Tuesday, April 23, 2024

মাকাল ফল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
চৌদিকে চোরের খনি বাংলার কমল বনে!
আজকে দেখি লুটেরা উজ্জীবিত ক্ষণে ক্ষণে।

কেউ গণতন্ত্র পুড়ে, কেউ স্বধীনতা লুটে
কেউ রক্ত চুষে, কেউ ইতিহাস বিক্রি করে পথঘাটে!
কেউ অস্র উঁচিয়ে করে কোলাহল,
কেউ ছুটে যায় বেগমপাড়া দলবল।

কেউ দেখায় স্বৈরতন্ত্রের নির্দয় বাহুবল।
জনতাই শুধু অন্তঃসার শূন্য- মাকাল ফল ।
চৌদিকে চোরদের উত্তাপে আগুন জ্বলে,
কান্ডারীও উম্মাদ মত্ততে তরী নাচায় চঞ্চলে,

সোনার খনিতে সোনা নাই কেন? স্বপ্ন দেখ যদি!
মুক্তিযুদ্ধের চেতনায় অন্তর জাগাও নিরবধি!!
----------------------------------------

তুমিও সারথী হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
কোন উজ্জীবনে নিরব নিশীথ রাতে,
খুলে দাও নিষিদ্ধ প্রণয়ের ভঙ্গিতে!
কি কথা চুপি চুপি বল ওই দেহটারে!
কিসের তরঙ্গ উঠাও বিপুল ঝঙ্কারে?

এই আসক্তি মম ব্যর্থ্ জীবন- বেদনা,
বয়ে আনে গোধূলী সন্ধ্যার যাতনা,
নির্লজ্জ পরকিয়ায় ছুটেছে নর-নারী,
নিষিদ্ধ প্রেমের উথরোল মত্ত্বে পড়ি!

কি কথা বল গোপনে একাকী শয়নে?
এমন কি আছে তার ল্যাংটা যৌবনে!
তুমিও সারথী হও মোবাইল প্রণয়ে-
একটু কি বিবেক জাগে না-প্রভূ ভয়ে!
---------------------------------

প্রেমের প্রাণ মরিয়া কাঁদে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
আপন রক্ত হারিয়েছে পথ হে বোন- ভাই !
কোথায় যে গিয়েছে বন্ধন খুঁজে না পাই !

আপনার স্বার্থে চলেগেছি দূর হতে বহুদূর,
সম্পর্কে করেছি ধ্বংস, করেছি চৌচির!
এই চোখে জল ঝরে না দুঃখ-শোক!
আত্মার প্রেম ছিন্ন করেছি ভূ-লোক।

যে সম্পর্কে ছিল আলো, ছিল সকলের তারা,
সে ভুলেগেছে রক্ত, ভুলেগেছ প্রাণ ধারা!
যে মধুর পরশছিল সংসার কূলে কূলে,
যে সুবাস ছিল এই পৃথিবীর ফুলে ফুলে।

আজ সেখানে বিরহ জ্বালার অশ্রু ঝরে !
প্রেমের প্রাণ মরিয়া কাঁদে মানবের তরে।
---------------------------------------

কিসের শুন্যতায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
ওই দিন জ্বলবে সে, প্রজ্জ্বলিত আগুন লয়ে,
গগণের সূর্যটা নেমে আসবে নিকটবর্তী হয়ে!

খুলিটা গলে গলে ভেসে যাবে রক্তমাংসময়!
হে মানব, সহ্য করবে কিভাবে এ যন্ত্রণাময়?
কেন এত হায় হুতাশ করো এ নশ্বর ধরণী,
কেন রৌদ্রের খরতাপে মৃত্যুর শ্বাস ছাড় এখনি !

একটু অনুভব করো তবু যেন হায়,
অন্তরে ফিরে আসে ভীতি অবিনশ্বর আশায়।

কিসের শুন্যতায় এত নিঃশব্দ ক্রন্দন!
ওই দিনের ভয়ে কেন ব্যাকুল হয় না প্রাণ ?
তাপ তব- তব রহম- তব সে পৃথিবীর আলো,
এ পরীক্ষা- ভয় কর মানব, মুছে দাও কালো।
-------------------------------------

Sunday, April 21, 2024

কালোরা বাঁধিয়াছে বাসা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
আলোর ঘরে কালোরা বাঁধিয়াছে বাসা !
চন্দ্রেরা হারিয়েছে সূর্যের আলোক ভাষা।

