Friday, August 27, 2021

কেয়ামত ঘটবে!

 

কেয়ামত ঘটবে!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

নিশ্চিত কেয়ামত ঘটবে!

কোন সন্দেহ নেই এ বাস্তবতায় যোগ দিতে হবে।

 

প্রবল কম্পনে প্রকম্পিত হবে নিখিলের সনে

কাউকে নীচে কাউকে সমুন্নত আসনে

পর্বতমালা চূর্ণবিচূর্ণ্ হবে বিপুল র্গজনে

উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে গগণে

এ ভয়ঙ্কর কেয়ামত আয়োজনে—

 

ওহে তুমি লুকায়ে কোন অন্ধকার কোণে?

ওইদিন পাবে না খুঁজে কোন দিশে প্রাঙ্গণে।

একে একে ভাগ হয়ে যাবে তিন শ্রেণীতে

কেউ আগে কেউ ডানে কেউ বাম সারিতে

 

ডানদিক কতই না ভাগ্যবান

বামদিক কতই না হতভাগ্যবান!!

অগ্রবর্তীগন সামনেই থাকবে

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

 

শান্তির উদ্যানসমূহ জাগ্রত হবে

পূর্ব্ যামানার বহু আখেরি যামানার অল্প

স্বর্ণ্খচিত সিংহাসনে পরস্পর মুখোমুখি

হেলাল দিয়ে বসবে—

চির কিশোরীরা পরিচর্যায় থাকবে।

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

-------------------------------------

অসীম বিশ্বাসে

 

অসীম বিশ্বাসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আর কত পথ ভুলে যাবে তুমি আঁধারে ?

চির সত্যের পথ ধরে আলোয় এসো ফিরে ।

 

আল্লাহ মেহেরবান শিক্ষা দিয়েছে আল-কোরআন

ভাব প্রকাশ করো অবলিলায় পেয়েছো যে প্রাণ

চেয়ে দেখ চন্দ্র সূর্য্ নির্ধারিত কক্ষ পথে

বিচ্যুত হয়না কখনো- কনো মতে ।

 

হে গোলাম, কোন পারে ভিড়াবে জীবন তরী!

বৃক্ষ তরুলতা সব সৃষ্টি রাজি তারি সেজদা করি।

 একটু ভেবে দেখে ওগো নশ্বরী

আসমান জমিন সবই তার সৃষ্টির লহরী

হয়নি ভারসাম্যহীন কখনো-

তুমি কি জাগবে না এখনো ?

 

অসীম বিশ্বাসে যাও কোরআনের পাল তুলি

বিপুল রহমত উঠিবে জাগি জীবনের শেফালি

ওহে ন্যায্যতা কায়েম করো কম দিওনা ওজনে

ফল ফুল শষ্য তরুলতা সৃষ্ট জীবের জীবন চরণে।

 

আল্লাহ’র কোন অনগ্রহকে অস্বীকার করবে ?

ফিরো এসো তাঁরই পথ চিনে এই বিশ্ব ভবে।

-----------------------------------------------


 

কোন তাগুদের পিছনে

কোন তাগুদের পিছনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

 হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

 

আমি বরকতময় নাযিল করেছি ফুরকান

আসন্ন বিপদ দিনের সতর্ক্ করেছি অফুরান !

আমার প্রভূত্ত্বের সত্ত্বা ফুরকানে বলে দিয়েছি তাই

যাতে গোলাম ফিরে আসে সত্যের পথে যাই।

 

এই আসমান যমীনের একক সত্ত্বার অধিকারী

কেবলই তোমার মালিক-আল্লাহ হে নশ্বরী !

তাঁর প্রভূত্ত্বরে অংশ নাহি করো ক্ষণিক প্রাণে

কোন শরিক নেই অসীম রাজত্ব নিরূপনে

তিনি সব সৃষ্টির মহান কারিগর

তিনি অবিনশ্বর!তিনি অধিশ্বর!

তবে তাঁরে ছাড়া কারে করেছো ইলাহা গ্রহণ ?

