Saturday, January 23, 2021

তোমার অপমান

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অনেক অপমান করেছো তুমি,

আবার  তুচ্ছও করেছো ,

চাবুকে চাবুকে  কষাঘাত করেছো আমাকে

অহংকারে হৃদয়কে কারারুদ্ধ করেছো

প্রেমকে করেছো নগ্ন -

 

তুমি  জেগে দিয়েছো যন্ত্রনার বিষাক্ত ফোঁড়া

হৃদয় চিরে চিরে রচনা করেছো প্রেমের কবর

বিরহের কবিতা লিখেছো প্রাণের দেয়ালে দেয়ালে

উপহার দিয়েছো সারাজীবনের কান্না-

ব্যথাতুর ইমারত-

 

তোমার অপমান সইতে হবে এখন প্রত্যহ

পারবো কি? তুমি যতদিন আমার

হদয়ের গভীরে আঁচড়াবে

নির্দ্য় অগ্নি চিরুনি।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই কথাটা বলা হলো না

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই কথাটা বলা হলো না, বলা হলো না

বলতে চেয়েছি, বার বার বলতে চেয়েছি

আর একটু কাছে গেলেই ছিল আগুনের ফণা

হৃদয়ের মধ্যে প্রেম বোধ কে জাগাবে?

 

তোমাকে বলার আগেই পেল খুব পিপাসা

পিঞ্জর গহিনে প্রেমই ছিল, আর কিছু না

তুমি যেন অগ্নি মূর্তি, হৃদয়হীনা ভাস্কর্য্

শব্দহীন তপ্ত বালুচর!

 

বালির নীচে আগুনই ছিল,আর কিছু না-

সেই কথাটা বলা হলো না, বলা হলো না

আজও হলো না----

--২৩-০১-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কিশোর গ্যাং

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্ধকারের মধ্যে পরামর্শ্ করে

কিছু কিশোর,

আজ এই  রাত্রে কিছু একটা হবে,

 কিছু একটা হবে-

অশুরের রক্ত গিয়ে স্পর্শ্ করে যেখানে

ঠিক সেখানে

বুকের মধ্যে প্রতিশোধের আগুন, বুকের মধ্যে

রক্তের নেশা

মাদকের টানে

কিশোর গ্যাং গর্জে উঠে অন্ধকার।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Friday, January 22, 2021

মুক্তির তরী ভেসে বেড়ায়

 ----কবি মোঃ  আমিনুল এহছান মোল্লা।

তুমি আল-কোরআনের আলো পেয়েছো,

তবু জাগোনি ।

কি ঘুম তুমি পেরেছা অন্ধকার ধরণী?

যে আলো এসেছে নবীর হাত ধরে

হেরার গুহাতে-

সে ধবনি শুনেও কেন জাগনি প্রভাতে!

 

হে প্রাণ, গভীরে বাজিয়ে দাও প্রভূর মহাবাণী

সেজদায় লুটে দাও গোলামের মাথাখানি-

 

মুক্তির তরী ভেসে বেড়ায় ক্ষণিক বসূধায়-

হে মেহমান,

আজি  উঠে যাও  আল-কোরআনের নৌকায়

পৌঁছে যাবে,

তুমি পৌঁছে যাবে বিজয়ের ঠিকানায় ।

 

কতো রজনী যায়, কতো দিবস যায়-

তুমি তো জাগনি, এখনি তো  জাগনি

প্রিয় নবীজির পতাকায়-

গর্জে চলেছো  অবিরাম তাগুদের অভিপ্রায়।

 

মুক্তির তরী ভেসে বেড়ায় ক্ষণিক বসূধায়---

 

---২২-০১=২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

তোমার গান শুনবো আমি

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

 

গলার স্বরে স্বরে—

যা ইচ্ছে তাই বলছে পথ ঘুরে।

কে ছোট, কে ছোট এই অহমিকায়

আপন জাহিরে ছুটছে তামাম ধরায় ।

 

সত্যের গান থেমে যায় বারে বারে

সঠিক পথ  দেখি না আর প্রান্তরে।

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

 

শিল্পির প্রাণ আজ কালো মেঘে ঢাকা

  বলে আমারে তোর প্রাণ ফাঁকা !

কে শুনবে তোর গান মরে যাই লাজে

তুই যে বেসুর বেতাল নাহি আসে কাজে।

 

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

আপনার ঘরে আলো দেও যদি

তোমার গান শুনবো আমি নিরবদি।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

           

 

                               

ভাইরাল

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ভাইরালে ভাইরালে বিখ্যাত কতো জনে !

কি বলে! কি করে ! শুদ্ধতা নাই প্রাণে।

বুঝে, না বুঝে ছুটেছো তার গানে

লাইক দেও  কমেন্টস করো ইন্টারনেট আলাপনে।

 

ভাইরাল !ভাইারাল! গেয়ে যাও সুরে সুরে—

চেয়ে দেখো তার ঘরে বাতিলেরা সব ঘুরে ।

ওহে কান পেত ওই বাঁশির উদাস কাঁদন

সে বলছে তোমায় খুলে দাও তাগুদ বাঁধন।

 

কোথায় যাও হে পথিক পথ- বঁধরে?

