Thursday, November 3, 2022

তাহলে শুন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

এমন করে হাসি দাও, ভিতরটা ছুঁয়ে যায়

শরীরটা কেঁপে উঠে কি এক বাসনায়-

জানি না, কি তা ! তবে খুব মিস করি

কিছু একটা—

এমন করে কেন তাকাও ? বলে ফেল

তুমি আমার শুধুই আমার রাত্রি -দিন

আর পারছি না- সত্যিই পারছি না

এত সুন্দরী কেন ? কি এক লাবণ্য তোমার !

শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে

আমি আবিস্কার করেছি আমার ইচ্ছাকে

সেই কথা বলব , প্রাণ খুলে বলব-

শুনবে ?

তাহলে শুন, তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।

------------------------------------

নেতৃত্বের শূন্যতায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !

নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।

কোন নির্লোভ নেতার পাই না দেখা ।


কর্মীরা রক্ত দেয় তুমুল মিছিলে মাঠে ময়দানে

ওরা নিজ স্বার্থ্ করে পুষ্ট ক্ষমতার সিংহাসনে

আজ আর নেই দেশপ্রেম প্রাণধারণে।

 

কর্মী জীবন দেয় নেতা পল্টি দেয় পালাবদলে

স্বার্থপর নেতা পেয়েছি লাল-সবুজের তলে

লোভী নেতৃত্ব ছলে বলে কৌশলে—

 

এখন শুধু সিংহাসন দখলের যুদ্ধ বাংলা জুড়ে

মুক্তির ডাক শুনি না আর অন্তরে অন্তরে

নেতা পেয়েছি অযূত হাজার ব্যানারে পোষ্টারে।

 

আর্দশিক নেতৃত্ব চাই এ বাংলার শিখরে
অসৎ নেতৃত্ব তুলেছে তুফান স্বাধীন প্রান্তরে।

নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !

নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।

----------------------------------

হঠাৎ দেখি দাবানল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

খুব কাছেই ফুল দু’টি তুলেছে জোয়ার

বনে বনে লেগেছে হাওয়া মধু সম্ভার।

এতো অপরূপা ! এতো মধু !

ঠিক যেন ফুল শয্যার নব বধু।

আমি দেখি , আমি অনুভব করি কে যেন !

খুব কাছেই—

চুপি চুপি বলছে তুমি এসো, তুমি এসো

কি মধুময় প্রতীক্ষায় এ সাগর- এ নদী!

তরঙ্গে তরঙ্গে ডাকছে, খুব কাছে ডাকছে

কি স্বপ্নের সারথী হয়েছি জানি না

শুধু এতটুকু জানি সাগরে স্মান করতে এসেছি

ফুলের পাঁপড়িতে হাত বুলাতে এসেছি

কি এক মধুর অনুভূতি পিছে পিছে

তবে কি ভালবাসার চেষ্টা হল মিছে ?

হঠাৎ দেখি দাবানল !

ব্যর্থ্ হল হৃদয়ের কম্পন, চোখের অশ্রুজল

তুমি বুঝলে না তাই শেষে নির্মূল বনানী

প্রণয়ের স্বপ্ন ভেঙ্গে গেলে এক বিনিদ্র রজনী।

--------------------------------

Wednesday, November 2, 2022

অবুঝ এক প্রাণের ঝড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

*******************

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে

তুমি সৌরভ! আমি গন্ধ নেই যুগ - যুগান্তরে

তুমি মধূ ! আমি তৃষ্ণার্ত্ ভ্রমর ক্লান্ত দিনের পরে

অবুঝ এক প্রাণের ঝড়ে !

 

তোমার পুস্পিত বাগানে প্রতিদিন দেই সাড়া

বহু বিদ্রোহ আসে মনে তবু পাই না ছাড়া।

তুমি পুস্প ! কেন জানি উঠি মেতে-

আমার ফুলদানিতে প্রাণের  উচ্ছাস পেতে।

 

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে

শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।

তবু তুমি প্রেমের তরঙ্গ হৃদয় মিছিলে-

ভালোবাসি, অনেক ভালোবাসি উথরোলে।

 

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে

অবুঝ এক প্রাণের ঝড়ে !

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে

শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।

-----------------------------------


কি বল ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

*******************

তুমি এনেছে তীব্র নেশা এ অন্তর !

জোয়ার তুলেছো রক্ত প্রবাহে উষ্ণ নিবিড়।

এ বুকের স্পন্দন ক্রমশই হচ্ছে অস্থির

ভালবাসার ঢেউ তুলেছো বিপুল- বিস্তর।

 

নাকের ঝলক এ প্রাণে দোলা দেয় নবরূপে

অপলক দৃষ্টি কি ভীরু ব্যাদনার অন্ধকূপে!