ওরা নিজেরাই তো মহান আল্লাহ’র সৃজন

ওরা কল্যাণ –অকল্যাণের ক্ষমতা রাখেনা

মৃত্যু জীবন ও পুনরুত্থান করতেও পারে না।

ওরা চির মিথ্যা অকল্যাণকর

ওই দিকে নিও না মুমিনের অন্তর।

 

হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

------------------------------------------------

  

মুক্তাকির রূপ হেরি

 

মুক্তাকির রূপ হেরি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আল-কোরআনের রূপ হেরি পৃথিবীর মাঝে

এসেছে হিদায়েতের জন্য সন্দেহহীন সাজে।

 

এই সেই কিতাব উঠিছে জাগিয়া

মানব কল্যাণে পৃথিবীতে আসিয়া।

সত্যের আলোয় বুক তরে বজ্র বাজে

মুক্তাকির রূপ হেরি মানবের মাঝে।

 

 প্রাণে প্রাণে দূর সুদূরের প্রতি ঈমান আনে

অদৃশ্যের প্রতি সেজদার ছলে প্রভূর গুনগানে

দলে দলে সালাত কায়েম করে ধরনী তলে

জানে না কিছুই কোন রহমের দ্বার খুলে

 

রিযিক এসেছে মানবের তরে পৃথিবীর কোলে

ব্যয় করে তাহা হইতে ঈমানী পাল তুলে--

 

 ঈমান আনে সেই কিতাবের প্রতি নশ্বর রাজে

হিদায়েতের রূপ হেরি পূর্বেও এসেছে মানবের মাঝে।   

ইয়াকীন রাখে  যারা আখিরাতের বাণী

মুমিনের পরিচয় দেও তারে নশ্বর ধরনী।

                           

 যারা কিনা আল্লাহ’র প্রতি নতশির জীবন রাজে;

ওরাই সফলতার রূপ হেরি এই ধরনীর মাঝে 

---------------------------------------------    

বদলে যাচেছ উল্কা বেগে


কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  চাবাগান, জয়দেবপুর,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আজিকায় বদলে যাচ্ছে প্রাণের শহর ঢাকা

জ্যামিতি হারে হৃদয় শহর হচ্ছে ফাঁকা !

 

ওই  দেখ মেট্রোরেল চলছে আঁকা বাঁকা

মানুষের মাঝে মানুষের নাইরে দেখা

এই হৃদয় হতে প্রেম করিয়াছে বিদায় গ্রহণ

পুরাতন রাজকীর্তি ধরিয়াছে সন্যাসী জবীন।

 

আজ প্রেম বন্ধনে অনন্ত বেদনা

মানুষ করিছে শুধু তাগুদের সাধনা

অপলক দৃষ্টিতে খুঁজিছে পৃথিবীর মোহরে

প্রাণের ঢাকা শহর জটা জটের বিস্তরে

 

র্নিমোহ আলো বাতাস নাইরে

সাধু অসাধু রাজা প্রজা ঐতিহ্যের শহরে

রাত্রি প্রভাতে দিন দুপুরে

রঙ পাল্টাচ্ছে  ঢাকা শহর হু হু করে ।

 

শুধু বদলাই মানুষের প্রাণ মানবিক সুরে।

বিপুল প্রেম তব স্বপ্নের ঢাকা শহরে-

বদলে যাচেছ উল্কা বেগে উড়াল বহরে।

আয় তোরা আয়রে- রাজধানী শহরে।

--------------------------------------------

 

গাজীপুর জেলার ডি সি

 

কবিতার নামঃ- গাজীপুর জেলার ডি সি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  চাবাগান, জয়দেবপুর,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

কে তুমি গাজীপুর বাসিকে দিলে মহতি প্রাণ ?

হে জানি তুমি আমাদে ডি সি নিরলস দায়িত্ববান

তুমি আল্লাহ ভীরু এই নশ্বরের মেহমান

তুমি জ্ঞাণবান- তুমি চির সত্যে মহিয়ান

দৃঢ় শপথে তুমি জোগাইয়ছো এই অমৃতরস

বরষ বরষ

জনতার বুকপানে নিত্য তুমি রাখিয়াছো ধরি

বিজয়ের আনন্দমঞ্জরী

তাই তো তোমারে ঘিরি স্বপ্ন বুঁনি বারোমাস

ঘোঢ় অন্ধকারে পূর্ণিমা খুঁজি বিষন্ন নিশ্বাস

তুমি জ্বলে উঠো রজনীপ্রান্তে উজ্জ্বল চোখে

গাজীপুরের সুখে-দুঃখে

অতন্ত্র প্রহরীর মতো বিনিদ্র গাও জনতার জয়গান

তোমার অন্তরে শুধু দায়িত্ববোধ জাগিছে অফুরান।

হে গাজীপুরের ডি সি, হে ত্যাজদীপ্ত প্রজ্ঞাবান!

