Friday, July 14, 2023

যদিও ভীষণ নিরব

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং

******************************

আঘাতগুলো করতলে তুলে নিতে দাও

এ প্রাণে সযত্নে রাখি।

সেই গোলাপের বিষাক্ত কাঁটা প্রাণের ভিতরে

এখনো রক্ত ফোটা হয়ে ঝরে !

কবে সেই তুমি এসেছিলে সোনালী প্রভাতে

রঙিন ছবি হয়ে

অবুঝ এই মন কুটিরে, হয়তো ভুলেও গেছো

কিন্তু আমি তো পারিনি

তাই তো তোমার দেওয়া অযূত চিহ্নগুলো

এখনো ভীষণ বিষাদে ফোটন্ত গোলাপের মতো

হৃদয়ে কাননে জেগে উঠে

বিষাক্ত কাঁটার আঘাতে আঘাতে

তুমিই ছোঁয়েছো গভীরের স্পন্দিত আকাশ

যদিও ভীষণ নিরব--

-----------------------------------------------

 

স্পর্শ্ করিয়ো না

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং

******************************

ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো না,

তোমার পরশে সে বর্ণহীন নিভৃত প্রাণ !

সে রাঙা ফুলে ফুলে ছলনার মতো ডাকে,

তুমি কাছে গেলেই  নিজেকে লুকিয়ে রাখে।

যেন সে তোমাকে দেখেনি, তোমাকে বলেনি

আর তুমি বোকার মতো নিরন্তর ভালবেসে

ক্ষত বিক্ষত করছো অবুঝ প্রাণ

প্রেমের শিরহণ আজ ছলনার ছোবলে

বাঁশির সুরে উঠেছে বেজে মৃত্যেুর অভিযান !

মুমূর্ষ বিবর্ণ যত ভালবাসার প্রাণ
ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো না,

সে কখনো চিনবে না তুমি কে? সে কখনো বলবে না

তুমি তার ভালবাসা

যতই সে ফোটুক রাঙা ফুলে ফুলে-

-----------------------------------------

হয়তো তুমিই সে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৭-২৩ ইং

******************************

পিঞ্জরের গভীরে কেউ একজন গড়েছে বসত,

যাকে দেখেনি কখনো, কিন্তু মিস করি বিপুল

সারাক্ষণ কানামাছি খেলে-

ক্ষণে ক্ষণে শিহরণ তুলে আবার আঘাতও করে

ভারী চমৎকার অনুভব !

কিন্ত লোকে বলে তুমি নাকি আমার প্রেমিকা !

আসলে কি তুমি তাই ?

কখনো কি তোমাকে দেখেছি কিংবা বলেছি ?

যদি তাই না হয়

তবে কেন তোমার এতো অনাগোনা, এহ সমাগম?

পিঞ্জরের গভীরে কেউ একজন গড়েছে বসত,

হয়তো তুমিই সে !

---------------------------------------------

ভালবাসার কাননে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৭-২৩ ইং

******************************

এমন কিছু নক্ষত্র আছে, শুধু জ্বলে শুধু জ্বলে !

যা শুধু স্মৃতির পাতায় সিন্ধুভৈরবী

যা শুধু ধরা ছোঁয়ার বাইরে জয়জয়ন্তীর মত

ক্ষত বিক্ষত করে যায় ভিতর দেয়ালে।

কি এক অজনা অভিমানে আড়াল হয়ে যায়

দিবসের প্রখর রৌদ্রে।

একটি প্রাণ কিভাবে কাঁদে বিপুল যন্ত্রণায়

তার খবর তার কাছে নেই

তবু কতক প্রাণ তারে ভালবাসে পাগলের মত

তা সে বুঝতেও চায় না

একটা হৃদয় কিভাবে বাঁচে সেই শুধু জানে।

এটাই ভালবাসার পরিনাম !

এটাই রক্ত গোলাপ, এটাই মুহুর্মুহু কষাঘাত !