তার প্রাণ যে ডুবে আঁছে আঁধারে!

কাকে তুমি করো ভাইরাল?

আপন স্বার্থের খেলায় ওরা মেতেছে উত্তাল ।

 

হে নেট প্রিয়, তোমার বুকে এতোটুকু আলো যদি জাগে

যে কেউ ভাইরাল হবে না যাচাইয়ের আগে ।

কোথায় ছুটেছো পথিক সন্ধ্যার আঁধারে-

সম্মুখে এক অগ্নি চুল্লি ডাকছে তোমারে।

 

ভাইরালে ভাইরালে বিখ্যাত কতো জনে !

কি বলে! কি করে ! শুদ্ধতা নাই প্রাণে।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমার কাছে এখনো পড়ে আছে

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

কিন্তু তুমি হারিয়ে ফেলেছো তালার চাবি!

ঢুকবে  কি করে?

কেমন করে দরজা আজ খোলবে!

 

অহংকারে গড়া প্রাণ তো তোমার আছে

সে তো কথা শুনে না,সে তো বুঝে না

কোনটা হৃদয়ের চাবি?

আজ তো তোমাকে প্রেমের ভিখারী হতে হলো।

 

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

শুধু চাবিটা লুফে নাও পরম যত্নে হৃদয়ের কাছে

ভালবেসেছিলাম, তোমার সময় হলো না

কবিতা বুঝলে না,আজ ভিখারী হলে

সেই কবিতা আর নেই---

 

ওই হৃদয়ের তরঙ্গো এখনো ভিতরে আছে

তবু কেন মুখ অশ্রু ঝলোমলো-

বলিও, সেই চাবিটা ফেরত চাও কিনা!

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

---২২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তুমি নিভে যাওনি তো?

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

অনেক আশার আলো দেখেছিলাম আমি

তোমার মতো এক তারুণ্যের কাছে

যুগের সঞ্চিত কালো মেঘে উড়তে গিয়ে

অগ্নিপরিধির মাঝে নিঃশেষ করে দিলে

দেখেছি পরাজয়ের নিশানা তপ্ত বুকে

নিভে গেছে যৌবনের সূর্য্ -

 

তারপরেও পরাজয়ে থাকে কিছু বিজয়,থাকে কিছু নব সৃষ্টি

তারুণ্যের গভীরতর শেষ রূপ চেয়ে

পৃথিবী জেগে আছে স্বপ্নের বলয়

 

সব রূপের মাধুরী লুকে আছে তারুণ্যের রোদে

তোমার আকাশে, তুমি নিভে যাওনি তো?

তারুণ্য তোমাকে উপহার দেয় নব নব সৃষ্টি

হে তারুণ্য ! তুমি আজ মৃত কেন?

--২২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি আমার হৃদয় ঢেউ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে পতাকায় লতিয়ে ওঠা লাল-সবুজ শাড়ি।

সে কপালে টকটকে লাল লক্ষ প্রাণের টিপ

আমি আর তোমায় ছেড়ে

কোথাও যেতে পারি?

তুমি আমার হৃদয় গাঁথা স্বপ্নের বাংলাদেশ ।

 

মুক্তিযোদ্ধার রক্ত দানে লক্ষ ইজ্জত তুমি

তুমি আমার হৃদয় ঢেউ চিত্রকলার তুলি

লাল-সবুজের ছন্দ তুমি বাংলা মায়ের ভুমি

কৃষক শ্রমিক, তাঁতী কুমার, জ্ঞানী গুনী

এক সাথে চলি-

অসম্প্রদায়িক বাংলাদেশ যার যার ধর্মে বলি।

 

বুকে তোমার প্রেমের নদী লক্ষ প্রাণের ধ্বনি

মুজিব ডাকে বীর ঙ্গালী যুদ্ধে গেছে নামি-

টকটকে লাল রক্ত টিপ সবুজ বুকে তুমি

তুমি আমার হৃদয় নিশান প্রিয় জন্ম ভূমি।

 

এমন করে রেখো তুমি- এমন করে সব-

যেথায় যাই, যেথায় থাকি তুমিই আমার ভাব।

অন্ধকারেও নিঃশ্বাসে পাই তোমার অনুভব,

তুমি আমার সূর্যদোয় বঙ্গ মায়ের ধ্বনি।

 

মুক্তিযোদ্ধার রক্ত দানে লক্ষ ইজ্জত তুমি

তুমি আমার হৃদয় ঢেউ চিত্রকলার তুলি

 

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Thursday, January 21, 2021

তবু খুঁজি তোমাকে

 

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

 শুধু স্মৃতি, শুধুই স্মৃতি

প্রেমের সাম্রাজ্যে এখন গভীর ঘুম

হৃদয়গুলো পুড়ে ছারখার,শুধু তোমার মুখে আলো

ভালবাসার ঢেউ যেন থমকে গেছে

বিনিদ্র পৃথিবীর প্রাণ-

 