তোমার মতো নাই কেহ বিনিদ্র প্রহরী সৈনিক

তুমিই  আগলে রাখো গাজীপুর জেলার সবদিক।

কে তুমি গাজীপুর বাসিকে দিলে মহতি প্রাণ ?

হে জানি তুমি আমাদে ডি সি নিরলস দায়িত্ববান।

অন্ধকার  রাজ্য হতে আলোক এনেছো বহি

হে গাজীপুর জেলার অনতন্ত্র সেপাহী!

তুমি আমাদের গর্বিত দিশারী এস এম তরিকুল ইসলাম

ছালাম –ছালাম-তোমাকে ছালাম।

-----------------------------------------------

Thursday, August 26, 2021

তোমারে কে শুধায়

 


কবিতার নামঃ- তোমারে কে শুধায়

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২১ ইং

*********************************************       

প্রাণের ব্যাচ ৯৩  তোমারে কে শুধায় ?

বন্ধুত্ত্বের অটুট বন্ধন দেখি নাতো বসূধায় !

 

ওই দেখ গরীব বন্ধুরা কাঁদিতেছে বসি

বন্ধুত্বের আলোতো জ্বলে না প্রাণের শশী

কিছু আনন্দ ভ্রমনে দেখি সকাল বিকালে

রেস্টুরেন্ট চায়ের আড্ডায় ডানা মেলে

আনন্দ উল্লাসে কিংবা ফটো সেশনে

ফেইসবুক পাতায় পাতায় গর্জনে

হরেক রঙে ঢংঙে নানান সাজে

কিছু প্রেমালাপ সকাল বিকাল সাঁঝে।

প্রাণের ব্যাচ ৯৩  এর মাঝে—

 

চাই কিছু কালজয়ী উপমা এই ফুলদল

চাই কিছু মানবিক স্পর্শ্ তোমাদের কোলাহল

চাই কিছু আনন্দ উল্লাস শ্যামল সুমধুর

চাই না শুধু অযাচিত ঘুর ঘুর

চির সাম্যের পাল উড়াও দূর- বহুদূর।

 

হে প্রাণের ব্যাচ ৯৩  তোমারে জানাই স্বাগতম

তোমারে চাই যে দেখি সেবামুলক কাজে প্রথম।

প্রাণের ব্যাচ ৯৩  তোমারে কে শুধায় ?

বন্ধুত্ত্বের অটুট বন্ধন দেখি নাতো বসূধায় !

---------------------------------------

বৃদ্ধ মা

 

কবিতার নামঃ- বৃদ্ধ মা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।


স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২১ ইং

*********************************************       

মায়ের কোলে ছেলে যেন আকাশের চাঁদ

এই হল তার বুলি ।

দিবস রজনী নামাজে বসিয়া

আরশে  দু’হাত তুলি

ছেলে যেন তার ভাল থাকে সদা

তামাম পৃথিবীর দুঃখে

আপনার দুঃখ লুকায় সে বুকে

       হাসি খানা তার মুখে।

বড় হলে ছেলে বৌ সন্তান মিলে

বৃদ্ধ মা’রে যায় ভুলে

ছেলে হারায়ে কাঁদেরে জননী

       একাকী ঘরের কোণে

স্ত্রী সঙ্গ চায় ছেলে বিদেশ যায়

ছুটে যে যার কাজে

কত অর্থ্ বৈভব কত কলরব

শুধু  বৃদ্ধ মা নেই তাদের মাঝে !

বিদেশে বিদেশে ছেলেরা পাল তুলে

সংসার গড়ে ছেলে বৌ মিলে।

বৃদ্ধ মা আজ একা- বড় একা

শূন্য ঘর! শুধু ফাঁকা -শুধু ফাঁকা!

বুক বাসায় কেবল নয়নের জলে

আকাশের চাঁদ গিয়েছে তারে ভুলে!

----------------------------------------

Saturday, August 21, 2021

আগে মাতৃকার প্রেম

 

কবিতার নামঃ- আগে মাতৃকার প্রেম

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************       

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

মত পথ আদর্শ্ ভিন হতে পারে বন্ধুর প্রাণ

তবু সেখানে রয় বিনম্র শ্রদ্ধাবোধ অফুরান!!