তবু ভালবাসার কাননে ফোটে পদ্ম !

----------------------------------------

অযূত তৃষ্ণা যেন এ বুকে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৭-২৩ ইং

******************************

যে ফুল ফোটার কথা ছিল ফোটেনি !

অভিমান করে চুপষে গেছে আড়ালে

গোধূলি সন্ধ্যার রক্তপাতে

সোনালী রৌদ্রের মিষ্টি হাসিটাও

অন্ধকার আকাশে প্রতীক্ষার প্রহর গুনে

যদি প্রভাত আসে

চুমু আর আলিঙ্গনে

হৃদয়ের ফুলদানিতে সযত্নে রেখে দিবো

প্রণয় জলের মত্ত নাচে-

এখনো যে ফুল ফোটার কথা ছিল ফোটেনি !

অযূত তৃষ্ণা যেন এ বুকে

ঝড় বাদল বৃষ্টির অপেক্ষায়

জল শুন্য নদী চড়ের বালি-

-------------------------------------

Wednesday, July 12, 2023

ব্যদনার বীজ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৭-২০২৩ ইং

*********************

যদি দেখা না হত এত শোভা ! এত সুন্দর !

হয়তো উজ্জীবিত হত না, আবার

এত টুকরো টুকরো হত না রক্ত কণা

বুকের নিভৃত কোণে স্থাপিত হত না

এত যন্ত্রণার স্থাপত্য শৈলী !

এটাই বুঝি ভালবাসার প্রতিদান।

তবু বুঁনেছি এই ব্যদনার বীজ

তবু সযত্নে রেখেছি অন্তর পুরিতে।

----------------------------------

সেই আয়নাটি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৭-২০২৩ ইং

*********************

যদি আয়নাটা ঝলক দিয়ে না উঠত!

হয়তো এই অন্তরে মিষ্টি হাসিটা

প্রতিচ্ছবি হয়ে ভাসতো না

কেউ এসে টুকরো টুকরো করে গেল

তাসের ঘরের মতো ভেঙ্গে  দিল

সাজানো স্বপ্নের তরঙ্গ !

এখনো খোঁজে বেড়াই সেই আয়নাটি

যেখানে তুমি ছিলে পূর্ণিমার শুব্রতায়।

--------------------------------

আমি না চাইলেও

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৭-২০২৩ ইং

*********************

আমি না চাইলেও,

হেসে উঠে গোধূলী বেলার রাঙা ঠোঁট !

চাঁদের সেই ঝলমলে আলো,জানালার

ফাঁকে চুপি চুপি লুকোচুরি খেলে

দ্বি প্রহরের প্রখরতা তপ্ত করে তুলে প্রাণ।

শরতের শান্ত নদী কিংবা শ্রাবণের বর্ষণ ধারা

পাহাড়ের অঝর কান্না

তরঙ্গ দিয়ে যায় বুক চিরে চিরে

আমি না চাইলেও ভুমধ্যসাগের কেউ যেন

কল্লোল তুলে সর্বনাশা--

---------------------------------

তোমারই কথাই বলবে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৭-২০২৩ ইং

*********************

সব কথা বলতে যেও না , রেখে দিও

কিছু কথা কবিতার চরনে গেঁথে দিও;

কেউ ভুলে গেলেও ফুল হয়ে ফোটে রবে

অযূত কালে ধরে তোমার আড়ালে

তুমি ঝরে গেলেও, বকুল হয়ে

তোমারই কথাই বলবে প্রেমের মালা হয়ে।

--------------------------------

বিরহী প্রাণ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৭-২০২৩ ইং

*********************

কত না সুন্দর ছিল, কত না শোভা ছিল

এ তরঙ্গময় অথৈ হৃদয়-

পৃথিবীর সব হাসিগুলো উজ্জল নক্ষত্রের মত

প্রাণবন্ত ছিল, উজ্জীবিত ছিল কত না সুন্দর!

