেছি প্রেমের দ্বার

তোমার চেয়ে বেশী কে আর জানে, মৌনতা?

 

সহস্র প্রত্যাশা পূরণে ঘুড়ে বেড়াই-

বলি না শোক-দুঃখের কবিতা, মৌনতা।

আমি মরুপ্রান্তরে ফুল ফুটাবো, তাই

মৌনতার বুকে লিখেছি প্রেমের কবিতা ।

 

প্রত্যাশার সুখ পূর্ণ্ হোক, মৌনতা ।

আমি হেরে যাই তুমি থেকো

আমি অকোপটে বলতে পারি না

তোমাদেরই একজন—

 

বিরহ-ভাবনার মতো নিরন্তর দুলে যেতে থাকে

প্রত্যাশার দল।

এতো যন্ত্রণা সহ্য্ করেও

তোমার কাছে নত হয়েছি, মৌনতা ।

--------১৪-০১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

Wednesday, January 13, 2021

তোমারে করি মানা

 --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে মেয়ে কাকে তুমি গোলাপ দিয়ে করছো সম্মান !

যে কিনা যৌন ক্ষুধায় তোমাকে করে অপমান?

 

যে এসেছিলো ভালবাসার গেয়ে গান

হৃদয় ভেলা,

বাসর সাজাবে বলে স্বপ্ন বুঁনেছিল সকল বেলা

সময় গড়াতে গড়াতে

খুব কাছে, খুব কাছে চলে এলো পুলক গঙ্গার স্রোতে

লুটে নিলো সোনার তরী

রক্তে রক্তে আঁকা হলো মৃত্যু পূরী!

 

হে মেয়ে তোমার ইজ্জত আজ দরিদ্রসম!

উগ্র রঙে ডংগে অবয়ব খুলেছো তার নম

ভাবনি তো এ কি সর্বনাশা পরিচয়

সতিত্ত্বের ব্যাঘাত এ যে ! নিজ হাতে করেছা বিদায় ।

 

যৌন ক্ষুধা মিটে মিটে প্রেমিক আজ মৃত্যুদূত!

প্রেম গঙ্গায় তুমি এক ঘৃণিত লাশ

কি অদ্ভুত!

প্রেমের যবনিকা দুঃস্বপ্নের মতো ।

পৃথিবীর অশ্রুজলে বুক ভেসে যায় যত।

 

হে মেয়ে কাকে তুমি গোলাপ দিয়ে করছো সম্মান !

যে কিনা যৌন ক্ষুধায় তোমাকে করে অপমান?

সুধা শেষে যে বন্ধু হয় অজানা-

তোমারে করি মানা,

যেও না,যেও না-

 

এনে দিবো তোমায় পূর্ণিমার চাঁদ,স্বপ্নের বাসরে

ফুটাবো মহা নায়কের সূর্য্-

ফিরে এসো আপনার ঘরে আপনার পোশাকে

প্রেমের নূর জ্বলবেই প্রেমিকের হৃদয় আশেকে।

--------১৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

অনন্তের পথে সে ডাকিছে আমারে

 

--------কবি মোঃ আমিনুল এহছা মোল্লা।

অন্তরে রেখেছি যে নাম লিখে ক্ষণিকের তরে

অনন্তের পথে সে ডাকিছে আমারে

যে প্রেম দিয়েছে নব প্রাণ ভূমন্ডলে

তার সত্ত্বা মানুষেরা কি করে ভুলে?

 

তবু অস্বীকার করে,ভুলে যায় দিবারাতি

যে আলো দেখিয়েছে পথ অন্তরে গাঁথি

এই পৃথিবীর মায়া জালের অন্ধকারে

মানুষ হয়েছে বন্ধী তাগুদের কারাগারে।

 

মুক্তি ছেড়ে ছুটেছে প্রাণ পরাজয়ের পতাকা তুলি

আল-কোরআনের পথ ভুলি

অন্তরে গাঁথো যতই শয়তানের মিথ্যারে

কাল-হাশরে খোঁজে পাবে না আপনারে।

 