 

যদি তুমি হও দেশপ্রেমিক মহাপ্রাণ

উড়াও যদি মুক্তিযুদ্ধে পাওয়া বিজয় কেতন

আমি হবো তোমার সাথী যুদ্ধের ময়দান

আর যদি হও বিদ্রোহী আমি হবো অগ্নিবান।

মনে হয় তুমি এখনো গাও সেই পুরানো গান

যে গান বিদ্রোহের সুর তুলে শহীদের রক্ত দান ।

 

মনে হয় বন্ধু সেজে তুমি দিয়েছো ফাঁকি-

আমি যেথায় লাল-সবুজের ছবি আঁকি

তুমি সেথায় দেশ প্রেম রাখো বাকি--

কবে আসবে ফিরে মায়ের বুক পূর্ণ্ করে!

সেদিন আবার যাবো বন্ধু বেশে হাত ধরে।

 

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

আগে মাতৃকার প্রেম

তারপর তুমি প্রথম।

---------------------------------------------

পাকিস্তানি গন্ধ

 

কবিতার নামঃ- পাকিস্তানি গন্ধ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************            

সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

 

এদেশের খায় দায় পরে অবলিলায়

তবু সেই দোসরের গান গায় হায় !

ক্ষণে ক্ষণে গর্জে উঠে দেখি পাড়া মহল্লায়

কুটক্তি করে জাতির পতাকায়- স্বাধীনতায়

বন্ধুবেশে এসে রাত্রির আঁধার শত্রু সাজে

ছদ্মবেশী বাঙালি রূপে  লাল-সবুজের মাঝে ।

 

ওদের রক্তে এখনো পাকিস্তানি গন্ধ

অট্টহাসি দেখে আজো বুঝি মেটেনি দ্বন্দ।

ওরা মুজিবের কালো কোর্টকে তিরস্কার করে

অস্বীকার করে বজ্র স্বরে

লক্ষ শহীদের রক্ত প্লাবন!

স্বাধীন বাংলার বিজয় কেতন।

 

এ প্রাণ কেঁপে উঠে দেয় নাড়া

ওরা কারা ! ওরা কারা ?

সাবধান ! সাবধান ! ওদের যাবে না ছাড়া।

 সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

------------------------------------------------------

নেশামুক্ত জীবন চেয়েছি

 

কবিতার নামঃ- নেশামুক্ত জীবন চেয়েছি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************                        

 হে যুবক!জ্ঞানের মশাল হাতে দিয়েছি

নেশামুক্ত জীবন চেয়েছি, শুধু চেয়েছি

 

ঘটে ঘাটে মাতাল ঘুরবে না আর

নিজেকে ভালবেসে জেগে উঠ আরেকবার

এখনই সময় জীবনকে নব রূপে সাজাবার

সংযত করো যৌবনের সোনালী তরী

তোমার তরে বাংলার মুক্তি আশা করি

দুষ্ট সঙ্গে যেও নাকো আর মরি ।

 

যে প্রাণে বাজে না তারুণ্যের প্রতিধ্বনি

যে যুবক নেশার অন্ধকারে ডুবে থাকে ধরণী

 তার গান কি কানে যায় শোনা ?

শুরু হউক আজ হতে মুক্তির দিনগোনা।

 

চৌদিকে মাদকের মাফিয়ারা নিত্য রাজে

সেই অন্ধকার রাজ্যের মাঝে

আমাদের যুবকেরা মাতাল সম্রাট সাজে !

হে রাজ্যের অধিপতি তুমি কোন কাজে ?

 

ওহে তুমি ফিরে এসো আলোক রশ্মি বেঁধে

জীবনের জয়গানে – জাতির কান্না রোধে।

 হে যুবক!জ্ঞানের মশাল হাতে দিয়েছি

নেশামুক্ত জীবন চেয়েছি, শুধু চেয়েছি---

--------------------------------------

যদি সেই যোগ্যতা থাকে

 

কবিতার নামঃ- যদি সেই যোগ্যতা থাকে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

যৌবন তরে উঠল ফুটে প্রেমের শতদল

পাঁপড়িগুলো থরে থরে ছড়ালো রাঙা জল

দিক থেকে দিগন্তরে হৃদয়ের কোলাহল

ভালবাসি, তোমাকে ভালবাসি দৃঢ় মনোবল ।

 

কি এক অনুভবের শিহরণে আছো বসে !