কালো মেঘে ঢাকিছে সূর্য্- চন্দ্র -তারা,
ধূসর ঘূর্ণি ঝরে চন্দ্র পথহারা, পথহারা
সূর্য্ চন্দ্রের মধুর বন্ধন স্মৃতি,শুধু স্মৃতি!
সূর্যের নেই সেইসব গীতি,স্নেহ প্রীতি।

নোংরা রাজনীতির কবলে দিশারী- পাঞ্জেরী !
আলোর ঘরে কালোরা বাঁধিয়াছে বাসা বাহারি।
পদ চাই,ক্ষমতা চাই আরো চাই, আরো চাই,
দিশারী আজ আলোয় নাই, আলোয় নাই।

কোন পথে ছুটেছে দীপক, কে দিয়েছে টান?
কেন নোংরা রাজনীতি ! কেন হারায় সম্মান ?
সূর্যকে সম্মান করি বিনয় শির!
তার আলোয় ছুটে চলি উর্ধ্বশির।
-----------------------------------------

ভাঙ্গবে কবে নিদ্রা তোর ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
রাত পেরিয়ে ভোর হল নাইরে কোন শশী,
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !

মা যে তোরে ডাক দিল আয়রে তুই এখনি,
আলোর ঘরে কেন আঁধার বলরে একটু শুনি?
জেগেছিলাম, জেগে আছি দেখব তোরে আছি,
চুপছে কেন ঘুমিয়ে আছিস ওই তারকারাজি !

কত কথা , কত স্মৃতি সে আজ নাইরে,
নীতি কথা, নীতি বাক্য সব মরিছে ভাইরে।
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !
দুষ্ট চক্র পুড়িয়ে দে অনল হয়ে আসি।

বলরে এবার আছিস তুই আলোক কিরণ রেখা,
জ্বলে উঠ, গুড়িয়ে দে - দেশ দ্রোহীদের পাখা।
------------------------------------

রাজনীতির কারনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২০২৪ ইং

*********************

বাগান হতে নিচ্ছে বিদায় জুঁই চ্যামিলী শেফালি,

পাঠশালায় নাই তো আর শিক্ষার কোন দিপালি!

রাজনীতি আর রাজনীতি শিক্ষাগুরুর নাইরে ঘুম!

সভাপতি করবে কারে এই নিয়ে বেজায় ধুম।

 

রহস্যে ঘেরা কমিটি স্কুলে স্কুলে শতদল,

সিন্ডিকেটের দৌরত্বে ধবংস জাতির শক্তিবল।

নাইরে শিক্ষা হেতায়, কীট পতঙ্গের শুভদিন !

বক্ষে কেবল রাজনীতি হয় না শিক্ষা কোনদিন।

 

সভাপতি নিজের হলে শিক্ষাগুরু হয় চাঙ্গা,

দেশের পাঠশালায় নীতিহীনের চোখ রাঙা।

নীতি নাই, নীতি নাই স্কুল কলেজের প্রাঙ্গনে,

ছাত্র - ছাত্রীর বেহালদশা রাজনীতির কারনে।

------------------------------------------


Saturday, April 20, 2024

ইবাদত কবুল কর হে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
হে প্রভূ, সকল বাতিল হতে বাঁচাও উদার,
ইবাদতে আসে যেন তোমার নূর অন্তর !!
হে প্রভূ, মুক্তি রাহে রহম কর গোলামেরে
তোমারে চিনে যেন ডাকতে পারি নশ্বরে।

হে প্রভূ, শেখাও তুমি মুনাফিকের চেয়ে,
নীচতার আর কেউ নেই ইবাদতে যেয়ে।
এই লোক দেখানো ইবাদত নাহি যেন যপি,
নাহি যেন হই পাপী—

জানি হে প্রভূ, কর তুমি ক্ষমা- তুমি দয়াময়,
ক্ষমা নাহি তাগুদের -তবু ভয় ! তবু ভয় !
ইবাদত কবুল কর হে রহমের তর,
মুক্তি দিয়ো হে কঠিন হাশরের প্রান্তর।
----------------------------------------

গাজীপুরের রেলগেটে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
জনতার যে কষ্ট,তারে কর আগে জয় !
গাজীপুরের রেলগেটে দুর্ভোগ জট হয়।
ভাঙো সে দেয়াল, তুল হে প্রলয় !
উড়াল সেতু করে ভাঙো সে বলয়।

নেতা তুমি কোথায় ! চাই হে চাই হে ?
দিতে হবে দিয়ে দাও উড়াল সেতু দিয়ে দাও
রেলগেটের ক্রসিং তুমি এসে দেখে যাও।
জনতার দুর্ভোগ কত বড় জট হয় !
উন্নয়নের সরকার নাহি যেন পিছু রয়।

দূর হউক দূর হউক জানজট আগে,
চাই চাই উড়াল সেতু রেলগেটের বাগে।
----------------------------------------

নাইরে তোদের ঠাঁই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
আলতু ফালতু কতজন নেতা হয়ে ফুটে,
কে সে ভাবে না কেউ অশ্ব দৌড় ছুটে!

