Thursday, August 22, 2024

উত্তাল জলে ভাসিছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

জল আসিছে সিন্ধুরূপে, হে অন্তরযামী,

প্লাবন সে বাংলার বুকে তলিছে সব ভূমি।

 

হে প্রভূ তুমি রক্ষা করো হে অবাক বিষ্ময়,

ভাসিয়া চলিছে পশু পাখি স্তব্দ এ হৃদয়।

কি এক রহস্যভারে জল আর জল আসে,

অনাহারে অর্ধাহারে কত প্রাণ অশ্রু ভাসে।

 

কাঁদিতেছে বঙ্গ ভূমি, কিছু নাই,কিছু নাই,

হে প্রভূ ক্ষমা চাই, পানা চাই, পানা চাই।

উত্তাল জলে ভাসিছে দেহ বুক হাহাকার,

অন্ন -বস্ত্র -বাসস্থান শুন্য এ ভবসংসার!

 

হে মানবতা তুমি জান হে- চিরকাল সবিনয়ে,

অপার বিষ্ময়ে মানুষই ছুটিয়া যায় দুঃখ জয়ে!

খুলিয়া দাও হে প্রেমের দ্বার সেবার ভ্রতে,

গাহিয়া চলো সাম্যের বাণী মু্ক্তির সংগীতে।

---------------------------------------------

Wednesday, August 21, 2024

এ শুধু ধবংসের কাব্য

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২৪ ইং

*********************************

এ শুধু ছলনার মায়া, এ শুধু ক্ষমতার খেলা,

এ শুধু দূর হতে বুকে টেনে ছুঁড়ে ফেলা।

 

এ শুধু রক্তের হোলি, ক্ষমতা লোভীদের গর্জ্ন,

শুধু নাটের গুরুদের ঘৃণ্য তামাশা –প্রহসন।

এ শুধু চৈত্রের ডাক, প্রখর রৌদ্দুর সারাবেলা,

এ শুধু মসনদের লিপ্সা,মাতৃকা লুটের কাফেলা।

 

এ শুধু অসুর ছায়া, গোলা বারুদের গুলি,

এ শুধু বাক রুদ্ধতা, দস্যু-ডাকাতের রঙ তুলি।

এ শুধু গুজব-হুজুগ, হিংস্র জন্তুর ডাক,

এ শুধু নির্বোধ ঘুঘু,বন্ধির ফাঁদে ভাঙ্গে রাগ!

 

এ শুধু আবেগী গান, অন্ধ ছুটে অভিযানে,

এ শুধু শুন্যতা, জন মুক্তির আহ্বানে।

এ শুধু ভুলে ভরা কবিতা, কে শোনে, কে শোনে?

এ শুধু ধবংসের কাব্য,স্বাধীন মাতৃকার বুক পানে।

--------------------------------------------

 

আপনার বিজয়কে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২৪ ইং

*********************************

দিগন্তের পর দিগন্ত পেরিয়ে পৃথিবীর ধূলি,

এই ধরণীরে সাজিয়েছে মহিমার পাল তুলি।

 

শুধু মানুষ বুঝেনি মুক্তির মহা-মন্ত্রখানি,

অন্তরে অন্তরে বুঁনিছে মুনাফিকের বাণী।

দিনে দিনে পেয়েছিল যা সত্যের উপহার,

মানুষ দিয়েছে মুছে চির মর্মবাণী তাহার !

 

পশুরে চিনেছে পশু জাত ভুলেনি কভূ

মানুষ চিনে নাই আপনারে ভুলেছে প্রভূ।

দূর্গে দূর্গে যোদ্ধা রক্ত ঝরিছে দুর্বার বিরাজে,

তবু মুক্তির গান মৃত্যুর শেষ প্রান্তে বাজে।

 

এখানে হৃদয়, এখানে প্রেম স্বার্থের আড়ালে,

আপনার বিজয়কে পুড়িছে দাউ দাউ অনলে।

সত্যের বিজয় এ ধরনী করিয়াছে আলিঙ্গন,

জেনেছি সদা- তবু ভয় মীরজাফরের অঙ্গন!