তবু ছুটে যাই এক পলক দেখব বলে-

বদ্ধ দুয়ারের পাশে দাঁড়াই চোখ খুলে।

 

কি অপরূপা তুমি ! কি যে ফাল্গুন স্মানে;

বসন্তের স্পর্শ্ দিয়ে যাও পুলক শিহরণে।

এতো ভালবাসি তোমায় ?

জানি না, হয়তো কিছু একটা----

 

আর বল না তুমি এমনি, এমনি মনে হয়-

আসলেই তুমি হৃদয়ের নব সূর্য্দয় !

অনেক ভালবাসি তোমাকে-

জানি পাবো না তবু তুমি—তবু তুমি—

কি বল ?

----------------------------------------

কভূ ভুলার নয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

****************

এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

কি এক দৃশ্যে তুমি জাগো উতাল করে প্রাণ

ব্যাকুল হয়ে উঠি এ পৃথিবীর বুকে—

 

অনেক বাধা তবু যেতে চাই তবু পেতে চাই

তুমি কি তার কিছু বুঝ হৃদয়ের গভীরে যাই ?

জানি হে তুমিও ভালবাস তরঙ্গ স্রোতের ধ্বনি

যে সুরে দু’জনা ভেসে যাই মত্ত চঞ্চল ধমনী।

 

হে অনুপমা !এ তোমাকে ভুলার নয়,কভূ ভুলার নয়।

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

হৃদয়ের গভীরে নিত্য শুনি মুহুর্মুহু ডাক

প্রেমের তরঙ্গ খেলায় রাগ- অনুরাগ----

 

আই লাভ ইউ ! আই লাভ ইউ উজার করে প্রাণ।

তুমি কি শুনেছো এ ডাক- এ নিবদেন ?

এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

-------------------------------------------


Tuesday, November 1, 2022

মুক্তির গলিত সূর্য্

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০১-১১-২০২২ ইং

****************

 

দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা  আক্রমণ করে,

বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।

নিয়ত আঘাত হানে দোসরের দুঃশাসন-অপশাসন

দেশ প্রেমের স্পর্শ্ নেই এ বুকের গভীর স্পন্দন।

 

যে করেই হউক ক্ষমতা চাই ঘাত- প্রতিঘাতে-

স্বৈরতন্ত্রের ধ্বনি বাজে গণতন্ত্রের সম্মুখ সাক্ষাতে।

তবু স্বপ্ন ফিরে অন্তর গহিনে নিভৃত

নেতা কই ! নেতৃত্ত্ব কই ! ওরা নেই জীবিত।

 

পঞ্চাশ বছর পরেও মুক্তির গলিত সূর্য্ ঝরে আজ-

কোথাও নেই কোন বিদ্রোহের আওয়াজ !

কোথায় এ সবুজ আর লাল ?

পরাধীনতার গভীর বৃন্ত থেকে কবে হবে সকাল ?


লক্ষ শহীদের রক্ত স্রোতে পাওয়া আমার এ দেশ

তবে কেন পরাজিত ? কে দিবে মুক্তির নির্দেশ ?
দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা  আক্রমণ করে,

বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।

মুক্তির ক্ষুধা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০১-১১-২০২২ ইং

****************

এ স্বাধীন দেশে জনতা শুধু নামে

ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে

র্দুনীতি -জুলুমের জীবন্ত মিছিল

ক্ষমতা লিপ্সুদের প্রাণে শতভাগ মিল।

 

জনতার নামে মঞ্চে মঞ্চে ছদ্মবেশীদের সমারোহ !

বেঈমানী বেঁধেছে বাসা তাই বুঝেনা জনতার বিদ্রোহ।

অফিস আদালতে বিষাক্ত বায়ু বিপুল দীর্ঘশ্বাসে

পদধূলিত বঙ্গের স্বাধীনতা ছলনার আশ্বাসে।

 

দরিদ্র হত দরিদ্র মধ্যবিত্ত ক্রমে ক্রমে ধবংস !

নিঃশব্দে কাঁদে ব্যাথাতুর প্রাণে বঞ্চিতের বংশ।

পথ ঘাটে ক্ষমতা লিপ্সুদের বর্ণিল শোভাযাত্রা চলে

এ স্বাধীন দেশে জনতা শুধু আতঙ্কিত অন্দরমহলে!

 

কি এক আজিব তামাশা ! জনতা শুধু নামে দিবালোকে।

ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে এ- ভূলোকে।

জনতার অধিকার ক্লান্ত, মুক্তির ক্ষুধা অন্তিম সম্বল

মঞ্চে মঞ্চে শুধু ছদ্মবেশী দেশ প্রেমিকের উগ্র দল।

---------------------------------------------

Monday, October 31, 2022

এত তামাশা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩১-১০-২০২২ ইং

****************

হতাশা আজ হতাশা চারিদিকে,

জীবন জীকিার নিশ্চয়তা নেই ভূ-লোকে !