ওমুক নেতার তুমুক ভাই কি যে মুখে বলি ,
দলের তরে বাহু বলে রাঙা আঁখি মেলি।
মদ- গাঁজা- আফিম- দখল নেতার তরে রয়
সিন্ডিকেডের নাটের গুরু তারে নাকি কয়!

এদিক দিয়ে নম্র ভদ্রের বুকে সদা ভয়!
কখন যে তেড়ে আসে অস্র হাতে লয় ।
দেখলে তারে চুপি চুপি কথা বলতে হয়,
নেতার ভয়ে স্বাধীন দেশে নাইরে সূর্যদয়!!

গন্ড -মূর্খ ,গুন্ডা- পান্ডা ,ওমুক নেতার ভাই,
ওরা নাকি সমাজপতি নাইরে তোদের ঠাঁই।
------------------------------------------

শুধু কি একটি পতাকার জন্য?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
কতক প্রশ্ন হৃদয়ে করিছে খেলা,
শুধু কি পতাকার জন্য উঠেছিলে যুদ্ধের ভেলা ?

স্বাধীনতা পেয়েছি, জনতার মুক্তি কোথায় ?
আজো ঢুকরে কাঁদে ন্যায় বিচার বাংলায়!
বৈষম্যের শীলা বৃষ্টি এখনো আঁচড়ে পড়ে,
এখনো কাল বৈশাখীর ঝড় দুমড়ে মুচড়ে।

অন্ন -বস্ত্র- বাসস্থান- চিকিৎসা লুটে যায়
কারা গণতন্ত্র বাঁধিয়া রাখিছে শুন্যতায়?
অফিসে নিলর্জ্জ ঘুষখোরেরা গর্দান ধরি
জুলুমের স্ট্রীম রোলার চালায় রঙ্গ করি।

শুধু কি একটি পতাকার জন্য এত রক্ত ক্ষরণ ?
কে দিবে এর উত্তর হে জাতির শ্রেষ্ঠ সন্তান ?

রক্তের বন্ধন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
রক্তের বন্ধন কোথায় যেন হইতেছে উধাও,
এখন কি সেই অমৃতর পরশ খুঁজে পাও ?

খরস্রোতা উত্তাল নদীর জল রাশির মত
হিংসা বিদ্বেষে ভাঙ্গিছে নদীর কূল- সতত!
যত ঠকাইতে পারি সে দিকে চেয়ে থাকি,
জুলুমে লুটে নেই ন্যায্যতা আড়ালে রাখি।

রক্ত ধ্বংসে ফন্দি আটি রাঙা চোখে মুখে
শত্রুরে তুলে দেই উথরোল বাঁকে বাঁকে।
এখন আর নেই সেই বন্ধন ধরণী মাঝে
চারিদিকে গৃহযুদ্ধের দামামা হরদম বাজে!!

সম্পর্ক ছিন্ন করি ফুটিতেছে হিংসের ফুল,
অনিষ্ট ডেকে ডেকে বাঁধিতেছে মাথার চুল।
--------------------------------------------------

মনুষ্যত্ব ঘুমিয়ে আছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
বিবেক যখন নিদ্রামগন,মানব অন্ধকার!
কে বলেছে মানুষ তারে এই পৃথিবীর তর ?

মনুষ্যত্ব দিয়েছে ঘুম গভীর শয়নে,
তাইতো মুক্তি নাইরে জেগে এই ভুবনে।

মুক্তি মুক্তি হাক উঠেছে সকল কণ্ঠ সুরে,
জানি না সে কোথায় আছে কোন বহুদূরে!