আকাশ হচ্ছে ক্রমশ নীল, আরো নীল,বেদনার

রক্ত কণিকাগুলো উস্কে দিচ্ছে হাই প্রেশার

বিষাক্ত  ফণাগুলো বিঁধে যাচ্ছে হাড়ে হাড়ে

হার্টের রাস্তাগুলো ব্লাক হয়ে যাচ্ছে

চোখের দৃ্শ্যগুলো দূর হয়ে যাচ্ছে

জেগে উঠছে,শুধু জেগে উঠছে স্মৃতিগুলো-

 

হৃদয়,হৃদয় খেলা, এক অনুভূতির অকৃত্রিম বিন্যাস

প্রেম, ভালবাসার মৃত্যু, আনন্দ বেদনার নৃত্য

প্রাণে প্রাণে থৈ থৈ-

বিরহের দলেরা উম্মুখ!তবু ওই হৃদয়ের কম্পন কই?

যার অনুভবে ছুটেছি আমি-

 

হৃদয়ের দুয়ার ভেঙে যায়, রক্তাক্ত প্রেমের নিখিল

তবু খুঁজি তোমাকে—

---২১-০১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

অন্তরকে পুড়ে ফেলেছো

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্তরকে  পুড়ে ফেলেছো, এখন উপায় কি?

না বুঝেই ভালবাসাকে উপেক্ষা করেছো-

নষ্ট জলে ডুব দিয়েছো তরঙ্গের উত্তালে

তীর হারায়ে আজ তুমি উদ্ভাস্তু—

 

স্বপ্ন গুলোকে ধবংস করেছো নির্দয়ের মতো

লালসার বুকে চুমু কেটেছো সংগোপনে

ততক্ষণে পৃথিবীর প্রেমিকরা জেনে গেছে-

তোমার আগুনে পুড়ে গেছে

র্নিমোহ প্রেমের কোমল প্রাণ-

 

ভালবাসার চাঁদরে কখন ঢেকে দিবে আমার শরীর!

অনেক কম্পন উঠেছে, থর থর কাঁপছে

অনুভূতির শাখা প্রশাখাগুলো

তোমার জানালা খুলবে কখন দখিনা সমীরণে

পথ চেয়ে আছি সেই শুভ ক্ষণের-

 

অন্তরকে  পুড়ে ফেলেছো, এখন উপায় কি?

দিন তো হলো শেষ,

এ কি দেখি- অগ্নির মহাসমাবেশ!

হৃদয়ের জল্লাদকে দেখতে পেয়েছি-

একেই বুঝি প্রেম বলে, জ্বলেগেছি ।

২১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

Wednesday, January 20, 2021

কি এক রক্ত ক্ষরণের খেলা!

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমারি সঙ্গে প্রেমের প্রহরে প্রহরে

হৃদয়ে গড়েছি অনুভবের সন্ধি

স্পন্দিত তরঙ্গে করেছি অদৃশ্য চুক্তি!

 

তোমারই স্পর্শের সন্ধানে প্রেমের প্রবাহকে

করছি দিগন্তহীনা-

তরী নিয়ে নোঙ্গর করেছি তোমার হৃদয় ঘাটে

 

কি এক রক্ত ক্ষরণের খেলা!

তবুও যুদ্ধ, দুর্বার যুদ্ধ!

ধনুকের প্রতিটি তীর রক্ত কণিকায় বিদ্ধ হয়

তবুও তুমি সৌরদীপ্ত!

 

প্রেমের মৃত্যু যখন নিষ্ঠুর ফাঁসির মঞ্চে

তুমি উল্লাসে হে প্রিয়া!

মৃত্যু যখন দুয়ারে প্রিয়ার অঘাতে আঘাতে

আমি প্রেমের কবিতা লেখি

তোমার সন্ধানে-

 

প্রেমের প্রহরে প্রহরে নিহত হয়েও, আমি

রক্ত গোলাপে উজ্জ্বল !

কি এক রক্ত ক্ষরণের খেলা!

২০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

অভিমান করে হলেও

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয়হীনা ছিলে বুঝি?

 অহংকারের চাঁদরে কি ঢাকা ছিলে,চোখ কি বন্ধ

রেখে ছিলে নর্দমার ড্রাসবিনে!

হৃদয় ভর্তি সীমারের রক্ত ফেনা..

 

অন্তর জুড়ে ধারালো অস্রের ক্ষত বিক্ষত দাগ

ভালবাসার তরঙ্গে বিরহের অগ্নি চাঁদ

কোমায় ছিলে? নাকি আইসিউ তে ছিলে

এতো ডাকলাম!

তখনও তোমার চেখে মুখে আগুনের গর্জ্ন

তুমি শুনলে না-

 

তুমি বধির ছিলে, অন্ধ ছিলে গগণচুম্বী  স্বপ্নে

প্রেমের আকাশে এঁকে দিলে রক্তাক্ত প্রান্তর

হয়তো দেখা হবে না, হয়তো কথাও হবে না

কোনদিন-

 

তুব ফিরে আসবে অভিমান করে হলেও

অবহেলিত ঠিকানায়—

--২০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।