-----------------------------------------------

এ আর কিছু নয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
*********************************
ওরে-তুমি যে হুজুগের উত্তাল প্লাবনে,
অন্ধ- বধির কর্ণে ছুটিছো সমুদ্র পানে।
 
অথৈ জলে যদি তলিয়ে যাও চেয়ে চেয়ে,
কে তোমারে রক্ষা করিবে আপন হয়ে?
পথ ভুলে ছুটিছে প্রাণ সন্ধ্যা তারার দিকে,
প্রেম আর নাহি ফিরে স্বর্গিয় পুলক সুখে।
 
বন্ধুর শুন্যতায় দূর হতে দূর চেয়ে-
তুমি হতাশ হবে আপনার প্রাণ জয়ে!
যারে তুমি সেতারে বাঁধিলে সুর তুলিবারে
সে তরঙ্গ ভুলে যাবে তোমারে- একাবারে।
 
গুজবের উত্তাল এই বলে ক্ষান্ত হোক,
সত্যই বিজয়ের নিশান এই মর্তলোক।
হুজুগ -গুজব এ আর কিছু নয়,
আদি বেতাল বেশুরের বংশ পরিচয়।
-----------------------------------------------

আদি পরিচয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
*********************************
একদিন এই উচ্ছাস থেমে যাবে এই ঘাটে,
স্থবির হয়ে যাবে তরঙ্গ মালা তটনীর তটে।
 
যেদিন নব ফুল ফুটিবে নব বসন্তরে ডাকি,
তোমারে লুকায়ে কোকিল উড়িবেএকাকী!
শুকনো পাতার মত ঝরে যাবে ঝর ঝর!
কেউ কুড়িয়ে নিবে না সেদিন এ ধরা তর।
 
ওরে-তুমি এক উদ্ভাস্তু যাযাবর এই ভুবনে,
গোধূলী লগ্নে কেউ ছুটিবে না বন্ধুর সন্ধানে।
এখানে শুধু স্বার্থের দোলা, বাঁধনে পড়িলে টান,
কেউ আর গাহিবে না যৌবনের বিপ্লবী গান।
 
বঙ্গ মাঝারে যেই সুর শুনি ,
তা যেন না হয় রাত্রির অসনি!!
এই মর্তলোকে এই রূপ আর কিছু নয় !
নব সাজে- নব উচ্ছলে- আদি পরিচয়!
---------------------------------------------

রাঙা চুক্ষে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
*********************************
তোতা  শিখছে কথা, বিড়াল উঠিছে গাছে.
বিবেক বদলিছে রূপ,কাকে মূয়ুর নাচে!
কোকিল ভুলিছে গান,ঝিঁঝিঁ পোকা তুলিছে সুর,
চোর ঢুকিছে গর্তে, ডাকাত আসিছে রৌদ্দুর।
ফোণা তুলিছে সাপ, পাপে ঘিরেছে বাপ,
শকুন আসিছে তেড়ে,গরু হাকিছে অভিশাপ!
চিতা ভাঙ্গিছে খাঁচা, অনল পুড়িছে বন,
উথরোল ছুটিছে বায়ূ,ভুলিছে পথ জন।
মীরজাফর আসিছে নব, রক্তে রাঙা পথ,
আপন স্বার্থের ভীড়ে,যোদ্ধা ভাঙ্গিছে শপথ।
শুভ্রতায় ঢুকিছে বিচ্ছেদ প্রমোধ- আঁধার,
ভূঁত- প্রেতেরা রাঙা চুক্ষে চাহিছে আবার।
-------------------------------------------

x

তরঙ্গ রুধিবে কে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
*********************************
যে তরঙ্গ তুলিয়াছো সমুদ্রের শান্ত বুকে,
সে ভাঙ্গিয়া চলিছে আপন চিত্তের সুখে!
 
বড় বেশী ছন্ন ছাড়া ছুটিছে অধরার পথে,
বাঁধমুক্ত তটিনীর স্রোতের মত সংঘাতে।
উর্ধ্বশ্বাসে কুমির হাঙ্গরেরা চলিতেছে ধেয়ে,
রাত্রির যাত্রীরা ভিত কম্পিত কষাঘাত পেয়ে!
 