এই ব্যদনা বুঝবে কে - কেহ নাইরে –
মনুষ্যত্ব ঘুমিয়ে আছে মানব পিঞ্জরে।

লোভ লালসা নিয়েছে কেড়ে সব অহংকার,
তাইতো মুক্তি নতশিরে অশ্রু নয়নভার।
---------------------------------------

ভাইরাল ক্যান্সার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
সভ্যতার দিকে খেয়াল নেই সব ফেলে দিয়ে,
প্রজম্ম ছুটিছে ভাইরাল ক্যান্সারে ভঙ্গুর হয়ে!

আলোক ছন্দ গীত সব ভুলে গিয়ে,
দিনরাত ইথার প্রণয়ে- প্রিয়- প্রিয়ে!
এক আজব নেশায় ডুবিছে সন্ধ্যা কিরণে!
ভাইরাল ক্যান্সারে প্রজন্ম ছুটিছে মরনে।

সভ্যতা গিয়েছে থেমে অসুরের ছোবলে.
নিলর্জ্জ ভঙ্গিতে ন্যাংটা হেলে দোলে।
অসভ্যতা আনিছে ডাকি আগামীর বসূধা,
অনৈতিক সঙ্গমে মজিছে প্রজন্মের ক্ষুধা।

সবাই যেন ছুটিছে ডিজিটালের মহাউৎসব!
ভাইরালে ডুবিছে অনাগত সভ্যতার গীতিরব।
-------------------------------------------

Friday, April 19, 2024

কোন ভেদে নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
মানুষ মানুষে কোন ভেদ নেই ওহে,
মানুষই মানুষেরে করেছে ভেদ মোহে!

কে ধবল কে কালো সে নহে পরিচয়,
ভিতরে বহে রাঙা সম এই শরীরময়।
বিভেদ তব জাতি দেশে যেতেছে ডাকি,
তাগুদের চ্যালা আজি মুদেছে আঁখি!

সত্যের আলো নাহি মা্নবের ভূমি,
এই কোন জাহেলী যুগে পথিক তুমি?
হে মানব, হে প্রিয়- হে প্রিয়তম,
যে প্রভূরে ভালবাসে সে শ্রেষ্ঠতম।

মানুষের উপর মানুষের নাই শ্রেষ্ঠত্বের অঙ্গলি!
একই প্রভূর গোলাম সবে এই নশ্বর ধূলো-বালি।
------------------------------------

সঙ্গহীন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এ যে এক চিরন্তনবাণী,
যার অপরাধ তারই তরে এ সত্য জানি।

কেউ নিবে না দায়ভার, কেউ বলিবে না,
কেউ আসিবে না-
আপন কর্মে আপনাই দায়ী, কেউ বুঝিবে না,
পুত্র চিনিবে না পিতারে,পিতাও চিনিবে না
গাইবে না হিয়ারে-ওইদিন হাশরে
আপনার অপরাধে অপরাধী চিরতরে।

অপরাধী সঙ্গহীন হবে অনন্ত ময়দানে-
ফিরে এসো শুভ্র আলোয় মুক্তির সন্ধানে।
-------------------------------------

ঘোষনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে মানব, ঈর্ষা ও হিংসা সুরে গেও নাকো গান
বিদ্বেষ হতে দূরে থাকো এই তো আহ্বান।

সদগুনকে ধ্বংস করো নাকো তাগুদে ভাসি,
ওগো মানবেরা জেগে উঠ সকলে পূণি শশী!

তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ
পরস্পপরের জন্য চিরস্থায়ী হারাম, চিরস্থায়ী বিপদ!

এই রক্ত -সম্মান- সম্পদ পরস্পরে নাহি মিশে,
চিরস্থায়ী বাতিল সকলের তরে এই ঘোষনার শেষে।
-----------------------------------------------

নারীর মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে নর,নিষ্ঠুর আচরন কর না নারীরে,
কোমল প্রাণে ভালবাসো তারে- নশ্বরে।

প্রভূ সর্তক করেছে এ ব্যাপারে-তোমারে
ইস্পাত কঠোর হলে ফুটবে না ফুল বাহারে।
নরের অধীনস্তে নারীর মর্যাদা এ ভুবন,
নায্য অধিকার কষে দিও দাম্পত্য জীবন।

আশু কল্যাণে ভালবাসো নারীরে টানি,
সে নহে কভূ দাস এ সংসার ধরণী !
জেনে রেখ তারও রয়েছে অধিকার সম,
নশ্বর জীবনে সে শুন্যতার পূর্ণতা মম ।।

যে বুঝিয়াছে নারীরে জগেতের আলো,
সে দিয়েছে অধিকার ভাসিয়াছে ভালো।
----------------------------------------

এসো হে মশাল নিয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এসো হে এসো হে মানব শুভ্র হৃদয়ভরা,
এসো হে শুধে দাও শ্রমিকের মুজরি ধরা।

এসো হে মশাল নিয়ে নিবিড় অন্ধকারে,
বেয়ে যাও উথরোল তরী শান্তির সাগরে।
সর্তক হও বাতিল যেথায় দোযখের সাথি
সেথায় তুমি ছড়ায়ে দাও হকের জ্যেতি!