কল্পনায় বাসর আঁক প্রেমিকাকে ভালবেসে

প্রেমিকা নিশ্চুপ প্রেমের শতদল

মুখ ঢাকে তার যৌবনের আঁচল।

ডুব দিয়ে এই প্রেমের সাগরে-

তুমি হারাও পথ নেশার অন্ধকারে।

 

চারিদিকে বিরহের গান বেজে ওঠে

প্রেমের আবেদনে সাড়া নেই মোটে

যদি না পারো প্রেমিকার দায়িত্ব নিতে

তবে কেন প্রেমের মালা যাও দিতে ?

যোগ্য হও আগে প্রেমের ধরাধমে

তুমি হবে বীর পুরুষ প্রেমিকার প্রথমে।

 

প্রেম এক স্বর্গীয় স্পর্শ্ নহে গো অপরাধ

যদি সেই যোগ্যতা থাকে তবে আর্শীবাদ।

-------------------------------------------

রক্ত ঝরা ২১ শে আগষ্ট

 

কবিতার নামঃ- রক্ত ঝরা ২১ শে আগষ্ট

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

বক্ষ হতে অবতরি বয়ে চলছে বিপ্লবী রক্ত ভেসে

কারা এসে !!

আচমক গ্রেনেড হামলা চালালো জঙ্গী বেশে।

এই রক্ত ঝরালো ২১ শে আগষ্ট স্বাধীন বাংলাদেশে

ওই দেখ বাঙালি  নিথর দেহগুলো পড়ে আছে

আউলা ঝাউলা কেশে- রক্তে ভেসে-

 

বিস্ময়ে বিহ্বল-চিত্ত ভগীরথ ভগ্ন মনোরথ

থমকে গেছে পৃথিবী! থমকে গেছে গণতন্ত্রের পথ!

ঝরে গেছে হাজারো দেশপ্রেমিকের বিপ্লবী প্রাণ

পীছ ঢালা রাজ পথে ছুটেছে রক্ত প্লাবন!

শোকাবহ অশ্রু জলে ভরে গেছে বাংলার নদী

তবু থামেনি নিষ্ঠুর গ্রেনেড হামলা সে অবধি।

 

বিশ্ব দেখেছে এক সাহসী বঙ্গ কন্যা জনতার মাঝে

বঙ্গ বন্ধুর বিপ্লবী রক্ত প্রবাহ ছুটেছে যোদ্ধার সাজে

বিপর্যয় প্রলয়ের কাজে!

ওরা চেয়েছে তার প্রদীপ নিভাতে দিবা-সাঁঝে।

 

রাখে আল্লাহ  -মারে কে ?

গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা এখনো ভূ-লোকে।

কার স্বার্থে ২১ শে আগষ্টের এই রক্তপাত ?

তবে কি ওদের রক্তে এখনো বিদ্রোহীদের পক্ষপাত ?

পারবে না, পারবে না বাঙালি করবেই বংশ নিপাত।

-----------------------------------------------------

জনতার দরখাস্ত

 

কবিতার নামঃ- জনতার দরখাস্ত

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

জনতার দরখাস্ত পাঠালাম তোমার দরবারে

হে রাজ্যপতি,তুমি দেখ চুলচেরা বিশ্লেষণ করে

তোমায় ঘিরে কতো অসাধু দুর্ণিনীতি প্রাণ

তোমার সাধুতা ধূলিস্যাৎ করে লুঠিছে ধন

ক্ষমতার চেয়ার পেয়ে এইসব দুষ্ট মণি

বাড়ী গাড়ী অর্থ্ বৈভব করেছে বঙ্গ জননী

সম্মুখে তোমার মাথা নত করে চরণে

যেন কত সত্য সাধু প্রাণ রত্ন গর্ভা রতনে !

অথচ জীবন ভরপুর দুর্ণিনীতির উপকরণে

আর ওরাই তোমার সত্য সাধুতা মরণে!!

তুমি কি জানো না ! তোমার দেওয়া আসনে ?

ওরা কতো টাকা বেতনে ?

তবে কোথা থেকে আসে অর্থ্ বৈভব বাড়ী গাড়ী ?

কি তার বিজয়ের তরবারি !

অতি গর্জে উর্ধ্ব শিরে এই বঙ্গ তলে

হিসাব কি নিয়েছো সম্পদের খাতা খুলে ?