হেনকালে কেহ নাহি মুক্ত তরঙ্গের উচ্ছলে,
দস্যুরা চারিধারে গর্জিছে অসুর বাহু মেলে।
অকস্মাৎ ঝড়ে শান্ত নদী উঠিছে শিহরি,
শৃঙ্খল কলকলে নাচিছে ডানা কাটা পরি!
 
এক নগ্ন যৌবনের খেলা দেখিল স্বাধীনতা,
উত্তাল সমুদ্রে জাগিল পৃথিবীর মৌনতা।
প্রত্যাশা বয়ে আনিছে কুমির হায়েনা দুর্বার,
এই বাঁধ ভাঙ্গা তরঙ্গ রুধিবে কে- এইবার ?
------------------------------------------

Tuesday, August 20, 2024

ধ্বংসনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২৪ ইং

*********************************

গোলাপ হয়ে জন্ম তাহার স্বাধীন বাংলার কাননে,

জবা হয়ে ফুটে এখন সাজানো বাগান দংশনে।

পরকিয়ায় মরতে গেল সর্প্ পুরির জংসনে,

সাপ- সাপুরির মিলন মেলায় বঙ্গ বাড়ি ধ্বংসনে।

----------------------------------------------------

 

বিরহের পরে বিরহ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২০-০৮-২০২৪ ইং
*********************************
ভালবাসার চাঁদরে ঢেকে রেখেছি যারে,
সে এখন তুমুল গর্জনে হৃদয়টারে পুড়ে।
 
বিদ্রোহের উল্লাসে মেথেছে স্বর্গিয় ধরা,
ভুলেগেছে সেই রক্ত ঝরা স্পন্দিত ছড়া।
বিষাক্ত কীট পতঙ্গ ধূলো বালিরে সাথী করে,
প্রেমিকার তরী চলেছে অধরা অন্ধকারে!
 
এখানে বিরহের পরে বিরহ হৃদয় গভীরে,
এখানে অগ্নির লেলিহান শিখা স্তরে স্তরে।
বিবেকেরা বন্ধি- রাগ- ক্রোধ- প্রতিশোধে,
বিপুল হিংসা- প্রতিহিংসার প্রমত্ত আমোদে।
 
ভালবাসার চাঁদরে ঢেকে রেখেছি যারে,
সে এখন বিচ্ছেদ  চায় নব অঙ্গিকারে।
হৃদয় এখন অনুভূতি শুন্য এক প্রাণ!
প্রেমের অধিকার নেই-এই স্বাধীন বাগান।
-------------------------------------------


Monday, August 19, 2024

প্রেমের স্বাধীনতা নেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
এখনো তরঙ্গ উঠেনি হৃদয় হতে হৃদয়ে,
এখনো প্রেমের আলিঙ্গন হয়নি নির্ভয়ে !
 
অধরা প্রেমের খুঁজে এখনো নির্ঘূম রাতে,
সেই পূর্ণিমার ছবি আঁকে স্বপ্নের জগতে।
 
এখানেও ভূঁতেরা তীব্র ঢেউ তুলে স্রোতে,
চাঁদের শুব্রতা ঢেকে দেয় অসুর সংগীতে।
 
হৃদয়ের ভাষা কেড়ে নেয়- কি তার উদ্দেশ?
প্রেমের স্বাধীনতা নেই- এ কি স্বাধীন দেশ?
--------------------------------------------
 

মাতৃকার বাঁশি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
কেন গো এমন স্বরে বাজে মাতৃকার বাঁশি-
লাল-সবুজের কোমল ঠোঁটে ব্যদনার হাসি।
 
রক্তে রাঙা রাজ পথ কেঁপে ওঠে গর্জিয়া,
যৌবন উথরোলে সাজানো ঘর  ভাঙিয়া,
কেন তনুর বাহুরডোরে অসুর আসিয়া,
বেশুর সুরে বাঁজায় বাঁশি আপনারে ভুলিয়া।
 
কে ওরা ধ্বংস করিতে চাহে দৃঢ় ঐক্যতান?
কেন এত হিংস্রতা - বৈষম্য অপমান?
নীতির ভিতরে নীতির কবিতা কোথায় হে কবি?
এখনো দেখি সেই রক্ত পিপাষুদের নগ্ন ছবি !
 