পক্ষপাত কর না কভূ বিচারিক আসনে,
নিজে যা পড় পরকেও তা দাও যতনে।
অধিনস্তদের ন্যায্যতা দাও আলোক সম্ভার,
ঘাম শুকাইবার আগে শুধে দাও পওনাদার।

এসো হে মশাল নিয়ে অন্ধকার ধরা তরে,
ন্যায় বিচারক হও উঁচু নীচু ভেদ না করে ।
------------------------------------------

তোমরা যে ভাই ভাই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এসো হে এসো মুমিনগণ শান্তিরে বরণে,
নিরাপদ কর অন্যের জান- মাল ভুবনে।

শ্রদ্ধা কর বিপুল তব ভালবাসার স্নেহে,
তোমার হাত মুখ হতে কেহ যেন না দহে!

তবে তুমি হে মুমিন আলোর কিরণ চুমি,
নিজের যা পছন্দ অন্যর জন্য কর ভূমি।

বিশ্বাসী বিশ্বাসী ভাই শুভ্রতার ফুলে ফুলে,
কুফরী ফুল যেন না ফোটে কূলে কূলে।

করিওনা ফ্যাতনা ফ্যাসাদ হে মানব জন,
ওহে তোমরা যে ভাই ভাই -হে মুমিনগণ!
-----------------------------------------

মত্ত সাগর দিও না পারি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৮-০৪-২০২৪ ইং
*****************************
ওহে মত্ত সাগর দিও না পারি রাত্রিকালে,
স্বপ্ন তরী ডুবে যাবে অথৈ জলে ঝড় তুলে!

যে অহংকারে ছুটিছো উথরোল তরী বেয়ে,
সে দম্ভ ঘুটিয়ে যাবে আরশে আযীম যেয়ে।

বংশের শ্রেষ্ঠত্ব হারিয়েছে মর্যাদা বিষম বিষে,
বিলুপ্ত ওই কৌলিন্য প্রথা শুভ্র আলোয় মিশে।

ওহে যদি হও বিশ্বাসী খুঁজে পাবে মুক্তির দিশে,
এসো হে আলোক পথে অন্তর খুলে হরষে!

ওহে যদি হতে চাও শ্রেষ্ঠ বিধাতার অভিসারে,
মানবিক দ্বার খুলে দাও মানবের অন্ধকারে।
----------------------------------------------

যে ঋণ তুমি নিলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৮-০৪-২০২৪ ইং
*****************************
যে ঋণ তুমি নিলে আপন অভিসারে,
তা না শুধিলে অনন্তে পড়িবে আঁধারে!

ওহে উষা জাগিবে না রাত্রি কেটে ভোর,
বিশ্বস্তে রক্ষা কর হে আমানত প্রত্যেকের।

কার সম্পক্তি ভক্ষণ করনা বাহু বলে,
ওই আরশ উঠিবে কাঁপিয়া আগুনে জ্বলে।

দুর্বলেরে কর না জুলুম ওহে মানব সকল,
শাস্তির কবলে পড়িবে অবিনশ্বর নিখিল।

ওহে অবিচার হালাল নয় ফরমান প্রভূ,
হে মানব,হকের পথ ছাড়া মুক্তি নাই কভূ।
--------------------------------------

কলমের কালি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৮-০৪-২০২৪ ইং
*****************************
জ্ঞানীর কলমের কালি মুক্তির আলো !
শহীদের রক্তের চেয়েও শতগুন ভালো!

গিরি পথে জ্ঞানীরা পথ দেখায় চৌধার,
আঁধার পথে আলো পায় মানবেরা নশ্বর !