অন্তরে রেখেছি যে নাম লিখে ক্ষণিকের তরে

অনন্তের পথে সে ডাকিছে আমারে ---

মুক্তি আসিবে তোর ইহ-পর উদ্যানে

আয় ফিরে আয় দয়াময় সত্ত্বার সংবিধানে।

----১৩-০১-২০২১ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

             

 

Tuesday, January 12, 2021

প্রেম মঞ্চের ফাঁসিতে

 --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে প্রেমের টানে হৃদয়ের গান উঠে বাজি

সে সুর যে নিয়ে যায় অশ্রজলে ভাসি আজি

তুমুল স্পর্শে তরী ডুবে যায় রক্ত গঙ্গায়

তীব্র বিরহে ভেঙ্গে যায় স্বপ্নের নীড় বসূধায়!

 

ভাসনার তরঙ্গে ব্যথাতুর সুর উঠে বাঁশিতে

প্রেমের ভঙ্গিতে  রঙ্গ তরীতে ভাসিতে্

দেহ ছুঁড়ে দেয় কামুক সঙ্গীর উরুতে

প্রাণের সূযটা নিভে যায় নিস্প্রাণ মরুতে।

 

যে প্রেমের টানে তরুণ তরুণী দুলে দুলে

পথ চলে অজানায় নগ্ন ভঙ্গিতে, অট্টহাসিতে

অকুল জলে ভাসিতে ভাসিতে

অমূল্য ইজ্জত লুটিতে লুটিতে ।

             

হে প্রেমিক, হে প্রেমিকা গান গাও নব

হৃদয়ে হৃদয়ে প্রেমের সুর তুল বাঁশিতে

রুখে দাও যৌবন ঝড় কুভাসনায় তব

ভালবাসার তরী থাক না ভাসিতে।

 

জীবন তরঙ্গ গিয়েছে  থেমে কাপুরুষের ঘর্ষণে

ধর্ষণে! ধর্ষণে! ধর্ষণে!

প্রাণ দিয়েছে রক্ত গঙ্গায় প্রেম মঞ্চের ফাঁসিতে।

আর বাজে না রঙ্গ সুর দু’ই শয়তানের বাঁশিতে।

---১২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

         

আরশের মধ্যে মুক্তি আছে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আরশের মধ্যে মুক্তি আছে এই কথাটি যে প্রাণে

সে কভূ নিভে না ইহ-পর জগতে আঁধার গগণে।

স্বপ্ন গিয়েছে থেমে তবু

যায়নি থেমে দয়াময় প্রভূ!

 

ডাকার মতো ডাকলে ,বেজে উঠে তাঁর বীণা

সে দরবারে হয় না নিরাশ কেউ শিরক বিনা-

ফরিয়াদ যখন পৌঁছে আরশে

কবুল হয় তা দয়ার হরষে!

 

সবার চেয়ে বড়ো যে ত্রাতা সে রয় বহুদূরে!

মুক্তির জন্য ছুটে যায় প্রাণ তাগুদের দুয়ারে।

সব যৌবন গেলে থেমে

মুক্তি খোঁজে পথে নেমে,

 

আল্লাহ যখন গোলাম পাশে

ভয় কি আর স্বপ্ন নাশে ?

আরশের মধ্যে মুক্তি আছে এই কথাটি যে প্রাণে

সে কভূ নিভে না ইহ-পর জগতে আঁধার গগণে।

----১২-০১-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

                           

 

 

                           

                           

কৃতজ্ঞে সুখ আসে

-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয় তরঙ্গ বহে স্বপ্নের বাঁকে বাঁকে

সুখের দিনে তার শান্ত ভাব থাকে।

ক্ষণে ক্ষণে বদলে রঙ,পরে নব শাড়ি

সুখ-দুঃখে ঘেরা তার, মোহ তার বাড়ি!