প্রাণে প্রাণে এখনো অযূত ভ্রান্তি অন্তরাল,
এখনো ক্রোধ –প্রতিশোধের নেঁশায় দাবানল।
মুক্তির ভিতরে অশুভ শক্তির ভয়ঙ্কর ছায়া!
তবু এখানেই দেখি তৃষ্ণা, এখানেই বিপুল মায়া।
 
কেন গো মাতৃকা বাঁশির সুরে এত অবহেলা!
হউক না শুরু নব সূর্যদোয়ে- নব মুক্তির খেলা।
----------------------------------------------

এলমেলো ঢেউ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
ওরে ঢেউ, ওরে প্রলঙ্করী, ওরে ভয়ঙ্করী প্রেয়সী,
ঘূর্ণি ঝড়ে বাহু জাগিয়া ছুটেছিস উচ্ছাসি উল্লাসি।
 
ওরে কূল ভেঙ্গে ভেঙ্গে কোন দ্রোহের আলিঙ্গনে,
তুই ছুটেছিস ক্ষণিক মুহূর্তের উম্নত্ত মিলনে।
এই যে এলমেলো ঢেউ বক্ষে করিতেছে উথরোল,
সে-ই গ্রাস করিবে রাত্রির আঁধারে তুমুল-বিপুল।
 
তোর স্বপ্নগুলো ছিনিয়ে নিবে বজ্র তুফানে,
আর শুন্য বুকে তুই নির্বাসিত হবি নির্জ্নে—
এই জল শুন্য বালুচরে রুদ্দুর ভীষণ প্রখরা,
এখানে ধূর্ত্ নিঁশাচরেরা চঞ্চলা প্রমত্তমুখরা।
 
যে তরঙ্গ ছিল নিভৃত স্নিগ্ধ -শান্ত -সুগম্ভীর,
সে এখন অসুর তালিমে দীপহীন দুরন্ত-দুর্বার।
-------------------------------------------------------

দূর কর হে হীন গর্ব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
ঈষৎ জ্বলিস বলে কেন অহংকার করা!
ওরে তারা, তু্ই যে দিনের বেলা আধ মরা।
 
তোর আলোয় পথিক পথ চিনেছে কবে?
শুধু জাগিস বলে তোরে জানিছে এই ভবে।
এত কি অহংকার! আদি অন্ত ওই গগণে,
সাম্যের গান গাহি বলে তুই আছিস মননে।
 
তোর গর্জনে, তোর তর্জনে- শুধু মর্মব্যাথা,
কে দেখালো প্রলোভন ওরে শুন্য অমরতা!
পূর্ণিমার আলোক পানে তুই যে বড় হীনবল!
এ কি জানিস তুই! ওরে বুক ভাসা অশ্রুজল!
 
ওরে অন্ধ চোখে কারে ডাকিস মুক্তির পথে,
দিবা করের আলো কি আছে তোর সাথে ?
দূর কর হে হীন গর্ব- শুন্যতার অভিমান,
সোনালী আলোয় ফিরে আয় করি আহ্বান।
------------------------------------------

দূর-পানে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
মুক্তির বর্ণমালা গান রচে ভিন রূপে,
পুরানো সেই শিল্পী ফিরে আসে স্বরূপে।
 
রক্ত ঝরা স্বাধীনতা চলে গেছে দূর-পানে,
যতই স্বপ্ন বুঁনি শুদ্ধতা সে নাহি জানে।
এখনো বৈষম্যেরা অট্র হাসে বঙ্গের তরে,
এখনো ষড়জাল ছায়ারূপে - মীরজাফরে।
 
মুক্তি সে আসিতে পারিত তবুও
ক্ষোভ ক্রোধ বিরহে এল না সে কভুও।
জলে-স্থলে প্রাণে প্রাণে মরীচিকারদেশে,
রবির ঝলক জাগে না মুক্ত আকাশে।
 