যেখানে দেখেছি আমি রৌদ্রমুগ্ধ আকাশ

সেখানে তুমি গোধূলীর সন্ধ্যায় বিরহী প্রাণ।

-----------------------------------

Monday, July 10, 2023

ক্রমশ বজ্রের তুফান

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

সাগরে জল শুন্য থাকুক তাতে বৃষ্টির কি!

পূর্ণিমার চাঁদ উঠুক বা না উঠুক

তাতে সূর্যের কি?

হৃদয়ের গভীরে ক্রমশ বজ্রের তুফান

তাও তো কেউ বুঝেনা,

অন্তরে ঢুকেগেছে সীমারের স্পন্দন !

----------------------------

 

হাসি না হয় নাই দিলে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

যে নদী প্রাণবন্ত ছিল শ্রাবণের ধারা,

সে বুক চিরে ধূঁধূ বালুচর তপ্ত খরা।

যে রাঙা ঠোঁটে হাসি ছিল পূর্ণির মতো,

সে মুখে এত মলিনতা কেন- বলতো?

একরক্তি নিটোল মুক্তোয় ঝলমলে

হাসি না হয় নাই দিলে-

হৃদয়ের বজ্রপাতে বলতে তো পার

ঘৃণা কর, ঘৃণা কর—

---------------------------------

শুধু বুঝে উঠিনি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

যেখানে ভেবেছি মুক্তার ঝিনুক,

আজ সেখানে কালো জলে নিরর্থক শামুক।

যে ভালবাসায় তোমাকে জেনেছি,ঢুকে গেছি,

আজ সেখানে বিরহের যন্ত্রণা অনুভব করেছি।

তুমি হেসেছিলে বলেই আপাদমস্তক চিনেছি

তুমি এক অপরূপা সুহাসিনী

শুধু বুঝে উঠিনি তুমি নও আমার ধরণী।

-----------------------------------

 

লজ্জায় লাল হয়েগেছে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

লজ্জায় লাল হয়েগেছে প্রভাতের আঁকাশ !

সর্যের হাসিটা মেঘের আড়ালে লুকানো বেশ।

মাথা উঁচু করে আর হাসেনা, কথা বলে না

লজ্জবতীর মতো ঘোমটা পড়ে আছে ঢাকনা।

ভালবাসার চারিদিকে শুন্যতার খেলা

হৃদয়ে জমেছে কত শত ব্যদনার মেলা।

-------------------------------------

Sunday, July 9, 2023

তুলেছি পাপী হাত

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ০৯-০৭-২০২৩ ইং

*********************

হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত!

কবুল কর হে ! কবুল কর হে ! মোর মোনাজাত।

আমি পাপী, আমি গুনাগার দাও মোরে হেদায়েত

আমি যেন পাই তোমার করুণা- রহমত।

হইয়েছি গোলাম তোমার করি যেন ইবাদত

এ মোনাজাত তোমার দরবারে করি গো আমি,

অনন্ত হাশরে দিয়ো গো ছায়া - অবিনশ্বর তুমি।

তুমি ছাড়া কে আছে বল দুনিয়া- আখেরে,

তাই তো ফরিয়াদ করি ক্ষমা করো হে

অনন্ত হাশরে—

হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত !

গোলাম আমি নত শির দিয়োগো নাজাত।

আমি  পাপী, আমি গুনাহগার

তুমি তো নাজাতের মালিক হে পারওয়ার দীগার।

----------------------------------------

অযূত কষ্ট থেকে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ০৯-০৭-২০২৩ ইং

*********************

না বলা কথার অযূত কষ্ট থেকে

তোমাকে বলতে এসেছি

ফুটে উঠেছে ফুল থরে থরে অফুরান।

যে ফুলের সুবাসে ব্যাকুল মাতাল আমি

তাকে বলতে এসেছি

হৃদয়ের গভীরে এক তরঙ্গ দোলায়

গেয়ে ফেলেছি ভালবাসার গান।

আই লাভ ইউ, আই লাভ ইউ

তুমি কিছু বলবে না, বলে ফেল

আমি যে সেই পথে চেয়ে আছি

বকুল ঝরা কাননে

দিবো ভালবাসার মালা,যদি ভালবাসো

তোমার জন্য ফুল এনেছি,

হাত দু’টো বাড়ায়ে দাও, ফুল দিবো আমি।

---------------------------------

Saturday, July 8, 2023

ইগুর প্রেতেরা হাসে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং

******************************

ইগুর প্রেতেরা হাসে শাণিত বিদ্রূপে,

স্বর্গিয় গৃহে দাবাগ্নি জ্বলে চুপে চুপে ।

মু্ক্তি এখানে নিত্য কাঁদিছে বসূধায়,

বোধশক্তি নাহি জাগে ক্ষুদ্ধ চেতনায়।

সেতু বন্ধনে তির্য্কশৃঙ্গ করিছে বিবাদ,

চারিদিকে বঞ্চিত প্রাণের করুণ আর্তনাদ।

জীবন -মৃত্যুর সীমানায়

তবু ইগুর প্রেতেরা ঘুরে বেড়ায়

বিচ্ছিন্ন হয় পারিবারিক সেতুবন্ধন

গভীরে শুরু হয় ব্যদনার করুণ ক্রন্দন।

রক্ত এখানে বিস্ফরিত হিংস্র অনল !

ভিতরটা জ্বলে পুড় ছাঁই করে চিতার অবিকল।

তবু ওরা বুঝে না রক্ত ক্ষরণ

ইগুর প্রেতেরা দিয়ে যায় বিরহের গান।

------------------------------------------

রোমান্টিক বন্ধন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

হাত বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো,

প্রেমের ডানা মেলো সুবাস ছড়াবো।

তুমি এসেছো তাই উঠেছে পূর্ণি চাঁদ

যুগল বন্ধনে ছুঁয়েছে অমৃতের স্বাদ

এই অপরূপা পূর্ণিমার রাত

জীবন বন্ধনে এক জোড়া স্বর্গিয় হাত।

রোমান্টিক বন্ধনে

প্রকৃতির চন্দনে-

তাঁরা দু’জনে, প্রেমের কাননে

জুঁই চ্যামীলি ফোটায়েছে মধুগন্ধময়

যেখানে ভালবাসা জমে জমে

একই আত্মায় দু’টি হৃদয়

সোনালী প্রভাতের সূর্য্দয়

হাসি খুশী চির প্রেমময়

স্বর্গিয় হউক প্রাণের এ স্পন্দন

দুর হউক বিরহ বেদনা ক্রন্দন।

--------------------------------------

দুঃখ হবে না শেষ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

******************************

এ জাতির দুঃখ হবে না শেষ যতই করি কামনা,

যে জাতি নিরুৎসাহে দেশ প্রেমে অন্যমনা ।

তার কপালে নেইকো সুখ ,নেইকো বিজয় উৎসব,

যেখানে শাসকেরা খাই খাই লুটপাটে সরব

এজলাসে বিচারক নিরব !

সেখানে বৃথাই চিৎকার ! বৃথাই আর্তনাদ !

স্বাধীনতার বুকে রক্ত ক্ষরণ, বিপুল কষাঘাত।

এমন দুঃসহ দিনে

এ জাতির দুঃখ হবে না শেষ কোনদিনে ।

যে জাতি ভাল মন্দ বুঝে আপন দলের অন্ধে

সে জাতির পঁচন ধরে ডাল পালে রন্ধে রন্ধে।

যে জাতি স্বৈরতন্ত্রকে বলে গণতন্ত্র

সে জাতির বিবেক বুদ্ধি অচল ভ্রান্ত।

এ জাতির দুঃখ হবে না শেষ আপন স্বভাবে,

দেশ প্রেমের অভাবে--

-------------------------------------------------