 

চাই চাই করে খালি,কোথাও নাই বাঁধা

সব প্রাণের সুরঙ্গে কালো রঙের ধাঁধাাঁ

অকৃতজ্ঞের বাস সেথায় নাহি বলে থাক

ক্ষণে ক্ষণে গর্জে উঠে না পাওয়ার হাঁক।

 

হৃদয়ের ভাঁজে আবোল-তাবোল চলে

বিরহের অগ্নি শিখা প্রেমের ছায়াতলে

শূন্যে হিসাব কষে ব্যদনার খাতা খুলে

আশা নাহি মিটে চাওয়া পাওয়ার তালে।

 

স্পন্দনে শুনিনা কভু তৃপ্তির সুর ধরে

গাইছে গান ধরা মানুষের পিঞ্জরে-

মোহের খোঁজে ছুটে প্রাণ ক্ষণিকের মাঝে

অঝরে কেঁদে যায় পৃথিবীর ভাঁজে ।

 

কৃতজ্ঞে সুখ আসে, প্রাণে তর তর

দুঃখ বহে চলে ধুঁ ধুঁ বালু চর!

কূলে কূলে ভীড়ে ওই বিজয়ের তরী!

প্রাণে প্রাণে ফোটে  প্রেমের ফুলকূড়ি।

---------১২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








Monday, January 11, 2021

শিক্ষায় আলো ছড়ায়

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পড়তে পড়তে জ্ঞানের দ্বার খুলে পথিক

শিক্ষায় আলো ছড়ায় অন্ধকারে নির্ভিক

অজ্ঞেরা পথ ভুলে যায় বাতিলের সন্ধান

মিথ্যাকে লুফে ওরা কাবু করে  বক্ষস্থান ।

 

সত্যরে দেখে না কভূ চির বিজয়ের সম্মুখে

মূর্খতার চাঁদরে লুকে  যায় তাগুদের সুখে

গর্জে উঠে মিথ্যে দম্ভে অর্থের বেপারী-

ধার-ভার নেই তবুও সমাজের তরবারি।

 

পড়তে পড়তে জ্ঞানের দ্বার খুলে যায়

জ্ঞাণীরা  মুক্তি পায় জীবনের দিশেহারায়

কোন অজ্ঞের দলে সম্মানীর সম্মান ভেবেছে কিছু?

ওরা সর্বদাই ছুটেছে অবৈধ অর্থ্ -ক্ষমতার পিছু!

 

ওদের হুঙ্কারে মন খারাপ করো না ক্ষণিক সন্ধ্যাবেলা

জীবন প্রদীপে প্রজ্জ্বিল করো জ্ঞানের কাব্যমেলা ।

ওহে ওরা তো মিথ্যে দম্ভে  শয়তানের প্রাণ

তুমি হলে মুক্তির মশাল- চির মহিয়ান

ইহ-পর উদ্যান—

 

অজ্ঞেরা পথ ভুলে যায় বাতিলের সন্ধান

মিথ্যাকে লুফে ওরা কাবু করে  বক্ষস্থান ।

শিক্ষায় আলো ছড়ায় অন্ধকারে নির্ভিক

পড়তে পড়তে জ্ঞানের দ্বার খুলে পথিক ।

 

-------১১-১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অপরের মাঝে আপনাকে ফোটাও

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দোষের সাধন আরাধনা এসব রাখো দুরে

আপনার ভুল খোঁজে ফিরো হৃদয়ের কোণে-

কেমন আছো ওরে?

 

নিজ দোষগুলো লুকিয়ে আপন প্রাণে

অপরের দোষ কেন বলো সংগোপনে,ময়দানে!

প্রাণ খুলে দেখো দেখি তুমি তার চেয়ে

সাধু নও মোটে।

 

অন্য্ দিয়েগেছে যা রক্ত ঝরিয়ে- এ মা মাটিকে

সে বুকে তুমি আছো তাঁর দোষে  ভূ-লোকে

তামাম পৃথিবী চিনেগেছে তাকে এক সাথে

প্রেমের স্পর্শ্ লেগে আছে দুই হাতে;

 

শোধে নাও! শোধে নাও! মুক্তি যদি পাবে

আপনের মাঝে আপনার দোষ খোঁজ সংসার ভবে।

শ্রদ্ধাকে করো ধ্যান,প্রাণকে করো কলি

অপরের মাঝে আপনাকে ফোটাও

দোষ নাহি বলি---

--------১১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

             

             

যে কবি লিখেনি আজো

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে কণ্ঠ শুনে জ্বলে যায় জাতি অন্তর পূরে

কি করে বলি অবাদ স্বাধীনতা দেও তারে!