এত শিল্পিী! এত রঙ! এত চিত্র আঁকা দ্বারে,
মুক্তির ছবি আঁকা ভুলেগেছে একেবারে---
--------------------------------------------

 
x

গুনহীন ফুল,

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
বাগানে বাগানে ফুটিছে গুনহীন ফুল,
পঁচা দুর্গন্ধে কাঁদিছে জূঁই চ্যাঁমিলী শিমুল।
মৌমাছিরাও নিন্দা করে চুপে চুপে
তবু লাজহীন ফুল ফুটে  নগ্ন রূপে।
এতোদিন দেখেনি যবে সত্যে সমু্জ্জল,
এখন চাটুকায় অভিষিক্ত অসুরের কল।
--------------------------------------

Sunday, August 18, 2024

কতটুকু জানি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
অদৃশ্য এই হৃদয়ের কতটুকু জানি,
গভীর স্পন্দনে কত-না- প্রেমের ধরণী।
মুখে মুখে কত মিষ্ট বাণী! কত অমৃত সুরা,
কত-না-আজানা তরঙ্গ, কত-না- সুপ্ত ধারা।
 
চিরকাল রয়ে গেল অগোচরে তব কত আয়োজন,
তব ভালবাসি তব ঘৃণা করি ক্ষুদ্র তারি এক কোণ।
কত ক্ষোভে পড়ি এই অদৃশ্য হৃদয়ে যাহা বহে,
কভূ খুঁজে দেখিনা, কভূ বুঝিনা বিপুল উৎসাহে।
 
যাহা হারাই চিত্রময়ী হৃদয়ের বাণী,
তারে বারে বারে চাই কুড়াইয়া আনি।
প্রেমের দীনতা স্বর্গ্ রূপে আসিবে না প্রাণে
পূরণ করিয়া লইতে বিরহ ব্যাকুলতার গানে।
-------------------------------------

x

অমৃত রুচি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
আঁধার কহে, তোমারে যখন দেখি আলো,
তা দেখে দেখে দূর করি আপনার কালো।
 
আপনার আলো শুন্যতায় পাই বড় লাজ,
তাই তোমার পরশে নিজেরে করি রূপসাজ!
আলো কহে, এসো হে দৃঢ় চিত্ত প্রাণ,
নিজ পরশে তোমারে করিব আলোকদান।
 
অসভ্য কহে, আলো তুমি সভ্যতার বাণী,
আপনারে তোমার কাছে তুচ্ছ বলে মানি।
বিপ্লবী কহে, যুদ্ধে রণে তুমি বীর ভাই,
মেধার চেয়ে রুস্তুম আর কেহ নাই।
 
সু-শিক্ষাই হলো জগতের অমৃত রুচি,
যে আলোয় পথ চিনে চিনে আঁধার ঘুচি।
-------------------------------------------

তুমি মুছে দিলেও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
কেন তুমি চাহ গো মুছিতে কবিতার সাজ!
কবি না রচিলে হত কি কাব্যের কারুকাজ?
তোমারই প্রেমে কবি রচেছিল মুক্তির গান,
তারই সুরে বিশ্বে তুমি গড়িয়ান-মহিয়ান।
 
যে কবিতার বুকে রক্তে লেখা মহা-কাব্য
সে কবি’রে কি করে বলো তুমি অসভ্য?
চিত্তে যদি নাহি থাকে কবিতার সন্মান,
তাতে কবির কি হইবে কভূ অপমান ?
 
তুমি মুছে দিলেও কবি যে মৃত্যুঞ্জয়ী প্রাণ,
কেন তুমি চাহ গো এই কবিতার অবসান?
সে রোজ উদিবে পূব গগণে তব উঁচুশিরে,
সে যে অমর কবি! লাল-সবুজের প্রান্তরে।
------------------------------------------------
 

x

সংস্কার কাঁদিয়া বলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
কাহারে দেখাইবো ক্ষত বিক্ষত বাহুলতা!
কে শুনিবে অন্তরের নীরব আকুলতা?,
 
সংস্কার কাঁদিয়া বলে -এসো না, এসো না,
আমি এক অবরুদ্ধ ধূসর চেতনা-
যদিও প্রকাশ করো ব্যাকুল প্রেষণা,
এখনো হইনি আমি হৃদয়ের রচনা।
 
আগে হৃদয় সংস্কার করো অক্ষরে অক্ষরে,
আমি ফুল হয়ে ফুটিব সমাজের স্তরে স্তরে।
চারিদিকে ধরিয়াছে মরিচিকা প্রাণের গভীরে-
কণ্ঠ হইতে উতারিয়া শুধু সাধু বর্ণ্ ঝরে।
 