শিক্ষা ফরজ করেছে নর-নারীর উপর,
তাই এসো হে লুফে নাও জ্ঞানের ভান্ডার।

অজ্ঞ হয়ে থেকো না ওগো এই বসূধায়,
জ্ঞানের আলোয় ছুটে যাও প্রভূ যেথায়।

মুক্তি রাহে জ্ঞানীর কলম অপার শক্তি!
তাগুদ ধ্বংসে হার না মান যুদ্ধের চুক্তি।
------------------------------------

Thursday, April 18, 2024

আত্মগর্ব করিলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখ ১৮-০৪-২০২৪ ইং

*****************************         

আত্মগর্ব করিলে প্রভূ ফিরায়ে মুখানি,

জাহান্নামে পুড়াবে তোমারে উতলা টানি!

 

যদি অহংকারে সত্যকে করিলে গোপন,

শয়তান দ্বারে বসি সঙ্গ দিবে সারাক্ষণ ।

অন্যকে যদি হেয় কর অহংকার বশে

মু্ক্তির পথ ভুলে পথহারা হবে শেষে।

 

ওহে অহংকারী জান্নাতে করিবে না প্রবেশ,

জাহান্নাম তোমার জন্য হবে  চির আদেশ।

যদিও অনুপরিমান ছিল উদ্ধত অন্তর,

তবুও পাবে না খুঁজে জান্নাতের প্রান্তর।

 

ওহে একরোখা বিতর্কে লিপ্ত মানবের প্রাণ,

তুমি  স্বর্গ হতে বিতারিত অগ্নির লেলিহান!

  ---------------------------------------------

           

মুমিনের ‍গৃহে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
অনিষ্ট রাগ ক্রোধ আসি মাগিছে আদর,
পাপে জড়ায়ে ধরি অন্তর হতে অন্তর ।
ক্রোধ আসি ধবংস চাহিছে মানবেরে
চাহিছে বন্ধু করি রাখিতে তাহারে!

মুমিনের ‍গৃহে রাগ ক্রোধের নেই আনাগোনা,
রাগকে সংযত করি আনিছে বিজয়খানা ।
কহে সে নয়নজলে প্রভূরই চরণতলে,
বীরত্ব যেন দেয় তাহারে ধৈর্য্যর শির তুলে।

মুমিনের গৃহে চাহিল সে মুখ ফিরে,
ক্ষমতারে তুচ্ছ করি রাগ ক্রোধ ধ্বংস করে।
ক্রোধ হজম করাই বড় জিহাদ শ্যামল মধুর।
মহা বিচার দিবসে সন্মানিত হবে সে- প্রভূর!
-------------------------------------

অন্তরকে জিজ্ঞাসা কর হে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
পাপ কিংবা পুণ্য কি বলেছেন কল্বব!
যে চিন্তা বা কাজ অন্তরে প্রশান্তি আনে,
তা- ই পুণ্য বলে মুমিনের প্রাণ জানে।

যদি অনুভব কর হে উৎকণ্ঠা অশান্তি ছটফট,
বুঝে নিও পাপের তরঙ্গে ছুটেছে তরী পথঘাট।
খটকা লাগে, ভয় দিবে তারে হানা,
মহর প্রাণে ছুটে যাবে তাগুদের কারখানা।

অন্তর হতে যদি জেগে উঠে সুন্দর কাজ,
ভেবে নিও আঁধার কেটে উঠবে পুণ্য তাজ!
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
কোন কাজে দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা সরব!

তাঁর কাছে যেটাই অপছন্দ- সেটাই গুনাহ !
যেটাই প্রশান্তি সেটাই পুণ্য- বলেছেন রাসুল্লাহ (সাঃ)।
--------------------------------------------

প্রেমের অধিকার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
সৃষ্টি স্রষ্টার প্রিয় -ওরে মুমিন,ওরে ঈমানদার,
ওদের প্রতি উত্তম ব্যবহার করিও বিপুল সম্ভার।
যদি তুমি হতে চাও তাঁর প্রিয়, নশ্বর ঘূর্ণিপাকে,
সৃষ্টির প্রতি উত্তম ব্যবহার করিও অন্তঃলোকে।

যদি তুমি মুছে দাও মানবের শোক- দুঃখ!
প্রভূর দিবে না তোমায় বিরহের অশ্রুচোখ।
দিগন্তের পারে দিগন্তরে
মানবই রচিছে মুক্তির কবিতা পৃথিবীর তরে।

দুর্দশা ও দুর্গতি হতে মানুষই করছে নিবারণ!
মানুষই বাড়িয়েছে সন্ধির হাত বিপদের ক্ষণ।
উত্তম ব্যবহারই এনে দিয়েছে অদৃশ্য উপহার;
সৃষ্টির প্রতি মানবেরে দিয়েছে প্রেমের অধিকার।
----------------------------------------