যে এক বলিষ্ঠ্ হুঙ্কার ছুঁড়েছে জাতির পিছু

ওহে মুক্ত কণ্ঠ নয় তো আবোল তাবোল কিছু ।

 

যে বাচিক অপমান ডেকে আনে সুরে সুরে-

যে গর্জ্ন উস্কে উড়ে দেয় বিভেদ ভরদুপুরে

যে কবি লিখেনি আজো মায়ের আঁচল ঘিরে।

সে কবিকে ঐক্যের কবি বলি কি করে ?

 

যে মুক্ত কণ্ঠ্ শুনে ধিক্কারে ধরা হাসে

নত হয় জাতির শীর দোসরের উল্লাসে

কি করে অধিকার দিবো পতাকা তরে?

ওহে মুক্ত কণ্ঠ নয় তো পথহীন পথ ধরে!

 

যে বাক স্বাধীনতা আসে জাতি ধবংসের বেশে,

দেশ বিরোধী প্রাণ জেগে উঠায় অট্ট হেসে

তাকে কি করে রাখি মায়ের কোলে?

লক্ষ শহীদের রক্তশতদলে-------

 

যে কবি লিখেনি আজো মায়ের আঁচল ঘিরে।

সে কবিকে ঐক্যের কবি বলি কি করে ?

 

---১১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Sunday, January 10, 2021

আপন কর্ম্ ঘেরি আছে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আপন কর্ম্ ঘেরি আছে ভাগ্যের চারিধার;

কে বলে  ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?

দুইয়ের  সংযোগে দুর হয় জীবনের অন্ধকার

আলস্যে নাহি পাবে তুমি ভাগ্যের সম্ভার।

 

খোঁজে নাও ভাগ্য পিতা আপন কর্মে একাকী

উড়ে যাও তুমি জগতপানে নাহি দিয়ে ফাঁকি

হারবে কিনা জিতবে

এই ভাবনায় নাহি মগ্ন করি

দৃঢ় চেতায় সম্মুখে চলি বিজয়ের পথ ধরি।

 

ভাগ্যের চাকায়  দেখবেই তুমি আপন জয়ের ছবি

ভাগ্য শূন্য নহে কোন প্রাণ রচিছে বিশ্বকবি।

হারিবার আগে হারিছো যদি পাবেই গভীর বিষাদ

আলস্য প্রাণ জিতিবে না কভূ, কটিবে না অবসাদ।

 

ভাগ্য রুদ্ধ হলো কোনখান হতে?

অন্ধকারগন আলস্য কোন প্রাণ পথে।

আপন কর্ম্ ঘেরি আছে ভাগ্যের চারিধার;

কে বলে  ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?

--১০-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

শুরু হউক খেলা

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শুরু হউক খেলা, এ খেলায় যোগ দিতে হবে

পৃথিবী  চেয়ে আছে তোমার বীরত্ত্ব সনে

বিজয় ভুলে কাপুরুষ হয়ে কোথায় বসে রবে

চেয়ে দেখে অসহায় মানুষেরা জুলুমের বানে!

জেনে রেখো বীর তুমি এই বিপুল ভবে

এ যুদ্ধে পরাজয় চাই না পৃথিবীর প্রাঙ্গনে

 

শুরু হউক খেলা, এ খেলায় যোগ দিতে হবে

অগ্র সৈণিক হয়ে গর্জে উঠো খেলার ময়দান

দলে দলে যোগ দিবো মোরা তুমুল উত্তাল

ওহে শত্রুরা হবেই পরাজিত, হবেই অপমান ।

এখনই প্রতিবাদ মুখুর হয়ে উঠো প্রবল।

 

অধিকার আদায়ের খেলা নয় শুধু খেলনা

তোমারেই খোঁজছে মাতা; হয় যদি কলি

হউক ফুল, যে ফুলের কোথাও নেই তুলনা!

থেকো না আর কাপুরুষ হয়ে একেলা-

শুরু হউক খেলা, জুলুমের বিরুদ্ধে খেলা।

----১০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।