বড় দস্যুর আকড়া তোমারই সততার কোলে

বহুবিধ পন্থায় দুর্ণিনীতি হচ্ছে ক্ষমতার আসনে

না পারি সইতে না পারি বলতে উর্দ্ধগামী জনে!

তাই জনতার দরখাস্ত পাঠালাম তোমার দরবারে

হে রাজ্যপতি,তুমি দেখ চুলচেরা বিশ্লেষণ করে ।

----------------------------------------------

 

 

যথাবিধি বন্দি দেশ

কবিতার নামঃ- যথাবিধি বন্দি দেশ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

জোড় করে কেড়ে নেয় কতক কুজনে

পাইল যে তিলোত্তমা স্বাধীনতা যুদ্ধ রণে

ওরা যায় ভুলে আপন স্বার্থের তৎপরে

ঘুষখোর চাঁদাবাজ কুশাসন জাতির প্রান্তরে

বীর দর্পে দুণির্নীতি করে যায় কেমনে ?

তবে কি বন্দি বাংলাদেশ ওদের সামনে ?

আজ শুনি জনতার বুকে হাহাকার ধ্বনি

কি স্বৈরতন্ত্রের কবিতা লেখল লেখনী !

জাতির বীর সন্তানদের দেখিনা শহর গ্রামে

চৌদিকে চোরের দলেরা পথে ঘাটে নেমে

প্রধান মন্ত্রির উপহারও খেয়ে ফেলে সানন্দে

হায় লজ্জা! হায় লজ্জা! ওরা কি আনন্দে !

অথচ  এ দেশ লক্ষ শহীদের রক্ত কানন

আর ওরা অবাদে দুর্ণিনীতি করে যায় বর্ষ্ণ!

মঞ্চে মঞ্চে ক্ষমতার গান গায় বজ্র স্বরে

হুঙ্কারে বাংলার মন পূরি কাঁদে নিরন্তরে!

কুশাসন দুর্ণিনীতি অসাধু বাংলার গর্জ্ন !!

লুটে পুটে নিচ্ছে ওরা জনতার ন্যায্য ধন।

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

--------------------------------------------- 

Friday, August 20, 2021

কি মুধুর বাণী শোনালে

 

কবিতার নামঃ- কি মুধুর বাণী শোনালে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

কত স্বর্গীয় খেলায়, কত হৃদয় জলে হে

কতই আনন্দ ছলে যে !

 

হে প্রভূ ধরা দিয়ে দাও না ধরা

এতো কাছে তব কেন এত ত্বরা!

এ কোরআনের বাণী যে আলোয় ভরা

দাও না সাড়া- ওগো প্রভূ দাও না সাড়া।

 

কি মুধুর বাণী শোনালে এমন করে

পরাণ কর স্বর্গীয় ভরা এ মানবে রে

কতই আনন্দ ছলে যে !

পৃথিবীর পলে পলে হে।

 

কত তীব্র প্রেমে তোমার বাণী দিয়েছো যে

আলোকিত করে এ জীবন

আল-কোরআনের পরশে হে

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

 

হে প্রভূ, করুণার দ্বার খুলে দাও এবার

তোমার চরণ তলে হে

কি মুধুর বাণী শোনালে আমায় নশ্বর জীবন।

কতই আনন্দ ছলে যে ! আল-কোরআন,আল কোরআন।

---------------------------------------------------

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবিতার নামঃ- কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

দরিদ্র তোমার ঘুচবে যেদিন-

ফুল হাতে লোক আসবে সেদিন।

হাসবে সেদিন মুক্ত হয়ে

অর্থ্ বৈভেবের গর্ব্ লয়ে ।

 

দরিদ্র এই কুঁটির হতে

জাগবে না আর আঁধার রাতে!

সত্য তুমি পত্রে লেখা

নাইতো তব তোমার রেখা।

 

এই তো হালের জীবন

অর্থ্ ঝড়ে উঠে প্লাবন!

কতো দিন আর এ জীবন ?

ধন বৈভের মান-সন্মান !

 

রাজ্যের সজ্জা লুট করে

কয় দিন আর রাখবে ধরে?

পরিচয় তোমার চোর! চোর!

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর ।

 

এ পরিচয় তোমার যাক না চুকে

নীতিবান তুমি নামটা থাকুক মুখে।

--------------------------------------