এত তামাশা কখনো দেখেনি কেউ

মুখে মধু অন্তরে ঘাতক রক্তের ঢেউ।

 

স্বপ্ন চূড়া থেকে নেমেগেছে জাতির কলরব-

এখন ক্ষমতার মসনদে অনৈতিক সব।

দুর্ণিনীতির নয়া ইতিহাসে প্রচ্ছদপট

অশ্রু জলে জনতা করেছে ধর্ম্ঘট।

 

প্রত্যহ অধিকার লুণ্ঠিত – পদানত

তবু আজ তারা জুলুমে অত্যাচারে সমুদ্যত।

অন্ন নেই, বস্ত্র নেই, স্বাস্থ্য  সেবা নেই

নেই কোন ন্যায্য অধিকার- আমিও আছি

বঞ্চিতের মধ্যে আমিও যে মরি বাঁচি ।

 

এত তামাশা কখনো দেখেনি কেউ

মুখে মধু অন্তরে ঘাতক রক্তের ঢেউ।

----------------------------------

আমি শুধু চাই তারে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩১-১০-২০২২ ইং

****************

কে গেল, কে এল, সেইদিকে নই আমি !

আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।

এখন ভিড় দেখি ক্ষমতালুদ্ধের

মিছিল বিক্ষোভ চারিপাশে ক্ষুদ্ধের।


স্বাধীন দেশ তবু ঝরা জীর্ণ্ পাতা

পরাধীনতার করাল গ্রাসে নুয়েছে মাথা।

সবুজ শ্যামল পুড়বে আর কত কাল ?

বেকারত্ত্বের অভিশাপে জনজীবন কঙ্কাল।

 

তুমি কার ! আমি কার জিজ্ঞাসা নহে উদ্দাম

জাতি কি পেল সেটাই হউক শিরোনাম ।

দুর্ণিনীতির দলে লিখিও না আর নাম

আমি বাঙালি, আমি বাংলাদেশী সেই কথা জানালাম।

 

অবাক দেশ প্রেম ! অবাক করলে তুমি !

জন্মেই দেখি শোষণ বৈষম্যে ভরা স্বদেশভূমি।

কে গেল, কে এল, সেইদিকে নই আমি !

আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।

-----------------------------------------

সমাচার

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩১-১০-২০২২ ইং

****************

এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,

সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ডাক উঠেছে যুদ্ধের

মিছিলে মিছিলে অগ্নি মশাল বিপুল সমাহার।

 

 

অযূত দুঃখ বুকে বেঁধে জনতা তুলেছে হুঙ্কার !

দুর্ভিক্ষ তাড়াও, দুর্ভিক্ষ হঠাও এ বিশ্বের।

অধিকার দাও, পাওনা বুঝে দাও

দুস্যু ডাকাত হঠাও, শিকল বেড়ি পড়াও।

 

শহীদের রক্তের দাবী, সাড়া দাও, সাড়া দাও

অসহ্য জ্বালা কোটি কোটি জনতার

ক্ষতবিক্ষত প্রতিটি নব প্রভাত, প্রতিটি বেলা

শেষ কর এ সব দুর্ণীনিতি শোষণের রঙ্গ খেলা।

 

এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,

সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।

-------------------------------------

Sunday, October 30, 2022

জনতা ক্ষুব্দ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩০-১০-২০২২ ইং

****************

অশনি সংকেতেরা মেলেছে ডানা, ভেঙেছে খিল,

দুঃখের মিছিলে মিছিলে তাই অশ্রু ঝরে অনাবিল !

বাক যুদ্ধের সাহিত্য চর্চায়,

যারা আনে দুর্ভিক্ষ তারা অধিকার হারায়।

আগুন ছড়িয়ে পড়েছে হৃদয় হতে হৃদয় –বিল,

জনতা ক্ষুব্দ !

তাই এসেছে মিছিলে, তাই চলে মিছিল।।

স্বাধীন পতাকা আছে, স্বাধীনতা নেই তাই ছুঁড়েছে ঢিল

রাজ কোষ আছে, রাজ কোষ শুন্য্- তাই বিদ্রোহ !

দেশ আছে, দেশ প্রেম নেই চারিদিকে দোসরের সমারোহ।

নেতার নেতৃত্ব দগ্ধ ভগ্ন

এ জাতির বিপদ লগ্ন।

আজ জনতর তরঙ্গে তরঙ্গে উত্তাল  ফেনিল।

গর্জেছে মিছিল, তুমুল মিছিল- কি গতিশীল !

শক্ত হাতে হাল ধরো নইতো উঠবে কেঁপে নিখিল

জনতার দুর্বারগতি, চলবে বিদ্রোহ- চলবে মিছিল।

জনতা ক্ষুব্দ !

নাবিকের ব্যর্থ নোঙর, কি করে হব নদী পার ?

তাইতো এসেছি জনতার মিছিলে দুরন্ত দুর্বার ।