এখানে নেই কোন আলিঙ্গন শিরহণ- পুলকে,
এখানে প্রতিশোধ- বিচ্ছেদ- রক্তিম আলোকে।
সংস্কার কাঁদিয়া বলে আমি দূর- বহুদূর!
নিজের দেনা শোধিও- আসিব ফিরে রৌদ্দুর!
--------------------------------------------
 

x

Saturday, August 17, 2024

কণ্ঠ অবরুদ্ধে যদি

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে অশ্রুধারা,

স্বাধীনতা নাহি ফেরে,তবে ব্যর্থ হবে রক্তঝরা।

 

জাতি অপেক্ষা করিয়া আছে অস্তসিন্ধুতীর,

মুক্ত কণ্ঠে গাইবে আপনার গান অমৃত সুর।

তপন উদয়ে বলিবে জয়! সোনার বাংলার জয়!

ওরে নাহি ভয়!ওরে নাহি ভয়!আর নাহি ভয় !

 

জাতি নিশ্চিন্তে যেন চলে অভয়ের সাথে.

সেই প্রতীক্ষায় আছি নব সূর্যের কাফেলাতে।

তবু ভয়!বিশ্বাস ঘাতকের রক্ত আছে ছড়ায়ে,

অযূত কলঙ্ক আছে এই জাতির সারা গায়ে।।

 

এখানে রাজনীতি নীতিরে বলে নত কর শির,

জেনে রেখো,মীরজাফরেরা লুকায়ে ছুঁড়ে তীর।

কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে অশ্রুধারা,

বিপ্লবের সূর্যদোয় দেখিবে না আর -বসুন্ধরা।

--------------------------------------------------------

 

 

মেধার ভিতর কোটা ঢুকে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরা দেখি কোটায় ঢুকে মেধারে করেছে গ্রাস!

তাজা রক্তে  নেচে নেচে করছে পরিহাস!

 

বৈষম্যের অগ্নি ঝড় জাতির পিছে পিছে,

বিপ্লবের রক্ত ঝরা আজ কি তবে মিছে?

কোটা এখন উ্চ্চ শিরে কে তারে থামি?

বলতে পারো কোন পরীক্ষায় পাশ করেছো তুমি?

 

বৈষম্যরে দিচ্ছ ঠেলে- শুন্য রিক্ত আমি-

মেধার ভিতর কোটা ঢুকে রক্ত ঝরা ভূমি।

বিপ্লবের রাঙা আঁখি হারিল কি ধরা?

নিজ স্বার্থে সুন্দর- স্নিগ্ধ- গীতগন্ধ ভরা।

 

ন্যায্য বিপ্লব কহিল ডাকি হে প্রিয়া- প্রিয়,

কোটায় নয় মেধার ভিতর তুমিও থাকিয়ো।

----------------------------------------

জ্ঞান যদি কাটা পড়ে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওদের স্পন্দনে স্পন্দনে বড়ো অভিমান,

ওদের নাকি করেছে স্তরে স্তরে অপমান।

 

ভুলেও ওদের পানে তাকায় না কেউ—

এ দুঃখ নিয়ে সে তুলিছে গঙ্গা জলে ঢেউ!

এখন ওরা শুন্যপানে চেয়ে ছাড়ে দীর্ঘঃশ্বাস,

সেই সোনালী আলোটা নেই মুক্ত আকাশ!

 

সাদার ভিতরেও কালো দাগ কুটুম্বিতাডোরে,

বৈষম্যের মেঘমালা সোনালী রাঙা ভোরে।

জ্ঞান যদি কাটা পড়ে লোভ-লালসার ঝলকে,

বিপ্লবে আসিবে না বিজয় জ্যোতির্ময় লোকে।

 

মুখে মুধু অন্তরে বিষ কারে বঝিুবে খাঁটি ?

ওই চেয়ারে যারাই বসে নাড়ে কলকাঠি।

ন্যায় নীতিরে সূর্য নাহি কহ- এ স্বাধীন মাটি,

যার যার মত পথে স্বার্থ রে করেছো ঘাঁটি।

------------------------------------------------